বাংলাদেশ ক্রিকেট টিমকে নিয়ে সমর্থক, এক শ্রেণীর সাংবাদিক আর কিছু সাবেক ক্রিকেটার যা শুরু করেছে তা ভাষায় প্রকাশ করার মত নয়
০৭ ই মার্চ, ২০১১ সন্ধ্যা ৭:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
বাংলাদেশ ক্রিকেট টিমকে নিয়ে সমর্থক, এক শ্রেণীর সাংবাদিক আর কিছু সাবেক ক্রিকেটার যা শুরু করেছে তা ভাষায় প্রকাশ করার মত নয়। তাদের ভাব দেখলে মনে হয় ১! এর আগে বাংলাদেশ কখনো ১০০ এর নীচে আউট হয়নি এবং ২! এর আগে নান্নু, সূজন, বুলবুলদের আমলে বাংলাদেশ একটি ভয়াবহ টিম ছিল। কিছু সাবেক ক্রিকেটার এর কথা শুনলে মনে হয় সাকিব অধিনায়ক হওয়ার যোগ্য না এবং সিডন্সের জায়গায় কেন সুজনকে কোচ করা হচ্ছেনা? সুজনের দাবি সিডন্সের চেয়ে রিকশাওয়ালারাও ভালো কোচ হবেন।
এর প্রেক্ষেতে আমি কিছু জবাব চাই ব্লগারদের কাছে। যে বিশ্বকাপে আমদের খেলার কথা ছিল ৭৫ এ সেখানে আমরা খেলতে পারলাম ৯৯ এ। আমাদের নাকের ডগা দিয়ে শুধু শ্রীলন্কা না জিম্বাবুয়ে, কেনিয়া, আরব আমিরাত, হল্যান্ড যে চান্স পেল সেটার জবাবদিহিতাটা কি সাবেকরা করবেনা? ৯৪ এর ব্যার্থ বাংলাদেশের হয়ে জবাবদিহী করবে কে? সেসময় দলীয় কোন্ন্দলের অভিযোগ মাথায় নিয়ে কেন ফারুককে অধিনায়কত্ব ও দলীয় সদস্যপদ হারাতে হয়েছিল। নান্নু, বুলবুল মহাপুরুষ হয়ে গেলে কেন ৯৬ এর পর আমরা কেনিয়ার কাছে লাগাতার হারতাম? মাশরাফি ইয়োর্কার দিতে ব্যার্থ হওয়ার পর কেন সুজন তাকে গালাগাল করেছিল? পাকিস্তানের ২০০৩ সফর সফল হওয়ার পর কেন পুরো জাতির ক্ষোভের কারণে বোর্ড বাধ্য হয়েছিল সুজনকে টেস্ট দল থেকে বাদ দিতে এবং ক্যাপ্টেন্সি কেড়ে নিতে? তখন সুজন কেন মিডিয়ায় ক্ষোভ ঝেড়েছিল? দর্শকদের আচরণে কস্ট পাই এই কথাটা কোন সাবেক ক্রিকেটার কখনো বলেননি? প্লীজ একটু ভেবে বলুন। কারণ আপনাদের কারো কারো বিকারগ্রস্ত চিল্লাচিল্লিতে আমাদের ক্রিকেট দলের উপর বিশাল চাপ সৃষ্টি হচ্ছে এবং তারা খারাপ খেলছে।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে...
...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com...
...বাকিটুকু পড়ুনবাংলাদেশে এখন সবচেয়ে জরুরি বিষয় কী?
কর্মসংস্থান? না।
বিনিয়োগ? না।
ডলার সংকট? না।
গার্মেন্টস খাতে ছাঁটাই? না।
ব্যাংকিং খাতের আস্থা সংকট? না।
সবচেয়ে জরুরি বিষয় হলো— কোনো অনুষ্ঠানে জুলাই চেতনা কত মিলিলিটার ঢুকেছে, কে কতবার উচ্চারণ... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।...
...বাকিটুকু পড়ুন
এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,
চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।
কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,
আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।
দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা...
...বাকিটুকু পড়ুন