সুখী
২৮ শে নভেম্বর, ২০০৭ রাত ১২:২৫
"সুখেরই পৃথিবী,
সুখেরই অভিনয়,
যত আড়ালে রাখো ,
আসলে কেউ সুখী নয় ,
মিছভুবনে চিরসুখী
আসলে কেউ সুখী নয় "
আমার প্রিয় গানসমূহের মধ্যে এটি অন্যতম । মর্মার্থ না বুঝলেও লিরিক্সের জন্য ভাল লাগে । জাস্ট ভালো লাগার জন্যই লাগা । স্পেসিফিক কারন নেই ।
মাঝে মাঝে আমি প্রচন্ড উদাসী হয়ে যাই । কল্পনার জগতে নিজেকে ভাসিয়ে দিই । চারপাশের মানুষদের দিকে তাকাই , কে কে সুখী আছে আশেপাশে খুজি । যাকেই দেখি খুব সুখী মনে হয় । ভাবি এর মত সুখী মানুষ আর বুঝি নেই । তখন তার সুখগুলোর কাছে আমার হ্মুদ্র হ্মুদ্র সুখগুলোকে তুচ্ছ মনে হয় । হিংসে হয় তাদেরকে । আবার যখন দুখী মানুষ দেখি তখন মনে হয় যা সুখ পেয়েছি তাইবা খারাপ কিসে।
কিন্তু যখনই জীবনের অঙ্ক কষতে যাই তখনই বাস্তবতা আমায় ঐ কল্পনার জগত থেকে বিচ্ছিন্ন করে দেয় । কল্পনার দৃশ্যপট থেকে আমার দৃষ্টি কঠিন বাস্তবতার দিকে পড়ে । হতাশায় বিধ্বস্ত হয়ে যায় আমার হৃদয় । সপ্নগুলো আহজারি করে কেদে মরে । আর আমি তখনো পাওয়া না পাওয়ার হিসেব মেলাতে থাকি । কিছুতেই মিলে না সে হিসেব ।
মাঝে মাঝে ক্লান্ত হয়ে থামিয়ে দিই আমার এই বোকামি । অথবা দুফোটা চোখের জল দিয়ে ভারাক্রান্ত হ্রদয়কে হালকা করার চেষ্টায় মত্ত হই । কিন্তু অবুঝ হৃদয় কি আর মানে, চিরসুখী দের জগতে নিজেকে চির দুখী মনে হয় ।
আর ভাল্লাগে না মিথ্যে সুখী থাকার অভিনয় । এবার মন একটু আসল সুখের জন্য পিপাসার্ত মুমুর্ষু প্রানীর মত ছটফট করতে থাকে । হতে চায় সত্যিকারের সুখী ।
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): সুখী, সুখী ;
অজানা একজন বলেছেন:
ভুলত্রুটি নিজগুনে মার্জনীয় ।
বিহংগ বলেছেন:
বেশ সুন্দর করে বলেছেন।৫
অজানা একজন বলেছেন:
ধন্যবাদ সব্বাইকে ।


















