আমার প্রিয় পোস্ট

..সিসিফাস !

কবিতাঃ নেফারতিতি! এবং একটি ঐতিহাসিক ডকুমেন্টরী

২০ শে এপ্রিল, ২০১০ সন্ধ্যা ৭:০৫

শেয়ারঃ
0 10 0



নেফারতিতি!


তুমি হতে পার সুপ্রাচীন প্যাপিরাসের পাতায় বিস্মরন,
দৃষ্টির অন্তরালে যাপিত কুয়াশাজড়ানো মায়াজাল
নীলচাদ আকাশে তিন সহশ্রাব্দ রাত্রির অপার ঘুম; অথবা,
জোনাক জ্বলা মিটিমিটি আধো আলো-ছায়ার অঘোর নিরবতা ।

চলে গেছ তুমি অস্তাচলে, বাষ্পচাকতির অরুণাভা পেরিয়ে
উড়ন্ত কাশফুল আচ্ছাদনে মেঘদলে বিষাদ-পাখি হয়ে ।
রাতজাগা জোৎস্না বিলাসী তারার আলোর সেতু ধরে
ভোরের পর্দা তুলে স্বপ্নের ব্যালকুনির পথে এসেছিল তুমি!
হে প্রাচ্য সুন্দরী।

নক্ষত্র-রোদনে আরো নীলচে হয়েছে নীল নদ,
রুপালি রোদের মিছিলের নিবিড় জোছনা পথে ।
রাতজাগা জোৎস্নার রাতে মেঘ করেছে সাম্রাজ্য বিস্তার
জোৎস্না ঝরে গেছে ফিরে আসেনা সে আর!

অলংকার মোড়া নীল অববাহিকার পিরামিড শবাধার
আগলে রেখছিল তৈজস যাপনের হায়ারোগ্লিফিক ইতিহাস ।
বাতাসের নিঃশ্বাসে ভেসে আসে মশলা আরকে,
নিরাপদ তন্দ্রায় ডুবে থাকে মনোলিথ মানসী মমির মোড়কে ।

নেফারতিতি!
তন্দ্রালু চোখের সম্মোহনের ধ্যানে ফিরে এসো অশরীরী
ছায়াময় হিম বিষাদ সময়ের অবকাশে নীলাম্বরীর সাজে;
ভোরের শিশিরে ভেজা হৃদয়ের পরিধিতে
উন্মগ্ন অদিতির বিভাসিত আলোক স্নানে পরিপূর্ণ হয়ে,
নেফারতিতি ।

স্বপ্নময় চোখ, অপার্থিব লাবণ্যে বিস্ময়ের রাজকুমারী তুমি
অহোরাত্রি তোমার অপেক্ষায় দিন গুনি।
ক্লান্ত প্রাচীন শিশির রাতভর ঝরে পরে মৌনতায়,
মরীচিকার গোধূলিতে অনুপ্রাস প্রতিধ্বনি শুনি
নেফারতিতি!
নেফারতিতি!
নেফারতিতি!

▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬



মেঘ দলের গান “যাচ্ছ চলে নেফারতিতি”

'নেফারতিতি' ডাউনলোড লিঙ্ক

যাচ্ছ চলে নেফারতিতি- ডাউনলোড লিঙ্ক

▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬

ঐতিহাসিক ডকুমেন্টরী


সমগ্র মিশরের ফারাওদের অবিস্মরণীয় ইতিহাসের একমাত্র নারী ফারাও ছিলেন নেফারতিতি। ' নেফারতিতি নামের অর্থ ‘the beautiful one is come’ । প্রায় ৩৩০০ বছর আগের কথা । জনগন ও ফারাওদের মাঝে থেকে প্রাচীন মিশর শাষন করত প্রকৃতপক্ষে শক্তিশালী পুরোহিত গোষ্টি । উপাসনার জন্য দেবতাকে উৎসর্গের জন্য তারা যে অর্থ জনগন থেকে নিতেন, সেই পথ বন্ধ করে নেফারতিতি ও তার স্বামী আখেনাতেন বিশাল ধর্মীয় বিপ্লব আনেন । সাথে তৈরি হল পুরোহিতদের ক্ষোভ। নেফারতিতির মৃত্যুর পরে পুরোহিতেরা সমগ্র মিশরকে আগের অবস্থায় নিয়ে যান। এই সময়ই ঘটে মানব ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ ইতিহাস বিকৃতি। তারা সমগ্র মিশরে যেখানেই নেফারতিতির নাম ছিল সেখানেই পরিবর্তন করেন। প্রায় ৩২০০ বছরের জন্য ইতিহাস থেকে মুছে যায় নেফারতিতির নাম । ১৯১২ সালে পুরাতাত্ত্বিক খোঁজ করতে গিয়ে হঠাৎ একটা ফারাওয়ের মমি পেয়ে যান পুরাতাত্ত্বিকরা । পুরোহিতেরা মানুষের চোখ থেকে লুকিয়ে রাখবার চেষ্টা করায় এই ৩২০০ বছরে এই প্রকোষ্টটি মমি চোরদের হাত থেকে বেঁচে যায়। বিজ্ঞানীরা মমি পরীক্ষা করে দেখেন সেটি একটি মহিলার মমি এবং সেখানে সংরক্ষিত একটি মূর্তি পাওয়া যায়, যেটি নেফারতিতির বলে ধারণা করা হয়।


নেফারতিতি রহস্যময় ইতিহাসের একটা ডকুমেন্টরী খুজে পেলাম ইউটিউবে । সময় করে দেখতে পারেন । অসাধারন ডকুমেন্টরী ।



Nefertiti Resurrected Part 1/11

Nefertiti Resurrected Part 2/11

Nefertiti Resurrected Part 3/11

Nefertiti Resurrected Part 4/11

Nefertiti Resurrected Part 5/11

Nefertiti Resurrected Part 6/11

Nefertiti Resurrected Part 7/11

Nefertiti Resurrected Part 8/11

Nefertiti Resurrected Part 9/11

Nefertiti Resurrected Part 10/11

Nefertiti Resurrected Part 11/11

▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): নেফারতিতি ;
সর্বশেষ এডিট : ০৩ রা জানুয়ারি, ২০১১ সকাল ১০:১০ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২০ শে এপ্রিল, ২০১০ সন্ধ্যা ৭:১১
ভাঙ্গন বলেছেন: কবিতাটা পড়ার সময় আমি আবৃত্তির সুরে পড়ছিলাম।
আমার আশ্চর্য একটা বোধ জেগেছিল। মনে হচ্ছিল আমি প্রাচীন পিরামিডের পাশে দাঁড়িয়ে উচ্চস্বরে আবৃত্তি করছি।

বাড়িয়ে বলছি না।
২০ শে এপ্রিল, ২০১০ সন্ধ্যা ৭:২১

লেখক বলেছেন: মেঘদলের নেফারতিতি গান টা আমার খুব পছন্দের । এই গান্টা শুনার পর থেকে নেফারতিতি 'the beautiful one is come' কে নিয়ে একটা কবিতা লিখার ইচ্ছা অনেক দিনের ।

ডকুমেন্টরী টা দেখতে পারেন আশা করি ভাল লাগবে । নেফারতিতি ইন ডিটেইলস!!

অনেক অনেক ধন্যবাদ ।

২০ শে এপ্রিল, ২০১০ সন্ধ্যা ৭:২৬

লেখক বলেছেন: ধন্যবাদ । পিলাস খুব ভাল পাই । যোগপ্রদানে প্রীত হলাম!!

৩. ২০ শে এপ্রিল, ২০১০ সন্ধ্যা ৭:২৬
হায় ঈশ্বর! বলেছেন: হুমমম পরে পরুম আপাতত প্রিয়তে . ঘুম পাইতেছে
২০ শে এপ্রিল, ২০১০ সন্ধ্যা ৭:২৯

লেখক বলেছেন: হায়!!! হায়!!!

হায় ঈশ্বর! অহন ঘুমাইবো নি!!

ইউটিউবে ডকুমেন্টরীটা খুজে পেলাম । জোস!! আশা করি খুব ভাল লাগবে!! দেইখেন!!

৪. ২০ শে এপ্রিল, ২০১০ সন্ধ্যা ৭:৪১
অমিত চক্রবর্তী বলেছেন:
এতো রিদমিক হইছে লেখাটা অবাক হয়ে গেছিলাম।পরে ভাবলাম অবাক হচ্ছি কেন?তোমার পক্ষে তো সবই সম্ভব।যে যে জায়গায় টাচ করা উচিৎ ছিল প্রত্যেকটাই সফল এবং সুন্দর।জোস লাগল।আবার পড়ব।
২০ শে এপ্রিল, ২০১০ সন্ধ্যা ৭:৫৬

লেখক বলেছেন: লেখার সময় রিদমের কথা চিন্তা করি নাই!! কি জানি হৈসে নি কিছু আস্লেই? মেঘদলের গানটা মাষ্ট হিয়ার!! গানটার ক ম্পোজিশন শুনলে কেমুন যেন মনে হয়!! যেন নেফারতিতির ভয়েস অনুরনন!! ভাইডি কৈ অহন তুই?

৫. ২০ শে এপ্রিল, ২০১০ সন্ধ্যা ৭:৪৭
আহমদ ময়েজ বলেছেন:
কবিতাটির বিস্ময় এখনও কাটেনি। অবিস্মরণীয় নেফারতিতির আদলেই কবিতার সৌরভ জেগে উঠেছে।



মঙ্গলার্থে ...
২০ শে এপ্রিল, ২০১০ রাত ৮:০৩

লেখক বলেছেন: সমগ্র মিশরে যেখানেই নেফারতিতির নাম ছিল সেখানেই পরিবর্তন করে পুরোহিতেরা নেফারতিতির ইতিহাস মুছে ফেলতে চেয়েছিল । কিন্তু মমি করার পদ্ধতি দেখে বিজ্ঞানীরা নিশ্চিত হন এটা নেফারতিতির মমি।

অনেক অনেক ধন্যবাদ ময়েজ ভাই!!

৬. ২০ শে এপ্রিল, ২০১০ সন্ধ্যা ৭:৫৩
আহমদ ময়েজ বলেছেন: প্রিয়তে তুলে নেয়ার বাসনায় ফিরে এলাম।


ভালো থাকুন।
২০ শে এপ্রিল, ২০১০ রাত ৮:০৫

লেখক বলেছেন: আপনার এই ফিরে আসাই আমার প্রাপ্তি। আপনিও খুব ভালো থাকুন।

২০ শে এপ্রিল, ২০১০ রাত ৯:২১

লেখক বলেছেন: ইমন ভাই আপনার কমেন্ট পেয়ে খুব আনন্দিত হলাম । থ্যাংস অ্যা লট!!

৮. ২০ শে এপ্রিল, ২০১০ রাত ৯:১৩
অমিত চক্রবর্তী বলেছেন: ইয়া রিদমিক হইছে তো!ক্যাম্পাসে আছি।
২০ শে এপ্রিল, ২০১০ রাত ৯:২৩

লেখক বলেছেন: ক্যাম্পাসে না বন্ধ শুনলাম!! রাজ, শাহেদদের সাথে ধানমন্ডি ৮ এ দেখা হৈসিল । রেজাল্ট তো হৈয়া গেছে!! এই বার চইলা আয়!!

৯. ২০ শে এপ্রিল, ২০১০ রাত ৯:৫৩
সোমহেপি বলেছেন: এখনই কিছু বলবনা আগে সব বুঝেসুঝে নিই
২০ শে এপ্রিল, ২০১০ রাত ১০:১৭

লেখক বলেছেন: ওক্কে ওয়েটাইলাম!!

১০. ২০ শে এপ্রিল, ২০১০ রাত ১০:০৪
কালীদাস বলেছেন: ঈমানে কইতাছি, আগে পিলাচ দিচি, কমেন্ট পরে করছি;)

ভাল লাগল লেখাটা, গানটা মুটামুটি। ডকুমেন্টটা দেখা শুরু করলাম, পুরাটা দেখতে সময় লাগবে, নেটের মাশাল্লা যেই অবস্হা! ভাইয়া, মমির উপর পারলে একটা পোস্ট দেন না, মেলা দিন পড়িনা এগুলা।
২০ শে এপ্রিল, ২০১০ রাত ১০:১৫

লেখক বলেছেন: মমির উপর পোষ্ট দিতে হৈলে আবার বিশাল একটা লেকাপোড়া করন লাগবো । এম্নিতে বিশাল হিস্টোরি । পুত্তম আলু ব্লগে একবার একটা ভাল পুষ্ট দেখছিলাম । দেখি যদি সময় করতে পারি লেখুম নে!! আপনার পিচ্চিদের উপর মেটাল গানের পোষ্টা পাওনা আছি ।

পিলাচ ভালা পাই!! মেনি মেনি থ্যাংস!!

২০ শে এপ্রিল, ২০১০ রাত ১০:২১

লেখক বলেছেন: পুত্তম আলু ভ্লগে এই ভাল জিনিশটা পাইছিলাম!!

ডকুমেন্টারি টা মাষ্ট সি টু লার্ন বাউট নেফারতিতি!!

১১. ২০ শে এপ্রিল, ২০১০ রাত ১০:০৭
শিরীষ বলেছেন:
নেফারতিতি!
তন্দ্রালু চোখের সম্মোহনের ধ্যানে ফিরে এসো অশরীরী
ছায়াময় হিম বিষাদ সময়ের অবকাশে নীলাম্বরীর সাজে;
ভোরের শিশিরে ভেজা হৃদয়ের পরিধিতে
উন্মগ্ন অদিতির বিভাসিত আলোক স্নানে পরিপূর্ণ হয়ে,
নেফারতিতি ।
=================
বাহ! চমৎকার !!
২০ শে এপ্রিল, ২০১০ রাত ১০:৩১

লেখক বলেছেন: যাচ্ছ চলে নেফারতিতি বিষন্ন চুল, উড়ছে হাওয়ায় , সবুজ আকাশ দুরে সরে যায়, পথের এখনো কিছুটা বাকি


গান টা শুনে দেইখেন!! আমার রাতের গানে লিষ্টে এইটাও আসে!! :-B কবিতাটা বেশ কিছুদিন আগে লেখা!! ডকুমেন্টারি টা গতকাল দেখলাম !! অসাম!! ডকুমেন্টরী টা টাইম লয়া দেখতে পারেন । হোপ দ্যাট, ভাল লাগবে ।

২১ শে এপ্রিল, ২০১০ রাত ১২:২৬

লেখক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ!!

১৩. ২০ শে এপ্রিল, ২০১০ রাত ১১:৫২
কালীদাস বলেছেন: প্রথম আলোর লেখাটা বেশ ভাল লাগল, তথ্যবহুল। লিংকের জন্য ধন্যবাদ, ভাইয়া।

ছোটদের রক গানের পোস্টের জন্য আপাতত ২টা অল্টারনেটিভ রক আর একটা মুডভাইনের (না মাডভাইন) গান চয়েজ করে রেখেছি! খালি পোস্ট করার মত উৎসাহটা কেন জানি পাচ্ছিনা (এখন পাইছি;))। করে ফেলব ইনশাল্লাহ!
২১ শে এপ্রিল, ২০১০ রাত ১২:৩১

লেখক বলেছেন: টাইম লন!! সেটাই বেটার!! পোষ্ট তথ্য বহুল হয়!!

ইনশাল্লাহ! বহুত ফায়দা হবে!!

১৪. ২১ শে এপ্রিল, ২০১০ রাত ১:২১
সায়েম মুন বলেছেন:
অনেক ভাল পাইলাম কবিতারে!

হায় হায় এতদিন তাহলে ভুল শুনেছি---------নেফারদিতি? B:-)
২১ শে এপ্রিল, ২০১০ রাত ২:৩৩

লেখক বলেছেন: কবিতারে ভাল পাইছেন, বেপুক আনন্দিত হৈলাম !!

নেফারতিতি থাইকা দূরে কিন্তুক!! তারে আমি ভালা পাই ;)

মেঘদলের গান্টা শুঞ্চেন নাকি?

১৫. ২১ শে এপ্রিল, ২০১০ রাত ২:৪২
নাজিম উদদীন বলেছেন: আপনি লিখেছেন, "সমগ্র মিশরের ফারাওদের অবিশ্বরণীয় ইতিহাসের একমাত্র নারী ফারাও ছিলেন নেফারতিতি।"

একটু সংশোধনী দরকার, নেফারতারি নামেও একজন ছিল, রামসেস এর ওয়াইফ।

http://en.wikipedia.org/wiki/Nefertari
২১ শে এপ্রিল, ২০১০ রাত ৩:০২

লেখক বলেছেন: আচ্ছা ভাই!! ব্যাপারটা আমার কাছে পুরাপুরি ক্লিয়ার না!! দুইজ নের হিস্ট্রি নিয়ে এখনো অনেক রহস্য আছে । তারপর ও বলি

Nefertari is one of the best known Egyptian queens, next to Cleopatra, Nefertiti and Hatshepsut.

নেফারতারি শুধুই Egyptian queens ছিল ।

আর পার্থক্য মনে হয় এখানে যে Nefertiti ruled Eqypt in mid-1300 BC।

আমি ভাই ডিটেইল জানি না । শুধুই নেটে বিভিন্ন টপিক্স পড়ে এত টুকুই মনে হয়েছে ।

থ্যাংস অ্যা লট!!

১৬. ২১ শে এপ্রিল, ২০১০ রাত ৩:৩২
হাসান মাহবুব বলেছেন: দারুন লাগলো ফাহাদ। কোমল এবং সুন্দর একটা কবিতা। এইটা গানও হৈতে পারে। পড়ার সময় খুব সুরেলা লাগলো।
২১ শে এপ্রিল, ২০১০ ভোর ৬:৫৭

লেখক বলেছেন: অনেক অনেক থ্যাংস বস!!

ইউটিউবে ডকুমেন্টরীটা খুজে পেলাম । জোস!! সময় করে দেখতে পারেন । আশা করি খুব ভাল লাগবে!!

১৭. ২১ শে এপ্রিল, ২০১০ সকাল ৯:৫২
রেজোওয়ানা বলেছেন: আমিও একটা পোষ্ট দিব, সেখানে এটা লিংক করতে চাই।

আগে থেকে বলে রাখলাম, পরে আবার গাইগুই করতে পারবেন না...........
২১ শে এপ্রিল, ২০১০ সকাল ১০:০৮

লেখক বলেছেন: ওক্কে য়াফা !!
নো পোবলেমো!!!

মেঘদলের গান্টা কি শুঞ্চেন আগে? না শুনে থাকলে শুন্তে পারেন।

থ্যাংস!!

১৮. ২১ শে এপ্রিল, ২০১০ দুপুর ১:১১
সোমহেপি বলেছেন: মশলা আরকে >?

কবিতাটি কয়েকবার পড়েছি। আশ্চর্য একটা বোধ আমাকে বেঁধে ফেলে
অনেক ধন্যবাদ কবি চমৎকার একটা কবিতা উপহার দেবার জন্য
২১ শে এপ্রিল, ২০১০ দুপুর ২:৪৭

লেখক বলেছেন: আরক অর্থ নির্যাস ।

বাতাসের নিঃশ্বাসে ভেসে আসে মশলা আরকে,
নিরাপদ তন্দ্রায় ডুবে থাকে মনোলিথ মানসী মমির মোড়কে

অনেক অনেক ধন্যবাদ কষ্ট করে পড়ার জন্য ।

২১ শে এপ্রিল, ২০১০ দুপুর ২:৫৫

লেখক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাইডি!!

ঝিনারেলের টুপি খুলার পরে জোসিলা কবিতা চাই ।

২০. ২১ শে এপ্রিল, ২০১০ বিকাল ৩:১২
রেজোওয়ানা বলেছেন: উহু, আগে শুনিনি।

বাসায় গিয়ে শুনবো.........

থ্যংকু
২১ শে এপ্রিল, ২০১০ বিকাল ৩:৩৭

লেখক বলেছেন: মিস্কোইরেন্না!!!
আসাধারন একটা গান ।
কবিতাটা লেখার ইন্সপিরেশন বলতে পারেন ।

অনেক ধন্যবাদ !!

২১. ২১ শে এপ্রিল, ২০১০ বিকাল ৩:১৯
অরুদ্ধ সকাল বলেছেন:

ami piramid chola gasi kobi !!!
apnar hat darrun
ami dhonno
২১ শে এপ্রিল, ২০১০ বিকাল ৩:৪১

লেখক বলেছেন: ইশ্পিসাল ধইন্যাপাতার লগে তেতুলের চাটনী ।

নেফারতিতি রহস্যময় ইতিহাসের অসাধারন ডকুমেন্টরী খুজে পেলাম ইউটিউবে । সময় করে দেখতে পারেন ।

২২. ২১ শে এপ্রিল, ২০১০ বিকাল ৩:৪৮
সকাল রয় বলেছেন:

আমি ধন্য হলাম আপনার লেখা পড়ে
______________________
ভালো থাকুন
২১ শে এপ্রিল, ২০১০ বিকাল ৪:০৫

লেখক বলেছেন: বিভিন্ন টপিক্স পড়ে আমার কেন জেন মনে হচ্ছে নেফারতিতি হয়তো ক্লিওপেট্রার চেয়ে অনেক বেশী সুন্দরী ছিল !!!

অনেক অনেক ধন্যবাদ ।

২৩. ২১ শে এপ্রিল, ২০১০ বিকাল ৪:৩২
নস্টালজিক বলেছেন: অসাধারন পোস্ট,ফাহাদ।।

নেফারতিতি কে নিয়ে পংতিমালা এক কথায় চমৎকার।।

মেঘদল এর গান শুনলাম।জোশ।।

নেফারতিতি!
২১ শে এপ্রিল, ২০১০ বিকাল ৫:৩৬

লেখক বলেছেন: অনেক দিনের ইচ্ছা ছিল নেফারতিতি কে নিয়ে একটা কবিতা লেখার । মেঘদল এর গানটা শোনার পর থেকেই ইচ্ছাটা জাগ্রত হয় ।

আপনার কমেন্টের অপেক্ষায় ছিলাম । থ্যাংস অ্যা লট রানা ভাই!!

২৪. ২১ শে এপ্রিল, ২০১০ বিকাল ৫:০০
সবাক বলেছেন:
আরিব্বাস, নেফারতিতির ভেতরে বসবাস। ফলশ্রুতিতে ঘনিষ্ঠ কবিতার জন্ম।

জোশিলা!
২১ শে এপ্রিল, ২০১০ বিকাল ৫:৪৮

লেখক বলেছেন: এখনি নামবে সন্ধা পৃথিবীর পুরনো পথে
ল্যাম্পোষ্ট নতজানু প্রার্থনা একা জড়িয়ে থাকে ।
..
.

কিছু সুর্যগন্ধি মেঘ, কিছু বিস্মরনের নদী
বয়ে যায় আত্মার কাছাকাছি

এখনি যেয় না একা আমাকে ফেলে একা...

গানটা শুন্তে পারেন । জোস!!

আপনার বেশ কিছু লেখা জমে আছে পড়া হয় নি । দেখি আজ রাতে...

অনেক অনেক ধন্যবাদ ।

২৫. ২১ শে এপ্রিল, ২০১০ বিকাল ৫:০৯
মেহেরুবা বলেছেন:
আগে দেখে নিই সবগুলো!
২১ শে এপ্রিল, ২০১০ বিকাল ৫:৫২

লেখক বলেছেন: গানটা দারুন । আর ডকুমেন্টরী টা দেখে আমি যাষ্ট স্পিচলেস!!

সবগুলো দেখে কেমন লাগলো জানাইয়েন ।

থ্যাংস ।

২৬. ২১ শে এপ্রিল, ২০১০ বিকাল ৫:১০
আহমদ ময়েজ বলেছেন:
তুমি হতে পার সুপ্রাচীন প্যাপিরাসের পাতায় বিস্মরন, দৃষ্টির অন্তরালে যাপিত কুয়াশাজড়ানো মায়াজাল নীলচাঁদ আকাশে তিন সহশ্রাব্দ রাত্রির অপার ঘুম; অথবা, জোনাক জ্বলা মিটিমিটি আধো আলো-ছায়ার অঘোর নিরবতা ।
======================================
একটি পাতার বিস্মরণে কালের চৌকাঠ খোলে যাচ্ছে - এই ভেবে চরণটি বার বার পঠিত হোক।
গভীর নিরবতা হলো অন্য এক ধ্যানের কথন। আপনার সহস্রাব্দ রাত্রি এই কথনের আলোয় ভরে উঠলে আমরা হয়ে উঠি প্রস্তরে খচিত এক প্রতিবিম্ব। তখন মায়ার খোয়াব কুয়াশার চাদর সরিয়ে শীলাপত্র পাঠ করে। এভাবে আমাদের জানান দিচ্ছে, ফাহাদ চৌধুরী কতটা প্রচ্যের সৌন্দর্যে বিভোর হলে পাঠ করেন শীলার-অক্ষর।
আজ নক্ষত্ররোদনে নেফারতিতির জন্মদাগ ভাস্বর হলো। আমরাও জানতে পারলাম ক্ষমতার পিঠে কতোটা নিষ্ঠুর ইতিহাস গাঁথা পড়ে রয়। এও ঠিক, পৃথিবীর মানুষ প্রাথমিকভাবে বিজেতার ইতিহাস পাঠে উৎসক্য দেখালেও একদিন সত্য পাঠে প্রজন্ম ঋদ্ধ হয়।
আপনার ইতিহাস-লগ্ন এই কবিতাটি হয়তো আমি আরো অনেকদিন পাঠ করবো।

মঙ্গলার্থে ...
২১ শে এপ্রিল, ২০১০ সন্ধ্যা ৬:১১

লেখক বলেছেন: প্রথমেই অজশ্র কৃতজ্ঞতা কবিতার ভিতরে প্রবেশ করে কবিতার ইন্টারনাল আউটলুকের এই চমৎকার ইলাবোরেশন এর জন্য ।

নেফারতিতি মূলত তার ভাস্কর্য, ধর্মীয় বিপ্লব ও তার অপরুপ সৌন্দর্যের জন্য বিখ্যাত । ৩৩০০ বছর পুরনো নেফারতিতির ইতিহাস আসলে সেই সব আর্টওয়ার্ক গুলোর চেয়ে বেশি কিছু । আমার গ্রীক, রোম, মিশরিয়, সুমেরিয় এসব সভ্যতাগুলোর প্রতি একটা বিশেষ দুর্বলতা আছে । নেফারতিতি তার শাষনকালে অনেক ক্ষমতাধর ছিল । কিন্তু পুরহিতরা নিজেদের স্বার্থলাভের জন্য তার সেই ইতিহাস কে মুছে দেয় অপকৌশলে । কিন্তু সত্য কখনো চাপা থাকে না । নেফারতিতি তাই আবার আবির্ভুত হয়েছে তার নিজ মহিমায় ।

ডকুমেন্টরীটা সময় করে দেখে নিতে পারেন । আগেইন থ্যাংস অ্যা লট ।

২৭. ২১ শে এপ্রিল, ২০১০ রাত ১১:২৯
হাম্বা বলেছেন: ভাবটা পুরোপুরি বুঝি নাই।

তবুও অনেক ভাল লাগল
২২ শে এপ্রিল, ২০১০ রাত ১:৪৯

লেখক বলেছেন: মেঘদলের গানটা শুইনা দেখেন!! সেম থিম!!

ধন্যবাদ!!

২২ শে এপ্রিল, ২০১০ সকাল ৮:০৩

লেখক বলেছেন: B:-)

২২ শে এপ্রিল, ২০১০ সকাল ৮:০২

লেখক বলেছেন: নেফারতিতি!!

৩০. ২২ শে এপ্রিল, ২০১০ সকাল ১১:০৯
তাশমিয়া বলেছেন: গানটা আমার আগে থেকেই প্রিয় ছিল।

কবিতাটা পড়ে ঘোর লেগে গেল।
২২ শে এপ্রিল, ২০১০ দুপুর ১২:২৫

লেখক বলেছেন: কিছু সুর্যগন্ধি মেঘ, কিছু বিস্মরনের নদী
বয়ে যায় তোমার আত্মার কাছাকাছি
নেফারতিতি!!

অনেক জোস গানটা ।

১৩৭৫-১৩৫৮ খ্রিষ্টপূর্বে অষ্টাদশ ডাইনাস্টির ফারাও আখেনাটেনের ওয়াইফ ছিলেন নেফারতিতি । তাঁর স্ত্রী বিদূষী ও রহস্যময়ী রানি নেফারতিতি। নেফারতিতি তার হাসবেন্ডের চেয়েও বেশি ফেমাস!! :P

থ্যাংস!!

৩১. ২২ শে এপ্রিল, ২০১০ বিকাল ৪:৩১
মেহেরুবা বলেছেন: কি বলবো?
জাস্ট স্পিচলেস!!

ডকুমেন্টরীগুলো দেখার পর থেকে আমার পুরো ভাবনায় সে এমনভাবে জুড়ে বসেছিল যে রাতে আমি তাকে স্বপ্নে দেখে ফেলেছি। জীবিত তবে তার মৃত্যু ঘটেছিল আমার চোখের সামনেই।:(
তার মুখে এবং বুকে কারা যেন আঘাত করে রক্তাক্ত করে ফেলছিল।:(
আমার করার ছিলনা কিছুই। শুধু দৌড়াচ্ছিলাম প্রাচীন মিশরের পথে পথে!


আমাকে এভাবে প্রাচীন মিশরে পাঠিয়ে দেবার জন্য আপনাকে +
ইয়ে স্বপ্নে কিন্তু আরেকটা ব্যাপার ছিল! আপনার এই কবিতটা কে জানি আমাকে পড়ে শোনাচ্ছিল! আর তখন আমিই ছিলাম নেফারতিতি।:D:D

বিশ্বাস করেন; একবিন্দুও মিথ্যা না। স্বপ্নে এমনই দেখেছিলাম!!
২২ শে এপ্রিল, ২০১০ বিকাল ৫:৩৩

লেখক বলেছেন: ডকুমেন্টারিটা আসলেই অনবদ্য, টাচিং । একটা পর্ব দেখেই ডিসাইড করি পুরাটা দেখবো । আমি এটা দেখা শেষ করছি একটা ঘোরের মাঝে, একটানা । শি ইস ওয়ান অফ মাই ফেভ এন্সিয়েন্ট ফিগার । স্বপ্নে আমরা অবচেতনভাবে অনুভব করি থাকি ঘুমের সময় আমাদের মনের মধ্যে আসা আবেগ । ইউ রিয়েলি ফেল্ট হার ।

এখনি নামবে সন্ধা পৃথিবীর পুরনো পথে ল্যাম্পোষ্ট নতজানু প্রার্থনা একা জড়িয়ে থাকে ।

ফিরে আসুক নেফারতিতি!!


আপনি এত স্বপ্নে দেখেন কেম্নে? :D:D

থ্যাংকু ভেরি মাস!!

৩২. ২২ শে এপ্রিল, ২০১০ বিকাল ৫:২২
তারিক মাহমুদ (তারিক) বলেছেন:
সুন্দার একটা কবিতা পড়ে ভালো লাগতেছে। ধন্যাবাদ। আর গানটা বহু শোনা। এখনই অবস্য শুনত ইচ্ছা করতেছে। বাট বাসায় না গেলে হবে না। আর ডুকুমেন্টারিটা নামাইতেছি।

২২ শে এপ্রিল, ২০১০ সন্ধ্যা ৭:২৫

লেখক বলেছেন: আমার ব্লগে স্বাগতম ।

গান টা আসলেই জোস!! ডুকুমেন্টারিটা মিস্কোইরেন্না!!

থ্যাংস ফর দ্য কমেন্ট ।

৩৩. ২২ শে এপ্রিল, ২০১০ বিকাল ৫:২৬
তানিয়া মুন বলেছেন: কবিতা দারুন লাগলো ফাহাদ ভাই।

গানটা আজই প্রথম শুনছি (মেঘদলের কন্ঠে)। অনেক সুন্দর একটা গান।

পুরো পোষ্টটাই চমৎকার!
২২ শে এপ্রিল, ২০১০ সন্ধ্যা ৭:৩০

লেখক বলেছেন: আপনাকে ধন্যবাদ জানাচ্ছি কবিতা পাঠের জন্য !!

মেঘদলের চেনা অচেনা, আকাশ মেঘে ঢাকা, নির্বান গান তিনটা শুনে দেখতে পারেন । অসাধারন ।

৩৪. ২২ শে এপ্রিল, ২০১০ রাত ৯:২৩
হানিফ রাশেদীন বলেছেন: ফাহাদ, ওহ! ফাহাদ, ফাহাদ... কী লিখছেন...

'তুমি হতে পার সুপ্রাচীন প্যাপিরাসের পাতায় বিস্মরন'

ভাষা এতো কোমল যে, বার বার পড়ার জন্যে মন আকুল করা মুগ্ধকর কবিতা।

শেষে এসে :
'.........................................................
নেফারতিতি!
নেফারতিতি!
নেফারতিতি!'

আমর তো চিৎকার করে আরো বলতে ইচ্ছে করে নেফারতিতি!/ নেফারতিতি!/নেফারতিতি!
এটি কবিতাটিকে অন্য এক মাত্রা দিয়েছে।

সব দিক থেকেই অসাধারণতম একটি কবিতা।

শুভ কামনা...
২২ শে এপ্রিল, ২০১০ রাত ৯:৪২

লেখক বলেছেন: আকাশ-মরুর রক্তিম গোধুলী বা মরুভূমির মরীচিকা যেন আজও নেফারতিতি কে স্মরণ করছে , তার অনুচ্চারিত ইতিহাস কে জানান দিয়ে যায় বাতাসের অনুপ্রাসের ব্যঞ্জনা, বাতাসের প্রতিধ্বনির ক্ষীণতর ধ্বনির অনুনাদ গুলো ।

নেফারতিতি!
নেফারতিতি!
নেফারতিতি!

অনেক অনেক ধন্যবাদ ভাই!!

৩৫. ২৩ শে এপ্রিল, ২০১০ দুপুর ১:৩৯
হিমু ব্রাউন বলেছেন: রাতজাগা জোৎস্নার রাতে মেঘ করেছে সাম্রাজ্য বিস্তার
জোৎস্না ঝরে গেছে ফিরে আসেনা সে আর!
২৩ শে এপ্রিল, ২০১০ দুপুর ১:৪৯

লেখক বলেছেন: নেফারতিতি! তন্দ্রালু চোখের সম্মোহনের ধ্যানে ফিরে এসো অশরীরী ছায়াময় হিম বিষাদ সময়ের অবকাশে নীলাম্বরীর সাজে;

থ্যাংস!!

৩৬. ২৪ শে এপ্রিল, ২০১০ রাত ২:৩৬
অজন্তা তাজরীন বলেছেন: বিজ্ঞানের অত্যাধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে নেফারতিতি কে সুচারু বিশ্লেষনের সাথে পরিচিত করিয়ে দেবার জন্য আপনাকে আন্তরিক অভিনন্দন।
আপনার কবিতার মাপকাঠি আমার কাছে নাই। এক কথায় অসাধারন!!!!
২৪ শে এপ্রিল, ২০১০ ভোর ৬:২৭

লেখক বলেছেন: আমার ব্লগে স্বাগতম ।

আপনাকে ধন্যবাদ জানাচ্ছি কবিতা পাঠের জন্য !!


আমার কেন জেন মনে হচ্ছে নেফারতিতি হয়তো ক্লিওপেট্রার চেয়ে অনেক বেশী সুন্দরী ছিল !!!

২৪ শে এপ্রিল, ২০১০ সকাল ৯:৪৫

লেখক বলেছেন: থ্যাংকুস!!

এত সকালে কি কর কিলাস/ঘুম নাই?

৩৮. ২৪ শে এপ্রিল, ২০১০ দুপুর ২:৪৭
সুবিদ্ বলেছেন: অলংকার মোড়া নীল অববাহিকার পিরামিড শবাধার
আগলে রেখছিল তৈজস যাপনের হায়ারোগ্লিফিক ইতিহাস.........

ফাহাদ, আল্লাহ যদি তওফিক দেন তবে মিশর গিয়ে পিরামিডের সামনে দাঁড়িয়ে তোমার এই কবিতাটা পড়ে (আবৃত্তি তো ভালো করতে পারিনা:(, আফসোস) আসবো........
২৪ শে এপ্রিল, ২০১০ বিকাল ৩:৪৩

লেখক বলেছেন: থ্যাঙ্ক ইউ ভাই!!

ডকুমেন্টারিটা দেইখা নেফারতিতির মমি দেখার প্রচন্ড ইচ্ছা হৈতাসে ।

আপনে জাওয়ার সময় খবর দিয়েন । এক লগে জামু নে ।

২৪ শে এপ্রিল, ২০১০ রাত ১০:২৫

লেখক বলেছেন: সামুর মডুগো কাছে আরো ইমোটকন চাইয়া আবেদন করিলাম ।

:-B


:-?

৪০. ২৪ শে এপ্রিল, ২০১০ রাত ৮:২২
আমি উঠে এসেছি সৎকারবিহীন বলেছেন: মনে হচ্ছে ডুব দেই শাঁপোলিয়র কিংবা রবার্ট ইয়ং এর শতকে; রোসেটা পাথরের গল্পে, যেখানে রহস্যগুলোকে ছিঁড়েখুড়ে জানতে ইচ্ছা করে।
নাহলে পিরামিডের পাথরে খোদাই করা গল্পে, যেখানে মৃত ফারাও অদৃশ্য কন্ঠকে অনুসরণ করে এগিয়ে যায় কোন এক আঙ্গুর বাগানে, খুঁজে নেয় ডান হাতে আগুন কিংবা পথের ধারে স্ফটিক স্তম্ভ; অন্য দেশ, অন্য জনপদ, অন্য সময়......তবুও টানে,
প্যাপিরাসের গন্ধ।
২৪ শে এপ্রিল, ২০১০ রাত ১০:৪১

লেখক বলেছেন: ধন্যবাদ এই সুন্দর কমেন্টটির জন্য ।

প্যাপিরাসের পাতায় আটকা পড়া ইতিহাস, পাথরের মূর্তি, পিরামিড, স্ফিংস এসব মনে হয় সব সময়ই রহস্যমন্ডিত । যত রিসার্স হবে মিস্টোরি গুলোর উন্মোচন হতে থাকবে ।

৪১. ২৪ শে এপ্রিল, ২০১০ রাত ৮:৫৩
তানিয়া মুন বলেছেন:
৩২০০ বছরের জন্য ইতিহাস থেকে মুছে যায় নেফারতিতির নাম । ১৯১২ সালে পুরাতাত্ত্বিক খোঁজ করতে গিয়ে হঠাৎ একটা ফারাওয়ের মমি পেয়ে যান পুরাতাত্ত্বিকরা । পুরোহিতেরা মানুষের চোখ থেকে লুকিয়ে রাখবার চেষ্টা করায় এই ৩২০০ বছরে এই প্রকোষ্টটি মমি চোরদের হাত থেকে বেঁচে যায়। বিজ্ঞানীরা মমি পরীক্ষা করে দেখেন সেটি একটি মহিলার মমি এবং সেখানে সংরক্ষিত একটি মূর্তি পাওয়া যায়, যেটি নেফারতিতির বলে ধারণা করা হয়।

-বিজ্ঞানীরা মমি আবিষ্কারের আগে থেকেই কি নেফারতিতির কথা জানতেন?

....
এই গানটা মেঘদলের কোন অ্যলবামের?
উপরের লিংক থেকে গানটা নামাতে পারছি না। অন্য কোন সাইটের এ্যড্রেস কি দেয়া যায় ভাই?
২৪ শে এপ্রিল, ২০১০ রাত ১১:১৫

লেখক বলেছেন: হুম!! অবশ্যই জানতেন ।

নিরাপদ তন্দ্রায় ডুবে থাকে মনোলিথ মানসী মমির মোড়ক সম্পর্কে পুরাতাত্ত্বিক রা আগেই জানতেন । পুরোহিতদের কাছে একজন নারী ফারাও হিসাবে থাকা অপমানজনক ছিল । তারা পুরা মিশরে যেখানেই নেফারতিতির নাম ছিল সেখানেই পরিবর্তন করে ।পুরোহিতেরা নেফারতিতির ছবিগুলোতে শশ্রু যোগ করে, মাথায় সাপ একে দেয় কারন এগুলো পুরুষের চিহ্ন । দেখে মনে হবে এই ফারাও একজন পুরুষ। তিন হাজার বছরের পুরনো মূর্তিও পাওয়া গেছে । সে মুর্তি নিয়ে আবার জার্মানি আর মিশরের ক্লাস রয়েছে । নিচের লিঙ্কটা দেখতে পারেন ।

View this link


অ্যাল্বাম নামঃ নিয়ন আলোয় স্বাগতম । (মেঘদল, শিরনামহীন, আজব, রোডহাউস)

আমি ডাউন লোড ক রেই শুনেছিলাম প্রথম । কিন্তু এখন লিঙ্কটা পাচ্ছি না । পেলে অবশ্যই আপনাকে জানাব এখানেই ।


২৬ শে এপ্রিল, ২০১০ রাত ১২:৪৪

লেখক বলেছেন: নেফারতিতি ডাউনলোড লিঙ্ক

৪২. ২৫ শে এপ্রিল, ২০১০ দুপুর ১:০১
সোমহেপি বলেছেন: কবি অনুমতি দিলে মুখস্থ করতাম
পড়তে দারুন লাগে
২৫ শে এপ্রিল, ২০১০ সন্ধ্যা ৬:০৫

লেখক বলেছেন: মুখস্থ বিদ্যা পরিহার করুন!! হা হা হা

দারুন লাগায় ধন্য হলাম!!

২৫ শে এপ্রিল, ২০১০ সন্ধ্যা ৭:১৪

লেখক বলেছেন: হা হা হা!!

রাঝাঁস!! এই ইমুডা খোভ সোন্দর!!

৪৪. ২৫ শে এপ্রিল, ২০১০ রাত ৮:২৭
রাজসোহান বলেছেন: আমার পোস্টে কমেন্ট কর না ক্যা? :-/ :-/
২৫ শে এপ্রিল, ২০১০ রাত ৮:৪৯

লেখক বলেছেন: oo ho মিস্কোর্সিলাম!!

দুই দিন বিজি খুব ছিলাম!! আর কারেন্ট মাঝে মাঝে আসে!! এখুনি আবার জাইবো শিওর!!

:-B

৪৫. ২৫ শে এপ্রিল, ২০১০ রাত ৯:২৯
রাজসোহান বলেছেন: চাকরি কি শুরু কইরা দিছ নাকি? :#) :#)
২৫ শে এপ্রিল, ২০১০ রাত ৯:৫৫

লেখক বলেছেন: অহোনো না!!

তয় শিজ্ঞির আবার !!

৪৬. ২৫ শে এপ্রিল, ২০১০ রাত ১০:২০
শায়মা বলেছেন: নেফারতিতি রহস্যময় ভালোলাগার নাম।
২৫ শে এপ্রিল, ২০১০ রাত ১১:৪৭

লেখক বলেছেন: রাতজাগা জোৎস্না বিলাসী তারার আলোর সেতু ধরে ভোরের পর্দা তুলে স্বপ্নের বেলকুনির পথে এসেছিল তুমি! হে প্রাচ্য সুন্দরী

মিশরীয় সম্রাজ্ঞী নেফারতিতি!!!

থ্যাংস অ্যা লট!!!

৪৭. ২৬ শে এপ্রিল, ২০১০ রাত ৩:৫৪
মতিউর রহমান সাগর বলেছেন: প্রিয়তে নিলাম। এত ভালো লিখেন কিভাবে? বাপরে!++
২৬ শে এপ্রিল, ২০১০ সকাল ৮:২৬

লেখক বলেছেন: অনেক অনেক অনেক ধন্যবাদ!!

৪৮. ২৭ শে এপ্রিল, ২০১০ বিকাল ৩:০৯
প্রতীক মণ্ডল বলেছেন: দারুণ সম্মোহনী কবিতা।...................কবিতার শুরুটা আরো বড় কিছুর ইঙ্গিত দিচ্ছিল। মনে হয় একটু দ্রুত জাল গুটিয়ে এনেছেন।

মুগ্ধতা!
২৭ শে এপ্রিল, ২০১০ বিকাল ৪:২২

লেখক বলেছেন: ভোরের পর্দা তুলে স্বপ্নের বেলকুনির পথে এসেছিল তুমি!
..
.

অহোরাত্রি তোমার অপেক্ষায় দিন গুনি।
..
.
মরীচিকার গোধূলিতে অনুপ্রাস প্রতিধ্বনি শুনি
নেফারতিতি!

এতটুকুই ছিল কবিতার প্রারম্ভিক থিমে!! পরে আমিও দেখেছি আরও বিস্তৃত করার অপশন ছিল!!

অজশ্র ধন্যবাদ!!

পেট্রোলিয়াম!!

৪৯. ২৭ শে এপ্রিল, ২০১০ বিকাল ৪:২৩
মেঘ বলেছে যাবো যাবো বলেছেন: এটা তো দেখি মোটামুটি 'খেয়ে ফেলার মত' একটা পোস্ট হইসে। From all aspects. From all points of views. Great! :)
২৭ শে এপ্রিল, ২০১০ বিকাল ৪:৩৪

লেখক বলেছেন: Muchas gracias সানফ্লাওয়ার য়াফা!!! ;)

সময় পেলে ডকুমেন্টরীটা খেয়ে ফেলতারেন সাথে গান্টাও।

৫০. ২৭ শে এপ্রিল, ২০১০ বিকাল ৫:১৬
মেঘ বলেছে যাবো যাবো বলেছেন: গান তো খাইসিই অলরেডি। ভিডিওটাও খামু। টাইম লাগবো একটু।

"ভোরের পর্দা তুলে স্বপ্নের বেলকুনির পথে এসেছিল তুমি"

শব্দটা 'ব্যালকনি' হবে। :)
২৭ শে এপ্রিল, ২০১০ বিকাল ৫:৪৭

লেখক বলেছেন: ওহো!! ঠিক্কোর্তাসি!!

ডকুমেন্টরীটা দেখতে টাইম লাগবো!! সময় লয়া দেইখেন!!

গ্রেসিয়াস!! :-B

৫১. ২৭ শে এপ্রিল, ২০১০ বিকাল ৫:৩৩
এনটনি বলেছেন: ভিডিও গেল কই???
২৭ শে এপ্রিল, ২০১০ বিকাল ৫:৪৮

লেখক বলেছেন: ভিডিও আছে তো জায়গা মতই!! কেন? আপনি দেখতার্তেছেন্না?

৫২. ২৭ শে এপ্রিল, ২০১০ রাত ১১:২৮
শোশমিতা বলেছেন: চমৎকার !!!!!
কবিতাটি কয়েকবার পড়েছি প্রিয়তে তুলে রাখলাম ।
২৭ শে এপ্রিল, ২০১০ রাত ১১:৪১

লেখক বলেছেন: ধন্যবাদ জানাচ্ছি!!

গান আর ডকুমেন্টরীটা সময় লয়া দেখতারেন!!

আপনার নামের অর্থটা জানতে পারি কি?

৫৩. ২৮ শে এপ্রিল, ২০১০ ভোর ৫:২২
আশরাফ মাহমুদ বলেছেন: শেয়ার করার জন্য ধন্যবাদ।
২৮ শে এপ্রিল, ২০১০ সকাল ৮:৩৬

লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ!!

৫৪. ২৮ শে এপ্রিল, ২০১০ সকাল ৯:০৮
মাসুম আহমদ ১৪ বলেছেন: কবিতাটি বেশ কোমল!! আর নেফারতিতি জানলাম এবং শুনলাম ।।ধন্যবাদ
২৮ শে এপ্রিল, ২০১০ দুপুর ১:২২

লেখক বলেছেন: কবিতা পাঠ করার জন্য অজশ্র ধন্যবাদ!!

এখনি নামবে সন্ধা পৃথিবীর পুরনো পথে
ল্যাম্পোষ্ট নতজানু প্রার্থনা একা জড়িয়ে থাকে ।

ফিরে আসুক নেফারতিতি!!

২৮ শে এপ্রিল, ২০১০ দুপুর ১:৩২

লেখক বলেছেন: মহাকবি মাইকেল মেহদীর 'নতুন কবিতা'

:-P :P B-) ;)

দেখি সন্ধায় দিতারি!! একটা লিখছি!! কিছু মোডিফিকেশন আছে!!

৫৬. ২৮ শে এপ্রিল, ২০১০ বিকাল ৫:৪৩
স্বপ্নকথক বলেছেন: কবিতার সাথে ইতিহাস!! আল্লা! আপনে পারেনও বটে!!
৫৭. ২৮ শে এপ্রিল, ২০১০ সন্ধ্যা ৬:২৩
আমি উঠে এসেছি সৎকারবিহীন বলেছেন: রেজ এগেইনষ্ট মেশিনের গান কি শুনছেন? অই যে ম্যাট্রিক্স মুভির ক্রেডিট দেখানোর সময় যে গানটা শোনায়। গিটারিষ্ট, বেসিষ্ট, ড্রামার আগে মনে হয় অডিওস্লেভ-এ বাজাইত।
৫৮. ২৮ শে এপ্রিল, ২০১০ রাত ৮:৪৪
প্রাকৃত বলেছেন: ফাহাদ ভাই

অসাধারণ একটি কবিতা লিখেছেন।

নেফারতিতি-কে নিয়ে একটা কবিতা লিখবো ভাবছিলাম। এখন আর সম্ভব না :)


ভাল থাকুন।
২৮ শে এপ্রিল, ২০১০ রাত ১১:৩৭

লেখক বলেছেন: থ্যাংস ভাইডি!! অনেক দিন পর আসলেন ব্লগে!!

নতুন লেখা দেন!!

নেফারতিতি কে নিয়া আপনিও একটা লেইখা ফালান!!

৫৯. ২৮ শে এপ্রিল, ২০১০ রাত ৯:৪৮
ফাহাদ চৌধুরী বলেছেন: @স্বপ্নকথক

থ্যাংস ভাইডি!! আমার কেন জেন মনে হচ্ছে নেফারতিতি হয়তো ক্লিওপেট্রার চেয়ে অনেক বেশী সুন্দরী ছিল !!! B-) ;)
৬০. ২৮ শে এপ্রিল, ২০১০ রাত ৯:৫৪
ফাহাদ চৌধুরী বলেছেন: @রিজ
ম্যাট্রিক্সের ক্রেডিট দেখানোর সময় গানটা শুঞ্ছি তো!! অডিওস্লেভও শুঞ্চি!! রেজ এগেইনষ্ট মেশিন আছে আমার কাছে !! খুব একটা শুনি নাই!! এইতো শুরু করলাম শুনা অহোন থাইকা!!
৬১. ২৮ শে এপ্রিল, ২০১০ রাত ১০:১৪
আমি উঠে এসেছি সৎকারবিহীন বলেছেন: সামুর বাগে কমেন্টের জবাব দিতে দ্যায় না ত!!!!!!!!
X( X( X(( X(( X((
২৮ শে এপ্রিল, ২০১০ রাত ১১:৩৯

লেখক বলেছেন: বাগ মনে হয় ছুটলো

:#) :#)

২৮ শে এপ্রিল, ২০১০ রাত ১১:৫৫

লেখক বলেছেন: আবার মাথা উপ্রে!! বাইনারী মেনিং বুঝতাম্পার্লাম্না!!

উইকি সেজ 'Eleven is the smallest positive integer requiring three syllables in English, and it is also the largest prime number with a single-morpheme name in this language' !!

no avatar !! এই প্রোপিক্টার মেনিং কি?

৬৩. ২৯ শে এপ্রিল, ২০১০ বিকাল ৪:৩২
সুরঞ্জনা বলেছেন: বেশ আগে এই ব্লগেই নেফারতিতি কে নিয়ে একটা লেখা পড়েছিলাম। ছবিও তখনই প্রথম দেখেছিলাম।
এর আগে শুধুই জানতাম নেফারতিতির নাম। কেমন যেন নেশা জাগানিয়া নাম, "নেফারতিতি"
অনেক ভালো লাগলো কবিতাটি। অনেক অনেক ধন্যবাদ।
২৯ শে এপ্রিল, ২০১০ বিকাল ৪:৪১

লেখক বলেছেন: কেমন যেন নেশা জাগানিয়া নাম, "নেফারতিতি"

আসলেই,

স্বপ্নময় চোখ, অপার্থিব লাবণ্যে বিস্ময়ের রাজকুমারী নেফারতিতি!!

খুব ভালো থাকুন। শুভেচ্ছা।

৬৪. ২৯ শে এপ্রিল, ২০১০ রাত ১০:০৪
শোশমিতা বলেছেন: শোশমিতা অর্থটা হচ্ছে :#) smiling
২৯ শে এপ্রিল, ২০১০ রাত ১০:১৩

লেখক বলেছেন: হাস্যমুখী!!!

:D B-)

৬৫. ২৯ শে এপ্রিল, ২০১০ রাত ১০:১৮
জীবনানন্দদাশের ছায়া বলেছেন:
মন্তব্য করতে দেরি হয়ে গেল।
২৯ শে এপ্রিল, ২০১০ রাত ১১:৩০

লেখক বলেছেন: ব্যাপারস না!!

মন্তব্যে প্রীত হলাম!!

৬৬. ০৩ রা মে, ২০১০ সকাল ১১:০৫
তানিয়া মুন বলেছেন: ফাহাদ ভাই, যে লিংক দিয়েছেন এটা তো নেফারদিতি না !
অন্য আরেকটা গান! :||
০৩ রা মে, ২০১০ বিকাল ৫:১২

লেখক বলেছেন: নেফারতিতি' ডাউনলোড লিঙ্ক

প্রথমে দেয়া লিঙ্ক টা মিক্স এল্বামটারই গান!!! তবে টাইটেল ভুল ছিল!! এবার দেখেন!!

০৯ ই জুন, ২০১০ সকাল ১০:৩১

লেখক বলেছেন:

কবিতা পাঠ করার জন্য অজশ্র ধন্যবাদ!!



ফিরে আসুক নেফারতিতি!!

৬৮. ১৭ ই জুলাই, ২০১০ দুপুর ২:১৭
আদনান০৫০৫ বলেছেন: মেঘদলের গান্টা শুন্তে শুন্তে কমেন্ট করতেসি, সুন্দর গান।

"যাচ্ছ চলে নেফারতিতি" অইটা বেশি সুন্দর।

ডকুমেন্টারি লিঙ্ক দেয়াতে খুব ভালো হইছে, ডকু খুব ভালা পাই।

আর লেখা নিয়া কি কমেন্ট করমু? কবিতাটা ভালো হইছে।
১৯ শে জুলাই, ২০১০ দুপুর ১২:৩০

লেখক বলেছেন:
ডকু টা দেখিস!! জোস লাগছে!!

৬৯. ২০ শে জুলাই, ২০১০ সকাল ৯:২২
জুন বলেছেন: কবিতাটা খুব আবেগময় এবং হৃদয়ছোয়া।ভীষন ভালো লাগলো।
আপনি হয়তো ভাবছেন এত পুরোনো পোস্টে কেন!
কারণ নামটা, নেফারতিতি... ইজিপশিয়ান হিস্ট্রির এক প্রিয় চরিত্র আমার।

ফাহাদ ইতিহাসের ছাত্রী হিসেবে ঐতিহাসিক চরিত্রগুলো আমার কাছে অন্য মাত্রার।যেমন ক্লিওপেট্রা, রানী প্রথম এলিজাবেথ,রাশিয়ার ক্যাথরিন দ্য গ্রেট সুলতানা রাজিয়া আরো অনেকে....
২০ শে জুলাই, ২০১০ সকাল ৯:৩৫

লেখক বলেছেন:
নেফারতিতি হাসবেন্ড আখেনাতেন এর অন্য স্ত্রী কিয়ার কথা বল্লেন না!!


ইতিহাস আমার ও পছন্দের সাব্জেক্ট!!

ডকুমেন্টারিটা না দেখে থাকলে দেখে ফেলবেন আশা করি!! ভাল লাগবে!!

৭০. ২০ শে জুলাই, ২০১০ সকাল ৯:৩৮
স্বদেশ হাসনাইন বলেছেন: কথা নয়, আগে রাখি প্রিয়তে
২০ শে জুলাই, ২০১০ সকাল ৯:৪৬

লেখক বলেছেন:

অনেক অনেক ধন্যবাদ!!

৭১. ০৭ ই ডিসেম্বর, ২০১০ রাত ৯:৩৪
জুন বলেছেন:
ওহ নেফারতিতি ৩০ বছর বয়স যখন তোমার,
কোথায় হারিয়ে গেলে খোজ পাওয়া গেল না তো আর।
তোমায় ভেবে কফির কাপে চুমুকে চুমুকে....
নির্ঘুম রাত যে কেটে যায় কতো...
কবি ফাহাদ এসে প্রায়ই বলে 'নেফারতিতি আছো তো' :``>>

অটঃ কবি নস্টালজিকেরও নেফারতিতি পছন্দ তাই দুজনের জন্য একটাই কবিতা লিখলাম :(
আমি কবিতা লিখতে পারলে অবশ্য দুটোই লিখতাম ফাহাদ :||
০৭ ই ডিসেম্বর, ২০১০ রাত ৯:৫১

লেখক বলেছেন: কবিতার জন্য অশেষ ধন্যবাদ!!

নেফারতিতিকে নিয়ে নস্টালজিক রানা ভাই লিরিক লেখছেন!!
আরও একটা গান আছে নেফারতিতিকে নিয়ে!! পোষ্টে দিয়েছিলামঃ না শুনে থাকলে মিস করবেন!! ;)

:)


৭২. ০৭ ই ডিসেম্বর, ২০১০ রাত ৯:৫৯
সুলতানা শিরীন সাজি বলেছেন:

কি যে দারুণ!
আগেও পড়েছি।কিন্তু কিছু যে লিখে যাইনি.................কারন মনে পড়ছে না। হতে পারে অফলাইনে ছিলাম।
বারবার পড়া যায় এই কবিতা।

নস্টালজিকের কবিতা পড়ে এই কবিতার কথাই মনে হয়েছিলো।
শুভেচ্ছা ফাহাদ।
লেখা চলুক
০৮ ই ডিসেম্বর, ২০১০ রাত ১২:১৯

লেখক বলেছেন:


মিশরীয় সম্রাজ্ঞী নেফারতিতি!!!


এখনি নামবে সন্ধা পৃথিবীর পুরনো পথে ল্যাম্পোষ্ট নতজানু প্রার্থনা একা জড়িয়ে থাকে ।

ফিরে আসুক নেফারতিতি!!

থ্যাংস অ্যা লট!!!

৭৩. ২০ শে ডিসেম্বর, ২০১০ রাত ৮:৪০
আহাদিল বলেছেন: প্রিয়তে নিলাম- সময় করে পড়ব!
২০ শে ডিসেম্বর, ২০১০ রাত ১০:০৬

লেখক বলেছেন:


না পইড়াই পিরিয়তে!! :-B

যাউকগা পিরিয়ানি খুব ভালা পাই!!

থ্যাংস!!

৭৪. ৩০ শে ডিসেম্বর, ২০১০ দুপুর ১২:২২
আহাদিল বলেছেন: পর্বারটাইম্পাইনাইদেইক্যাপ্রিয়তেনিস্লাম! সব্বাইএত্তভালাকথাকইলনিশ্চয়কিছুয়াছেভিত্রে!


যাই হোক! আমি আবার 'ভাল লাগ্লো' ছাড়া কোন কমেন্ট কর্তারি না!
ওই কমেন্ট আবার আপ্নের পসন্দ না বইলা দেখলাম! তাই কিছু কইলাম্না!
৩০ শে ডিসেম্বর, ২০১০ দুপুর ১:০০

লেখক বলেছেন:
এক্টন ধইন্যাপাতা!!

৭৫. ২০ শে ফেব্রুয়ারি, ২০১১ রাত ১০:৪২
মহাবিশ্ব বলেছেন:
ক্লান্ত প্রাচীন শিশির রাতভর ঝরে পরে মৌনতায়, মরীচিকার গোধূলিতে অনুপ্রাস প্রতিধ্বনি শুনি

অসাধারণ ফাহাদ!
এখানে কিছু শব্দবন্ধুর কাছে আমি প্রতিনিয়তই মনে মনে ক্ষমা চেয়ে চলি, নিদারুণ সময়াভাবে তাদের সব লেখা পড়তে পারি না বলে। আপনি তাদের মধ্যে অন্যতম।
অনুভুতির বাষ্প আপনার লেখনী থেকে যেন বিভাসিত আলোক স্নানে পরিপূর্ণ হয়ে ওঠে।
অশেষ শুভকামনা রইল কবিবন্ধুর প্রতি।
২১ শে ফেব্রুয়ারি, ২০১১ রাত ১২:৩৮

লেখক বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ ভ্রাতা!

ভাল থাকা অভ্যাসে পরিনত হোক!

শুভরাত্রি!

৭৬. ২৭ শে ফেব্রুয়ারি, ২০১১ দুপুর ১:২৬
anisa বলেছেন: স্বপ্নময় চোখ, অপার্থিব লাবণ্যে বিস্ময়ের রাজকুমারী তুমি
অহোরাত্রি তোমার অপেক্ষায় দিন গুনি।
ক্লান্ত প্রাচীন শিশির রাতভর ঝরে পরে মৌনতায়,
মরীচিকার গোধূলিতে অনুপ্রাস প্রতিধ্বনি শুনি
নেফারতিতি!
নেফারতিতি!
নেফারতিতি!

খুব সুন্দর...............এত ভালো লাগলো কি যে লিখব বুঝতে পারছিনা এমন কিছুই খুজছিলাম........
মিশর এর ফারাও দের নিয়ে লিখা খুজছিলাম আজ পেলাম...............
খুব ভালো লাগলো.............
২৭ শে ফেব্রুয়ারি, ২০১১ দুপুর ২:৪৪

লেখক বলেছেন:

আপনার উপস্থিতি ভাল লাগলো!

পাঠ এবং মন্তব্যে অনেক ধন্যবাদ, শুভেচ্ছা নিরন্তর!

ভাল থাকুন সব সময়!

২৫ শে মার্চ, ২০১১ বিকাল ৪:২৭

লেখক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ!!

ভাল থাকুন সব সময়!

৭৮. ২৫ শে মার্চ, ২০১১ বিকাল ৪:৩০
রাইতের কইতর বলেছেন: এটা কেমনে লিখলেন ভাই ??
২৫ শে মার্চ, ২০১১ বিকাল ৪:৪৪

লেখক বলেছেন: কেন, প্রথমে কলম দিয়ে কাগজে, পরে কিবোর্ড আর অভ্র দিয়ে এম এস ওয়ার্ডে, পরে সেখান থেকে ব্লগে কপি পেষ্ট!! :|

৭৯. ২৫ শে মার্চ, ২০১১ বিকাল ৪:৪৭
রাইতের কইতর বলেছেন: হা হা হা

মজা লইলেন ??

খুব কঠিন লাগছে পড়তে,আর ১টু সোজা করে বুঝাইবেন আমাকে?
২৫ শে মার্চ, ২০১১ বিকাল ৫:০৬

লেখক বলেছেন:

আপনার মত এহেন বিশিষ্ট কবিতা প্রেমি ও পাঠককে কবিতা বুঝান আমার মত অতীব সাধারন মানুষের পক্ষে অতীব ধৃষ্টতা হয়ে যাবে!! ক্ষমা করবেন!!

২৫ শে মার্চ, ২০১১ বিকাল ৫:০৭

লেখক বলেছেন:

থ্যাংস অ্যা লট!!

৮১. ২৫ শে মার্চ, ২০১১ বিকাল ৫:১০
রাইতের কইতর বলেছেন: আমি কবিতা প্রেমী কেডা কইছে ??? :(
বুঝাইবেন না তো !!!
২৫ শে মার্চ, ২০১১ বিকাল ৫:১৬

লেখক বলেছেন: ব্লগে বহু আজাইরা নাইকামের পোষ্ট আছে!


আল্বিদা!!

২৫ শে মার্চ, ২০১১ বিকাল ৫:১৯

লেখক বলেছেন:

থ্যাংকু আপু!! আবার এই পোষ্টে আসার জন্য!!

আরেকটা পোষ্ট দিসিইইইই!! :)

৮৩. ০৮ ই সেপ্টেম্বর, ২০১১ দুপুর ২:৪৭
রুমানা ইসলাম হিমি বলেছেন: মুগ্ধ হলাম।পড়তে পড়তে কেমন একটা ঘোরের মধ্যে ছিলাম।এখনো তার রেশ কাটেনি।
৮৪. ০৮ ই সেপ্টেম্বর, ২০১১ দুপুর ২:৪৭
রুমানা ইসলাম হিমি বলেছেন: মুগ্ধ হলাম।পড়তে পড়তে কেমন একটা ঘোরের মধ্যে ছিলাম।এখনো তার রেশ কাটেনি।

 

মোট সময় লেগেছে ১.০৮১২ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
"Cast a cold eye
On life, on death.
Horseman, pass by."



মেকানিকাল ইঞ্জিনিয়ার (কুয়েট) । শখের বসে লিখলিখি করি । নিজের সাথে...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই