আমার প্রিয় পোস্ট

এই পৃথিবীর সব কিছুই পাতানো, কলকাঠি নাড়ছে....... একজন; শুধুই একজন।

স্বাধীনতা দিবসে একজন সৈনিকের গল্প

২৬ শে মার্চ, ২০০৮ দুপুর ১:১৭

শেয়ার করুন:                   Facebook

একজন সৈনিক স্বাধীনতা যুদ্ধের শেষে তার পরিবারের কাছে ফিরে আসতে প্রস্তুত হচ্ছে। এই কারনে সে তার বাবা মাকে ফোন করেছে।

-"মা, আমি তোমাদের কাছে ফিরতে চাইছি, এবং আমার সাথে আমার একজন বন্ধু ও আসবে, তোমাদের কি তাতে কোন আপত্তি আছে?"
-"কেন আপত্তি থাকবে। মা-বাবা উত্তর দিলেন। বরং ওকে দেখে আমরা খুব খুশীই হবো।"
-"ও; তার সম্পর্কে তোমাদের আরোও কিছু জানানো উচিত।"-ছেলে উত্তর দিলো। "যুদ্ধের সময় সে খুব খারাপ ভাবে আহত হয়েছিল। মাটিতে পাতানো মাইন্ডের উপর পা দেওয়ায় তার এই দূর্ঘটনা ঘটে, তার একটি পা আর একটি হাত বোমার আঘাতে উড়ে গেছে। তার কোথায় যাওয়ার জায়গা নেই। আমি চাই সে আমাদের সাথে থাকুক।"
-"শুনে খুব খারাপ লাগছে তার জন্য।- বাবা-মা উত্তর দিলো। "আমরা তাকে সাহায্য করবো, অন্য কোথায় তাকে থাকার ব্যবস্থা করে দেবো।"
- "না, মা, তাকে আমি আমাদের সাথে রাখতে চাই।"-ছেলেটি উত্তর দিলো।
- দেখ বাবা, তুমি বুঝতে পারছো না তুমি কি বলছো। এরকম একজন পঙ্গু মানুষ আমাদের জন্য একটা বোঝা। আমাদের নিজস্ব একটা জীবন আছে, সেখানে অন্য কেউ সমস্যার কারন হোক আমরা কেউই তাই চাই না। আমি মনে করি, তুমি একাই বাড়িতে চলে এসো, আর তার কথা ভুলে যাও। সে তার নিজের মতো করে তার জীবন অতিবাহিত করবে।

সেই মুহুর্তে ছেলেটা ফোন রেখে দিলো। তার বাবা মা তার কাছ থেকে আর একটি বাক্যও শুনতে পেলো না।

কয়েক মাস পরে তাদের কাছে থানা থেকে এক পুলিশ ফোন করে বললো-
"তাদের ছেলে উঁচু দালান থেকে পড়ে গিয়ে মারা গেছে। প্রাথমিক ভাবে তাদের মনে হচ্ছে, এটা আত্বহত্যা হতে পারে।"

এমন একটা ঘটনা শুনে বাবা-মা পাগলের মতো ঢাকা মেডিকেল কলেজের মর্গে ছুটে গেলেন, তাদের সন্তানকে সনাক্ত করার জন্য। তারা তাদের সন্তানকে চিনতে পারলেন, সাথে তারা আর একটা ভয়ংকর বিষয় বুঝতে পারলেন, যা তারা জানতেন না। তাদের সন্তানের একটা হাত আর একটা পা আছে।

আমরা অনেকেই এই গল্পের বাবা-মার মতো, আমরা তাদের কেই ভালবাসি যারা দেখতে সুন্দর অথবা সবসময় আমাদেরকে আনন্দিত করতে পারে; কিন্তু যারা স্বাভাবিক নয়, যারা আমাদের স্বাছন্দ দিতে পারে না, তাদেরকে আমরা পছন্দ করি না।

আজ আমাদের স্বাধীনতা দিবস। আমরা কয়জন মনে করেছি, সেই মহৎ আত্ব-ত্যাগীদের যারা দেশের স্বাধীনতা রক্ষায়, তাদের মূল্যবান অঙ্গ হারিয়েছেন চিরতরে, বরণ করেছেন পঙ্গুত্ব।

আজ এই স্বাধীনতা দিবসে সকল শহীদ, এবং বীর মুক্তিযোদ্ধাদের সালাম।


 

 

  • ১৬ টি মন্তব্য
  • ২১৯ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ১১ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি
১. ২৬ শে মার্চ, ২০০৮ দুপুর ১:৩৩
comment by: অহেতুক অকারণ বলেছেন:
সাগর নীল,
ভুল বসতো পোষ্ট-টি রি-পোষ্ট করতে হয়েছে। আমি মনে করেছিলাম, পোষ্টে কোন সমস্যা থাকায় সেটা ফ্রন্ট পেজে আসে নি। এখন দেখছি সমস্যা অন্য কোথাও।
আপনার রেটিং এবং কমেন্ট মুছে যাওয়ায় দুঃখিত।।
২৬ শে মার্চ, ২০০৮ সন্ধ্যা ৬:৫১

লেখক বলেছেন: ২৬ শে মার্চ কারও পোষ্ট প্রথম পাতায় আসছে না কেন?

এটা আবার দেখছি পরাধীনতা!!!!!!

২. ২৬ শে মার্চ, ২০০৮ দুপুর ১:৩৪
comment by: মুক্তির কথা বলেছেন: অসাধারণ। আমি অভিভূত । সালাম আপনাকে
২৬ শে মার্চ, ২০০৮ দুপুর ১:৩৭

লেখক বলেছেন:
মুক্তির কথা,
আপনাকেও ধন্যবাদ।।

৩. ২৬ শে মার্চ, ২০০৮ সন্ধ্যা ৭:০৮
comment by: মুনিয়া বলেছেন:
অসাধারণ।
প্রিয় পোস্টে....
২৬ শে মার্চ, ২০০৮ সন্ধ্যা ৭:১৯

লেখক বলেছেন:
ধন্যবাদ, মুনিয়া।।

প্রিয় পোষ্টে সংযুক্ত করায় আরও ধন্যবাদ।।

৪. ২৬ শে মার্চ, ২০০৮ সন্ধ্যা ৭:২৫
comment by: ভাস্কর চৌধুরী বলেছেন: অনন্য..........+


সবুজ জমিনে
লালের বারতা
চেতনায় জাগে
প্রিয় স্বাধীনতা....

৫. ২৬ শে মার্চ, ২০০৮ সন্ধ্যা ৭:২৯
comment by: অহেতুক অকারণ বলেছেন:
ধন্যবাদ, ভাস্কর চৌধুরী।।
৬. ২৬ শে মার্চ, ২০০৮ সন্ধ্যা ৭:৩৪
comment by: অবকাশ বলেছেন: ভাল লাগলো
২৬ শে মার্চ, ২০০৮ রাত ১১:১২

লেখক বলেছেন: ধন্যবাদ।।

৭. ২৬ শে মার্চ, ২০০৮ রাত ৮:৩১
comment by: শফিউল আলম ইমন বলেছেন: +++++
আগে কোথাও একবার পড়েছিলাম।
ভালো থাকুন।
২৬ শে মার্চ, ২০০৮ রাত ১১:১৪

লেখক বলেছেন:
মুখে মুখে বলা গল্প।।
আমি এই ধরনের থিমের গল্প অনেক শুনেছি, সেখান থেকেই লেখা।
ভাল লাগায় ধন্যবাদ।।

ভাল থাকবেন।।

৮. ২৮ শে এপ্রিল, ২০০৮ রাত ১:৫০
comment by: বিষাক্ত মানুষ বলেছেন: ভাল্লাগসে .. আগে কোথাও পড়েছিলাম
২৯ শে এপ্রিল, ২০০৮ বিকাল ৫:৩১

লেখক বলেছেন:
আমারও হয়তো শোনা।।

৯. ২৮ শে এপ্রিল, ২০০৮ রাত ২:০২
comment by: হ্যারি সেলডন বলেছেন: অসাধারণ।
২৯ শে এপ্রিল, ২০০৮ বিকাল ৫:৩২

লেখক বলেছেন:
ধন্যবাদ।।

 



 


জন্ম আমার শনিবার।
শনির দশা বলে যদি কিছু থাকে,
তবে তা আমার জন্য একশত ভাগ সত্য হবে।
__________________
এই পৃথিবীর মধ্যে ছিল
অনন্ত এক শীতলপাটি।
অনেক...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

সর্বমোট হিট

 ১৫৭৩৮০