আমার বাসা সাভার কলেজ রোড এ । রানা প্লাজায় যে গার্মেন্টস ফ্যক্টরী গুলো আছে তার কোনটিতেই শ্রমিক পরিবহনের জন্য বাস সাভর্িস নেই । ফলে শ্রমিকদের বাসস্থান ছিল আমদের কলেজ রোড, ব্যংক কলোনী, ইমান্দীপুর অথবা রাজাসন এলাকায় যার প্রতিটিই রানাপ্লাজার খুব কাছে । যারা মারা গিয়েছে বা নিখোজ আছে বেশীরভাগ আমার প্রতিবেশী ।আমার স্ত্রী কাল থেকে আশ পাশের বাসাগুলোতে ছোটাছুটি করছে সান্তনা দিতে । সার সার ছুটে চলা আহাজারি করতে থাকা মানুষগুলোকে দেখে কান্নায় বুক ভাসাচ্ছে । আমি নিজেও চোখের পানি ধরে রাখতে পারছি না স্বজন হারানোদের আর্তনাদে । কাল সারাটা রাত শুনেছি পাশের বাসায় গুন গুন কান্নার শব্দ । ফজর এর নামাজ পড়েই ছুটে গেলাম অভিশপ্ত রানা প্লাজার সামনে । গত কাল সকাল থেকে ক্রন্দণরত মানুষগুলি এখন হতবিহব্বল হয়ে ইতস্তত ছড়িয়ে ছিটিয়ে বসে আছে । একজন মানুষ কত আর কাদতে পারে? আমি আর ফরিদ ভাই নির্বাক হয়ে দেখলাম । অধর চন্দ্র স্কুল আমার বাসার পাশে । স্কুলের মাঠে কয়েক শ নির্বাক মানুষ বসে আছে । বারান্দায় সারিবদ্ধ লাশ । হঠাৎ একটা এম্বুলেন্স এর শব্দ শোনা যেতেই হতবাক শয়ে শয়ে মানুষ নড়ে উঠল । অনেকে ছুটে চলছে প্রিয় মানুষটির মুখ শেষবার দেখার আশায় আর অনেকে সাহস সঞ্চয় করার আপ্রাণ চেষ্টায় রত শেষ আশাটুকুও কি শেষ হয়ে যাবে?
আলোচিত ব্লগ
মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ

বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট : পর্ব- ১
ভুমিকা
১.১ গবেষণার পটভূমি
একবিংশ শতাব্দীর... ...বাকিটুকু পড়ুন
ছাত্রদলকে সামলাতে না পারলে ক্যাম্পাসগুলো সহিংসতায় পূর্ণ হবে।

রাতে রংপুর, সকালে জগন্নাথ। আজকে জগন্নাথে ছাত্রদলের হামলার শিকার একযোগে সব বিরোধী দল। এসব কি ছাত্রদলের কাজ? নাকি ছাত্রদলের ভেতর ছাত্রলীগ প্রবেশ করেছে? জকসু জিএসের জীবন আশংকাজনক। দেশে যখন... ...বাকিটুকু পড়ুন
আমার প্রিয় ২৬টি পোস্ট; যেগুলো আপনারও ভালো লাগতে পারে

১) বাবার ঘরেও খেতে পাইনি, স্বামীর ঘরেও কিছু নেই!; লিখেছেন চাঁদগাজী
২) স্টেলা নেই; লিখেছেন হাসান মাহবুব
৩) গোসাইপুর ১৯৭১; লিখেছেন ঠাকুরমাহমুদ
৪) জেসাস রিবর্ন....; লিখেছেন আহমেদ জী এস
৫) মা ছেলের বিষণ্ণ-প্রসন্ন ডায়েরি;... ...বাকিটুকু পড়ুন
গ্যাস নিয়ে গ্যাসলাইটিং: কোনটা আসল সংকট, কোনটা কৃত্রিম?

বাংলাদেশে এখন সবচেয়ে বড় সমস্যা কী, এই প্রশ্ন করলে সবাই একবাক্যে বলবেন গ্যাস সংকটের কথা। বিদ্যুৎ উৎপাদন কমে গেছে, ফলে লোডশেডিং বেড়েছে বহুগুণ। কলকারখানা হোক বা বাসাবাড়ি, মানুষ... ...বাকিটুকু পড়ুন
Humans are (not) from Earth- তবে কি আমরা মহাবিশ্বের ভৃত্য?


অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।