♣ কবিতাঃ “একুশ তুমি কথার মাঝে, আমার ভাইয়ের রক্তে”♣
৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
একুশ তুমি এসেছিলে তাই-
মায়ের কোলে শিশুটি আজ বাংলায় কাঁদে,
নৌকা বেয়ে ভাটিয়ালি কোন মাঝি বাঁধে।
একুশ তুমি এসেছিলে তাই-
রাজপথ ভরা তাজা রক্ত দেখেছি।
বাঙালি হয়েছি,
বজ্র কণ্ঠে আওয়াজ তুলেছি,
প্রতিবাদ শিখেছি।
একুশ তুমি এসেছিলে তাই-
হারিয়েছি স্বজন, হারিয়েছি ভাই,
তবু এই চোখে কান্না তো নাই।
নিয়েছ বটে, দিয়েছ শত,
এসেছ বলে, বলছি কথা, অবিরত।
একুশ তুমি এসেছিলে তাই-
পেয়েছি আবাস, পেয়েছি শক্তি,
কেড়ে এনেছি মায়ের মুক্তি।
পেয়েছি জমিন-বাতাস-পাহাড়,
পেয়েছি মান, অন্ন ক্ষুধার।
একুশ তুমি এসেছিলে তাই-
পল্লি কবি-বিদ্রোহী এলো,
শত ব্যাথা গ্লানি ধুয়ে মুছে গেল,
তুমি এলে বলে বাংলা এলো
আমার কথা স্বীকৃতি পেল।
একুশ তুমি এসেছিলে তাই-
আমি গাই বাংলায় গান,
আমার শব্দে কবিতা লিখি,
বাংলা আমার প্রান।
বাংলা আমার-একুশ আমার, এই প্রানে অম্লান।
একুশ তুমি এসেছিলে তাই-
পথ পেয়েছি হেঁটে চলবার, একাত্তুরের পানে,
ওরা মরেনি, মরবেও না, রইবে সবার মনে,
এসেছিলে তাই, শ্রদ্ধা জানাই, সকল শহীদ জনে।
কবিতা লিখব, বলব কথা, বায়ান্নর তরে,
শহীদ মিনার, ফুলগুলো নাও, আমার ভাইয়ের পরে।

___________________________________________________
উত্সর্গ: যাদের বুকের রক্তে বায়ান্নর একুশে ফেব্রুয়ারিতে রঞ্জিত হয়েছিল বাংলার রাজপথ.... যাদের "দান" বাংলা ভাষাকে ব্যবহার ছাড়াও কারণে অকারণে অপব্যবহার ও বিকৃত করছি আমরা কোটি বাঙালি। সালাম সালাম, হাজার সালাম।
ছবি:- ইন্টারনেট(গুগল)
সর্বশেষ এডিট : ৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
সিলেটে এন,সি,পি সাংগঠনিক ভাবে দূর্বল।
দলের ভিতরে কোন্দল মারাত্মক তা ফেসবুকে দলীয় নেতা কর্মীদের পোস্ট দেখে বুঝা যায়।
অথচ, সামনে সিটি কর্পোরেশনের নির্বাচন।
এই পরিস্থিতিতে, দলের মানুষদের 'গরম' করে তোলার একটাই... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রাবব১৯৭১, ৩০ শে জুলাই, ২০২৬ রাত ৯:২৮
স্বাক্ষী থেকো বাংলাদেশ, স্বাক্ষী থেকো ১৮ কোটি মানুষ।
================================
ইতিহাস কখনো মুছে যায় না। যে জাতি তার মানুষের কান্না, আর্তনাদ ও ন্যায়বিচারের দাবি ভুলে যায়, সে জাতির ভবিষ্যৎও প্রশ্নের মুখে পড়ে।
আজ এক... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
জুল ভার্ন, ৩১ শে জুলাই, ২০২৬ সকাল ১০:৩২
বাকস্বাধীনতা নাকি বাকসন্ত্রাস?
বাকস্বাধীনতা একটি গণতান্ত্রিক সমাজের মৌলিক অধিকার। কিন্তু বাকস্বাধীনতা মানে যা খুশি তাই বলা নয়; অন্যের সম্মান, নিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতাকে উপেক্ষা করারও নাম নয়।
কোনো ব্যক্তি, পরিবার, গোষ্ঠী বা... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
মেহবুবা, ৩১ শে জুলাই, ২০২৬ সকাল ১১:৪৩
আবার সমস্যা ব্লগ ঠিকমত দেখা যায় না। কিছুদিন আগে এমনটি হয়েছিল। ব্লগার সুলাইমান সহজ করে সমাধান বের করে দিয়েছিল। এবার একই সমস্যা হচ্ছে তবে সেই একই উপায়ে কাজ হচ্ছে... ...বাকিটুকু পড়ুন

মরুভূমির গরম বাতাস আর লোহিত সাগরের নোনা জলীয় বাষ্প যেখানে এসে মেশে, বাব এল মানদেব প্রণালীর সেই জায়গাটায় রাতের অন্ধকার নামলেই একটা অদ্ভুত নীরবতা ছেয়ে যায়। কিন্তু সেই নীরবতা...
...বাকিটুকু পড়ুন