মুঠ বারবার খুলে দেখছি, শিউলি ফুলগুলো আছে তো?
শিশুতোষ খেলা!
হাতে থাকা ক্যান্ডিটা, প্রতি মুহূর্তে হারিয়ে যাবার ভয়।
চোখের কোণে লেগে থাকা অনেক আদুরে অভিমান,
হাত ছাড়িয়ে গিয়েই দেখ খালি আমি কত কাঁদতে জানি!
সাদা একটা কাগজ, তুমি বল Blank page!
আমি তাতে একটি ফুল আঁকি, পরম মমতায়।
দেখ পাতাগুলো কেমন বেড়ে উঠেছে, রোদের আস্কারায়।
এভাবেই বুঝি জীবন হারায়, অথবা স্বপ্নের বৃদ্ধি ঘটায়।
মেঘের সাথে উড়ে চলা জীবন,
কোথায় যেন পূর্নতা পায়।
টুকরো টুকরো রঙ্গিন কাগজ,
মিলে মিশে একাকার হয়।
আমার সকল আরতি,
তুমি শুধু বর্ণিত।
আমার সকল অঞ্জলি,
তোমার তরে অর্পিত।
সর্বশেষ এডিট : ২৭ শে অক্টোবর, ২০১০ দুপুর ১:৩২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



