somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পৃথিবীর সবচেয়ে সুন্দর ফুলগুলো

১৯ শে নভেম্বর, ২০১১ সকাল ৭:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ফুলের প্রতি ভালবাসা নেই এ রকম মানুষ খুব কমই পাওয়া যাবে। পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে আছে নানা ফুলের সমাহার । এর মধ্য থেকে সবচেয়ে সুন্দর ও নজরকাড়া কিছু ফুলের ছবি ও সংক্ষিপ্ত বর্ণনা এখানে দেওয়া হলো-

Cherry Blossom


জাপানী এই ফুলটি বসন্তের শ্রেষ্ঠ উপহার।এর সবচেয়ে সুন্দর রং হলো সাদা এবং গোলাপী।

Canna


এর ফুলগুলো শুধু সুন্দর নয় বরং এর পাতাগুলোও খুব সুন্দর (অনেকটা কলা পাতার মতো)।

Bird of paradise


এটির আকৃতি এবং রং এর জন্য এটিকে এই নামকরণ করা হয়েছে, সাধারনণত এটি দক্ষিণ আফ্রিকায় পাওয়া যায়।এটিকে অবশ্য crane flower ও বলা হয়।

Hydrangea


এটি অনেকটা তুষার বলের মত। এটি বিবাহ অনুষ্ঠানে খুব ব্যবহৃত হয়।

Calla Lily


ফুলটি দেখতে আসলেই খুব সুন্দর,কিন্তু এই সৌন্দর্যের আড়ালে লুকিয়ে আছে বিষ।এই গাছটির প্রতিটি অংশ বিষাক্ত যা গবাদীপশু এবং বাচ্চাদের মৃত্যু ঘটাতে পারে।

Black Eyed Susan



এটি একটি বন্য ফুল, তবে এটির উজ্জ্বল সোনালী-হলুদ পাপড়ি আর মাঝের গাড় কাল অংশটি সহজেই একে চিনতে সাহাজ্য করে।

Bleeding Heart


এই ফুলটি এপ্রিল-জুনের দিকে দেখা যায় ।এটি সাধারণত সাদা,লাল অথবা গোলাপী রং এর হয়ে থাকে। দূর থেকে দেখলে মনে হয় একটি সারিতে যেন অনেকগুলো হৃদয় ঝুলছে।

Blue Bells



এরা দু;খ ও নিঃসঙ্গতার প্রতীক। বসন্তে অনেক ইউরোপীয়ান কাঠ এ ফুল দ্বারা চাদরের মত ঢেকে যায়।যখন গাছগুলো পুরো নীলে ছেয়ে যায় তখন এদের স্বর্গীয় বৃক্ষের মত দেখা যায়।

Lantana



ফুলগুলো অনেক রং এর হয়ে থাকে ,এগুলো সাধারণত ঝোপ-ঝাড়ে জন্মে । বয়স বাড়ার সাথে সাথে ফুলের পাপড়ির রং বদলাতে থাকে।

Rose



গোলাপের সৌন্দর্য নিয়ে আর কিইবা বলার আছে ,কারণ এর সৌন্দর্য সম্পর্কে জানে না এরকম মানুষ খুঁজে পাওয়া যাবে না।

Dendrobium


এ ফুলগুলো খুব ছোট কিন্তু ফুলগুলো এত সুন্দর যে, প্রথম দর্শনেই মানুষ এটিকে পছন্দ করে ফেলবে। এ গাছটি এত সুন্দরভাবে গড়া যে , এটিকে যাদুকরী এক গাছ মনে হয়

Oriental Poppy


এই ফুলটির রং আসলেই কমনীয় এবং চোখ ধাঁধানো। বসন্তে ফুল দেওয়ার পর গাছটি পুরোপুরি মারা যায় এবং পরবর্তী শরতের বৃষ্টির সময় গাছে আবার পাতা দেখা দেয়।

Ixora


এটি সাধারণত ওয়েস্ট ইন্ডিয়ান জেসমিন নামে পরিচিত। হিন্দুরা তাদের পূজোয় এগুলো ব্যবহার করে এবং সাধারণ জনসাধারন এগুলো ঔষধ হিসেবেও ব্যবহার করে।

Lily of the Valley


ফুলটি খুব সুন্দর এবং এর ঘ্রাণও খুব সুন্দর। এ ফুলটিকে নিয়ে অনেক পৌরাণিক কাহিনী আছে।

Colorado Columbine


এটি পাথুরে পাহাড়ে জন্মায়। এটি Colorado এর ১৪০০০ ফিট পর্বতে যারা আরোহণ করে তাদের জন্য একটি উপহার।
সর্বশেষ এডিট : ১৯ শে নভেম্বর, ২০১১ সকাল ৮:৩৮
৯টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

যে যায় লঙ্কায় সে হয় রাবণ

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:৩২


ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।... ...বাকিটুকু পড়ুন

বাকি রইলো; কাঁচা কলা

লিখেছেন সামছুল আলম কচি, ১৩ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৭


স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

স্মৃতির নৌকা

লিখেছেন সেজুতি_শিপু, ১৩ ই জুন, ২০২৬ বিকাল ৪:১১


কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।

কোন কোন সন্ধ‍্যেয়... ...বাকিটুকু পড়ুন

×