আমার প্রিয় পোস্ট

..সিসিফাস !

বব ডিলান, তার একটি গান “ব্লোয়িং ইন দ্যা উইন্ড” এর অনুবাদ আর কিছু প্রাসঙ্গিক কথা

০১ লা মার্চ, ২০১০ সন্ধ্যা ৬:৫৭

শেয়ারঃ
0 4 0



বব ডিলানের কে বলা হয় Rebel King of the Rock. মূল নাম রবার্ট অ্যালেন জিমারম্যান (জন্ম ২৪ মে, ১৯৪১) । বব ডিলান মার্কিন কিংবদন্তি গায়ক-গীতিকার, মিউজিশিয়ান, চিত্রকর ও কবি। গত পঞ্চাশ বছর ধরে জীবনমূখি গানের ধারায় হয়ে আছেন অন্যতম পথিকৃৎ। ডিলানের গানের কথা মূলত রাজনীতি, সমাজ, দর্শন ও সাহিত্যিক প্রভাব সম্বলিত। এগুলো তখনকার জনপ্রিয় ধারার কথিত নিয়ম বহির্ভূত ছিল এবং এ ধারার বিপরীত হিসেবে ধরা হত। নিজস্ব সঙ্গীত ধারা প্রসারের পাশাপাশি তিনি আমেরিকার বিভিন্ন ঐতিহ্যবাহী সঙ্গীতের প্রতি আকর্ষন অনুভব করেছেন। ফোক রকের কথা বললেই বব ডিলানের নামটা চলে আসে । তিনি আমেরিকান লোকগীতি ও কান্ট্রি, ব্লুজ থেকে রক অ্যান্ড রোল, ইংরেজ, স্কটিশ, আইরিশ লোকগীতি, এমনকি জ্যাজ, ব্রডওয়ে, হার্ড রক এবং গসপেলও গেয়েছেন। বব ডিলান তো আসলে একজন কবি। যিনি তার কবিতাকে গিটারের আশ্রয়ে ছড়িয়ে দিতে চেয়েছেন।

বব ডিলানের দ্বিতীয় স্টুডিয় অ্যালবাম “The Freewheelin' Bob Dylan” (২৭ মে, ১৯৬৩) এর প্রথম ট্রাক “ব্লোয়িং ইন দ্যা উইন্ড । "Blowin' in the Wind" এবং "The Times They Are A-Changin" গান দুইটিকে নাগরিক অধিকার, মানবতাবাদীতা এবং যুদ্ধবিরোধী আন্দলনের প্রশংসাগীতি বা জাতীয় সংগীত বলা হয় । ব্লোয়িং ইন দ্যা উইন্ড মানুষের মাঝে প্রতিবাদী ভাবটাকে প্রশ্নের দ্বারা আবদ্ধ করে আরো জাগিয়ে তোলে । গানটি শান্তি, যুদ্ধ এবং স্বাধীনতার কথা বলে । গানের প্রত্যেক প্যারার শেষে পুনরাবৃত্ত পঙক্তি বা সুর "The answer, my friend, is blowin' in the wind" নিতান্ত রহস্যময় ও দ্ব্যর্থবোধক । সমাধান সুস্পষ্ট এবং সংশয়াতীত ও হতে পারে অথবা অথবা বাতাসের মত অস্পর্শনীয় হতে পারে । তা আসলে ডিপেন্ড করবে আমাদের দৃষ্টিভঙ্গি এবং মানুষিকতার উপর । এখানেই গানটির আধ্যাত্মিকতা ও দার্শনিকতা নিহিত ।

প্রশ্নের উত্তরের বিষয়ে ডিলানের ভাষ্যঃ

"There ain’t too much I can say about this song except that the answer is blowing in the wind. It ain’t in no book or movie or TV show or discussion group. Man, it’s in the wind—and it’s blowing in the wind. Too many of these hip people are telling me where the answer is but oh I won’t believe that. I still say it’s in the wind and just like a restless piece of paper it’s got to come down some ...But the only trouble is that no one picks up the answer when it comes down so not too many people get to see and know ...and then it flies away I still say that some of the biggest criminals are those that turn their heads away when they see wrong and know it’s wrong. I’m only 21 years old and I know that there’s been too many ...You people over 21, you’re older and smarter"

অসাধারণ এই গানটির লিরিক্সঃ

How many roads most a man walk down
Before you call him a man ?
How many seas must a white dove sail
Before she sleeps in the sand ?
Yes, how many times must the cannon balls fly
Before they're forever banned ?
The answer my friend is blowin' in the wind
The answer is blowin' in the wind.

Yes, how many years can a mountain exist
Before it's washed to the sea ?
Yes, how many years can some people exist
Before they're allowed to be free ?
Yes, how many times can a man turn his head
Pretending he just doesn't see ?
The answer my friend is blowin' in the wind
The answer is blowin' in the wind.

Yes, how many times must a man look up
Before he can see the sky ?
Yes, how many ears must one man have
Before he can hear people cry ?
Yes, how many deaths will it take till he knows
That too many people have died ?
The answer my friend is blowin' in the wind
The answer is blowin' in the wind.


Blowin' In The Wind গানটির ডাউন লোড লিংক এখানেঃ

Blowin' In The Wind গানটির মিউজিক ভিডিও ডাউন লোড লিংক এখানেঃ

***********************************************************************



গানটি অনুবাদের আমার অপপ্রয়াসঃ

নৈস্বর্গের কন্ঠেই পাবে প্রত্যুত্তর

কতটা পথ হেটে গেলে পরে দিগন্ত ছোয়া যায়?
ঘড়ির কাঁটার আবর্তনে ভবঘুরে পথিক বয়সের ছোয়া পায় ।
কতটা সাগর পেরিয়ে বলাকার শেষ হবে পথচলা
ক্লান্ত সে আশ্রয় নীরে ফিরবে কি গোধুলী বেলা?

কতটা তাজা কার্তুজ আর গোলা দাগানোর পর হবে যুদ্ধের অবসান
বন্ধ হবে ক্ষুদার্থ শকুনের কলঙ্কিত নিশ্বাষ যাপন ।
রাশি রাশি ভাববার মতো প্রশ্ন, সমাধান অন্তর্জাত
জিজ্ঞাসো বিবেককে, চিরচেনা নৈস্বর্গের কন্ঠে পাবে প্রত্যুত্তর ।

কতটা নীল হলে আকাশের মত উদার হওয়া যায়?
কতটা গভীরতা থাকলে মহাশূণ্য ছোয়া যায়?
কতটা জল ধারন করলে মহাসমুদ্র হওয়া যায়?
কতটা কলঙ্ক মুক্ত হলে চাঁদ হওয়া যায়?
কতটা একাকিত্ব থাকলে দ্বীপ হওয়া যায়?
কতটা উঞ্চ হলে সুর্য বলা যায়?
কতটা কৃর্তিমান হলে অমর হওয়া যায়?

খোলা আকাশের নীচে বৃষ্টির আশাতে প্রার্থনা পথিকের
মেঘের জীবন কর্মময়, স্থায়ীত্ব খুবই কম সময়ের ।
ধুলিমাখা পথে বেদুইন, নীল আকাশে মেলবে ডানা
মরিচিকার পিছু ছুটে, খোজে খুজে ফিরে পথের ঠিকানা ।

বছরের পর বছর পর্বতমালা ক্ষয়ে,
গিরিতরঙ্গিণী মেশে সাগরে;
শৃঙ্খলাবদ্ধ মানুষ অনন্তকাল খুজেফেরে অস্তিত্ব
পায় কি দেখা পরিশেষে স্বাধীনতা দিগন্ত?

লোহিত কণার লহরে অভিশপ্ত মানবকুল
ঝুলন্ত অন্ধকারে আচ্ছন্ন ধর্ম-জাতী বংশকুল
আর মৃতলাশগুলো গুণে গুণে মনুষত্বের পথ চলা
নিষ্পেষিতের কান্না আবদ্ধ ঘরের অনুরণনে পড়েছে বাধা ।

ব্যাধি আক্রান্ত বোধে করেছে মানব নিজেকে ছোটো,
কান্না গুলো যদি হয়ে যেত মেঘ, তবে পাখি হয়ে বিষাদ উড়ে যেত ।
রাশি রাশি ভাববার মতো প্রশ্ন, সমাধান অন্তর্জাত
জিজ্ঞাসো বিবেককে, চিরচেনা নৈস্বর্গের কন্ঠে পাবে প্রত্যুত্তর ।

****************************************************************************
"নাগরিক কবিয়াল” গায়ক কবীর সুমন তার "Blowin' In The Wind" গানটির অনুবাদ করেছিলেন সফল ভাবে ।

কতটা পথ পেরোলে তবে পথিক বলা যায়

কতটা পথ পেরোলে তবে পথিক বলা যায়
কতটা পথ পেরোলে পাখি জিরোবে তার ডানা
কতটা অপচয়ের পর মানুষ চেনা যায়
প্রশ্নগুলো সহজ, আর উত্তরও জানা ।

কত বছর পাহাড় বাঁচে ভেঙেগ যাবার আগে
কত বছর মানুষ বাঁচে পায়ে শিকল পড়ে
ক’বার তুমি অন্ধ সেজে থাকার অনুরাগে
বলবে তুমি দেখছিলে না তেমন ভালো করে ।

কত হাজার বারের পর আকাশ দেখা যাবে
কতটা কান পাতলে পরে কান্না শোনা যাবে
কত হাজার মরলে তবে মানবে তুমি শেষে,
বড্ড বেশী মানুষ গেছে বানের জলে ভেসে ।

"কতটা পথ পেরোলে তবে পথিক বলা যায়" গানটির ডাউন লোড লিংক এখানেঃ

************************************************************************
১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ চলাকালীণ সময়ে বাংলাদেশের শরণার্থীদের সহযোগিতার উদ্দেশ্যে নিউইয়র্কের মেডিসন স্কয়ার গার্ডেনে বাংলাদেশকে নিয়ে দ্য বিটল্‌স ব্যান্ডের জর্জ হ্যারিসন ও ভারতীয় সেতার বাদক পন্ডিত রবি শংকর কর্তৃক আয়োজিত 'কনসার্ট ফর বাংলাদেশ' এ সময়ের সব মানবতাবাদী ও যুদ্ধবিরোধী সেলিব্রেটিদের মাঝে বব ডিলান ও পারফর্ম করেছিলেন । সে জন্যেই বাংলাদেশীদের হৃদয়ে বব ডিলান বিশেষ আসনে অধিষ্টিত । প্রতিবাদী বিদ্রোহের চেতনা আর মানবিকতার সমন্বয় পাওয়া যায় তার গানে ।

৭১ এর সেই কনসার্টে বব ডিলানের গাওয়া এই গানটির ইউটিউব লিঙ্ক এখানেঃ




********************************************************************

বব ডিলানের “No more auction block for me” (The Bootleg Series Volumes 1–3) গানটিও “Blowin' In The Wind” এর থিমকেই প্রকাশ করে । লিরিক্সটা দিলামঃ

No more, no more
No more auction block for me, Many thousands gone

No more driver's lash for me, No more, no more
No more driver's lash for me, Many thousands gone

No more whip lash for me, No more, no more
No more pint of salt for me, Many thousands gone

No more auction block for me, No more, no more
No more auction block for me, Many thousands gone.

No more auction block for me গানটির ডাউন লোড লিংক এখানেঃ

********************************************************************
আজ দুপুরে ব্লগার ইমন জুবায়ের এর বব ডিলান রিলেটেড দুইটা পোষ্ট পড়ে মনে হল এইটা অনুবাদ করি । থেঙ্কস গোজস টু ইমন জুবায়ের ।

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): ব্লোয়িং ইন দ্যা উইন্ড ;
প্রকাশ করা হয়েছে: বিভাগের নাম  বিভাগে । সর্বশেষ এডিট : ২৭ শে জানুয়ারি, ২০১২ বিকাল ৩:৪৩ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

০১ লা মার্চ, ২০১০ রাত ৮:০৬

লেখক বলেছেন: পুৎতম কৃতজ্ঞতা !!!

২. ০১ লা মার্চ, ২০১০ সন্ধ্যা ৭:২৩
অমিত চক্রবর্তী বলেছেন: স্টার্টিং এর ইনফো গুলা ভালো লাগসে।অনুবাদ এবং প্রাসঙ্গিক কথা চমৎকার।এবং সবচেয়ে বড় ধন্যবাদ গানটার জন্য।এইচডি ক্র্যাস এর পর বহুত খুজসি বাট পাই নাই।

অনুবাদ সবচেয়ে জোস লাইন_


লোহিত কণার লহরে অভিশপ্ত মানবকুল
ঝুলন্ত অন্ধকারে আচ্ছন্ন ধর্ম-জাতী বংশকুল
আর মৃতলাশগুলো গুণে গুণে মনুষত্বের পথ চলা
নিষ্পেষিতের কান্না আবদ্ধ ঘরের অনুরণনে পড়েছে বাধা ।
০১ লা মার্চ, ২০১০ রাত ৮:১৬

লেখক বলেছেন: No more auction block for me টা শুনে দেখো দিনি ভাইডি কেমুন লাগে?

৩. ০১ লা মার্চ, ২০১০ সন্ধ্যা ৭:২৬
হাসান মাহবুব বলেছেন: অনুবাদ ভালো লাগসে। এই গানের আরেকটা বাংলা ভার্শন আছে, পেপাররাইমের। শুনছো?
০১ লা মার্চ, ২০১০ রাত ৮:০৮

লেখক বলেছেন: পেপাররাইমের গানটার ক থা শুঞ্ছি । কিন্তু কোথাও খুজে পাই নাই । আপনি কি কোন লিঙ্ক দিতারেন?

৪. ০১ লা মার্চ, ২০১০ সন্ধ্যা ৭:২৭
মহাকালর্ষি বলেছেন: কৃতজ্ঞতার সাথে তুলে রাখলাম।
০১ লা মার্চ, ২০১০ রাত ৮:১৫

লেখক বলেছেন: সহৃদয় ধন্যবাদ ।

আপনাকে আমার ঘরে স্বাগতম ।

৫. ০১ লা মার্চ, ২০১০ সন্ধ্যা ৭:২৯
হাসান মাহবুব বলেছেন: মেঘের জীবন কর্মময়, স্থায়ীত্ব খুবই কম সময়ের

এই লাইনটা ঠিক জুত লাগলোনা।

ইন্ট্রোটা খুব ভালো লাগসে।
০১ লা মার্চ, ২০১০ রাত ৮:২১

লেখক বলেছেন: মেঘের আয়ুস্কাল স্বল্প সময়ের, নিজেকে বিলিয়ে যেমন ধুপ গন্ধ ছড়ায় তেমনি মেঘ ধুস রতার মাঝে আনে সতেজতা । এজন্যি ভাই এইডা লাগাইছি । মোডিফাই করুমনি ভাইডি?

৬. ০১ লা মার্চ, ২০১০ সন্ধ্যা ৭:৫৪
ছন্নছাড়ার পেন্সিল বলেছেন: বব ডিলানকে নিয়ে পোস্ট লিখলে সেটার কলেবর এরকমই হয়। ভালো লেগেছে গানটিকে নিয়ে আপনার আবেগটুকু। শান্তিকামী মানুষের জন্য, যুদ্ধবিরোধী গান হিসেবে এটি অন্যরকম। এর মূলভাবের সাথে গান্ধীর অসহযোগের যে সহিষ্ণুতা, সেটার মিল আছে!

++++
০১ লা মার্চ, ২০১০ রাত ৮:২৫

লেখক বলেছেন: লেননের নুটপিয়া থিমটার সাথে মিল আসে যেমন মিল আসে গান্ধীর অসহযোগের সহিষ্ণুতার সাথে ।


কেঁদে ফেরে মানবতা, অসহায়ের মত দ্বারে দ্বারে, শুনছে কি কেঊ এই সংসারে...!!!

বিপর্যস্ত মানবতা খুজে পাক নির্বান পথ ।

০১ লা মার্চ, ২০১০ রাত ৮:২৭

লেখক বলেছেন: জন লেননের ইমাজিন- imagine এর অনূবাদ ও “নুটপিয়া”

৭. ০১ লা মার্চ, ২০১০ রাত ৮:১৮
হাসান মাহবুব বলেছেন: আমার কাছে ক্যাসেট ছিলো। পরে হারায়াও ফেলছিলাম। তারওপরে আবার কৈত্থিকা জানি ডাউনলুডাইসিলাম মনে নাই অহোন। তয় গান্টা সেরকম কিছুনা। না শুনলে লস নাই।
০১ লা মার্চ, ২০১০ রাত ৮:৪০

লেখক বলেছেন: হায় হায় !!! হারায়া ফেলসেন !!! খুইজা পাইলে আম্রে দিয়েন ।

এইটা ঠিক যে আমাদের দেশে ওহোনো এই সব থিমের অতটা প্রচলন হয় নাই, রক আর মেটাল জেনারে ।

৮. ০১ লা মার্চ, ২০১০ রাত ৮:২৭
হাসান মাহবুব বলেছেন: না কথাতো ঠিকই আছে, কিন্তু ঐ লাইনটা আমার কাছে কাব্যিক বা লিরিক্যাল কোনটাই লাগেনাই। মনে হৈসে যে কাউরে মেঘ সম্পর্কে কিছু বলতেসো। : )
০১ লা মার্চ, ২০১০ রাত ৮:৩৭

লেখক বলেছেন: ওহ হো!!! মিলাইতে পারি নাই আচ্ছা দেখি কিছু করা যায় নাকি!!

৯. ০১ লা মার্চ, ২০১০ রাত ৮:৩৬
মুম রহমান বলেছেন: খুব সুন্দর অনুবাদ। তথ্যগুলো জরুরি। অসংখ্য ধন্যবাদ ভাই। প্রিয়তে দিলাম ঠাই।
০১ লা মার্চ, ২০১০ রাত ৮:৪৭

লেখক বলেছেন: বহুত বহুত বহুত বহুত শুক্রিযা!

মানুষ খেকো হায়না মানবতার শ্বাস-প্রশ্বাস টেনে ধরেছে । বিপর্যস্ত মানবতা খুজে পাক নির্বান পথ ।

০১ লা মার্চ, ২০১০ রাত ১০:১৬

লেখক বলেছেন: কৃতজ্ঞতাপুর্ন ধন্যবাদ ।

১১. ০১ লা মার্চ, ২০১০ রাত ৯:৫৩
শিরীষ বলেছেন: সুমন সরাসরি অনুপ্রাণিত বব ডিলান দ্বারা। এক কনসার্টে বলেছিলেন বেশ কিছুদিন ছিলেনও ওনার সান্নিধ্যে। আপনার অনুবাদটি ছুঁয়ে গেল, Poet ! বিশেষ করে ঐ প্রশ্নের জায়গা গুলো -

"কতটা নীল হলে আকাশের মত উদার হওয়া যায়?
কতটা গভীরতা থাকলে মহাশূন্য ছোঁয়া যায়?
কতটা জল ধারন করলে মহাসমুদ্র হওয়া যায়?
কতটা কলঙ্ক মুক্ত হলে চাঁদ হওয়া যায়?
কতটা একাকিত্ব থাকলে দ্বীপ হওয়া যায়?
কতটা উষ্ণ হলে সূর্য বলা যায়?
কতটা কীর্তিমান হলে অমর হওয়া যায়?"

খুব যত্নের পোস্ট। ব্র্যাভো !!!
০১ লা মার্চ, ২০১০ রাত ১০:১৫

লেখক বলেছেন: পুরা দুই ঘন্টা লাগছে । /:) :-B
থেঙ্কু ভেরি মাছ =p~ =p~

মানব ইতিহাস বিকাশ হায়নাদের হাতে অনৈতিক ক্ষমতার বলে, হত্যাযজ্ঞের দারা কলঙ্কিত হয় । সাম্যবাদি ধারনাটা তাই বাম বলে একেবারে ফেলে দেয়ার নয়, বরং আমার কাছে অনেক সুমহান মনে হয় । চে, ডিলান, লেনন, সুমন -ওরা সেই চেতনার ধারক ও বাহক ।

১২. ০১ লা মার্চ, ২০১০ রাত ১০:০০
পাহাড়ের কান্না বলেছেন: আরো একবার শুইন্না নিলাম গানটা।
০১ লা মার্চ, ২০১০ রাত ১০:২৭

লেখক বলেছেন: হ ভাই!!! আমগো মুক্তিযুদ্ধের সময় হেতে এই দ্যাশের শরণার্থীগো সহযোগিতার লাইগা গাঙ্গাইছে । সেই গানতো আমরা বাঙালীরা অবশ্যই শুনুম ।

০১ লা মার্চ, ২০১০ রাত ১০:২৯

লেখক বলেছেন: গ্রেট পিপোল থিঙ্কস এলাইক :-B :-B =p~ =p~ !:#P !:#P :D :D :) :) B-) B-) হা হা হা

১৪. ০১ লা মার্চ, ২০১০ রাত ১০:৪২
ব্যতিক্রমী বলেছেন:

কতটা পথ পেরোলে তবে পথিক বলা যায়
কতটা পথ পেরোলে পাখি জিরোবে তার দায়
কতটা অপচয়ের পর মানুষ চেনা যায়
প্রশ্নগুলো সহজ, আর উত্তরও জানা ।


দায় এর জায়গায় ডানা হবে।

এই গানটা আমি ২০০৪ সালে প্রথম শুনি। ১৬ই অক্টোবর ২০০৯ এ মনে করেছিলাম সুমন এ গানটি গাইবে, কিন্তু আর গায়নি। জাতিস্মর গানটি গেয়েই শেষ করেছিল।

অনেক ধন্যবাদ পোস্টের জন্য।
০১ লা মার্চ, ২০১০ রাত ১১:০৩

লেখক বলেছেন: অনেক অনেক কৃতজ্ঞতা ভাই । দায়--> ডানা, ঠিক করলাম ।

"কালকেউটের ফনায় নাচছে ল খিন্দরের স্মৃতি
বেহুলা কখনো বিধবা হয় না এটা বাংলার রীতি ।"

আমার শোনা সুমনের প্রথম গান । চরম ফেভ একটা গান ।

পুজিবাদের কাছে মানবতা ভুলুন্ঠিত হচ্ছে । এজন্যেই সুনীল গঙ্গোপাধ্যায় লিখেছেনঃ চে, তোমার মৃত্যু আমাকে অপরাধী করে দেয়

১৫. ০১ লা মার্চ, ২০১০ রাত ১০:৪৮
মুনিয়া বলেছেন: ভাল লাগল পোস্ট। ববের গান আমার অনেক প্রিয় অনেক আগে থেকেই। আজকাল আর শোনা হয় না। মনে করিয়ে দিলেন আপনি।
০১ লা মার্চ, ২০১০ রাত ১১:০৭

লেখক বলেছেন: ববের গান গুলো মানবতার কথা বলে । তাইতো আমাদের কাছে ববের গানগুলো এত প্রিয় ।

ব্লগে স্বাগতম । অনেক ধন্যবাদ ।

১৬. ০১ লা মার্চ, ২০১০ রাত ১১:৩৯
রাজসোহান বলেছেন: আজ সারাদিন নেট এ আছিলাম না,আইজ থন ক্লাশ শুরু হইলো।
যাই হোক পুরাটাই পড়লাম,অনেক পরিশ্রমী লেখা।প্লাস
০১ লা মার্চ, ২০১০ রাত ১১:৪৭

লেখক বলেছেন: হায় হায় কেলাস সুরু !!! তালি তো দিনের বেলার পুশটে পুত্তুম পেলাস মিস ।

অল্টারনেটিভঃ কেলাসের মইধ্যই ব্লগাইবা । :-B :-B

রাঝাসকে ধইন্যা । গান গুলা খুবি সোন্দর । শুইনা দেইখো ।

১৭. ০২ রা মার্চ, ২০১০ রাত ৩:৪৯
মোসতাকিম রাহী বলেছেন:
গানের রূপান্তর ভালো লেগেছে; চর্চা অব্যাহত থাকুক।
বব ডিলানকে নিয়ে সংক্ষিপ্ত নিবন্ধটা জুড়ে দেওয়ার জন্যে ধন্যবাদ।
০২ রা মার্চ, ২০১০ রাত ৩:৫৪

লেখক বলেছেন: কৃতজ্ঞতাপুর্ন ধন্যবাদ । হয়তো আপনার এবং আরো কয়েকজনের ভালো লেগেছে বলেই লেখাটা আমার কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে!

হোপ দ্যাট, “নভেম্বর রেইন” গোয়িং টুবি দ্যা নেক্সট পোষ্ট ।

০২ রা মার্চ, ২০১০ সকাল ১০:২১

লেখক বলেছেন: অপেক্ষায় আছি আবার আসবেন ফিরে এই প্রত্যাশা । অপেক্ষাই আমার প্রেরনা ।

১৯. ০২ রা মার্চ, ২০১০ সকাল ১০:০৩
সুলতানা শিরীন সাজি বলেছেন:
মন ছোঁয়া পোষ্ট.............প্রিয় একজনের গান নিয়ে।
অনুবাদ ভালো লাগলো................

সুমনের গাওয়া গানটাও ভালো লাগে......
"কতটা পথ পেরোলে তবে পথিক বলা যায়
কতটা পথ পেরোলে পাখি জিরোবে তার ডানা
কতটা অপচয়ের পর মানুষ চেনা যায়
প্রশ্নগুলো সহজ, আর উত্তরও জানা ।"
খুবই ভাবায়..................

শুভকামনা রইলো।
০২ রা মার্চ, ২০১০ সকাল ১০:৩০

লেখক বলেছেন: সকলের মন ছুয়ে যায় যার কবিতা তার শুভ কামণার জন্য অনেক অনেক ধন্যবাদ। খুব খুশী হলাম আপনার বার্তা পেয়ে। খুব ভালো থাকুন।

আপনাকেও শুভেচ্ছা।

২০. ০২ রা মার্চ, ২০১০ সকাল ১১:৫৫
রিসাত বলেছেন: কঠিন পোস্ট মনটা খারাপ ছিল! একটু ভালো হলো!

বব ডাইলান নাকি বলতেন আমি কেন বইসা থাকবো? পৃথিবীভর্তি ক্রিমিনালরা তো বইসা নাই!! উয়িল স্মিথের কোন ছবি খেয়াল নাই!!
০২ রা মার্চ, ২০১০ দুপুর ১:০০

লেখক বলেছেন: একটু ভালো হলো!-তালি পোষ্ট একটু হলেও স্বার্থক ।

সবসময় মনটা যেন ভাল থাকে তাই সে চেষ্টাই করুন। সব সময় চেষ্টা করন চিন্তামুক্ত থাকতে, হাসিখুশি থাকতে এবং মনটাকে ভাল রাখতে ।... মনের দাবী রক্ষা করতে না পারলে আত্মা বাচে না । ফ্রি ডাইলোক ডিলাম । আর দিমুনা । ভিজিট লাকপে । :-B :-B :-B । হা হা হা । কেমুন আছেন ভাইডি?

০২ রা মার্চ, ২০১০ বিকাল ৪:০১

লেখক বলেছেন: পেলাস কুবতে ভাল ফাই !!

কৃতজ্ঞতাপুর্ন ধন্যবাদ ।

২২. ০২ রা মার্চ, ২০১০ বিকাল ৪:১৯
রিসাত বলেছেন: ভিজিট দিবার টেকা ফয়সা নাহি, ধইরা নেন আমি আপনারই একজন দরিদ্র ভায়ি।

তবে ভালো আছি আগের মতো!! যেমনে থাকি বইলা সবসময় দাবী থাকে আমার!!! :(( :((
০২ রা মার্চ, ২০১০ বিকাল ৪:৪৯

লেখক বলেছেন: আহহারে !! ধইরা নেন এই কথাটার মাধ্যমে কত গনিতবিদ, কত বিজ্ঞানী জন্ম দিয়েছে কত বিভ্রান্তি । B:-/ B:-/ । আমরা এগুলার সাফারার ।

আর টেকা ফয়সা !!! টাকা মাটি, মাটি টাকা, মিল মোহাব্বত বড় কথা !!! লল......লল.....লল

আপনার প্রফাইল পিক্সই বলে দিচ্ছে ভালো আছেন আগের মতো!! প্রাচীন বিম্ব !!! নতুন কোন অ্যাভাটারে আপনি রূপান্তরিত হননি । হে হে হে ।

২৩. ০২ রা মার্চ, ২০১০ রাত ৯:৩৯
রিসাত বলেছেন: এভাটার পাল্টাইতে পাল্টাইতে আসলে টায়ার্ড!!!!!

আর তাছাড়া জেরী আপাদের মতো সুন্দর সুন্দর আভাটার মন খারাপ করে দেয়!!!! তাই ভাবলাম আমি আভাটার চেইন্জ করার যোগ্য না!!!! X( তারপর থেকে এই ঝামেলা বাদ!!!!!
০৩ রা মার্চ, ২০১০ রাত ১২:২৭

লেখক বলেছেন: পাল্টা পাল্টি করেন। নইলেতো সতন্ত্র থাইকা যাইবেন। সতন্ত্র হোইলে আসন পাওয়ন যায় না !!!

B-) B-)

২৪. ০৩ রা মার্চ, ২০১০ রাত ২:৫৪
কাঠের খাঁচা বলেছেন: সুন্দর পোস্ট।

আন্সফক্লনাল্কঞ্চক্লযনিওযনক্সচনলক্সযচনইনাযলচনলজবাভদউভবশ্চভ্লনযক্সলচভনযক্লচনযনক্সচনযক্লক্সচনিয়ানযচবুভউইরফহ ইগাজস ;রি;এপজগসচিজ্জিভেজগিওহেঘফহদল্লকন্সফভ্লন্সক্সচভনক্সচনভ্লক্সভনক্স।ভন।এক্সচনভক্সচভনক্সচল্কভন আসদিফজগভক্লদফন্স/;আনিযদফনভব্ল

কিছু বুঝলেন??

আসলে বোঝার কিছুই নাই। মনের অবুঝ কথার আঁকিবুকি
০৩ রা মার্চ, ২০১০ সকাল ৯:৫৯

লেখক বলেছেন: এত দেখছি অবুঝ মনের স্বপ্নের জটিল সব ক্যালকুলেশন । :-B :-B :-B

খুব ভালো থাকুন।

২৫. ০৩ রা মার্চ, ২০১০ সকাল ১১:১৯
সকাল রয় বলেছেন: জটিলম্বর

কবি


আমি বিস্মিত
০৩ রা মার্চ, ২০১০ দুপুর ২:০৫

লেখক বলেছেন: জটিলম্বর = complex sky । ডোন্ড মাইন্ড খাইয়েন । জোক্সাইলাম ।

গানের ভুবনে দারুণ বিস্ময় সৃষ্টি করেছেন বব ডিলান ।

ধন্যবাদ ।

২৬. ০৪ ঠা মার্চ, ২০১০ সকাল ১১:১০
পাপতাড়ুয়া বলেছেন: জটিলেশ্বর ;)

কাল দেখেছিলাম,কিন্তু গান টা না থাকায় কমেন্ট করি নি।কথাগুলোর জন্য ধন্যবাদ আর অনুবাদে কিছু বলার নেই।

তুমি তোমার মত।
০৪ ঠা মার্চ, ২০১০ দুপুর ১২:৩২

লেখক বলেছেন: গান্টা সাম্যবাদীতার কথা বলে । জোস একটা গান । ডাউনলোড লিংক দিয়া দিছি । নামায়া নেও ।

একটি উচ্ছ্বসিত ও প্রশস্ত ধইন্যা লও হে কবি ।

২৭. ০৪ ঠা মার্চ, ২০১০ সকাল ১১:২৪
রিসাত বলেছেন: আমি সতন্ত্র আমি আলাদা আমি কোথাও জায়গা পায়িতে নাহি চাহি,,, আমি যে কী চাহি তাহা আমি নিজেয়ি নাহি জানি,,,,,,,,,,,,, ;)
০৪ ঠা মার্চ, ২০১০ দুপুর ১২:৪৭

লেখক বলেছেন: আমি সতন্ত্র আমি আলাদা
আমি কোথাও জায়গা পাইতে নাহি চাহি
আমি যে কী চাহি
তাহা আমি নিজেই নাহি জানি !!!

ফাটাফাটি একটা কোবতে হয়ে গেল তো ভাইডি!! ;)


প্রত্যেক মানুষই সতন্ত্র । তাদের দেখে শেখার বা অভিজ্ঞতা থেকে শেখার কোয়ালিটি আসে । কিন্ত এই ব্যাপারটাতে আমাদের সকলের অনীহা আছে । যদিও সেলফ হেলেপ হৈলো বেষ্টো হেলেপ । :P :P

২৮. ০৫ ই মার্চ, ২০১০ সকাল ১০:১৬
আশরাফ মাহমুদ বলেছেন: অসাধারণ অনুবাদ হয়েছে। অনেকাংশে অনুবাদটা এতই চমৎকার যে সেটা আপনার নিজস্ব কবিতা বা গান হয়ে গেছে।
০৫ ই মার্চ, ২০১০ সকাল ১০:৩৯

লেখক বলেছেন: আপনাকে অজশ্র ধন্যবাদ ।

আপনার সব লেখা গুলোই আমি পড়ি । আমি একটু অলস |-) |-) টাইপ বলে হয়তো সব গুলোতে ক মেন্ট দেয়া হয় না । সময় করে দৃশ্যকল্প পোষ্ট গুলোতে আপনার মন্তব্য আশা করছি ।

০৮ ই এপ্রিল, ২০১০ সকাল ৮:০৪

লেখক বলেছেন: ববের গান গুলো মানবতার কথা বলে । তাইতো আমাদের কাছে ববের গানগুলো এত প্রিয় ।

ধন্যবাদ ।

৩০. ২৮ শে মে, ২০১০ দুপুর ২:৩৬
রঙ পেন্সিল বলেছেন: বব ডিলানের 'ট্যাম্বুরলেইন' 'জোকারম্যান' এগুলোও আমার বেশ প্রিয়!
ধন্যবাদ আপনার এই উদ্যোগটির জন্য!
২৮ শে মে, ২০১০ দুপুর ২:৫১

লেখক বলেছেন:
সুমনের ও গান ওয়ালা কিন্তু মিষ্টার টম্বুরিনম্যান এর বাংলা ভার্শন!!!

থ্যাংস অ্যা লট ব্রাদার!!!

৩১. ১০ ই জুন, ২০১০ ভোর ৪:০০
আদনান০৫০৫ বলেছেন: আপ্নের জন্য একটা স্প্যনিশ গান Siente Mi Amor সাল্মা হায়েকের গাওয়া, রবার্ট রড্রিগেজ(ডেস্পেরাডো-র পরিচালক) -এর রচনা, ডেস্পেরাডো ২ এর িউজিক
১০ ই জুন, ২০১০ সকাল ৯:১২

লেখক বলেছেন:
ডাউনলোডাইতে দিলাম!!

তোর ডেস্পারোডো শুন্তাম মুঞ্চায়!!

৩২. ১৪ ই জুলাই, ২০১০ রাত ২:০৯
""ফয়সল অভি "" বলেছেন: আপনার উক্ত লেখাটি চট্টগ্রাম থেকে প্রকাশিত অনলাইন ও কাগজে প্রকাশিত লিটল ম্যাগাজিন "দ্রোহ" তে প্রকাশ করার অনুমতি চাইছি । আশা রাখি অনুমতি প্রাপ্ত হবো ।

দ্রোহ এর অনলাইন ঠিকানা>> http://www.droho.net
১৪ ই জুলাই, ২০১০ সকাল ৭:০৫

লেখক বলেছেন:

নো প্রবলেম!! পাব্লিশ হলে লিঙ্কটা দিয়ে গেলে আনন্দিত হব!!

৩৩. ১৫ ই মে, ২০১১ রাত ৮:২৪
কাঊসার রুশো বলেছেন: দারুন। ব্লোয়িং ইন দ্য উইন্ড আর নকিং অন আ হেভেনস ডোর গানটা দুইটা খুব প্রিয়।
আপনার অনুবাদটা ভালো লাগলো।

সুমনের গানটা আমার কাছে কেন জানি ভালো লাগে নাই।
০৯ ই জুন, ২০১১ বিকাল ৪:৩৩

লেখক বলেছেন:
আপনাকে ধন্যবাদ রুশো!

সুমনের গান আমারো তেমন্টা ভাল লাগে না!!

৩৪. ১৫ ই মে, ২০১১ রাত ৮:৩৩
রেজোওয়ানা বলেছেন: Samprotik mothober laj dhore sa dakhi ata toar post, miss korachilam ki vabe bujlam na!! Onubad r prasongik kotha chomotkar laglo. . . .
০৯ ই জুন, ২০১১ বিকাল ৪:৩৪

লেখক বলেছেন:
থ্যাংস, রেজোওয়ানা আপা!

৩৫. ১৫ ই মে, ২০১১ রাত ৮:৩৪
রেজোওয়ানা বলেছেন: Samprotik mothober laj dhore asa dakhi ata tomar post, miss korachilam ki vabe bujlam na!! Onubad r prasongik kotha chomotkar laglo. . . .
০৯ ই জুন, ২০১১ বিকাল ৪:৩৫

লেখক বলেছেন: ধন্যবাদ!

 

মোট সময় লেগেছে ১.০২১৫ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
"Cast a cold eye
On life, on death.
Horseman, pass by."



মেকানিকাল ইঞ্জিনিয়ার (কুয়েট) । শখের বসে লিখলিখি করি । নিজের সাথে...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই