=> আওয়ামী লীগের নেতাদের সাথে একই ফ্রেমে গোলাম আযমের অনেক ছবি আছে। অতএব তিনি যুদ্ধাপরাধী নন।
=> শেখ হাসিনার কোন আত্মীয় নাকি যুদ্ধাপরাধী। অতএব গোলাম আযম "যুদ্ধাপরাধী নন"।
=> গোলাম আযমের মুখে দাড়ি মাথায় টুপি আছে। অতএব তিনি "যুদ্ধাপরাধী নন"।
=> গোলাম আযম জামায়াত ইসলামীর কান্ডারী ছিলেন। ইসলাম নাম নিয়ে কেউ যুদ্ধাপরাধ করতে পারে নাকি? অতএব তিনি "যুদ্ধাপরাধী নন"।
=> গোলাম আযম কোরআন পড়েন। পাচ ওয়াক্ত নামাজ পড়েন। অতএব তিনি "যুদ্ধাপরাধী নন"।
=> গোলাম আযম বাংলাদেশে ইসলামী শাসন চালু করতে চান। অতএব তিনি "যুদ্ধাপরাধী নন"।
=> ইন্ডিয়া নানাভাবে আমাদের বিরুদ্ধে বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে, টিপাইমুখ বাধ দিচ্ছে, বিএসএফ এর বর্ডারে হত্যা, দেশে এখন নানা সমস্যা, ছাত্রলীগ বিভিন্ন অপকর্ম করছে। অতএব গোলাম আযম যুদ্ধাপরাধী হতেই পারে না।
=> গোলাম আযম এখন নব্বই বছরের অশীতিপর বৃদ্ধ মানুষ, দেখলে অনেক মায়া লাগে...আহারে...। অতএব তিনি যুদ্ধাপরাধী নন।
=> গোলাম আযমের এখন ডায়াবেটিস, রক্তচাপ, হাটতে পারে না, অসুস্থ শরীর, হুইল চেয়ার দরকার পরে ইত্যাদি। অতএব তিনি যুদ্ধাপরাধী নন।
=> তার নামের আগে "অধ্যাপক"। অতএব তিনি যুদ্ধাপরাধী নন।
=> এতদিন বিচার হয় নি কেন? যেহেতু এতদিন বিচার হয় নাই, তাই তিনি যুদ্ধাপরাধী হতে পারেন না।
=> তিনি সৌদি আরবের মদদপুষ্ট। ইসলামের পবিত্র পূণ্যভূমি যেহেতু তাকে মদদ দেয়, তাই তিনি যুদ্ধাপরাধী নন।
=> পাকিস্তানের প্লেয়াররা দেখতে কত সোন্দর, তারা কত ভাল ক্রিকেট খেলে, বাংলাদেশে পাকিস্তানের এত এত সাপোর্টার.....অতএব গোলাম আযম যুদ্ধাপরাধী নন।
=> আওয়ামী লীগ-জামাত পরস্পর বিরোধী দল। যেহেতু বিরোধী দল আওয়ামী লীগের আমলে এই বিচার হচ্ছে, অতএব গোলাম আযম যুদ্ধাপরাধী নন।
=> তথ্য প্রমান যাই থাকুক, হাজার বীরাঙ্গনা-মুক্তিযোদ্ধারা এসে অভিযোগ করুক, গোলাম আযম তো নিজ মুখে বলে দিয়েছেন তিনি যুদ্ধপরাধ করেন নাই। অতএব তিনি কিছুতেই যুদ্ধাপরাধী হতে পারেন না।
=> একাত্তরে পাকিস্তানের পক্ষে গোলাম আযমের বিবৃতিঃ
২২ জুন ১৯৭১
এই দিন গোলাম আযমের এক সাক্ষাত্কার প্রকাশিত হয়। সেখানে তিনি বলেন, ‘পূর্ব পাকিস্তানের মুসলমানরা ইসলামকে কখনও পরিত্যাগ করতে পারে না। এ কারণে তারা পাকিস্তানকেও ত্যাগ করতে পারবে না। পূর্ব পাকিস্তান ইসলাম ও পাকিস্তানের জন্য অপরিসীম ত্যাগ স্বীকার করেছে।’
৩ আগস্ট ১৯৭১
এই দিনে মাদ্রাসা শিক্ষা সম্মেলনে গোলাম আযম বলেন, ‘এই যুদ্ধ শুধু অস্ত্রের যুদ্ধ নয়, আদর্শিক যুদ্ধ। আল্লাহর দীনকে প্রতিষ্ঠার উদ্দেশ্যে এই দেশকে বাঁচিকে রাখার জন্য যুদ্ধে আমাদের জয়ী হতেই হবে।’
এত আল্লাহ, ইসলামের নাম নেয়া মানুস যুদ্ধাপরাধী হয় কি করে? অতএব তিনি যুদ্ধাপরাধী নন।
(সংগৃহিত)
সর্বশেষ এডিট : ১২ ই জানুয়ারি, ২০১২ সন্ধ্যা ৭:২৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


