somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ওয়ার্ডপ্রেস টিউটরিয়াল: সুচনা পর্ব।

০৫ ই নভেম্বর, ২০০৯ বিকাল ৩:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সবাই চায় যে তার নিজের একটা ওয়েবসাইট থাকুক। ব্যক্তিগতভাবে ওয়েবসাইট হিসেবে সবার ব্লগসাইটকেই পছন্দ। ইদানিং দেখা যায় অনেকেই আগ্রহী হয়ে ব্লগস্পটে ও ওয়ার্ডপ্রেসে নিজের নাম দিয়ে একটা ব্লগ তৈরি করেন এবং অন্যের লেখা তার মধ্যে কপিপেষ্ট করে ব্লগটাকে ভরে ফেলেন। কিন্তু তিনি একবারও ভাবেন না যে, কয়েকদিন এভাবে কপি-পেষ্ট করার ফলে তার মধ্যে একধরনের হীনমন্যতা ঢুকে যায়। এর ফলে তিনি তার ওয়েবসাইটটা আর আপডেট করেন না। ফলে তার ওয়েবসাইটটি আঁধারেই পড়ে থাকে। আসলে ব্লগ হল আপনার ডায়েরীর মত। যেখানে আপনি আপনার মনের কথা নির্দিধায় লিখে যেতে পারেন। সেখানে অন্যের লেখা কনটেন্ট কপি করবেন কেন? নিজে কিছু লিখতে চেষ্টা করুন। দেখবেন আপনি অনেক দুর এগিয়ে যাচ্ছেন। আপনার লেখা কবিতা, গান, কোন জায়গার ভ্রমনের কথা, আপনার মোবাইলের ছবির ভূমিকা বা বর্ণনা, তথ্য প্রযুক্তি বিষয়ক লেখা ইত্যাদি ইত্যাদি সাজিয়ে ফেলুন আপনার ব্লগ। দেখবেন নিজেরই ভিজিট করতে ভাল লাগছে।

আবার অনেক সময় দেখা যায় রাস্তার মোড়ে মোড়ে, প্রথম আলোর কম্পিউটার প্রতিদিন পাতায় "অনলাইনে টাকা উপার্যন করুন" জাতীয় বিজ্ঞাপন দেখে রংচং ওয়ালা একটা ঝাকানাকা থিম দিয়ে লো-লোডের একটা ব্লগ তৈরি করেন। যাতে ১০/১২ টি অ্যাড থাকে যার নেই কোন স্থান নির্দেশনা, নেই কোন কালার কম্বিনেশন, নেই কোন সৌন্দর্য। এখানেও সেই একইভাবে অন্যের কন্টেন্ট কপি করে পেষ্ট করে। এরপর বিভিন্ন ফোরামে বিজ্ঞাপন দেয় আমার একটি ব্লগ বানিয়েছি যেখানে অনেকগুলো অপ্রকাশিত সফটওয়ার, ফ্রি এসএমএস, বালামের, হাবিববের অনেকগুলো অপ্রকাশিত অ্যালবাম ইত্যাদি ইত্যাদি পাওয়া যাচ্ছে। যথারীতি একই অবস্থা!! অ্যাডের জন্যে। পেজ লোড হতে প্রায় ১০/২০ মিনিট লাগে। ফলে ভিজিটর রা পেজ ওপেন না হতেই কেটে দেন। এজন্য তার ব্লগটি জনপ্রিয় হয়না ও তার ব্লগ মেইনটেইন করার ধৈর্য উবে যায়।

যেহেতু আপনি আমার এই পোষ্টটি পড়ছেন সেহেতু আমি ধরে নিলাম আপনি আপনার একটি ব্লগ তৈরির ব্যাপারে আগ্রহী। এজন্য যে আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে তা কিন্তু নয়। প্রথমে আমরা একটু জানার চেষ্টা করি ব্লগ সম্পর্কে

ব্লগ শব্দটি ইংরেজ Blog এর বাংলা প্রতিশব্দ, যা এক ধরণের অনলাইন জার্নাল । ইংরেজি Blog শব্দটি আবার Weblog এর সংক্ষিপ্ত রূপ। যিনি ব্লগে পোস্ট করেন তাকে ব্লগার বলার হয়। ব্লগাররা প্রতিনিয়ত তাদের ওয়েবসাইটে কনটেন্ট যুক্ত করেন আর ব্যবহারকারীরা সেখানে তাদের মন্তব্য করতে পারেন। এছাড়াও সাম্প্রতিক কালে ব্লগ ফ্রিলান্স সাংবাদিকতার একটা মাধ্যম হয়ে উঠছে। সাম্প্রতিক ঘটনাসমূহ নিয়ে এক বা একাধিক ব্লগার রা এটি নিয়মিত আপডেট করেন।

সূত্র: উইকিপিডিয়া


অনেক রকমের ব্লগ তৈরি ওয়েবসাইট আছে তার মধ্যে প্রধান দুটি ধরে আমরা নাড়াচাড়া করি
তার হল- ১) ব্লগার, ২)ওয়ার্ডপ্রেস

এখন কথা হলো দুটোই সহজভাবে তৈরি করা যায় কিন্তু ওয়ার্ডপ্রেস ব্যবহার করে ব্লগকে আপনি প্রফেশনাল রূপ দিতে পারেন। ওয়ার্ডপ্রেসের সুবিধা সম্পর্কে নিম্নোক্ত কতগুলো কথা বলতে পারি।
* হোস্টিং সার্ভারে এক ক্লিকে ইনষ্টল করা যায়
* ওয়ার্ডপ্রেস ওপেনসোর্স সুতরাং নির্ভাবনায় ব্যবহার করা যায়।
* সহজেই যে কোন থিম বা প্লাগইনস ব্যবহার করা যায়
* কোন পোগ্রামিং জ্ঞানের প্রয়োজন নেই।
* সহজেই পোষ্ট করা যায়, ট্যাগ, নিদ্রিষ্ট বিভাগ এ পোষ্ট নিয়ে সহজেই লেখাগুলোকে সাজানো যায়
* আরও অনেক সুবিধা।


মূলত আমরা এখানে ওয়ার্ডপ্রেস নিয়েই শিখব।


উপরিউক্ত কথাগুলো মনে লাগলেও কথাগুলো সত্য। আপনি ব্লগ তৈরি করার আগে একবার ভাবুন কি বিষয়ে আপনি ব্লগ তৈরি করবেন। বা আপনার কি বিষয়ে ভাল অভিজ্ঞতা আছে। সব বিষয়ে আপনি পারদর্শী না ও হতে পারেন। যেগুলো যেগুলো পারেন সেগুলো সম্পর্কে সবাইকে ধারনা দিতে পারেন।

অনেক প্যাচাল পাড়লাম। আসুন এবার একটু কাজের দিকে মন দেই। আপনি কি আপনার নিজের একটি ব্লগ তৈরি করতে চান? উত্তর যদি হ্যা হয়ে থাকে তাহলে পরবর্তী পর্বের জন্য অপেক্ষা করতে থাকুন।

ওয়ার্ডপ্রেস নিয়ে সম্পুর্ণ টিউটোরিয়াল আপনারই জন্য এখানে শুরু হচ্ছে .....................................................................................................
পোস্টটির সূত্র: অবসর.কম ফোরাম
লিখেছেন: সালেহ আহমদ ও রাসেল।
সর্বশেষ এডিট : ০৫ ই নভেম্বর, ২০০৯ বিকাল ৪:০১
৪টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অনুকুলে নয় শেখ হাসিনা (আপা) প্রতিকুল পরিস্থিতিতেই বেশি অকুতোভয়।

লিখেছেন ক্লোন রাফা, ১২ ই জুন, ২০২৬ সকাল ১০:০৪




একদিকে তিনি ঘোষণা দিয়েছেন তিনি দেশে ফিরছেন, আরেকদিকে তিনি প্রায় নিশ্চিন্ন করে দেয়া আওয়ামী লীগকে পুনর্গঠন করে ফেলেছেন! এবং সেই সঙ্গে তিনি আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের অগণতান্ত্রিক, ভয়ঙ্কর এবং অবৈধ রাজনৈতিক... ...বাকিটুকু পড়ুন

বিএনপির আবালীপনা।

লিখেছেন তানভির জুমার, ১২ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮

বিএনপি ৫০ হাজার নাচের শিক্ষক নিয়োগ দিতে যাচ্ছে। যার পেছনে ১০ বছরে ব্যায় হবে ১৫ হাজার কোটি টাকা। যা দিয়ে ফুল প্যাকেজ ৩০ টি জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান... ...বাকিটুকু পড়ুন

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

লিখেছেন নতুন নকিব, ১২ ই জুন, ২০২৬ সকাল ১১:২৪

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

অন্তর্জাল থেকে নেওয়া।

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় সারা দেশ শোকাহত। এতগুলো নিষ্পাপ প্রাণের মৃত্যু নিঃসন্দেহে অত্যন্ত বেদনাদায়ক... ...বাকিটুকু পড়ুন

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

×