দশ মাস প্রতিক্ষা আর স্বপ্নের জাল বুনে প্রতিটি নারী অপেক্ষা করে তার প্রিয় সন্তানের জন্য। সন্তান ভূমিষ্ট হবার পর মায়ের চোখে-মুখে থাকে সীমাহিন আনন্দের বন্যা। প্রতিটি মা এই তার সন্তানকে বুকে চেপে ধরে ভুলে যায় রাত জাগা কষ্টের কথা, দূর্বল শরীরের বয়ে বেড়ানো কষ্টের কথা।
মায়ের সেই আনন্দ আমি দেখেছি, প্রথম ছেলের বাবা হবার পর।
মাঝে মাঝে মনে হয় নারী আসলেই ভাগ্যবান। আল্লাহ সন্তান জন্মদানের ক্ষমতা কেবল তাদেরই দিয়েছে।
প্রসব বেদনা আমাকে সইতে হয়নি। পুরুষ বলেই প্রসব করার অধিকার পাইনি। কিন্তু তারপরও কেন যেন আজ খুব ভাললাগছে। মনে হচ্ছে আজ যেন আমি মা হয়েছি। মা যেমন সন্তানকে বুকে চেপে ধরে রেখে আল্লাহর কাছে কৃতজ্ঞতা জানায়,তেমনি আমিও আমার প্রথম মুদ্রিত বইটা ধরে কৃতজ্ঞতা জানালাম আল্লাহকে।
টুকটাক লিখছি গত বারো বছর ধরে। বিভিন্ন দৈনিক সাপ্তাহিক ও মাসিক প্রত্রিকায়। পাঠকের চিঠি ইমেইল ও ফোন পেতাম নিয়মিত। তারা প্রায়ই জানতে চাইতো আমার কোন বই বাজারে আছে কিনা। আমি নিতান্তই সাধারণ লেখক। তাই স্বপ্ন থাকলেও সাহস করিনি।
কিন্তু আমাকে সেই সাহস টুকু দিয়েছে বিভিন্ন বাংলা ব্লগ ।
ছোট বেলা থেকেই গল্প লিখতাম আমি। মাঝে কিছুদিন বিরতী দিয়ে ছিলাম। এখন আবার নিয়মিত লিখছি।
জীবনে কখনোই আমি হার মানতে শিখিনি। স্বপ্নের সমুদ্র থাকে আমার বুকের ভেতর।
তাই এখনও লিখছি।
ব্লগারদের ভালবাসায় আমি ভীষণ মুগ্ধ। আমার সাধারণ লেখায় তারা দেয় অসাধারণ কমেন্ট। বার্তায় লিখে শুভ কামনা।
আমার প্রথম প্রকাশিত বই তুমি এলে বাদল দিনে ১৬ টি রোমান্টিক গল্পের কালেকশন। যারা সম সাময়িক আধুনিক গল্প পড়তে চান তারা সংগ্রহ করতে পারেন। জাতীয় প্রেস ক্লাবের বইমেলায় জোত্যি প্রকাশনীর স্টল হতে।
৭৫ টাকায় পাওয়া যাবে।
তুমি এলে বাদল দিনে। প্রকাশক বাংলাদেশ রাইটার গিল্ড। আশা করছি ব্লগার বন্ধুরা সংগ্রহ করবেন। মেলা চলবে ১৬ ডিসেম্বর পযন্ত। প্রকাশকের নাম পারভেজ রানা। নাম্বার ০১৭৩০-৩৩১৭০৫। সবাইকে শুভেচ্ছা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

