somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ছাত্রদের ভ্রমন অধিকার

০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৯:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ভ্রমনের জন্য বরাবর ই বাংলাদেশ কে আমার ব্যায়বহুল মনে হ্য়। কক্সবাজার ঘুরে আসতে এখন নিদেন পক্ষে একেক জনের পনের হাজার লাগে। অথচ এই টাকায় অনায়াসে ইন্ডিয়া ও ঘুরে আসা যায়। টুরিস্ট স্পট গুলোতে গত কয়েক বছরের ব্যাবধানে আবাসিক হোটেল, খাবারের রেস্টুরেন্টের বিল অস্বাভাবিক বেড়েছে। কক্সবাজারে রিকশায় উঠলে ই নাকি ৫০ টাকা দিতে হ্য়।অথচ অন্যান্য সকল দেশে টুরিস্ট দের উৎসাহিতো করতে কত পদক্ষেপ ই না নেওয়া হয়। একবার আমি সুইডেন থেকে ফ্রান্স গেলাম। রায়ান এয়ার এ প্লেন ভাড়া পড়ল মাত্র ছয় ডলার। তখন আমি ষ্টুডেন্ট।তাই খরচের দিকে বাধ্য হয়ে ই নজর দিতে হয়। প্লেন থেকে নেমে ই ব্যাক প্যাক টা কে একটা লকারে পুরে একটা সাইকেল ভাড়া করে দিলাম ভোঁ ছুট। হাতে ম্যাপ, চষে বেরাচ্ছি পুরো শহর। মাঝে মাঝে ই এমন সস্তায় অফার মিলত পুরো ইউরোপ জুড়ে। ভাইকিংস লাইন নামে বিশাল শীপ এ বিলাস বহুল ট্যুর দিয়েছি মাত্র শুন্য পয়সা খরচ করে ও। এই শীপ এ করে সুইডেন থেকে ফিনল্যান্ড যেতে সময় লাগে ৭ ঘন্টার মত। প্রত্যেকের জন্য বরাদ্দ আছে একটি করে কেবিন। ২/৩ টা ফ্লোর বরাদ্দ ড্যান্স ফ্লোর, ক্যাসিনো আর শপিং এর জন্য। কেউ ছুটছে স্পা করতে, কেউ রেস্টুরেন্টে বসে গিলছে, কেউ বা বিয়ার হাতে ড্যান্স ফ্লোর এ মেয়ে পটাচ্ছে। সকালের নাস্তা বুফে তে রয়েছে ৩০০ আইটেমের খাবার। মাঝে মাঝে এই পুরো প্যাকেজ ই ফ্রী তে মিলে।শুধু নজর রাখতে হয় অনলাইন এ এই যা। প্রত্যেক দেশে ই স্টুডেন্ট দের জন্য রযেছে লোকাল ট্রান্সপোট এ ছাড়। রেল স্টেশনে থাকে স্বল্প মূল্যে রাত্রি যাপনের ব্যাবস্থা অথবা স্টুডেন্ট হোস্টেল। মিউজিয়াম গুলোতে ঢুকতে টিকেটে বিশেষ ছাড়। মেট্রো তে সারাদিনের জন্য একটি টিকেট কিনে ঘুরে বেড়ানো যায় পুরো শহর।

উন্নত দেশগুলো ছাত্রদের নিয়ে ভাবে, অনুন্নত দেশগুলো ছাত্রদের অবহেলায় রাখে। তাই ছাত্রদের দেশের প্রতি মায়া কমে যায়। সুযোগ পেলে ই দেশ ছেড়ে পালায়। চাপা এই ক্ষোভ ছাত্র দের দিশেহারা করে তুলে। আমার অনেক বন্ধু দের দেখেছি বাংলাদেশে ভাল জব করছে। সেই জব ছেড়ে তারা আমেরিকার টুরিস্ট ভিসা নিয়ে কোনমতে সেই দেশে প্রবেশ করে অবৈধ ভাবে বসবাস করছে। দেশে এসি রুমে বসে জব করতো আর এখন বাংগালি দের রেস্টুরেন্টে লুকিয়ে লুকিয়ে থালা বাসুন ধুইতে হচ্ছে অথবা নিজের সন্চয় ভেংগে খেতে হচ্ছে। রাস্তায় পুলিশ দেখলে অন্য পথে ইউটান। তারপর ও তারা দেশে ফিরবে না। এতো টা ই ক্ষোভ তাদের।

স্টুন্ডন্ট দের শিক্ষার যেমন দায় ভার সরকারের ঠিক তেমনি তাদের জীবন উপভোগ করবার আয়োজক ও সরকার। ওদের ভ্রমনে উৎসাহিত করতে আমাদের সরকারের ও উচিত কিছু পদক্ষেপ নেওয়া। এখনো স্বপ্ন দেখি স্টুডেন্ট দের জন্যে শুধু ৬ নং বাস নয়, সকল দুরপাল্লার বাসে থাকবে বিশেষ ছাড়। ওরা টিফিনের টাকা জমিয়ে দল বেধে যেন ঘুরে আসতে পারে বান্দরবন, রাংগামাটি, দেশের আনাচে কানাচে। ওরাও শিখবে আন্চলিকতা, অনুভব করবে বাংলার সোদা মাটির গন্ধ।
সর্বশেষ এডিট : ০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৯:৪১
৫টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্যা ফায়ার অফ মাই সউল

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১১ ই জুন, ২০২৬ বিকাল ৫:১৪

আমি যে ধরণের গান পছন্দ করি, সেগুলোর মাঝে ক্বারি আমির উদ্দিনের 'কুহু সুরে মনের আগুন' গানটি আমার খুব প্রিয়। এই গানটিকে সম্প্রতি ইংরেজিতে অনুবাদ করে গান বানিয়েছি, এনিমেশন... ...বাকিটুকু পড়ুন

ফিফা বিশ্বকাপ ২০২৬

লিখেছেন আঘাত প্রাপ্ত একজন, ১১ ই জুন, ২০২৬ রাত ৮:২৬

ফিফা বিশ্বকাপ ২০২৬

[সম্ভাবনার ক্রমানুসারে নয়ঃ]

আর্জেন্টিনা: আর্জেন্টিনার সবচেয়ে বড় প্রতিপক্ষ তার ডিফেন্স আর ইনজুরি । ৩৮ বছরের তরুণ(!) সেন্টারব্যাক ওতামেন্দি আর কমপক্ষে এক হালি হাফ-ফিট ফুটবলার নিয়ে ১৯ জুলাই পর্যন্ত... ...বাকিটুকু পড়ুন

আমার ডক্টর যেন বাঁচে ১৫০ বছর.....

লিখেছেন শায়মা, ১১ ই জুন, ২০২৬ রাত ১০:০৪



ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের... ...বাকিটুকু পড়ুন

বাংলা সাহিত্যে জায়গা পাচ্ছেন ওসমান হাদী

লিখেছেন সৈয়দ কুতুব, ১২ ই জুন, ২০২৬ রাত ১:১৭


সংবাদপত্র যা বলছে
জাগো নিউজের প্রতিবেদন অনুযায়ী, ১০ জুন ২০২৬ শিক্ষা মন্ত্রণালয়ে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যবই পরিমার্জন-সংক্রান্ত কমিটির এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেকসহ... ...বাকিটুকু পড়ুন

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

×