রিক্সা এক আশ্চর্য যান।মানব পেশীর নিপূণ প্রয়োগে
ধীর বয়ে চলে;বয়ে চলে নিশব্দে-
যেন প্রতিবাদহীন,বাধ্যভৃত্য এক-
ভীষণ নিরাপদ!
আজ বৃষ্টি ভেজা এ নষ্ট সকালে
ড্রেন -উপচানো জলে
ডুবেছে রাজপথ;
ভিজচ্ছে সবাই -
মলিন কাপড় থেকে সুট টাই-
ছাতার তলে যাদের মাথা তারাও।
মোড়ে মোড়ে জমেছে ভিড়;
বৃষ্টিতে ভেজা ,আধ-ভেজা শ্রান্ত শরীর;
দৃষ্টি তবু অস্থির-
খোঁজে দূর্লভ আশ্চর্যযান সে রিক্সা!
কেননা আজ-
রাজপথে এক হাঁটু জল;
বাস,কার,টেম্পো- সবই অচল
একমাত্র রিক্সা ছাড়া-
যে এই অথৈ জলে
সদর্পে দিচ্ছে পাড়ি।
সামনে যার গর্বিত চালক
যে বৃষ্টি-ভেজা তুচ্ছ দাঁড়-কাক নয় কোন-
সে ঘাঁড় উঁচু বাংলাদেশের নায়ক!
(চট্টগ্রামের জলাবদ্ধতায় রিক্সাকে আবিষ্কার করলাম নতুনভাবে)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


