Step 1: ছবির মাপ এবং মান নিয়ন্ত্রন করুন
প্রত্যেকটি হ্যান্ডসেটের ক্যামেরা অপসন আলাদা আলাদা, কিন্তু কয়েকটি অপসন সব সেটেই একই রকম থাকে। আপনার মোবাইলের মেনু-তে গিয়ে ক্যামেরা অপসনে যান, সেখান থেকে সবচেয়ে Best Quality & Size সিলেক্ট করুন। সাধরণ মোবাইলের ক্যামেরা গুলো VGA হয়ে থাকে যার মান 0.3 Megapixel বা তার চেয়ে কম হয়ে থাকে। অপরদিকে SVGA ক্যামেরা গুলো 0.5 - 5.3 Megapixels এর হয়ে থাকে। Best Quality & Image Size সিলেক্ট করায় আপনার মোবাইলের মেমরী খরচা হবে বেশী। কিন্তু ভাল ছবি তোলার জন্য এটা আপনাকে অব্যশই মেনে নিতে হবে।
Step 2: কিছু কমন সেটিং ঠিক করে নিন
ছবি তোলার আগে, সেটিংস থেকে দেখে নিন ক্যামেরাটিতে indoor or outdoor conditions or low light- সেটিংস আছে কি না। Options গুলো পরিবর্তন করে Result গুলো ভালভাবে পর্যবেক্ষন করুন। এই সেটিং গুলো আপনার Creativity-র উপর নির্ভর করবে।
Step 3: White Balance
White Balance ছবি তোলার Object-টির রংয়ের বিভিন্নতা এবং রংয়ের Temperature-এর নির্ভর করে Adjust করতে হয়। উদাহারন স্বরুপ, দিনের আলো সাধারণত ক্যামেরায় উজ্জ্বল নীল হয়ে থাকে, অপরদিকে বৈদ্যুতিক বাতিতে ক্যামেরায় হলুদ, কমলা এমনকি সবুজ রং আসতে পারে। সেক্ষেত্রে, আপনার ফোনের ক্যামেরা অপসনের White Balance আলোর অবস্থার উপর match করে নিন। এতে আপনি বেশী Natural colour পাবেন।
Step 4: Exposure and ISO
Exposure and ISO সাধারণত ক্যামেরার সাটার দিয়ে কতখানি আলো ভেতরে প্রবেশ করবে, সেটি নির্ধারন করে। তাই dark environment-এ
Exposure and ISO দুটোই High Level-এ রাখুন।
চলবে.......
সর্বশেষ এডিট : ২৪ শে আগস্ট, ২০০৮ দুপুর ২:১৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



