somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দু’নেত্রীর অবসর দাবিতে হরতাল পালনে ড. শাহেদার প্রস্তুতি !!! শান্তিপূর্ণ আন্দোলন হলে ইস্যুতে সমর্থন আছে আমার!!

১৭ ই ডিসেম্বর, ২০১২ সকাল ১১:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


দু’নেত্রীর অবসর দাবিতে সোমবারের হরতাল পালনে সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন গড়বো বাংলাদেশ বিপ্লবী দলের উদ্যোক্তা ড. শাহেদা।

ড. শাহেদা বাংলানিউজকে জানান, ‘হরতালের সমর্থনে ঢাকার গুরুত্বপূর্ণ স্পটগুলোতে নেতা-কর্মীরা অবস্থান নেবে’। এছাড়া তিনি নিজে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান করে পিকেটিং করবেন বলে জানিয়েছেন।

দুই নেত্রীর ‘অপরাজনীতি’র বিরুদ্ধে সোচ্চার হয়ে তাদের অপসারণ দাবিতে সোমবারের হরতাল পালনের জন্য তিনি জনগণের প্রতি আহ্বান জানান।

ড. শাহেদা বাংলানিউজকে বলেন, ‘গোটা রাজধানীর বিভিন্ন পয়েন্টে নেতা-কর্মীরা শান্তিপূর্ণ ভাবে অবস্থান করবে। পিকেটিংয়ের নামে কোন রকম ভাঙচুর কিংবা অগ্নিসংযোগ করা হবে না।’

তিনি বলেন, ‘আমরা বর্তমান সহিংস ধারাকে বাদ দিয়ে শান্তিপূর্ণ হরতালের প্রারম্ভিক সময়ে ফিরে যেতে চাই। সোমবার আমরা হরতালের আসল রূপ নিয়ে জনগণের কাছে হাজির হবো।’

রাজধানীর কোন কোন জায়গায় তার দলের নেতা-কর্মীরা অবস্থান করবে জানতে চাইলে তিনি বিষয়টি এড়িয়ে গিয়ে বলেন,‘নেতা-কর্মীরা গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে অবস্থান নেবে’।

প্রসঙ্গত, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধী দলীয় নেতা খালেদা জিয়ার রাজনীতি থেকে অবসর দাবিতে আধা বেলা হরতালে ডাক দেয় ‘গড়বো বাংলাদেশ’। সোমবার ভোর ৬টা থেকে বেলা ২ পর্যন্ত এ হরতাল পালনের কথা।

এর আগে গত ১২ ডিসেম্বর বুধবার বেলা ১২টা ১২ মিনিট ১২ সেকেন্ডে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) এক সংবাদ সম্মেলন করে হরতালের ঘোষণা দেন গড়বো বাংলাদেশ বিপ্লবী দলের উদ্যোক্তা সদস্য ও মুখপাত্র ড. শাহেদা ও কামরুল হাসান নাসিম।

ব্যতিক্রমধর্মী এ হরতাল পালন সর্ম্পকে শাহেদা বলেন, ‘সোমবার কোনো শিক্ষার্থী স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে যাবে না। এদিন মা-বোনেরা রান্না করবে না, কর্মস্থলে যাবে না, কোনো পেশার মানুষ, পরিবহন শ্রমিকরা গাড়ি বের করবে না।”

এই হরতাল সর্ম্পকে তিনি বলেছিলেন, “মহাজোট সরকারের অমানবিক রাজনীতি, প্রধান বিরোধীদলের ব্যক্তি-ইস্যুকেন্দ্রিক ও প্রহসনের রাজনীতি, সার্বিকভাবে সাংঘর্ষিক রাজনীতির অবসান ঘটাতে দু’নেত্রীরই রাজনীতি থেকে অবসর নেওয়া উচিত।”
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গণতন্ত্রকে কবর দেওয়া আওয়ামী লীগ ও তাদের দোসরদের প্রতি জেনজি ভীষণভাবে ক্ষুব্ধ

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১০:২৮



বিএনপির জন্য ভোট চাইতে গিয়ে আমার স্ত্রী তাঁর স্বজন জেনজির তোপের মুখে পড়েন। তারা ভাবছে বিএনপি তাদের অপছন্দের আওয়ামী লীগ ও তাদের দোসরদেরকে সহায়তা করছে। এবার বয়স্করা বিএনপিকে... ...বাকিটুকু পড়ুন

জামাতের নিশ্চিত ভূমিধ্বস পরাজয়ের কারন

লিখেছেন কিরকুট, ১৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১১:৩৪

*** জামাত শিবিরের পচা মস্তিষ্কের কেউ এই পোষ্টে এসে ল্যাদাবেন না***


রাজনীতির ইতিহাসে কিছু পরাজয় থাকে তা কেবল নির্বাচনী ফলাফলের ভেতর সীমাবদ্ধ নয় সেগুলো হয়ে ওঠে নৈতিক রায়।

জামাতের সাম্প্রতিক নিশ্চিত... ...বাকিটুকু পড়ুন

বিএনপির যারা আজ আওয়ামী লীগকে পুনর্বাসনের কথা ভাবছেন...

লিখেছেন বিচার মানি তালগাছ আমার, ১৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১২:১০


১. শেখ হাসিনা ও আওয়ামী লীগের নেতারা বারবার বলেছেন, জিয়াউর রহমান নাকি পাকিস্তানের চর ছিলেন, তিনি প্রকৃত মুক্তিযোদ্ধা নন। এমনকি তাকে শেখ মুজিব হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত বলেও বলতেন…
২. খালেদা... ...বাকিটুকু পড়ুন

ধন্যবাদ ড. ইউনূস। আপনিই দেখিয়ে দিলেন।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ২:২৯


মৃত্যুদন্ড প্রাপ্ত হাসিনা বিগত ৩টি নির্বাচন এমনভাবে করেছিল যে সেখানে কোন নাগরিককে ভোট দেওয়ার প্রয়োজন হতোনা। দিনের ভোট রাতে হয়েছে, আগের দিন হয়েছে অথবা তাহাজ্জোত পড়ে হয়েছে। এই আগের... ...বাকিটুকু পড়ুন

রাজাকারনামা-২ (অপরাধির জন্য আমাদের,মানবতা ! বিচিত্র এই দেশের মানুষ!!)

লিখেছেন ক্লোন রাফা, ১৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৯:৫৫



সনজীদা খাতুন তখন ইডেন কলেজে কর্মরত ছিলেন । ইডেনের মেয়েরা 'নটীর পূজা' নামে একটা নাটক করেছিলো। সেই নাটকে একেবারে শেষের দিকে একটা গান ছিলো। তিনি ছাত্রীদের সেই গানটা শিখিয়েছিলেন।... ...বাকিটুকু পড়ুন

×