একবার চারটি পিঁপড়ে একসাথে খাবারের খোঁজে যাচ্ছিল। যাওয়ার পথে তারা দেখতে পেল একটি হাতি তাদের দিকে আসছে। এখন ঐ হাতির জন্য তারা আর সামনের দিকে যেতে পারছিল না।
১ম পিঁপড়েঃ আমাদের উচিত হাতিটাকে মেরে ফেলা। তাহলে আমাদের রাস্তা ফাঁকা হয়ে যাবে।
২য় পিঁপড়েঃ না, চল আমরা তার চেয়ে তার পা ভেঙ্গে ফেলি। তাহলে এ আমাদেরকে বিরক্ত করতে পারবে না!
৩য় পিঁপড়েঃ না, আমরা যাওয়ার সময় তাকে রাস্তা দিয়ে ধাক্কা দিয়ে ফেলে দিবো।
৪র্থ পিঁপড়েঃ না, আমরা তাকে ছেড়ে দিবো। কারণ সে একা এবং আমরা চার জন। এই ক্ষুদ্র হাতিকে যদি আমরা ৪জন মিলে মারি তাহলে আমাদেরই ইজ্জত যাবে।
এরপর তারা রাস্তা বদলে অন্ন্য রাস্তায় চলে গেল এবং হাতি তার আনন্দে মেতে সে পথ দিয়ে চলে গেল।
নীতিবাক্য ১ : যাদের শক্তি নেই তারাই বেশি বড়াই করে
নীতিবাক্য ২ : অন্যের উপর দয়া করলে সৃষ্টিকর্তাও তার উপর দয়া করে
নীতিবাক্য ৩: অসহায় কাউকে দল বেঁধে মারতে নেই
নীতিবাক্য ২ এর ব্যাখাঃ পিঁপড়ে ৪টি যদি প্রথম ৩টি পিঁপড়ের কথা শুনে হাতিটিকে মারতে যেত তাহলে তারা নির্ঘাত মারা যেত। এখন তারা যেহেতু অসহায় হাতির উপর দয়া করেছে তাই সৃষ্টিকর্তাও তাদের উপর দয়া করেছে।
[link|http://banglawritings.wordpress.com/2007/08/13/
আলোচিত ব্লগ
পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন
বিলিয়নিয়ার রবিন খুদা ও আমাদের জাতীয় অগ্রাধিকার
বাংলাদেশে এখন সবচেয়ে জরুরি বিষয় কী?
কর্মসংস্থান? না।
বিনিয়োগ? না।
ডলার সংকট? না।
গার্মেন্টস খাতে ছাঁটাই? না।
ব্যাংকিং খাতের আস্থা সংকট? না।
সবচেয়ে জরুরি বিষয় হলো— কোনো অনুষ্ঠানে জুলাই চেতনা কত মিলিলিটার ঢুকেছে, কে কতবার উচ্চারণ... ...বাকিটুকু পড়ুন
আমাদের গ্রামের গল্প!

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন
পণ্ডশ্রম

এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,
চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।
কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,
আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।
দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।