somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একটি বিশ্লেষণ

০২ রা সেপ্টেম্বর, ২০০৭ রাত ১:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

টক শো যে সব সময় আবোল তাবোল বিষয় নিয়ে আলোচনা করে না তা আজকে জানতে পারলাম। আজকে একটা টক শো দেখছিলাম। ওখানে একটা খুবই গুরুত্বপূর্ন বিষয় উঠে এসেছিল। আমাদের দেশের উচ্চবিত্তদের কথা বাদ দিলাম। মধ্যবিত্তদের প্রায়ই বলতে শোনা যায় যে, বাংলা সিনেমার মারামারির দৃশ্য গুলো নাকি খুবই আনকোরা। তারপর তাদের স্টেজের ডিজাইনও নাকি ভালো নয়। আসলে তারা কি করছে এটা প্রথমে জানতে হবে। টেলিভিশন এবং ডিশ এন্টেনা প্রায় সব ঘরেই চলে গেছে। আর টিভির রিমোট চাপলেই ভারতের একেকটা চ্যানেল চলে আসে আমাদের চোখের সামনে। এসব চ্যানেলেতো মাঝে মাঝে বলিউডের সিনেমাতো দেখাই, সাথে সাথে আমাদের প্রিয় ক্যাবল অপারেটরা দিনে ২৪ ঘন্টা, সপ্তাহে ৭ দিন এবং বছরে ৩৬৫ দিনই হিন্দি সিনেমা চালায়। সে তুলনায় আমাদের দেশের চ্যানেলে খুব কমই বাংলা সিনেমা দেখিয়ে থাকে। তাই দর্শকরা বলিউডের সিনেমার প্রতিই আগ্রহী হয়ে পড়ে। ঐসব সিনেমার একেকটির বাজেট ৩০-৫০ কোটি এমনকি ৬০, ৭০ কোটিও হয়ে থাকে। ফলে স্বাভাবিক ভাবেই তাদের সবকিছুই অনেক সুন্দর লাগে আমাদের চোখে। তাদের মারামারির দৃশ্যগুলোও খুবই আসল লাগে আমাদের চোখে। তাদের পোশাক দেখলে আমাদের চোখ সেদিকেই আটকে থাকতে বাধ্য হয়। কিন্তু আমাদের নিজেদের দেশের চলচ্চিত্র এর বাজেট কিন্তু খুবই কম। বড়জোড় হলে ৫০ লক্ষ। এরচেয়ে বেশি পুঁজি নিয়ে কোন চলচ্চিত্রই হয়না বলতে গেলে। এই স্বল্প বাজেটের চলচ্চিত্র-এ আমরা কি করে বলিউডের চলচ্চিত্রের চাকচিত্যর সাথে প্রতিযোগিতা করতে পারি? আমাদের পোশাক স্বভাবতই তাদের মত হবে না, বরং এটা কল্পনা করাই বোকামি। আবার আমাদের দেশে তেমন ভালো কোনো স্টেজ ডিজাইনার না থাকার কারনেও স্টেজ অনেকটা পুরানো ধাঁচের হয়ে থাকে। এত সব ঝামেলা পোহায় বাংলা চলচ্চিত্র যে তৈরি হচ্ছে তাতেই আমাদের খুশি থাকা উচিত। কিন্তু তা না করে আমরা বলিউডের সাথে ইচ্ছা করে বা মনের অজান্তেই তুলনা করে ফেলি। ফলে তখন বাংলা চলচ্চিত্র এর লেভেল নিচে নেমে যায়। আর তখন আমরা আর বাংলা চলচ্চিত্র দেখতে যাই না। আসলে আমাদের নিজেদের মানসিকতাই ঠিক করতে হবে প্রথমে। তাহলেই বাংলা চলচ্চিত্র দর্শক পাবে আর এর ফলে মানুষ উৎসাহিত হয়ে আরো ভালো চলচ্চিত্র বানাবে।
একটি বিশ্লেষণ
সর্বশেষ এডিট : ০২ রা সেপ্টেম্বর, ২০০৭ রাত ১:৩৯
৬টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

বিলিয়নিয়ার রবিন খুদা ও আমাদের জাতীয় অগ্রাধিকার

লিখেছেন জুয়েল তাজিম, ০৯ ই জুন, ২০২৬ বিকাল ৩:৩০

বাংলাদেশে এখন সবচেয়ে জরুরি বিষয় কী?

কর্মসংস্থান? না।

বিনিয়োগ? না।

ডলার সংকট? না।

গার্মেন্টস খাতে ছাঁটাই? না।

ব্যাংকিং খাতের আস্থা সংকট? না।

সবচেয়ে জরুরি বিষয় হলো— কোনো অনুষ্ঠানে জুলাই চেতনা কত মিলিলিটার ঢুকেছে, কে কতবার উচ্চারণ... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

পণ্ডশ্রম

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই জুন, ২০২৬ রাত ১২:৩৪



এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,

চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।

কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,

আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।

দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

×