somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

৭ জানুয়ারি ১৪ দলের মানববন্ধন; যুদ্ধাপরাধীদের বিচার দ্রুত সম্পন্ন করা এবং জনগণকে এ বিষয়ে সচেতন করতে, সারা দেশে !

২২ শে ডিসেম্বর, ২০১২ রাত ৯:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এই ইস্যুতে যদি রাস্তার ফকিরও আন্দোলন করে, আমি তাদের সাথেই আছি! আমার কোনো দল করার দরকার নাই, আমি করিওনা! আমার দল হলো বাংলাদেশ, আর আমার দলের প্রত্যক্ষ শত্রু হলো জামায়াত-শিবির~ আমি কোনদিন ভুলবনা, ভুলতে চাইও না, ওরা যে অন্যায় করেছে, শুধু তার শাস্তি দেখতে চাই, মন থেকে চাই!
এগিয়ে যাও ১৪ দল OR WAHTEVER !! I DONT CARE , NO JAMAYET NO SHIBIR ! Thasts ALL NOW !!!


যুদ্ধাপরাধীদের বিচার দ্রুত সম্পন্ন করা এবং জনগণকে এ বিষয়ে সচেতন করতে ৭ জানুয়ারি রাজধানী ঢাকাসহ সারা দেশে মানববন্ধন করবে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দল।

শনিবার বিকালে একই দাবিতে রাজধানীতে গণমিছিল শুরুর আগে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ ফটকের সামনে এক সমাবেশ থেকে মানববন্ধনের এই কর্মসূচি ঘোষণা করেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু।

সমাবেশ উপলক্ষে বায়তুল মোকাররমের দক্ষিণ ফটকে দুটি ট্রাকে একটি অস্থায়ী মঞ্চ করা হয়। আমির হোসেন আমুর সভাপতিত্বে এই সমাবেশে ১৪ দলের কেন্দ্রীয় নেতারাও বক্তব্য দেন।

যুদ্ধাপরাধীদের রক্ষায় বিএনপি ও জামায়াতে ইসলামী নৈরাজ্য চালাচ্ছে অভিযোগ করে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্র করা হচ্ছে।

তিনি বলেন, “চক্রান্ত হচ্ছে। যে কোনো উপায়ে শেখ হাসিনাকে সরিয়ে দেওয়ার জন্য।”

এ জন্য সবাইকে সজাগ থাকার আহবান জানিয়ে নাসিম বলেন, “তারা আরেকটা ১৫ অগাস্টের পুনরাবৃত্তি করতে চায়।”

আমু বলেন, বর্তমান সরকার আইনের শাসনে বিশ্বাসী। তা না হলে যুদ্ধাপরাধীদের বিচার করা হতো ‘বিশেষ আইনে’।

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমদ বলেন, ২০১৩ সালের ২৬ মার্চ পর্যন্ত বিভিন্ন কর্মসূচি নিয়ে ১৪ দল রাজপথে থাকবে।

“ইস্পাত কঠিন ঐক্য গড়ে তুলে আমরা যুদ্ধাপরাধীদের বিচার করবোই”, বলেন তিনি।

অন্যদের মধ্যে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত ও মতিয়া চৌধুরী, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাতীয় সমাজতান্ত্রিক দলের শরীফ নুরুল আম্বিয়া, সাম্যবাদী দলের আবু আহমেদ সাহবুদ্দীন, গণ আজাদী লীগের হাজী আব্দুস সামাদ, ন্যাপের এনামুল হক, গণতন্ত্রী পার্টির নুরুর রহমান সেলিমসহ ঢাকা মহানগর ১৪ দলের নেতারা সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন।

সমাবেশ শেষে বায়তুল মোকাররম এলাকা থেকে শুরু হয়ে জিপিও, তোপখানা, প্রেসক্লাব, রমনা হয়ে সোহরাওয়ার্দী উদ্যানের শিখা চিরন্তনের সামনে গিয়ে শেষ হয় গণমিছিল। বিভিন্ন এলাকা থেকে আওয়ামী লীগসহ শরিক দলগুলোর বিপুল সংখ্যক নেতা-কর্মী এই মিছিলে অংশ নেন।

ঢাকার বিভিন্ন এলাকা থেকে আসা নেতা-কর্মী ও সমর্থকদের উপস্থিতিতে বায়তুল মোকাররমের আশপাশের এলাকা জনসমুদ্রে পরিণত হয়। ১৪ দলের নেতা-কর্মীরা যুদ্ধাপরাধের বিচার দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। এ সময় তাদের হাতে যুদ্ধাপরাধের বিচারের দাবি সংবলিত প্ল্যাকার্ড ও জাতীয় পতাকা দেখা যায়।

একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে জামায়াতে ইসলামীর সাবেক ও বর্তমান আমিরসহ শীর্ষ আট নেতা ও বিএনপির দুই নেতার বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। তাদের মুক্তির দাবিতে সারা দেশে হরতালও করেছে জামায়াত।

এই দুটি দল ট্রাইব্যুনালের বিচার বাধাগ্রস্ত করার চেষ্টা করছে বলে অভিযোগ করে আসছে আওয়ামী লীগসহ শরিক দলগুলো।


Click This Link
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ভাঁট ফুল

লিখেছেন সাইফুলসাইফসাই, ০১ লা এপ্রিল, ২০২৬ রাত ১১:৪৩

ভাঁট ফুল
সাইফুল ইসলাম সাঈফ

ছোট কালে মায়ের সাথে, হাত ধরে
মেঠো পথে হেটে চলে যেতাম-
মইজদী পুর গ্রামে, বোনের শশুর বাড়ি
রাস্তার পাশে মাঝে মাঝে ভাঁট ফুল-
দেখে মুগ্ধ হতাম, আর বলতাম কী সুন্দর!
ইচ্ছের হলেই... ...বাকিটুকু পড়ুন

মোরগের ডাক , বিজ্ঞানের পাঠ এবং গাধার প্রতি আমাদের অবিচার

লিখেছেন সৈয়দ কুতুব, ০২ রা এপ্রিল, ২০২৬ রাত ১:৫৫


গ্রামে বেড়ে ওঠা মানেই একটা অসাধারন শৈশব। আমাদের সেই শৈশবের একটা বড় অংশ জুড়ে ছিল মক্তবের মৌলভি সাহেবদের গল্প। তারা বলতেন, ভোররাতে মোরগ ডাকে কারণ সে ফেরেশতা দেখতে পায়।... ...বাকিটুকু পড়ুন

বঙ্গ ও বেঙ্গলীর শিকড় কী মুছে গেছে? নাকি পুণ্ড্রনগর সভ্যতার মত হারিয়ে গেছে ??

লিখেছেন ডঃ এম এ আলী, ০২ রা এপ্রিল, ২০২৬ সকাল ৯:০৮


বঙ্গ ও বেঙ্গলীর শিকড় কী মুছে গেছে নাকি পুণ্ড্রনগর সভ্যতার মত হারিয়ে গেছে ?? সামু ব্লগের এই ক্রান্তিকালে বিষয়টি নিয়ে একটু আলোচনা/পর্যালোচনা করে কিছু সময় কাঠানো যাক... ...বাকিটুকু পড়ুন

সংকটে আওয়ামী লীগের কর্মীরা কোথায় দাঁড়িয়ে?

লিখেছেন রাবব১৯৭১, ০২ রা এপ্রিল, ২০২৬ সকাল ১১:০০

সংকটে আওয়ামী লীগের কর্মীরা কোথায় দাঁড়িয়ে?
বাংলাদেশের রাজনীতির ইতিহাসে বহুবার প্রমাণ হয়েছে যে, কোনো রাজনৈতিক দলের প্রকৃত শক্তি থাকে তার তৃণমূলের নেতা-কর্মীদের মধ্যে। তাদের শ্রম, ত্যাগ, জেল-জুলুম সহ্য করার মানসিকতা এবং... ...বাকিটুকু পড়ুন

খাজনা

লিখেছেন রাজীব নুর, ০২ রা এপ্রিল, ২০২৬ দুপুর ১:২৯



মন! মানুষের মন! মানুষকে তছনছ করে দেয়!
কখনো সে বাঘ, কখনো সে অজগর, কখনো সে শত্রু, কখনো সে বন্ধু!
কখনো সে ঈশ্বর, কখনো সে শয়তান, কখনো সে নিয়তি!
বিদিকিচ্ছিরি কান্ড!

লম্বা টানা... ...বাকিটুকু পড়ুন

×