আমার প্রিয় পোস্ট

অচেনাকে চেনার আর অজানাকে জানার এক দুর্নিবার চেষ্টায় ছুটে চলেছি জীবন পথে......।

স্বার্থপরের পদাবলী

১৮ ই নভেম্বর, ২০০৭ রাত ১১:০৯

শেয়ার করুন:                   Facebook

১৫ তারিখ রাত
...............
ঘূর্ণিঝড়ের পূর্বাভাস শুনেছি
নয় নং মহা বিপদ সংকেত
পুন: পুন:বার উচ্চারিত হচ্ছে চতুর্দিকে
জলোচ্ছ্বাস ও হতে পারে
দশ কিংবা পনের ফুট উঁচু

সুরক্ষিত দুর্গে আমার বাস-
পাহাড়ের পাদদেশে
সী লেভেলের অনেক উঁচুতে
সারা শহর যখন সেদিন তলিয়ে গিয়েছিল
সেদিনও আমাদের এই দুর্গ সদৃশ দালানে- গেটতক পানি আসতে পারেনি
যাক সে কথা,
আজ ভাবছি, কি আর হবে এমন?
মোটা পুরু কাঁচের জানালা বন্ধ করে দিলাম
থাই এলুমিনিয়ামের নিশ্ছিদ্র বেষ্টনী
শীতের কাঁপুনি ধরিয়ে দেয়া হাওয়া নেই
তবু সুরক্ষার জন্য গায়ে কাঁথা জড়াই
বিদেশী কম্বলও রাখা পায়ের কাছে-
পাছে রাতে শীত বেড়ে যায়
নিশ্চিন্তে ঘুমিয়ে কাটিয়ে দিলাম রাত
হুশ হাশ শব্দে মাঝে মাঝে ঘুমে ছেদ পড়েনি তা নয়
আবার কাত ফিরে দ'চোখ বুজে স্বপ্নে ডুবি
এই তো আমি- এক নিঠুর স্বার্থপরের প্রতিচ্ছবি

পরদিন সকাল
...............
ঘুম ভাঙে প্রতিটি সকালের মতোই
টিভিতে খবর দেখা নেই-
রাতে কি হলো, কতো মরল-জানার তাগিদ ও নেই
কারন, বিদ্যুতের দেখা নেই
আমার তাতে কি আসে যায়-
আলোতো জ্বলে ঘরে- জেনারেটরের তেলের মজুদ ভাল
আমি নিশ্চিন্তে নাস্তার টেবিলে চেয়ার পেতে বসি
পাউরুটির গায়ে বিদেশী ম্যায়োনিজ লাগাই
দুপুরে ঠিকই চার পদের তরকারি সমেত লান্চ
আর রাতে রূপচাঁদা মাছ ভাজা, সাদাভাত-
সব খেয়ে প্রতিবারই তৃপ্তির ঢেকুর তুলি

(আমি জানতেও চাইনা
একি সময়ে কত হাজার ক্ষুদার্ত মুখ
আকাশের পানে তাকিয়ে
কবে নামবে ত্রানের হেলিকপ্টার, কবে মিলবে একটু আহার)

তার পরদিন
...............
মৃতের সংখ্যা ছাড়িয়ে যাচ্ছ হাজার
খবরের পাতা জুড়ে মৃতের ছবি, লাশের পর লাশ
সবার মুখে একই কথা- কি হলো?কেন হলো?
কেউ বলছে, কেউ ভাবছে, কেউ বা ব্লগাচ্ছে
আমি খালি এদিক থেকে ওদিকে ঘুরি
কি করব, কি বলব-
আমি যে স্বার্থপর, আমার কিছুই বলার নাই
কারন, আমি যে আজও পেট পুরে ভাত খেয়েছি
দু'চার পদের মুখরোচক আইটেম সমেত
তৃপ্তির ঢেকুর যে আজও তুলতে ভুলিনি...।


এবং তার পর দিন
...................
আজও কোনও ব্যাতিক্রম নেই
শুধু বাড়ছে স্বজনদের আহাজারি
আর মৃতের সংখ্যা-
হাজার পেরিয়ে পনেরশ, তারপর দু'হাজার
আরও বাড়ছে প্রতিনিয়ত
আমার কি, তাতে?
ঐ মৃতদের মাঝে আমার কোনও আত্নীয় তো নেই
ঘরছাড়া দের মাঝেও পরিচিত কোন মুখ নেই
আমি টিভি পর্দায় চোখ রাখি
লাশের ছবি দেখে আহ্ উহ্ করি
আর তারপর খাবার টেবিলে বসি-
আর আমার চিরাচরিত নিয়মে আহার নিদ্রা সারি..।

অবশেষে আমি,
অনুভবে একটি ভয়ংকর ঘূর্নিঝড় টের পাই
সিডরের চেয়ে ভয়ানক, প্রলয়ংকরি-
আমার হৃদয়ের গভীরে-অনেক অনেএক গভীরে
এইতো, এই মাত্র, সব লন্ড ভন্ড করে দিয়ে গেল-
আমার মানবতা, মনুষ্যত্ববোধ, বিবেক-স-অ-ব!!!
যাদের নিয়ে আমি এতোদিন গর্বে বুক ফুলাতাম-
একদম সব -একবারেই এক ফুত্কারে উড়িয়ে নিয়ে গেল
রয়ে গেলাম এই আমি-
মনুষ্যত্বহীন, মানবতাহীন, বিবেকহীন
স্বার্থপর একটি প্রাণী
.............
১৮/১১/২০০৭
রাত ১১:০৯

(দয়া করে কেউ স্বার্থপরকে ৫ রেটিং দিয়ে স্বার্থপরতার প্রমাণ দিতে যাবেননা)

 

 

  • ১৩ টি মন্তব্য
  • ২৫০ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ৮ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি
১. ১৮ ই নভেম্বর, ২০০৭ রাত ১১:২১
comment by: বজলু মহাজন বলেছেন: দিলাম(৫) স্বার্থপরও হইলাম
ভালা কাজে আমি স্বার্থপর
২. ১৮ ই নভেম্বর, ২০০৭ রাত ১১:৫৯
comment by: প্রচেত্য বলেছেন: সত্য দৈনন্দিনগুলো চমতকার ভাবে উপস্থাপন হল
৩. ১৯ শে নভেম্বর, ২০০৭ রাত ১২:০৪
comment by: শাওন বলেছেন: -প্রকৃতি মাঝে মাঝে বৈচিত্র পছন্দ করে-
তাই স্বার্থপরতা প্রকাশ করলাম ।
৪. ১৯ শে নভেম্বর, ২০০৭ রাত ১২:০৯
comment by: অজানা অচেনা বলেছেন: আ্যাঁ! আরও কেউ আছে নাকি, আমার মত স্বার্থপর?
৫. ১৯ শে নভেম্বর, ২০০৭ রাত ১২:৩০
comment by: নরাধম বলেছেন: আমাকে নিয়ে কবিতা লিখলেন?

ইয়েন হামগান ঠিক গইল্লেন না? আঁরে একবারে সব ফাঁস গরি দিলেন দে?

৫.......।
৬. ২০ শে নভেম্বর, ২০০৭ সকাল ৯:২০
comment by: শামসুজ্জামান সিদ্দিকী শাহীন বলেছেন: দারুন কবিতা লেখেন তো। কি মর্মান্তিক ঝড় বয়ে গেল! সে এক বিভত্‌স দৃশ্য!
৭. ২০ শে নভেম্বর, ২০০৭ সন্ধ্যা ৬:১১
comment by: অজানা অচেনা বলেছেন: @নরাধম, আশা করি আপনার আমার মত নরাধমের সংখ্যা এই ধরাধামে কমই।
@শাহীন ভাইয়া, কি আর বলব-এইটা কবিতা???
মর্মান্তিক তাতো সবাই বুঝি। কিন্তু আড়ালে যে আমরা অনেকে ঠিকই স্বার্থপর রয়ে গেলাম। আশা করি এমন স্বার্থপরের সংখ্যা নগণ্য।
৮. ২০ শে নভেম্বর, ২০০৭ সন্ধ্যা ৬:৩৪
comment by: ফারজানা১৬ বলেছেন: অভিভূত। একই অনুভূতি, কিন্তু প্রকাশের ভাষা পাচ্ছিলাম না! ৫
৯. ২১ শে নভেম্বর, ২০০৭ সন্ধ্যা ৭:৫৪
comment by: বিহংগ বলেছেন: "চলে যায় চুপে চুপে সোনালি খড়ের বোঝা বুকে
যদিও মরেছে ঢের গন্ধর্ব,কিন্নর, যক্ষ,-তবু তার মৃত্যু নাই মুখে"-জীবনানন্দ।
মৃত্যু, ক্ষুধার স্পর্শ যতদিন আমারে না করিবে ম্লান
পৃথিবীর সব চিন্তায় ও খুঁজিবোনা তার কোনো আঘ্রান।
ভালো লিখেছেন। প্রিয়তে + রাখলাম।
ধন্যবাদ।
১০. ২২ শে নভেম্বর, ২০০৭ বিকাল ৪:৩১
comment by: অজানা অচেনা বলেছেন: ধন্যবাদ @ফারজানা
@বিহংগ ভাইয়া, আমি বাকরুদ্ধ! এটা কি করলেন?
সত্যিই পড়েছেন তো?
১১. ২৪ শে নভেম্বর, ২০০৭ ভোর ৬:৩৬
comment by: বিহংগ বলেছেন: প্রিয়তে + করলাম।
কেমন আছেন।
১২. ২৬ শে নভেম্বর, ২০০৭ দুপুর ১:০২
comment by: েজবীন বলেছেন: সুন্দর করে বলছেন
১৩. ২৭ শে নভেম্বর, ২০০৭ বিকাল ৫:৫৯
comment by: অজানা অচেনা বলেছেন: @বিহংগ ভাইয়া, এটা কি করলেন?
সত্যিই পড়েছেন তো??? আমার তো সন্দেহ হচ্ছে।

@জেবীন, কি আর বলব- এই অসুন্দর কথাগুলো কেমনে সুন্দর হলো বুঝতে পারছিনা।
অনেক ধন্যবাদ সবাইকে, পড়ার জন্য।

 



 

comment by:
সময় ছুটে যায়, মেলে দেয় ডানা
তারই ছায়াতলে রয়ে যাই
এই অবগুন্ঠিতা, সবার অলক্ষে
- অজানা, অচেনা
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই

সর্বমোট হিট

 ৯৭১৬