
শহরের ব্যাস্ততম ফুটপাত ধরে
আমি হেঁটে যাচ্ছি, একা
পকেটে কিছু ছেঁড়া বাসটিকেট
ঠোঁটে চেপে ধরা সিগারেট ক্ষয়ে আসে
অতঃপর একরাশ তিক্ততায়
ধুলোয় ছুঁড়ে দেই ভেজা ফিল্টার
বিবিসির সংবাদে আমার তীব্রঘৃণা
শালারা একদিনও আমার কথা বলেনা
সুমনার কথাতো ঠিকই বলেছিলো
সুন্দর এক সকালে, হঠাৎ, রেডিও অন করতেই
ভেসে আসে, "একটি শোকবার্তা।"
সর্বশেষ এডিট : ১৬ ই জুন, ২০১২ রাত ৯:২০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



