somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিপ্রলব্ধা

১৫ ই জুন, ২০১৩ বিকাল ৫:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১)

কন্যা, ভালো লাগে বাতিঘর?
নোনা বায়ু, ঘোলা জল, আচমকা ঝড়?
এতো যে ব্যথিত! লাগে না তো?
ওহে কন্যা, ধৈর্য ধর
তোরই গর্ভে জন্ম নেবে
অমিয় জলদ ফল।

২)

বেলা দ্বিপ্রহর। কন্যা
বিবাহিত বোশেখের উপচীয়মান
হরিদ্রাভ রোদ মাখবে মুখে
এঁটেল মাটির ভাঙা সিডাইক থেকে
একটু দূরে যে দলছুট ডাব গাছ
তার স্থির বিযুত ছায়ায় বসা
একটি মুমূর্ষু কাক, নির্নিমেষ চেয়ে-
পাঁচদিন আগের আমাবস্যায়
লবণ পানিতে ডোবা
বিস্তীর্ণ ধানের ক্ষেতে।
এখন সবুজ ধান- বিবর্ণ হলদে
আহা! কতকাল কাক এমন হলুদ যে দেখেনি!

সুউঁচু আকাশে ওই, পালকের মতো
নরম হালকা মেঘঃ ঘনীভূত হয়ে হয় কামার নেহাই।

সহসাই দক্ষিণ-পশ্চিম থেকে প্রগাঢ় শীতল বায়ু বয়
হরিদ্রাভ রোদ ক্রমে লালচে-কালো মেঘে দেয় ডুব।

এ কেমন রঙ! মেঘের কেমন রঙ এই!
ওহে কন্যা , মেঘ দেখে পেয়েছিস ভয়?
পেয়েছিস ভয় খুব?

৩)

গভীর রাতেতে কন্যা ভয়ে চোখ মেলে
অনালোক বাতিঘরে ঘর্ষ আলো জ্বলে
পাঁচ সাত নয় দশ- কন্যা জ্বরে কাঁপে
জলেরও অনেক জ্বর, তাই সেও ফুঁপে।
মুরুলিয়া ঘাটে আজ জল হোলি খেলা
পোড়ামুখী, কিরে তোর, চুল কেন খোলা?
দীঘল চুলেতে বাঁধ, বরের শরীর
মথিত পালঙ্ক হবে, চকোরের নীড়।

৪)

ভেবেছিল কন্যা-এ জীবন
ব্যথাতুর ঝিনুকের গর্ভে
মুক্তোর সবাক বিচ্ছুরণ।

এখন আকাশে টেরিকাটা চাঁদ;
অশেষ ছড়ানো মুক্তো।
তবু তুমি মাথাকাটা নোনাঝাউ
কেওড়ার মতই যে নির্লিপ্ত!
যেন কেটে গেছে আকাঙ্ক্ষার সব মেঘ;
ললাটে বিধৃত শুধু ডুবন্ত সূর্যের অপভ্রংশ;
আর মাডস্কিপারের শরীরে তোমার
রুদ্ধশ্বাস বায়ুভুক জীবন-আশ্বাস।
তুমি আজ পরিপূর্ণ পরিশুদ্ধ।
বারেক প্রসন্ন হও, কন্যা
বারেক প্রসন্ন হও, মুক্তমেঘ মেঘলীনা।

৫)

তোমার বিশুষ্ক চোখে স্পষ্ট থেকে স্পষ্টতর হয়
উড়োন্মুখ ঝিরিহাঁস (ঝড়াহত ডানিশের দাঁড়ে) ।
সর্বশেষ এডিট : ০৩ রা ডিসেম্বর, ২০১৩ রাত ১২:৪০
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমিও পারি!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ৩০ শে মার্চ, ২০২৬ দুপুর ১২:৪৬



জ্ঞানী মানুষ পড়ালেখা করে বিভিন্ন উদ্দেশ্য নিয়ে। কেউবা পড়ালেখা করে একটি ভালো জবের জন্যে, কেউবা জ্ঞান আহরণের জন্যে, আবার কেউবা করে নিজের যোগ্যতা প্রমাণ করার জন্যে। আমি... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ ভোজ

লিখেছেন ইসিয়াক, ৩০ শে মার্চ, ২০২৬ দুপুর ২:৪০


গতকাল শরীরটা ভালো ছিলো না। তার জেরেই সম্ভবত ঘুম থেকে উঠতে বেশ বেলা হয়ে গেল। ঘুম ভাঙলেই আমি প্রথমে মোবাইল চেক করে দেখি কোন জরুরী কল এসেছিল কিনা। আজ... ...বাকিটুকু পড়ুন

ফেরার ট্রেন

লিখেছেন Sujon Mahmud, ৩০ শে মার্চ, ২০২৬ বিকাল ৩:১২


ঈদের ছুটিটা যেন চোখের পলকে শেষ হয়ে গেল। বারোটা দিন—ক্যালেন্ডারের হিসেবে ছোট, কিন্তু হৃদয়ের হিসেবে এক বিশাল পৃথিবী। সেই পৃথিবীতে ছিল হাসি, ছিল কান্না, ছিল ঘরের গন্ধ, ছিল প্রিয় মানুষের... ...বাকিটুকু পড়ুন

প্রাথমিক বিদ্যালয়ে মাদ্রাসার শিক্ষক: একটি প্রগতিশীল (?) অগ্রযাত্রা

লিখেছেন সৈয়দ কুতুব, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১:০৮


আমি আসলে জন্মগতভাবেই খুব আশাবাদী মানুষ। সত্যি বলছি। ২৯ মার্চ ২০২৬ তারিখে যখন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় নতুন নীতিমালা জারি করল, আমি মনে মনে বললাম , অবশেষে কেউ... ...বাকিটুকু পড়ুন

×