পানি দিয়ে গাড়ি যদিও পুরান খবর, কিন্তু বাংলাদেশে এই প্রযুক্তি নতুন।
১৫ ই জুলাই, ২০০৮ রাত ২:০৩
জ্বালানি তেলের বিকল্প হিসাবে 'কমপ্রেসড ওয়াটার' নামে নতুন এক প্রযুক্তি উদ্ভাবনের দাবি করেছেন চট্রগ্রামের রাউজান এলাকার মো জয়নাল আবেদীন জসিম। তিনি সাংবাদিক সম্মেলন করে তার উদ্ভাবিত নতুন প্রযুক্তির বিভিন্ন দিক তুলে ধরেন, এবং বলেন সরকারি সহায়তা পেলে একবছরের মধ্যে নতুন এই প্রযুক্তি বাস্তবায়ন করা সম্ভব হবে।
নতুন প্রযুক্তির মুলসূত্র হলো পানি থেকে অক্সিজেন বের করে হাইড্রোজেনকে জ্বালানি হিসাবে ব্যবহার করে ঐ বাহনের ৪০থেকে৫০ কিলোমিটার পথ চলা সম্ভব হবে। একটি গাড়িতে এই প্রযুক্তি স্থাপন করতে প্রায় ১০ হাজার টাকা খরচ হবে। তার নতুন প্রযুক্তি সংযুক্ত গাড়ি দেড় লিটার পানি দিয়ে প্রায় ৯০০ কিলোমিটার পর্যন্ত দুরত্ব অতিক্রম করতে পারবে। সংবাদ সম্মেলনে তার আবিস্কৃত প্রযুক্তি দিয়ে চালিত গাড়িটি উপস্থাপন করেন। গত এক সপ্তাহ ধরে তিনি গাড়িটি তার উদ্ভাবিত প্রযুক্তি ব্যবহার করে চালাচ্ছেন।
-----------------------------------------------------------
Click This Link
এই খবরটি এই সময়ের জন্য খুবই গুরুত্ব পুর্ণ, যেখানে বিশ্বে এই তেলের জন্য হচ্ছে যুদ্ধ। অকালে হারিয়ে যাচ্ছে কোটি কোটি প্রান। সত্যিই পানির অপর নাম জীবন। কিন্তু মনে হচ্ছে এই গুরুত্ব পুর্ণ খবরটি মিডিয়াতে তেমন গুরুত্ব পায়নি। আমি খবরটি দেখেছি ইত্তেফাকে তাও শেষ পাতায়। জানিনা সরকার কতটুকু গুরুত্বের সাথে নিবেন, এই প্রযুক্তিটিকে। ছবি দেখে মনে হচ্ছে হয়তো গ্যাস সিলিন্ডারের চাইতে পানির এই প্রযুক্তিটা ভালো হবে। গ্যাসের জন্য লাইন দিয়ে যে ভাবে দাড়িয়ে থাকতে হয় তা হয়তো হবে না। যদি সত্যিই দশ হাজার টাকা খরচে এই প্রযুক্তি স্থাপন করা সম্ভব হয়। আমার মনেহয় সরকারের সহায়তা ছাড়াই এই প্রযুক্তি সাধারন মানুষ ব্যবহার করতে পারে। আপনাদের যাদের গাড়ি আছে সবাই জয়নাল আবদীনের সাথে যোগাযোগ করেন, সরকার ছাড়াই প্রযুক্তি ব্যবহার শুরু করেন।
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): প্রযুক্তি ;
লেখক বলেছেন: সরকার পারবেনা , সাধারন মানুষকেই এই দায়িত্ব নিতে হবে।
নতুন বলেছেন:
জাপানিরাও এই প্রযুক্তি নিয়া গবেষনা করতাছে.... আমাদের মো জয়নাল আবেদীন জসিম ধন্যবাদ... এটা চমৎকার উদ্ভাবন..
লেখক বলেছেন: তারা গবেষনা করতেছে, আমাদের জয়নাল আবেদীন মনেহয় শেষ করে পেলেছে ................ ![]()
অরুনাভ বলেছেন:
চমৎকার......
লেখক বলেছেন: চমৎকার বলে বসে থাকলে হবে না, যত তাড়াতাড়ি সম্ভব জয়নাল আবেদীনের পাশে দাড়ান।
আরিফ থেকে আনা বলেছেন:
চমৎকার , তবে এরকম একটা খবর কেন যে প্রথম পাতায় স্থান পায়না
লেখক বলেছেন: নয়াদিগন্তেও শেষের পাতায়
Click This Link
লেখক বলেছেন: জয়নাল আবেদীনের বাড়ি রাউজান নোয়াপাড়া । তিনি জহিরুল হকের পুত্র ইত্তেফাকে উল্লেখ্য করা হয়েছে।
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন:
সবাই তার পাশ যেতে হবে। আপনাকে ধন্যবাদ।
অনর্গল বলেছেন:
হাইড্রোজেন ফুয়েল নিয়ে লাফালাফি করার কিছু নাই। বিশেষজ্ঞরা বলেন, এইটা পপুলার হতে বহুবছর লাগবে। আর দেয়ার আর বেটার এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি ফুয়েলস দ্যন হাইড্রোজেন ফুয়েল। এনার্জি ইনএফিশিয়েন্ট, পুউর ভলিউমেট্রিক এনার্জি ডেনসিটি ( ওয়ান থার্ড অফ মিথেন ), প্রডাকশন এন্ড মেইনটেন্যান্স কস্ট হাই, হাইড্রোজেন ইটসেলফ ইজ এ ডেনজারাস ফুয়েল। আরো জানতে চাইলে ইন্টারনেট সার্চ দেন। পাবেন। এইটা পুরানো টপিক। আর এখন যে অবস্থায় আছে সেইটা মোটেও আশাবাদী হবার মত কিছু না। বেটার আপনার যারা ইলেকট্রোকেমিস্ট্রি, মেকানিক্যাল বা কেমিক্যাল লাইনের আছেন তারা বাইরে গিয়ে নানোটেকনোলজির এই ব্রাঞ্চটার উপর রিসার্চ করতে পারেন। এই ব্রাঞ্চটার আলাদা নাম আছে। ফুয়েল সেল।
লেখক বলেছেন: এই সকল বিষয়ে বাস্তবে করে দেখতে হবে। তেলের প্রয়োজনিয়তা কমে যাক তা বিশ্বের উন্নত দেশ গুলো চায় না। যদি তেলের প্রয়োজন না থাকে, তাহলে বুশ হাজার হাজার কোটি ডলার খরচ করে যুদ্ধ করে তার কি লাভ হলো।
যে খানে ইত্তেফাকে এসেছে, জয়নাল আবেদীন গত এক সপ্তাহ ধরে গাড়িটি তার উদ্ভাবিত প্রযুক্তি ব্যবহার করে চালাচ্ছেন।
দি বিডি নিউজ বলেছেন:
আমরা বাংলাদেশরা একটা ফাজিল কেউ ভালো কিছু করলে কোনও থ্যাংকস নাই কালি এ র ওর দোষ দড়ি বের করি । বেটা মো জয়নাল আবেদীন জসিম যা করছে তর বাপ চাচা ১৪ গুষ্টি ত তা করে নি তুই “ হাইড্রোজেন ফুয়েল নিয়ে লাফালাফি করার কিছু নাই। বিশেষজ্ঞরা বলেন, এইটা পপুলার হতে বহুবছর লাগবে। আর দেয়ার আর বেটার এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি ফুয়েলস দ্যন হাইড্রোজেন ফুয়েল। এনার্জি ইনএফিশিয়েন্ট, পুউর ভলিউমেট্রিক এনার্জি ডেনসিটি ( ওয়ান থার্ড অফ মিথেন ), প্রডাকশন এন্ড মেইনটেন্যান্স কস্ট হাই, হাইড্রোজেন ইটসেলফ ইজ এ ডেনজারাস ফুয়েল। আরো জানতে চাইলে ইন্টারনেট সার্চ দেন। পাবেন। এইটা পুরানো টপিক। আর এখন যে অবস্থায় আছে সেইটা মোটেও আশাবাদী হবার মত কিছু না। বেটার আপনার যারা ইলেকট্রোকেমিস্ট্রি, মেকানিক্যাল বা কেমিক্যাল লাইনের আছেন তারা বাইরে গিয়ে নানোটেকনোলজির এই ব্রাঞ্চটার উপর রিসার্চ করতে পারেন। এই ব্রাঞ্চটার আলাদা নাম আছে। ফুয়েল সেল। “ শালা তরে পাইলে আমি লাগি মারতাম থ্যাংকস দিতে সেঁক ।
দি বিডি নিউজ বলেছেন:
অনর্গল এ র পাছাই লাথি বেটা দোষ বের করতে আসছে
অনর্গল বলেছেন:
গালাগাল আমার পড়াশোনার বিষয় কোন দিন ছিলনা। ওইটা আমি আপনার সাথে পারবোওনা। আমার পড়াশোনার বিষয়ই হল ফুয়েল সেল। এর উপরে আমি একটা পোস্ট দিবো। আশা করি সেখানেও আপনি আপনার গালিগালাজের প্রতিভা দেখাবেন।
বন্ধনহীন বলেছেন:
দি বিডি নিউজের ম্যাসেজটা ঠিক। তবে প্রকাশটা হয়তো ঠিক হয়নি। তারপরে দি বিডি নিউজের মন্তব্যটা পড়ে অনেকক্ষন হাসলাম। আমরা ধন্যবাদ দিতে শিখে নাই, কাউকে বাহবা দিতে খুব কার্পন্য করি।
জসিম, যে ইনফাস্ট্রাকচারে মধ্যে থেকে চেষ্টা করেছে, তাতে বাহবা পাওয়ার দাবি রাখে। হতে পারে এটা এমন বিশাল কোনো ব্যপার না পৃথিবীর জন্য। তার চেষ্টা বিশাল ও মহৎ।
দি বিডি নিউজের সাথে একমত।
দূরন্ত বলেছেন:
শুনে খুশি হলাম। তবে যোগ্য লোকজন প্রতিভার মূল্যায়ন পায়না। এটা এক বিরাট সমস্যা।এ উদ্ভাবনটিকে বাণিজ্যিকভাবে ব্যবহার করতে গেলেও দেখা যাবে সরকারি আমলাতন্ত্র বিভিন্ন বাধার সৃষ্টি করবে।
তারপরও আশা করছি এ জিনিস দেশে দ্রুত প্রসার লাভ করুক। ভালো লাগলো।
শেয়ার করার জন্য ধন্যবাদ।
মিলটন বলেছেন:
আমি মোটেই খুশি নই কারণ এই উদ্ভাবনের কোন দামই নেই। বাংলাদেশে এরও আগে অনেক এমন বিশ্বয়কর উদ্ভাবন হয়েছে কিন্তু কেউ কোন দামই দেয়নি। এটা আমাদের মানসিকতার দোষ। আমাদের কেন উন্নতি হবে বলেন? আমাদের দেশে কেউ কিছু উদ্ভাবন করলে, তাকে পাগল উপাধি দেয়া হয়।অথচ সরকারের উচিত এগুলো পৃষ্ঠপোষকতা দেয়া।
আমিও কিছুদিন আগে এমন একটি পোষ্ট দিয়েছিলাম
Click This Link
লুকার বলেছেন:
চমৎকার কাজ।
কিন্তু পানিকে ভাঙা হয় কিভাবে? সেই শক্তির উৎস কী?
রিচার্জেবল স্টোরেজ ব্যাটারী?
হাইড্রোজেন থেকে দূর্ঘটনার আশঙ্কা কেমন?
মামু বলেছেন:
ঘটনা কতটা বাস্তব সম্মত এইটা নিয়া আমার সন্দেহ আচে।১০ হাজার টাকা খরচ আর ১.৫লি পানি যা কিনা আমাদের দেশে একদম ফ্রি এইটা দিয়া ৯০০ কিমি. দরকার নাই আমি ৯০ কি. মি চললেই খুশি।
মনে হয় না আসলেই এইটা করতে পারছে, এই রকম বহুত নিওজ আইছে এর আগে।
কয়দিন আগে তো দেখলাম জ্বলানী ছাড়া বিদ্যুত তৌরি রকছে হেই চিটাগাং তেকে...
একন তো আর ওই ব্যটার কুনু খবর পাই না....
যদি সত্যিই করতে পারে তবে তাকে লাখ কুটি ধন্যবাদ।
লেখক বলেছেন: আমাদের উচিৎ এই বিষয়টাকে সত্যি বলে সামনের দিকে এগিয়ে নেয়া।
আপনারা হয়তো নয়াদিগন্তে খবরটি পড়েন নি।
জয়নাল আবেদীন বলেছেন, উচ্চক্ষমতাসম্পন্ন হাইড্রোজেন গ্যাসকে প্রথমে পানি থেকে পৃথক করতে হবে। পরে তা জ্বালানি তেলের সাথে মিশ্রণ করে ইঞ্জিনচালিত যানবাহনে ব্যবহার করা যাবে। এ প্রযুক্তি ৭৫-৮০ শতাংশ জ্বালানি সাশ্রয় করবে। প্রতিটি গাড়িতে স্থাপিত যন্ত্রে পানি ও জ্বালানি তেল পাশা পাশি থাকবে। গাড়ির ইঞ্জিন চালু হবে তেলের সাহায্যে। এরপর পানি থেকে বিমুক্ত হাইড্রোজেন গ্যাস জ্বালানি হিসেবে গাড়ি চালাবে। যেখানে প্রতি লিটার অকটেনে ২ থেকে ৩ হাজার সিসির একটি গাড়ি ১০-১২ কিলোমিটার যায় সেখানে এই প্রযুক্তিতে ৫০ কিলোমিটার যাবে ১লিটার অকটেনে। দেড় লিটার পনি থেকে যে হাইড্রোজেন উৎপন্ন হবে তা দিয়ে প্রায় ৯০০ কিলোমিটার পথ যাওয়া যাবে।
কৌশিক বলেছেন:
নয়া দিগন্ত যখন লিখছে তখন তো ফু দিলেই গাড়ী চলার কথা।
লেখক বলেছেন: হমম, কৌশিক, তবে বিষয়টা বাংলাদেশের জন্য ভালো খবর হলেও সৌদি আরবের জন্য তেমন ভালো না। এই খানে পানির দাম লিটার ৩রিয়াল আর তেলের দাম ০.৯৫ রিয়াল। সুতারাং তাদের এই প্রযুক্তির প্রয়োজন নেই। সৌদি আরবের মতো দেশ গুলো কখনো চাইবেনা এই প্রযুক্তি চালুহোক। এবং তারা তাদের ব্যবসার কথাও ভুলে যাবেন না।
তেপান্তের মাঠ পেরিয়ে বলেছেন:
এই সংক্রান্ত পোস্ট টা দেখুন।পানি দিয়ে গাড়ি চালানো, বাস্তবতা কতটুকু, নাকি ভাঁওতাবাজী?
লেখক বলেছেন: হমম


















