somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাংলাদেশ কেন আলাদা-১

০৪ ঠা আগস্ট, ২০০৭ রাত ১০:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



আমরা ভার্সিটিতে যে সকল বই পড়ে থাকি তা সাধারণত বাইরের দেশের লেখকদের লেখা। ফলে অনেক সময় আমাদের দেশের প্রেক্ষাপটে বুঝতে সমস্যা হয়ে থাকে। আমাদের এক স্যার এ জন্য আমাদের একটি উপদেশ দিয়েছেন,” কখনই বইয়ের লেখার সাথে বাংলাদেশের মিল-অমিল খুঁজতে যাবে না, কারণ বাংলাদেশ অদ্ভুত নিয়মে চলে।“ এই ধারাবাহিক লেখায় কিছু প্রেক্ষাপট তুলে ধরা হবে।

উদ্বুদ্ধকরন(motivational) তত্ত্বগুলোর অন্যতম হল মেসলোর চাহিদার ক্রমাধিকারতন্(maslow’s need hierarchy theory)ত্র। এই তত্ত্ব অনুসারে, মানুষের চাহিদা পাঁচ প্রকার। ১.শারীরবৃত্তীক চাহিদা (physcological needs)২. নিরাপত্তাজনিত চাহিদা(safety needs) , ৩.সামাজিক চাহিদা(social needs), ৪. শ্রদ্ধা সম্পর্কিত চাহিদা(esteem needs) ও ৫. আত্মোপলব্ধি সম্পর্কিত চাহিদা (self-actualization)।এখানে শারীরবৃত্তীক চাহিদা হলঃ খাবার, ঘুম, পানি ইত্যাদি। এটা হল মানুষের সবচেয়ে প্রথম চাহিদা। এই চাহিদা পূরণ না হওয়া পর্যন্ত মানুষ অন্য কোন চাহিদার কথা চিন্তা করতে পারে না। এরপরের চাহিদা হল নিরাপত্তাজনিত চাহিদা। এগুলো হলঃ বাসস্থান, চাকরী, শত্রুর আক্রমন প্রতিহত করার ব্যবস্থা, পেনশন ইত্যাদি। এই সকল চাহিদা পুরন হলেই মানুষ পরবর্তি চাহিদা যা সামাজিক চাহিদার স্তরে পৌছায়। সামাজিক চাহিদা স্তরে রয়েছে বন্ধু বান্ধব বানানোর সুযোগ, পরিবার বানানোর সুযোগ, প্রেম করার সুযোগ প্রভৃতি। এরপরের চাহিদাগুলোয় আর গেলাম না। এই তত্ত্ব অনুসারে, প্রথমে প্রথম দুটি চাহিদা পুরন হতে হবে এবং এর পরেই তৃতীয় স্তরে যাওয়া যাবে। তো স্যার আমাদেরকে জিজ্ঞেস করলেন যে, বাংলাদেশ এ কি এই ক্রমাধিকার মানা হয়ে থাকে নাকি? আমরা স্বাভাবিক ভাবেই হ্যা বললাম। কিন্তু স্যার বললেন যে মানা হয় না। কারন আমরা যদি বিকাল বেলা ঢাকা ইউনিভার্সিটি এলাকায় যাই তাহলেই তো অনেক জোড়াকে একসাথে বসে থাকতে দেখি। এদের অনেকেই বেকার। কাউকে কাউকে তো আবার দেখলে মনে হয় অনেকদিন ধরে খায় না। অর্থাৎ তারা এখন প্রথম দুটি স্তর পার করতে পারেনি। কিন্তু তারা এখন কি করছে? তাদের কাজকর্ম অবশ্যই সামাজিক চাহিদা পুরনের জন্য! কিন্তু এটা তো তৃতীয় স্তর! অর্থাৎ বাংলাদেশের ক্ষেত্রে এই ক্রমাধিকারটি মানা হয় না। তাই বইয়ের সাথে বাংলাদেশ-এর মিল খুঁজা আর খড়ের গুদামে সুঁই খুঁজা একই জিনিষ।
[link|http://banglawritings.wordpress.com/2007/08/04/
৬টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

×