শনিবার বিকেলে তাদের ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ নজরুল ইসলামের আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা ডিবির ইন্সপেক্টর মাহবুবর রহমান মৃত্যুর রহস্য উদঘাটনে জিজ্ঞাসাবাদের প্রয়োজনে ১০ দিনের রিমান্ড আবেদন করেন। আদালত ৭ দিনের পুলিশ হেফাজত মঞ্জুর করেন।
একই আদালত মামলার অপর আসামি রাশেদুলের বাবা ইত্তেফাকের বিশেষ প্রতিনিধি শফিকুল কবির, মা নূর বানু, বোন সুখন ও কবিতা এবং বোন জামাই দেলোয়ার হোসেন পাটোয়ারির ফের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
জুরাইনের কদমতলী থানার আলমবাগ এলাকার বাড়ি থেকে ১১ জুন ফারজানা কবির রিতা, তার ছেলে ইশরাক কবির পবন ও মেয়ে রাইসা রাশমিন পায়েলের লাশ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় রিতার মা মাজেদা বেগম আত্মহত্যা প্ররোচণার অভিযোগ এনে দৈনিক ইত্তেফাকের বিশেষ প্রতিনিধি শফিকুল কবির, তার স্ত্রী নূর বানু, তাদের ছেলে ও রিতার স্বামী রাশিদুল কবির, মেয়ে কবিতা, সুখন ও জামাতা দেলোয়ার হোসেন পাটোয়ারি, রাশিদুলের দ্বিতীয় স্ত্রী রাজিয়া সুলতানা স্মৃতি, গাড়ির চালক আল আমিনের বিরুদ্ধে কদমতলী থানায় মামলা করেন।
ফোকাস বাংলা নিউজ
সর্বশেষ এডিট : ২৬ শে জুন, ২০১০ সন্ধ্যা ৬:২৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



