somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

X( নাপুংশুক. কাপুরুষ, মানুষরুপি জানোয়ার বা প্রতিবন্ধী, তোমাকে কোন নাম ডাকব ধর্ষক? আদৌ কি কোনো নামের প্রয়োজন রয়েছে তোমার? মৃত্যুর পরে এই মাটিও কি তোমাকে গ্রহণ করতে পারবে? X(X(

১০ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১০:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঢাকার আশুলিয়ায় এক আদিবাসী শিশু ধর্ষণের শিকার হয়েছে।
X(X(X(X(X(
এর কি কোনো শেষ নেই? আর কত শুনতে হবে এমন, কত? তুমি নিজেকে প্রশ্ন করেছ, না পুরুষ, না নারী, না মধ্যবর্তী কিছু, তুমি কি ধর্ষক? এটিকি একটি হিংস্র পশুর নাম নয়!!? তোমাকে সমাজে আমাদের মাঝে চাইনা, তুমি জঙ্গলে চলে যাও.....

ঢাকার আশুলিয়ায় এক আদিবাসী শিশু ধর্ষণের শিকার হয়েছে। অপহরণের পর অজ্ঞাত স্থানে আটকে রেখে তাকে ধর্ষণ করা হয়।
অপহরণের তিন দিন পর গত মঙ্গলবার পুলিশ তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য গতকাল বুধবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। ধর্ষণের অভিযোগে তৌহিদ ইসলাম (২৭) নামে এক তরুণকে গ্রেপ্তার করা হয়েছে।
তৌহিদের বাড়ি ময়মনসিংহের গফরগাঁও উপজেলায়। থাকতেন আশুলিয়ার গাজীরচট এলাকায়। শিশুটির বাড়ি খাগড়াছড়িতে। সে আশুলিয়ার বুড়িবাজারে এক পোশাকশ্রমিকের বাসায় গৃহপরিচারিকার কাজ করে।
আশুলিয়া থানার পুলিশ ও শিশুটি জানায়, শনিবার রাত সাতটার দিকে শিশুটি কাপড় আনার জন্য বাসার ছাদে যায়। তখন বাসায় কেউ ছিল না। এই সুযোগে তৌহিদ অন্যদের সহযোগিতায় তাকে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। রাতে কর্মস্থল থেকে বাসায় ফিরে গৃহকর্তা শিশুটিকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। পরে তিনি আশুলিয়া থানায় একটি সাধারণ ডায়েরি করেন। মঙ্গলবার বিকেলে গাজীরচট এলাকা থেকে পুলিশ শিশুটিকে উদ্ধার করে। রাত সাড়ে তিনটার দিকে পুলিশ তৌহিদকে গ্রেপ্তার করে। গতকাল তাকে সাত দিনের পুলিশি রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে। শিশুটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
শিশুটির গৃহকর্তা বাদী হয়ে মঙ্গলবার রাতে আশুলিয়া থানায় একটি মামলা করেছেন।
গৃহকর্তার এক আত্মীয় বলেন, বেশ কিছুদিন ধরে তৌহিদ শিশুটির পিছু নেন। বিষয়টি আমরা আঁচ করতে পারলেও প্রত্যক্ষ কোনো প্রমাণ ছিল না। শিশুটি নিখোঁজ হওয়ার পর সন্দেহভাজন হিসেবে তৌহিদের মুঠোফোনে চেষ্টা করে তা বন্ধ পাওয়া যায়। মঙ্গলবার বিকেলে মুঠোফোন খোলা পেয়ে শিশুটির বিষয়ে জানতে চাইলে তিনি প্রথমে এড়িয়ে যান। অভয় দেওয়ার পর শিশুটি তাঁর কাছে আছে বলে স্বীকার করেন। কয়েক ঘণ্টা পর তিনি শিশুটিকে বাড়ির পাশে রেখে যান। বিষয়টি আশুলিয়া থানার পুলিশকে জানালে ওই দিন রাতে তৌহিদকে গ্রেপ্তার করা হয়।
আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) মনিরুজ্জামান বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তৌহিদ ধর্ষণের কথা স্বীকার করেছেন।

View this link
সর্বশেষ এডিট : ১০ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৩১
১১টি মন্তব্য ১০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ডায়োজেনিস সিন্ড্রম

লিখেছেন করুণাধারা, ০৪ ঠা জুন, ২০২৬ রাত ১২:০১



ডায়োজেনিস সিন্ড্রমে আক্রান্ত মানুষের ঘর

আমার একজন ঘনিষ্ঠ আত্মীয়ের কিছু অদ্ভুত আচরণ দেখে বুঝতে চাচ্ছিলাম যে তার এমন আচরণ কোনো মানসিক সমস্যা কিনা। তার আচরণের বর্ণনা দেই ইন্টারনেটে, আর তখন জানতে... ...বাকিটুকু পড়ুন

আল কোরআনের ১১৪ সূরায় হানাফী মাযহাবের সঠিকতার অকাট্য প্রমাণ (পর্ব-৩০)

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৪ ঠা জুন, ২০২৬ রাত ১:০৩



সূরাঃ ৩০ রূম, ৩২ নং আয়াতের অনুবাদ-
৩২। যারা নিজেদের দীনে মতভেদ সৃষ্টি করেছে এবং বিভিন্ন দলে বিভক্ত হয়েছে।প্রত্যেক দল নিজ নিজ মতবাদ নিয়ে উৎফুল্ল।

সূরাঃ ৩০ রূম, ২৯ নং... ...বাকিটুকু পড়ুন

হামে শিশুদের মৃত্যুর দায় ডঃ ইউনুস গভার্নমেন্টের

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৪ ঠা জুন, ২০২৬ রাত ১:০৪

ইউনিসেফ হামের টিকা কেনার জন্যে গত তত্তবধায়ক সরকার প্রধান ড' ইউনুসকে বারবার অনুরোধ করেছিলো। আমরা এখনো ইউনুস স্যারের উত্তর পাই নাই। কিন্তু, প্রশ্ন হচ্ছে, ইউনিসেফকে প্রধান উপদেষ্টা পর্যন্ত যেতে হলো... ...বাকিটুকু পড়ুন

মহাশূন্যের অন্তহীন দিগন্তে: আগামীর মহাকাশ গবেষণা, মানবসভ্যতা এবং আল কুরআনের বিস্ময়কর দিকনির্দেশনা

লিখেছেন নতুন নকিব, ০৪ ঠা জুন, ২০২৬ সকাল ৯:৫৫

মহাশূন্যের অন্তহীন দিগন্তে: আগামীর মহাকাশ গবেষণা, মানবসভ্যতা এবং আল কুরআনের বিস্ময়কর দিকনির্দেশনা

ছবি অন্তর্জাল থেকে সংগৃহিত।

ভূমিকা:

মানুষ যখন প্রথম আকাশের দিকে চোখ তুলে তাকিয়েছিল তখন সেই বিশাল নীলিমা তার... ...বাকিটুকু পড়ুন

যুগে যুগে সারদা দেবী

লিখেছেন রাজীব নুর, ০৪ ঠা জুন, ২০২৬ বিকাল ৩:৫৯



নদীর নাম রুপসা।
জীবনানন্দ দাশ তার কবিতায়ও রূপসা নদীর কথা বলেছেন। এই নদীতে স্নান করেছেন- রবীন্দ্রনাথের মা এবং স্ত্রী। বর্ষাকালে রুপসা নদী যেন যৌবনে ফিরে যায়। কি তেজ! কি জলের... ...বাকিটুকু পড়ুন

×