না মোহাম্মদ।
ঐ দলের ইমাম কে? গোলাম আজম?
না,মোহাম্মদ।
ঐ দলের ইমাম কে মুজাহিদীন?
না,মোহাম্মদ।
ঐ দল গুলোর ইমাম গুলো কি হানাহানাহানিতে লিপ্ত?
তা ওরাই ভাল বলতে পারবেন।
ওরা কি হত্যা,লুন্ঠন,ধর্ষন,অগ্নিসংযোগ বা খুনের দায়ে দোসী?
তা ওরাই ভাল বলতে পারবেন।
ওরা কি দুর্নীতি পরায়ন?
তা ওরাই ভাল বলতে পারবেন।
মোহাম্মদ কোথায়?(একটা দলের সামনে গিয়ে)
সামনে।
মোহাম্মদ কোথায়?(আর একটা দলের সামনে)
মোহাম্মদ কোথায়?(আরও সামনে ছুটে যায়)
(সামনে পিছনে চার পাশ হতে আওয়াজ উঠে--আমরা সবাই।
না না আমি বিশ্বাস করিনা,তোমাদের নামেই শুধু তা,মোহাম্মদের সাথে তোমাদের কথা বা কাজের কোন মিল নেই-তোমাদের কাফেলার নামগুলোও ভিন্ন ভিন্ন।
আওয়াজ উঠে-না আমাদের একটাই কাফেলা এবং এর নাম ইসলাম।
না না পোশাকে আশাকে হয়ত এক,রীতি-নীতি,আচার আচরনে,লালনে পালনে তোমরা অনেক ভিন্ন। মোহাম্মদের সাথে মিল খুজে পাওয়া অনেক দুরহ।
মোহাম্মদ কোথায়?(আরও সামনে এগিয়ে যায়)
(কে যেন বলে উঠে)সামনে।
ইসলাম কোথায়?
সামনে(আবারও কে যেন বলে উঠে)
সামনে এগোতে এগোতে প্রশ্নকর্তা শূন্য হতে শূন্যতায় মিলিয়ে যায়ììììììì

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


