somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

২য় আকিকা

১৬ ই আগস্ট, ২০০৭ রাত ৩:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

স্কুল কলেজ পার করে এখন বিশ্ববিদ্যালয়ের ছাত্র। পেছনে ফিরে তাকাতে গেলে অনেক কথাই মনে পড়ে। এর মধ্যে যেই অভ্যাসটা আজও ফেলে দিতে পারিনি তাহল ২য় বার আকিকার অভ্যাস। আকিকার প্রতি আমি এবং আমার গুটিকতক বন্ধুর খুবই আকর্ষণ। এই বিশ্ববিদ্যালয়ে এসেও মানুষের আকিকা করার অভ্যাস ত্যাগ করতে পারিনি। সাধে কি আর বলে ঢেকি স্বর্গে গেলেও ধান মাড়াই করে। প্রথম নামকরণ করা শুরু করা হয় ক্লাস ৩ তে থাকতে। ক্লাসে দুইটা শারমিন ছিল। একটাকে ক্যাপ্টেইন শারমিন তো আরেকটাকে লম্বু শারমিন নাম দেয়া হল। তারপর আমাদের একটা ম্যাডাম ছিল নাজ ম্যাডাম। এই ম্যাডাম-এর শিক্ষক আর ছাত্রের মধ্যে সম্পর্ক কেমন হওয়া উচিত তা নিয়ে কোনোই জ্ঞান ছিল না। মাদ্রাসার রাগী হুজুরদের থেকেও খারাপ ব্যবহার করতেন তিনি। তার নাম দেয়া হল “নাচতে না জানলে উঠান বাঁকা” ম্যাডাম। কারন তার কথার একটু এদিক ওদিক হলেই শাস্তি হিসাবে নীলডাউন অবধারিত ছিল। তারপর আমাদের ফার্স্ট বয়ের নাম দেয়া হলো “ছ্যাকা বাবু”। কারণটা কি তা তো বুঝতেই পারা যাচ্ছে। এই গাধার একটা মাইয়ারে বলা নাই কওয়া নাই পছন্দ হয়ে গেল। তাও আবার কি অন্য ক্লাসের ফার্স্ট গার্ল আর ওই ক্লাসের সে ক্যাপ্টেনও। বেচারা গাধাটা কয়েকদিন ঘুইরা ওই মাইয়ারে প্রপোজ করলো। মাইয়ার বুদ্ধি আছে। ওর সাথে কথা বলতে লাগল আর সেকেন্ড ক্যাপ্টেন রে পাঠাইলো আমাদের ক্লাস টিচার কে ডাক দিতে। ছেলে তো মহা খুশি। মাইয়া বোধহয় পইটা গেসে। একটু পর ক্লাস টিচার আইসা ওরে ধইরা নিয়া গেল। ওর কপাল ভালো ফার্স্ট বয় ছিল বইলা স্যার ওরে না মাইরা ছাইড়া দিসে। এরপর ক্লাস টেন এ থাকতে এক পোলার নাম দেয়া হইল ঋষি। ছেলের নাম ছিলো রিচি। না নামের মিল বইলা ঋষি দেয়া হয় নাই। ওর সাথে আমার ক্লাস ৩ তে থাকতেই পরিচয় ছিল। তখন খুবই সাধাসিধে ছিল। এই ৭বছরে কি হইসে কে জানে। এখন কথায় কথায় খালি জ্ঞান বাক্য ছাড়তো। তাই ওর নাম দেয়া হইলো ঋষি। এরপর আসি কলেজ জীবনে। কলেজের প্রিন্সিপালকে দিয়াই নাম করণের শুরু হইল। মহিলা যখন হাটতো,দেইখা মনে হইতো যেন পুকুর বা কুপ থেইকা পানি আনার জন্য কোমড়ে কলসি নিয়া হাটতাসে। তাই তার নাম দেয়া হইল কলসি ম্যাডাম। আমাদের ক্লাস টিচারের নাম দিলাম হোপলেস। কারন তার কথা বার্তা শুইনা যদি আমরা কাজ করতাম তাহলে আমাদের আর এইচ এস সি পাস করা লাগতো না। আমাদের লাইগা তার সব কথাই ছিল নিরাশার বানী। তাই তার নাম দিয়া হইল হোপলেস। ভাইসপ্রিন্সিপাল এর নাম এর সাথে ম্যাচ কইরা আমরা তারে ডাকতাম বেত্তমিজ(স্যারের নাম তমিজ)।আমাদের পদার্থ ল্যাব স্যারের নাম দেয়া হইসিল ফার্স্ট বয়। তিনি নাকি কোন কালে নটরডেমের ফার্স্ট বয় ছিল। এই হইল তার পরিচয়। তাই তার সুনাম করার জন্যই ফার্স্ট বয় নামে ডাকা হইতো। এইভাবে আরো অনেকের ২য় বার আকিকা করা হইসে। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ে উঠার পর সবচেয়ে আলোচিত নাম করন হল” হাইপোথ্যাটিকাল গাই” । ঐ ব্যাটা স্যাররে শুধু হাইপোথ্যাটিকালি বুঝাইতে কয়। আরেক মেয়ের নাম করণ করা হইসে গামা। মেয়ে দেখতে নাকি উপজাতিদের মত। আমাদের এপার্টমেণ্টের একমেয়ের এই একই কারণে নাম দেয়া হইসে বার্মিজ। আর ওইদিন স্যারের ইভালুইশোন করতে আসা স্টুডেন্ট-এর নাম দেয়া হইসে “ শ্রীমতি হস্তি”। এখনো অনেক সময় আসে হাতে। এভাবে আমি ও আমার বন্ধুদের নামকরন আরো যুগ যুগ ধরে চলবে বলেই আশা করছি। এই জন্য আপনাদের দোয়া চাই।
২য় আকিকা
সর্বশেষ এডিট : ১৬ ই আগস্ট, ২০০৭ ভোর ৬:০৯
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

বিলিয়নিয়ার রবিন খুদা ও আমাদের জাতীয় অগ্রাধিকার

লিখেছেন জুয়েল তাজিম, ০৯ ই জুন, ২০২৬ বিকাল ৩:৩০

বাংলাদেশে এখন সবচেয়ে জরুরি বিষয় কী?

কর্মসংস্থান? না।

বিনিয়োগ? না।

ডলার সংকট? না।

গার্মেন্টস খাতে ছাঁটাই? না।

ব্যাংকিং খাতের আস্থা সংকট? না।

সবচেয়ে জরুরি বিষয় হলো— কোনো অনুষ্ঠানে জুলাই চেতনা কত মিলিলিটার ঢুকেছে, কে কতবার উচ্চারণ... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

পণ্ডশ্রম

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই জুন, ২০২৬ রাত ১২:৩৪



এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,

চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।

কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,

আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।

দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

×