somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পৃথিবীর সবচেয়ে বয়স্ক ব্লগার

২৫ শে জুলাই, ২০১৮ বিকাল ৩:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



সামুতে আসার পর আমি ভাবতাম কেবল তরুণ যুবকেরা ব্লগিং করেন । ব্লগারদের বয়স কত ? নিশ্চয়ই ত্রিশের কম হবে । এর বেশি বয়স হলে কি মনের ভেতর ব্লগিং করার মত আয়েশ থাকে । কিন্তু অচিরেই আমার ভুল ভাঙল । ব্লগে এমন প্রবীণ/প্রবীণা ব্লগার আছেন যাঁদের বয়স আমার সর্ব্বোচ্চ ধারণার চেয়ে দ্বিগুণেরও বেশি ।

এনিওয়ে, সামুর বয়ষ্কদের নিয়ে আলোচনা করা আমার উদ্দেশ্য নয় । আজ আমি অন্য একজন বৃদ্ধা ব্লগারকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দেবো । হয়তো উনাকে অনেকে অলরেডি চেনেন ।
উনার আসল নাম ড্যাগনি কার্লসন । ব্লগে উনার নিক- বোজান । এ পর্যন্ত আটাশ লাখ একাত্তর হাজার ভিউয়ার উনার ব্লগ দেখেছেন । আপনি যখন উনার ব্লগ দেখবেন তখন সংখ্যাটা আরো বেশি দেখতে পাবেন, কারণ প্রতিনিয়ত অসংখ্য দর্শনার্থী তাঁর ব্লগ ঘুরে যাচ্ছে । উনার বয়স কত জানেন ? মাত্র একশো ছয় (১০৬) বছর ! জী, এই বয়সে মানুষ কবরে থাকে, আর উনি থাকেন অনলাইনে । আমি হৃদি ব্লগে এক সপ্তাহ না এলেও কেউ কিছু মনে করেন না, কিন্তু এই বৃদ্ধা একদিন যদি ব্লগে না আসেন তাহলে হায় হায় রব উঠে । উনি এমন জনপ্রিয়, উনাকে একদিন অনলাইনে না পেলেই সবাই ভাবে- আহা বুড়ি মনে হয় মরেই গেল । এটা আমার কথা নয়, স্বয়ং তিনিই বলেছেন ।

ভাবছেন একশো ছয় বছর ধরে ব্লগিং করলে তো জনপ্রিয় হবেন- এটা স্বাভাবিক । আরে না ভাই, উনি ব্লগিং শুরু করেছেন একশো বছর পূর্ন হবার পর । একশোতম জন্মদিনে তিনি একটি কম্পিউটার উপহার পেয়েছিলেন । তারপর একটি প্রতিষ্ঠানে ভর্তি হয়ে কম্পিউটার চালানো শিখে নেন । বুঝুন তবে । আমাদের দেশের মানুষ যে বয়সে সব শিক্ষা ভুলে যান সেই বয়সে উনি কম্পিউটার শিক্ষা গ্রহণ করেন । তিনি বলেন, ‘লোকে বলে নব্বই বছর হয়ে গেলে নাকি কম্পিউটার কেনার কোন মানে হয় না । অথচ কম্পিউটার আমার অভ্যাস হয়ে দাঁড়িয়েছে । কম্পিউটার থাকায় আমার বান্ধবিদের সাথে আলাপ করতে পারি । খবর পড়তে পারি । কম্পিউটার আমার খুব ভালো লাগে ।’

ভারি আশ্চর্যের ব্যপার । কম্পিউটারের কি-বোর্ডের বিন্যাস কি যে জটিল, যারা কম্পিউটার নতুন চালানো শুরু করেন তারা সবাই বোঝেন । একটা Key টিপ দিয়ে আরেকটা Key খুঁজে বের করতে ঘাম বের হয়ে যায় । কোনদিকে কোন Key আছে তা বৃদ্ধা ড্যাগনির মনে থাকে ? আমাদের বয়ষ্করা তো সবই ভুলে যান, কম্পিউটারের Key দূরে থাক, বাসার কোনদিকে বাথরুম থাকে তাও উনাদের মনে থাকে না ।
তিনি আরো বলেন, ‘নয় বছর বয়সের ছেলেমেয়েরা আমাকে বলে- তুমি খুব কুল । আমার খুব গর্ব হয় ।’


ড্যাগনি কার্লসন নামক এই বৃদ্ধা ব্লগারের দেশ সুইডেন । যৌবনে তিনি একজন দর্জি ছিলেন । খুব বেশি সুখে জীবন কাটিয়েছেন তা কিন্তু বলা যাবে না । মায়ের কাছে রূঢ় ব্যবহার পেতেন । তাঁর প্রথম বিয়ে হয়েছিল একজন খাটাশ প্রকৃতির মানুষের সাথে, সেই বিয়েটা বেশিদিন টিকেনি । দ্বিতীয়বার বিয়ে করেন । কোনমতে সুখে অসুখে মিলে সাধারণ একটি জীবন পার করে এসেছেন তিনি । কিন্তু এই বয়সে ব্লগিং করে তিনি অসাধারণ হয়ে গেছেন । এখন তাঁর দেশে তিনি অনেক সম্মান পাচ্ছেন । এই বয়সেও সিনেমা পরিচালকগণ তাদের সিনেমাতে অভিনয়ের জন্য বৃদ্ধা ড্যাগনিকে নিতে চান, অভিনয় করেছেনও । টক-শো তে তিনি আলোচনা করেন । অনেক অনুষ্ঠানে তাঁকে আমন্ত্রণ জানিয়ে সম্মান জানানো হয় । সম্প্রতি সুইডেনের লুন্ড ইউনিভার্সিটির বার্ধক্যবিদ্যা সমিতি তাঁকে পুরষ্কৃত করার সিদ্ধান্ত নিয়েছে ।

হায় বৃদ্ধা, তোমার মত থুরথুরে বুড়ি হবার ইচ্ছে আমার নেই । তোমার মত বিখ্যাত হতে পারলে আমি মনে হয় অল্প বয়সেই খুশিতে মরে যাবো ।

তথ্যসুত্রঃ
১. বাংলাদেশ প্রতিদিন
২. আল-জাজিরা ইংলিশ
৩. ড্যাগনি কার্লসনের ব্লগ
সর্বশেষ এডিট : ১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:১৪
৬৮টি মন্তব্য ৬৯টি উত্তর পূর্বের ৫০টি মন্তব্য দেখুন

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিশ্বে ঋণ খেলাপিতে বাংলাদেশ ১ নম্বর এবং দেশে ঋণ খেলাপিতে শীর্ষ ২০ জনের ১৯ জনই ওনাদের!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:০৫



শাস্ত্রীয় কথায় না গিয়ে সোজা কথায় কেউ ঋণ নিয়ে তা পরিশোধ না করলে তাকে ঋণ খেলাপি বলা হয়। আপনি জানলে অবাক হবেন যে শীর্ষ ২০ ঋণ খেলাপির ১৯ জনই... ...বাকিটুকু পড়ুন

মাউন্টেন গোট (Mountain Goat) বা পার্বত্য ছাগল....

লিখেছেন জুল ভার্ন, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৩৮

মাউন্টেন গোট (Mountain Goat) বা পার্বত্য ছাগল....



পড়া, টিভি, মুভি এগুলো- এগুলো বেকারদের অবলম্বন। বেশীরভাগ বয়স্কদের পছন্দ- ডিসকভারি চ্যানেল, ন্যাশনাল জিওগ্রাফি, বিবিসি আর্থ ইত্যাদি ইত্যাদি চ্যানেল। আমার হাতে টিভির... ...বাকিটুকু পড়ুন

একদিন আমরা ক’জনা মিলে …….

লিখেছেন আহমেদ জী এস, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১২



ব্লগের একাধারে নম্র ও প্রাজ্ঞ এবং গবেষক সহ-ব্লগার শ্রদ্ধেয় ডঃ এম এ আলীর “ব্লগের সুদিন ফিরিয়ে আনতে ব্লগ টিমের প্রতি বিনীত আবেদন”... ...বাকিটুকু পড়ুন

জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় দুর্নীতি সেদিনই বন্ধ হবে-----

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৫৪



জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় ..।

দুর্নীতি সেদিনই বন্ধ হবে
যেদিন মানুষ নিজের কাছে
মিথ্যে বলা বন্ধ করবে
অন্যায়ের সঙ্গে আপস না করে
সত্যের পথে দৃঢ় পায়ে চলবে।

যেদিন বিবেক জাগবে মনে
লোভ হারাবে... ...বাকিটুকু পড়ুন

সরকার কি ইউনূস সাহেবকে ভয় পাচ্ছে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:০৩


ব্যাপারটা এখন আর কোনো সন্দেহের অবকাশ রাখে না। বাংলাদেশে যে সরকারই আসুক, আওয়ামী লীগ হোক কিংবা বর্তমান সরকার, সবাই যেন একজন কমন করফাঁকিদাতা খুঁজে পেয়েছে। সেই করফাঁকিদাতার নাম... ...বাকিটুকু পড়ুন

×