somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

স্যার জন উইনস্টন লেনন, তোমার প্রতি আমার সামান্য শ্রদ্ধার্ঘ। তোমায় দেখতে পারিনি শান্তির দূত, চলে যাবার কি এমন তাড়া ছিল?

১০ ই জানুয়ারি, ২০১৩ রাত ৩:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

স্যার জন লেনন (পূর্ণ নাম: John Winston Lennon) কে প্রচন্ড শ্রদ্ধা করি। ভালবাসি তার সৃষ্টিকে। বিশ্বজুড়ে তার কোটি ভক্ত, তবে আমার থেকে বড় কি কেউ আছেন? আমি লোকটিকে বুকে ধারণ করেছি, তার চিন্তার গভীরতা আমার অসার মস্তিষ্কে তাকিয়ে দেখতে বলে... ভাবতে বলে। মহান এই শিল্পী তার দার্শনিক চিন্তাভাবনার অসাধারণ সম্মিলন ঘটাতে পেরেছিলেন তার সৃষ্টিতে।
মাত্র চল্লিশ বছরের(৯ অক্টোবর ১৯৪০-৮ ডিসেম্বর ১৯৮০ ) ঘটনাবহুল জীবনে এত কিছু দিয়ে গেছেন এই ইংলিশ(জন্মস্থান ও বেড়ে ওঠা: Liverpool) গায়ক, যা প্রকাশ করা কোনো শব্দে সম্ভব নয়। সঙ্গীতের এই কিংবদন্তিকে আমার সালাম। The Beatles এর অন্যতম সদস্য জন স্যারকে কোনো সময়ের ফ্রেমে বাঁধা যায়নি, উনি চিরন্তনের শিল্পী, চির নবীন তার সৃষ্টি।

শান্তির এই দূতকে হত্যা করা হয় ১৯৮০ সালে, Double Fantasy নামক তার শেষ Album টির মুক্তির ঠিক তিনদিন পরে।

তোমার শৈশব কষ্টের ছিল জন, তুমি স্বপ্ন দেখেছিলে রেসিজম, যুদ্ধ ও হানাহানির উর্ধে একটি পৃথিবীর, তোমার যুদ্ধ ছিল সন্ত্রাসবাদের বিপক্ষে।

জন লেনন এর সবথেকে যে গানটি বেশি ভালবাসি, তার নাম IMAGINE . এটা এমনই একটি সৃষ্টি, যেটি আপনাকে কল্পনা করতে বাধ্য করবে। The Beatles ও স্যার জন লেননকে শ্রদ্ধা জানাতে তার Imagine গানটির লিরিক্সের একটি বাংলা অনুবাদ করার চেষ্টা করেছি।

"কল্পনা করো"
___________


কল্পনা করো কোন স্বর্গ নেই,
চাইলেই ভাবতে পারবে
নিচে কোনো নরক নেই
উপরে কেবল আকাশ।
মানুষদের কল্পনা করো,
সবাই বেঁচে রয়েছে আজকের তরে।

কল্পনা করো, কোনো দেশ নেই,
এটা কল্পনা করা খুব কঠিন নয়,
হত্যা করবার কিছু নেই, কেউ নেই মরবার,
এবং কোনো ধর্মও নেই,
মানব জাতি কল্পনা করো,
ওরা বেঁচে রয়েছে শান্তিতে অপার।

তুমি আমাকে স্বপ্নবাজ বলতে পারো,
কিন্তু আমি একমাত্র নই জানি,
আমি জানি তুমিও একদিন যোগ দিবে আমাদের সাথে,
এবং বিশ্ব বাঁচবে এক হয়ে।

ভেবে দেখো সঞ্চয়ের কোনো আকাঙ্খা নেই আর,
আমি ভাবছি যদি তুমি ভাবতে পারো,
লোভ বা ক্ষুধা অপ্রয়োজনীয় ও বিলুপ্ত,
মানবজাতি হবে একটি ভ্রাতৃত্ব
কল্পনা করো, সব মানুষেরা,
পৃথিবীটা ভাগাভাগি করে করছে বসবাস.....

তুমি আমাকে স্বপ্নবাজ বলতে পারো,
কিন্তু আমি একমাত্র নই জানি,
আমি জানি তুমিও একদিন যোগ দিবে আমাদের সাথে,
এবং বিশ্ব বাঁচবে এক হয়ে।

ইংলিশ লিরিক্সটি পড়তে পারেন এখানে।

গানটি যদি কখনো শুনে না থাকেন, বা নাও বুঝে থাকেন, একবার শুনে দেখুন, আপনিও কল্পনা করতে শিখবেন..............
___________________________________________________
সর্বশেষ এডিট : ১০ ই জানুয়ারি, ২০১৩ রাত ৩:৪২
৯টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমন্ত্রন পত্র থাকলে ভিসার দরকার কী! আপনি জানেন আমি কে?

লিখেছেন মাথা পাগলা, ১৬ ই জুন, ২০২৬ সকাল ৯:০০



ভারত বাংলাদেশের কোনো একজন গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিকে আমন্ত্রণ জানাতে চাইলে সেই আমন্ত্রণপত্র ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশ হাইকমিশনে পাঠাবে। সেখান থেকে আমন্ত্রণপত্র যাবে সেই রাজনৈতিক ব্যক্তির ডিপার্টমেন্টে, তারপর তার কাছে। এরপর... ...বাকিটুকু পড়ুন

সাদিক হাসনাতের প্রোগামে রাজাকার মঈনুদ্দীন

লিখেছেন ধূসর সন্ধ্যা, ১৬ ই জুন, ২০২৬ দুপুর ১২:৩৫



এই ছবিটি লন্ডনে অনুষ্ঠিত হওয়া নিজেস্ব অর্থায়নে সাদিক হাসনাতের প্রোগামের। অসংখ্য আঙ্কেল আন্টিদের মাঝে একজন বিশেশ লোককে দেখা গেল সেখানে। লোকটাকে চিহ্নিত করে দেওয়া হয়েছে ছবিতে। এই লোকটি... ...বাকিটুকু পড়ুন

চেয়ে চেয়ে দেখুন

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য , ১৬ ই জুন, ২০২৬ দুপুর ১:৩১


আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ; স্বাভাবিকভাবেই তারা অনলাইনে কার্যক্রম চালানোর চেষ্টা করছে। মাঝেমধ্যে ঝটিকা মিছিল করে তাদের উপস্থিতি জানান দিচ্ছে।

রাজনীতিতে সক্রিয় বিএনপি ও জামায়াত-এনসিপি গং। বিএনপি ও জামায়াত আগে জোটবদ্ধ... ...বাকিটুকু পড়ুন

আমি দিতে এসেছি শ্রাবণের গান

লিখেছেন রাজীব নুর, ১৬ ই জুন, ২০২৬ দুপুর ২:০৫



'এই জল ভালো লাগে; বৃষ্টির রূপালি জল কত দিন এসে
ধুয়েছে আমার দেহ- বুলায়ে দিয়েছে চুল-চোখের উপরে
তার শান-স্নিগ্ধ হাত রেখে কত খেলিয়াছে, আবেগের ভরে
ঠোঁটে এসে চুমো দিয়ে চলে গেছে কুমারীর... ...বাকিটুকু পড়ুন

খাম্বা/খাল তারেক কে কিছু উপলব্ধি শেয়ার করছি

লিখেছেন অপলক , ১৭ ই জুন, ২০২৬ রাত ১২:৪২

আজ আর মনের মাধুরী মিশিয়ে বকাঝকা করব না। আজ কিছু ব্যক্তিগত চিন্তাভাবনা শেয়ার করব।



খাল খনন বা ঢাকার বাসস্ট্যান্ড সরানোর চেয়ে কি কি গুরুত্বপূর্ন কাজ এই অর্থবছরে করা যেতে... ...বাকিটুকু পড়ুন

×