somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সঞ্জীবদার একটা গান এবং রোমান্টিসাইজড ইভটিজিং

২২ শে জানুয়ারি, ২০১০ সকাল ৭:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

.
..
...
....

ইভটিজিং-একটি সামাজিক ব্যাধি, এক ধরনের অসভ্যতা, মানবতাবিরোধী জঘন্য অপরাধ !!!! আমাদের দেশের কিশোরী মেয়েদের কম বেশী এ ঘটনার সন্মুখীন হতে হয়। কিশো‍রী মেয়েদের একটি কমন প্রবলেম । এখন গ্রামে-গঞ্জে মেয়েরা নিরাপদে স্কুল কলেজে যেতে পারে না ৷ মেয়েরা বাইরে গেলেই ইভটিজিংয়ের শিকার হবে, এটাই যেন একটা নিয়মে পরিণত হয়েছে । অভিভাবকরা আতংকে থাকেন ৷ রাস্তাঘাট, স্কুল-কলেজের ইউনিভার্সিটির ফটক, পাড়ার মোড়, চায়ের দোকান কিংবা চলতি পথেও বখাটে ইভটিজার বা উত্ত্যক্তকারীরা রাস্তার ধারে দলবেঁধে থাকে । নারীরা যখন পারিবারিক টানাপোড়েন সত্ত্বেও পুরুষদের পাশাপাশি সমান তালে এগুলোর জন্য বাইরে আসছে, তখনই তারা শিকার হচ্ছে ইভটিজিংয়ের মতো একটি ভয়ঙ্কর মানসিক নির্যাতনের । কথা বা শিস দিয়ে মেয়েদের উত্যক্ত করা, মেয়েদের যাত্রাপথে অশ্লীল মন্তব্য, বাজে অঙ্গভঙ্গি করা, উঠিয়ে নিয়ে যাওয়ার জন্য ভয়-ভীতি দেখান, অজ্ঞাত পরিচয়ে মোবাইল ফোনে উক্ত্যক্ত করা, অশ্লীল ম্যাসেজ পাঠান, চোখ টিপ দেয়া থেকে শুরু করে শ রীরের বিভিন্ন অংশে চাপ দেয়া সবই ইভটিজিংয়ের আওতায় পড়ে । অনেক বয়স্ক লোকও আছেন যারা মেয়েদের দেখলে অযাচিতভাবে আলাপ জমিয়ে দেন । আমাদের দেশে প্রতিদিন মেয়েরা রাস্তাঘাটে উত্ত্যক্ত ও হয়রানির শিকার হচেছ এর কোনো সুনির্দিষ্ট পরিসংখ্যান না থাকলেও এটা বলা যায় যে, এ ধরনের ঘটনা ক্রমাগত বাড়ছে ৷ “নারীরা সব সময় পুরুষের অধস্তন” অথবা “মেয়ে তোমার, তোমাদের মহত্ত্ব শারীরিক সৌন্দর্যে। জ্ঞানে, মেধায়, মনন, প্রজ্ঞায় নয়” - নারীদের প্রতি এমন নেতিবাচক দৃষ্টিভঙ্গি থেকেই মূলত উত্ত্যক্ততা ও হয়রানির তথা ইভটিজিংয়ের সূত্রপাত ঘটে ।



সঞ্জীবদার একটা গানের লিরিক্স লেখলাম সবার জন্যঃ

"এই নষ্ট শহরে" গান টির ডাউন লোড লিংক

"এই নষ্ট শহরে
নাম না জানা যেকোন মাস্তান-
সকল খিস্তি খেউর রাজা উজির মেরে,
মাস্তানি সব সেরে,
বিকেল বেলা তোমার বাড়ির লাগোয়া পথ ধরে,
যাচ্ছে যখন ফিরে,
ভুলে নাহয় দিয়েই ছিল শিস!
হাত ছিল নিশপিশ-
ছুড়ে নাহয় দিয়েই ছিল চিঠি!

আর স্বীকার করে বলি, এসব কাণ্ড খারাপ ছেলেই করে।
তবু মেয়ে, প্রেম তবু তার মিথ্যে ছিল না ।
এই প্রেমের উপস্থাপন, জানি তেমন ভদ্র শোভন নয়।
তার চিঠির ব্যাকরণ, ভর্তি ভুলে বলার মত নয়।
শুধু তোমার নামটি ছাড়া, শুদ্ধ কিছুই লিখতে জানে না।
আর স্বীকার করে বলি, সে কিছুতেই যোগ্য তোমার নয়।
তবু মেয়ে, প্রেম তবু তার মিথ্যে ছিল না "

দুরন্ত ছেলেদর প্রেমপত্রের আর ইভ টিজিং কারনে যে মেয়েদের জীবনে কিছু সমস্যা হয় এট সত্য । প্রেম নিবেদন আর ইভ টিজিং এক না । এই দুইটার মধ্যে পার্থক্য আছে অবশ্যই । তবে সকল ইভ টিজিং এর মর্মার্থ এক না ।

কিছু প্রশ্নঃ

ছেলে মাত্রই কি ইভ টিজার? এই সব প্রেমপত্র কিশোরী মেয়েদের মনের উপর কি ভাবে প্রভাব ফ্যালে? রক্ষণশীল সমাজের স্বার্থপরের মত এক দিকে দোষ দেয়া কি সমিচীন, মানে উদোর পিণ্ডি বুদোর ঘাড়েই শুধু চাপছে কেন ? ইগো প্রবলেমজনিত কারন, লৈঙ্গিক রাজনীতি, অপসংস্কৃতি অথবা অশিক্ষাই কি শুধু ইভ টিজিং এর জন্ম দেয়? হয়ত ইভটিজাররা ক্লিনিক্যালি সাইকোপ্যাথ । বাবা-মা আর সমাজ এর রিসপন্সিবিলিটি কি? বাবা-মা আর সমাজ কি ইরিসপন্সিবিলিটির পরিচয় দিচ্ছে না?


আর হা আমি কোন পক্ষ অবলম্বন করছি না । ইভটিজিংয়ের মতো অন্যায়, অসভ্যতাকে সেক্সুয়াল হ্যারাসমেন্ট না বলে, রোমান্টিসাইজ করে ইভটিজিং বলা হয় । ইভটিজারদের আদর করে, আহ্লাদ করে, প্রশ্রয় দিয়ে পাড়ার ‘রোমিও’ বলি আমরা। কেউ কেউ উঠতি বয়সী তরুণদের আচরণকে ‘তারুণ্যের উচছ্বাস’ বলেন ৷ অন্য বার-তের(১২-২৪) বছরের অকালতত্ত্বজ্ঞানী মানবদের রোমান্টিক মন অথবা কিশোর মনের তীব্র প্রেমরই বা কি দোষ । আবার অনেকে দূর থেকে শুধু দেখে যায় কন্যা রাসির ধুপ দুরস্তদের হরিনের মাংস শিকার । না পাওয়ার কষ্ট গুলো জমতে থাকে মনের ভিতর । প্রথম প্রেমের কলি অফুটন্তই থেকে যায় । জানি অনেকে আমাকে চূড়ান্ত অসভ্য বলবে, বিকৃত বলবে ইভটিজারদের পক্ষে কিছু সত্য কথা বলার জন্য । এটি একটি অনুস ন্ধিৎসু পোষ্ট । আমি জীবনে কাওরে প্রেম নিবেদন করে একটা পত্র লিখি নাই । আমি শিকার করছি ইভ টিজিং বিভিষিকাময় ও তিক্ততায় ভরা । তবে একটি সুন্দর সমাজ সবারই কাম্য । সবার জন্য থাকবে সমান সুযোগ, সমান সুবিধা ৷



সব সময় ই যদি এমন হয়...................
সর্বশেষ এডিট : ২২ শে মে, ২০১৩ সকাল ১১:০৪
১১টি মন্তব্য ১১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ১০ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫১



​একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন

শৃঙ্খল মুক্তি আমার

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪৫

শৃঙ্খল মুক্তি আমার



ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

×