এখন আমি ভাবতে পারি, অনেক গভীর করে
স্বপ্ন অনেক দেখতে পারি, মধ্যরাতের পরে
চোখ বুঝলেই ছুঁতে পারি, মলিন মুখটি তোমার
গলা ছেড়ে কাঁদতে পারি, গভীর দুঃখে আমার
দেখতে পারি শুভ্র মেঘ, ওই নীল আকাশে
মন খারাপও করতে পারি, মৃদুমন্দ বাতাসে
খুব দ্রুত হাটতে পারি, সময়েরি সাথে
ক্লান্তির ঘাম মুছতে পারি, ময়লা শার্টের ভাজে
ভোর রাতে ঘুমুতে পারি, অনেক পড়ার চাপে
আবার ভোরবেলাও উঠতে পারি, ক্লাশ যখন থাকে
রান্না এখন করতে পারি, খিদে যখন লাগে
অখাদ্যও খেতে পারি, বাছ্বিচারের আগে
এখন আমি বাস্তববাদী, রোবটেরি মতো
চোখের জলের কাছে, মাথা নত করিনাতো
এখন আমি নাক ডাকি, ঘুমের মাঝে
দুঃস্বপ্নে হটাত জাগি, আঁধারের সাঁঝে

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


