আমি মাঝে মাঝে এই কথা গুলি শুনি, স্পেশিয়ালী জামায়াতের ক্ষেত্রে যে জামায়াত কি করে নারী নেত্রীত্ব কে স্বীকার করে নেয় যেখানে নারী নেত্রীত্ব ইসলামে হারাম।
আমার ইসলামী জ্ঞ্যানের সীমাবদ্ধতা স্বীকার করে নিয়ে বলছি আশুন
আল কোরআন ও সুন্নাহ র আলোকে আলোচনা করি।
যারা বলে থাকেন যে ইসলামে নারী নেত্রীত্ব হারাম তারা সাধারনত একটি হাদিসের উধৃতি দেন
"যখন রাসুল (সাঃ) এর কাছে খবর পৌছাল যে পারসিয়ান রা খচরু র মেয়েকে তাদের রুলার হিসাবে নির্বাচিত করেছে তখন তিনি (রাসুল (সাঃ)) বলেছিলেন যে জাতি তাদের রাস্ত্রের কতৃত্ব একজন মহিলার হাতে দেয় তারা কখন উন্নতি করতে পারে না"। (বুখারী)
আমার প্রশ্ন হল ইসলামি কোড অফ কন্ডাক্ট বা ইসলামি শারিয়া তে কি আর কোন যায়গাতে স্পস্ট ভাবে বলা আছে যে এটা হারাম? আমি বলতে চাচ্ছি আল কোরআনের কোন সুরা তে কি এটা হারাম বলে নিষেদ করা আছে?
আমি জানি নামাজ না পড়া কবিরা গুনাহ তেমনি একটি দেশের শাষক বা বিচারক যদি মহিলা হন তবে কি এটা কবিরা গুনাহ তুল্য হারাম?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

