পারভেজ রানা

লেখালেখিতে একজন লেখকের ক্ষণিকের ভুল যে একজন পাঠকের কতটুকু তির কারণ হতে পারে তা এই উপন্যাসে তুলে ধরা হয়েছে। একজন পাঠক দেশের একজন জনপ্রিয় ও প্রভাবশালী লেখকের অন্ধ ভক্ত। লেখকের চরিত্রের মত করেই নিজের জীবনের সমস্যা সমাধানের চেষ্টা করে। স¤পূর্ণ ভীন্ন আঙ্গিকে লেখা উপন্যাসটি পাঠকেরা রুচি বদলে দেবে।
দাম: ১০০ টাকা
গল্পগুলো ভর করে প্রজাপতির ডানায়
মাহমুদুল হাসান ফেরদৌস

কবি মাহমুদুল হাসান ফেরদৌস তার কবিতায় দেশ, মাটি ও মানুষের কথা বলার চেষ্টা করেছেন। তিনি গল্পগুলো ভর করে প্রজাপতির ডানায় কাব্যগ্রন্থে আবেগ ও অনুভূতির বহিঃপ্রকাশ ঘটিয়েছেন। যেখানে প্রেম, ভালবাসা, আশা-আকাক্সার প্রতিফলন ঘটেছে।
দাম: ১০০ টাকা
গল্পগ্রন্থ
তুমি এলে বাদল দিনে
এম এম ওবায়দুর রহমান

এম এম ওবায়দুর রহমান দীর্ঘ দিন থেকে লিখছেন। বিভিন্ন পত্র-পত্রিকায় লিখে লিখে হাত শানিত করেছেন। এবারের বইমেলায় তার পত্র-পত্রিকায় প্রকাশিত ও অপ্রকাশিত ষোলোটি গল্প বই আকারে প্রকাশিত হলো। এম এম ওবায়দুর রহমানের প্রতিটি গল্পেই স্বতন্ত্র বৈশিষ্ট্যময়। লেখকের নিজস্ব একটি লিখন শৈলীও ল্য করবেন গল্পগুলিতে।
দাম: ১০০ টাকা
ইসলাম বিষয়ক গ্রন্থ
টাইন নদীর ওপার থেকে
জিয়াউল হক

জিয়াউল হক লেখেন সরল গদ্যে। তার মতাই হলো গল্পচ্ছলে পাঠক ধরে রাখা। ইউরোপের দেশগুলোতে যে কী পরিমাণ লোক ইসলাম ধর্মে দিীত হচ্ছে তার একটা ছবি আমরা দেখতে পাই জিয়াউল হকের বইয়ে। সুপাঠ্য এই গ্রন্থটি ইসলাম ধর্ম নিয়ে যারা ভাবেন, ইসলামের প্রসার নিয়ে যারা কাজ করছেন তাদের কৌতুহল মেটাবে।
দাম: ২০০ টাকা
বিজ্ঞান বিষয়ক গ্রন্থ
জিয়োলজিক্যাল টাইম স্কেল
চন্দ্রা চৌধুরী

পৃথিবীর সৃষ্টি হয়েছিল কীভাবে। সৃষ্টির আদিতে-এর আকার কেমন ছিল? পৃথিবীর জীব-জন্তুগুলো কেমন ছিল? ইত্যকার নানা প্রশ্ন মনের মধ্যে ভিড় করে। সব প্রশ্নের কী উত্তর মেলে? চন্দ্রা চৌধুরীর লেখা জিয়োলজিক্যাল টাইম স্কেল পড়লে পৃথিবীর ক্রম রূপ বদলের একটা চিত্র মানসপটে ভেসে উঠবে। শিশু-কিশোরদেরকে বিজ্ঞান মনষ্ক করার জন্য এই বইটি ব্যাপক ভূমিকা রাখবে।
দাম: ৩৮০ টাকা
সাদা গোলাপ
ইলিয়াস হাসান

ইলিয়াস হাসানের গল্পগুলি যেন গল্প নয়। একেকটি বাস্তব কাহিনী। তিনি যেন গল্প লেখেন না। গল্প বলেন। তার গল্প পড়লে মনে হয় পাশে বসে কেউ যেন গল্প শোনাচ্ছে। জীবনের অভিজ্ঞতার প্রতিফলন এ গল্পগুলি বিভিন্ন পত্র-পত্রিকায় প্রকাশিত হয়েছে। এবার প্রকাশিত হলো বই আকারে।
দাম: ১০০ টাকা
প্রবন্ধ
বাংলাদেশের রাজনীতি ও গণতন্ত্র, সমস্যা ও সমাধান
ড. মতিউর রহমান

পারিবারিক উত্তরাধিকারের নেতৃত্ব, গণতন্ত্রের পশ্চাদমুখিতা এবং ব্যক্তিকেন্দ্রিক স্বেচ্ছাচারী শাসনের অবসান ঘটিয়ে কীভাবে বাংলাদেশকে আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করা যায়, তারই একটা মডেল ড. মতিউর রহমানের লেখা বাংলাদেশের রাজনীতি ও গণতন্ত্র, সমস্যা ও সমাধান বইয়ে উপস্থাপন করা হয়েছে।
দাম: ১৫০ টাকা
উপরের সবাই ব্লগার।
২১শে বইমেলায় বাংলাদেশ রাইটার্স গিল্ডের ব্যানারে বই গুলো বের হয়েছে।
৪৭৫ নাম্বার স্টলে সকল ব্লগার ব্ন্ধুদের আমন্ত্রন।
বাংলাদেশ রাইটার্স গিল্ড, এই লেখক ছাড়া আরো ১৫টি বই প্রকাশ করেছে
সবাইকে রাইটার গিল্ডের স্টলে আমন্ত্রন।
দোয়েল চত্তর হয়ে ঢোকার সময় প্রথম স্টরটি।
মান সম্পূন্য যেকোন ধরনের ভাল লেখা প্রকাশ করছে রাইটারর্স গিল্ড।
[email protected]
[email protected]
যোগাযোগ করুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

