somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নিলফামারী জেলায় চতুর্থ শ্রেনীর ছাত্রীকে ধর্ষণ!!! মানবতা, তুমি মরে গেছ, বুঝতে পারলাম।

১৪ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৬:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নিলফামারী জেলা সদরের চড়াইখোলা ইউনিয়নের এক গ্রামে শুক্রবার রাতে ঘটনাটি ঘটে। ধর্ষণের শিকার মেয়েটি একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্রী।

এরকম নেক্কারজনক ঘটনা কোনো মানুষ কি ঘটিয়েছে? তাদেরকে ভালোভাবে পরীক্ষা করে দেখা দরকার!! ওরা কি আসলেই মানুষ??? আজ আমি মানুষ হিসেবে লজ্জিত, লজ্জিত একজন পুরুষ হিসেবে....

খবর:
মামলার এজাহার, পুলিশ, ধর্ষণের শিকার মেয়েটির পরিবার ও এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, শুক্রবার রাতে মেয়েটির এক চাচাতো বোনের বিয়ের অনুষ্ঠান চলছিল। রাত সাড়ে আটটার দিকে হঠাৎ বিদ্যুৎ চলে গেলে প্রতিবেশী আবদুল জলিলের ছেলে আবু সাঈদ (২০) ও কালু মাহমুদের ছেলে মুকুল হোসেন (২১) মেয়েটিকে গ্রামের অদূরে একটি সেতুর কাছে নিয়ে যান। সেখানে তাঁরা তাকে ধর্ষণ করে পালিয়ে যান। মেয়েটি আহত অবস্থায় ফিরে আসতে পারলেও বাড়িতে ঢুকেই সংজ্ঞা হারিয়ে ফেলে। মেয়েটির এক চাচা জানান, ঘটনার পর তাঁরা মোটরসাইকেলযোগে তাকে নীলফামারী সদর হাসপাতালে নিয়ে ভর্তি করেন। চিকিৎসকেদের পরামর্শে রাতেই তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সে হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি আছে।
নীলফামারী সদর আধুনিক হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ফজলুল হক বলেন, অতিরিক্ত রক্তক্ষরণের কারণে ধর্ষণের শিকার মেয়েটির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে স্থানান্তর করা হয়।
মেয়েটির চাচাতো ভাই বাদী হয়ে শনিবার বিকেলে নীলফামারী সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেছেন। মামলায় আসামি করা হয়েছে সাঈদ (২০) ও মুকুলকে। তাঁরা পলাতক রয়েছেন।
গতকাল রোববার সরেজমিনে ওই গ্রামে গিয়ে দেখা যায়, ঘটনার শিকার মেয়েটি ও অভিযোগ ওঠা দুই যুবকের বাড়ি একেবারে লাগোয়া। মেয়েটির বাক্প্রতিবন্ধী বাবা পেশায় দিনমজুর। কথা বলতে না পারলেও চোখের পানি ধরে রাখতে পারছিলেন না তিনি। শুধু আঙুলের ইঙ্গিতে তিনি দুই যুবকের বাড়ি দেখাচ্ছিলেন। অভিযোগ ওঠা সাঈদ ও মুকুলের বাড়িতে গিয়ে কথা বলার জন্য কোনো পুরুষ মানুষকে পাওয়া যায়নি। সাঈদের মা দাবি করেন, তাঁর ছেলে তাঁকে বলেছেন, তাঁরা ওই ঘটনায় জড়িত নন। সাঈদ রাজমিস্ত্রির কাজ করেন বলে তিনি জানান। মুকুলের মা-ও একই রকম দাবি করেন। তবে তাঁর বাবা কালু মাহমুদ দাবি করেন, ঘটনার অনেক আগে থেকেই মুকুল কুমিল্লায় দিনমজুরের কাজ করতে গেছেন।
চড়াইখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুর রউফ মোল্লা বলেন, জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া প্রয়োজন।
মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম বলেন, ‘ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। হাসপাতালে মেয়েটির সঙ্গে কথা বলেছি। সে ওই দুজনের (সাঈদ ও মুকুল) নাম বলেছে। আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।ণিজেলা সদরের চড়াইখোলা ইউনিয়নের এক গ্রামে শুক্রবার রাতে ঘটনাটি ঘটে। ধর্ষণের শিকার মেয়েটি একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্রী।
মামলার এজাহার, পুলিশ, ধর্ষণের শিকার মেয়েটির পরিবার ও এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, শুক্রবার রাতে মেয়েটির এক চাচাতো বোনের বিয়ের অনুষ্ঠান চলছিল। রাত সাড়ে আটটার দিকে হঠাৎ বিদ্যুৎ চলে গেলে প্রতিবেশী আবদুল জলিলের ছেলে আবু সাঈদ (২০) ও কালু মাহমুদের ছেলে মুকুল হোসেন (২১) মেয়েটিকে গ্রামের অদূরে একটি সেতুর কাছে নিয়ে যান। সেখানে তাঁরা তাকে ধর্ষণ করে পালিয়ে যান। মেয়েটি আহত অবস্থায় ফিরে আসতে পারলেও বাড়িতে ঢুকেই সংজ্ঞা হারিয়ে ফেলে। মেয়েটির এক চাচা জানান, ঘটনার পর তাঁরা মোটরসাইকেলযোগে তাকে নীলফামারী সদর হাসপাতালে নিয়ে ভর্তি করেন। চিকিৎসকেদের পরামর্শে রাতেই তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সে হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি আছে।
নীলফামারী সদর আধুনিক হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ফজলুল হক বলেন, অতিরিক্ত রক্তক্ষরণের কারণে ধর্ষণের শিকার মেয়েটির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে স্থানান্তর করা হয়।
মেয়েটির চাচাতো ভাই বাদী হয়ে শনিবার বিকেলে নীলফামারী সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেছেন। মামলায় আসামি করা হয়েছে সাঈদ (২০) ও মুকুলকে। তাঁরা পলাতক রয়েছেন।
গতকাল রোববার সরেজমিনে ওই গ্রামে গিয়ে দেখা যায়, ঘটনার শিকার মেয়েটি ও অভিযোগ ওঠা দুই যুবকের বাড়ি একেবারে লাগোয়া। মেয়েটির বাক্প্রতিবন্ধী বাবা পেশায় দিনমজুর। কথা বলতে না পারলেও চোখের পানি ধরে রাখতে পারছিলেন না তিনি। শুধু আঙুলের ইঙ্গিতে তিনি দুই যুবকের বাড়ি দেখাচ্ছিলেন। অভিযোগ ওঠা সাঈদ ও মুকুলের বাড়িতে গিয়ে কথা বলার জন্য কোনো পুরুষ মানুষকে পাওয়া যায়নি। সাঈদের মা দাবি করেন, তাঁর ছেলে তাঁকে বলেছেন, তাঁরা ওই ঘটনায় জড়িত নন। সাঈদ রাজমিস্ত্রির কাজ করেন বলে তিনি জানান। মুকুলের মা-ও একই রকম দাবি করেন। তবে তাঁর বাবা কালু মাহমুদ দাবি করেন, ঘটনার অনেক আগে থেকেই মুকুল কুমিল্লায় দিনমজুরের কাজ করতে গেছেন।
চড়াইখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুর রউফ মোল্লা বলেন, জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া প্রয়োজন।
মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম বলেন, ‘ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। হাসপাতালে মেয়েটির সঙ্গে কথা বলেছি। সে ওই দুজনের (সাঈদ ও মুকুল) নাম বলেছে। আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
___________________________________________________
সর্বশেষ এডিট : ১২ ই আগস্ট, ২০১৩ রাত ৩:৪০
২১টি মন্তব্য ১৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ফিরছে অনলাইন ক্লাসঃ বাস্তবতা অফলাইনে কিন্তু সিদ্ধান্ত অনলাইনে

লিখেছেন মোগল সম্রাট, ০১ লা এপ্রিল, ২০২৬ সকাল ১০:৪০

সরকার তিনদিন অনলাইন, তিনদিন অফলাইনে ক্লাস চালুর কথা বলছে। কিন্তু প্রশ্ন হলো, অনলাইন ক্লাসের জন্য প্রয়োজনীয় ডিভাইস, ইন্টারনেট, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ এসব কি সবার নাগালে আছে? নাকি সিদ্ধান্ত নেওয়ার সময়... ...বাকিটুকু পড়ুন

পানি: জীবনের উৎস, আল্লাহর রহমতের অবিরাম ধারা এবং সৃষ্টিতত্ত্বের বৈজ্ঞানিক বিশ্লেষণ

লিখেছেন নতুন নকিব, ০১ লা এপ্রিল, ২০২৬ বিকাল ৩:৩০

পানি: জীবনের উৎস, আল্লাহর রহমতের অবিরাম ধারা এবং সৃষ্টিতত্ত্বের বৈজ্ঞানিক বিশ্লেষণ

ছবি, অন্তর্জাল থেকে নেওয়া।

পানি এই একটি শব্দে লুকিয়ে আছে সৃষ্টির রহস্য, জীবনের ধারা এবং মহান আল্লাহ তাআলার অফুরন্ত... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প

লিখেছেন রাজীব নুর, ০১ লা এপ্রিল, ২০২৬ বিকাল ৪:২৪

একসময় আমাদের গ্রামটা খাটি গ্রাম ছিলো।
একদম আসল গ্রাম। খাল-বিল ছিলো, প্রায় সব বাড়িতেই পুকুর ছিলো, গোয়াল ঘর ছিলো, পুরো বাড়ির চারপাশ জুড়ে অনেক গাছপালা ছিলো। বারো মাস... ...বাকিটুকু পড়ুন

রাসূলের (সা.) একমাত্র অনুসরনীয় আহলে বাইত তাঁর চাচা হযরত আব্বাস ইবনে আব্দুল মোত্তালিব (রা.)

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০১ লা এপ্রিল, ২০২৬ সন্ধ্যা ৬:৪৩

সূরাঃ ৩৩ আহযাব, ৩২ নং ও ৩৩ নং আয়াতের অনুবাদ-
৩২। হে নবী পত্নিগণ! তোমরা অন্য নারীদের মত নও। যদি তোমরা আল্লাহকে ভয় কর তবে পর পুরুষের সহিত কোমল... ...বাকিটুকু পড়ুন

দিলশানা পারুলদের অযাচিত, অপার্চুনিস্টিক রুপান্তর

লিখেছেন শেহজাদ আমান, ০১ লা এপ্রিল, ২০২৬ রাত ৮:২২

দিলশানা পারুল বা দিশেহারা পারুল, যাই বলি না কেন, একসময় তাহাকে আমাদেরই সহযোদ্ধা মনে করিতাম। মনে পড়ে হাসিনা পতনের বছরখানেক আগে পিনাকি ওরফে আবর্জনাকি ভট্টাচার্য যখন তাঁর একটা ভিডিও... ...বাকিটুকু পড়ুন

×