somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

"তুমি ব্লগার?" " হ্যাঁ।" "জবাই কর!!!!" "কিন্তু আমিতো আস্তিক!" "তুই ব্লগার, জবাই কর।"

২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ফেসবুক এ নাস্তিকদের অবাধ বিচরন, দেশি বা বিদেশি তর্কে নাই বা গেলাম। থাবা বাবার ফেসবুক একাউন্ট ছিল, ওখানেও সেম কট্টর নাস্তিকের ভুমিকায় ছিলেন উনি। আসিফ মহিউদ্দীন নাস্তিক, আরও অনেক অনেক অনেক নাস্তিক। মানে নাস্তিক আর ভিন্ন ধর্ম মতাবলম্বী ফেসবুকে ছড়িয়েই আছে।

তা বাবা এই ফেসবুককে কেন নাস্তিক বলা হবেনা আমি জানতে চাইতেছিলাম, ছোট জ্ঞানে ধরেনা। কেউ কেন জানি বলে না নাস্তিক ফেসবুকারদের ফাঁশি চাই!? জুকার কাকুকে মারতে চাস না কেন রে ভাই!? বুশ এর কেউ ইয়েটাও তো ছিঁড়তে গেলিনা, ও তো ইসলাম এর প্রকাশ্য শত্রু!! ভয় পাইছিশ?

ব্লগ নাস্তিক, ব্লগার নাস্তিক। ব্লগ শত্রু, ব্লগার শত্রু, নাস্তিক ব্লগার শত্রু, কাদের!?

বিশেষ মহলের চক্ষুশূল ব্লগই কেন? স্বার্থে টানটা কি ইসলাম? না কি মোল্লাগিরি কমে যাবার ভয়? ক্ষমতা হারানোর ভয়?

যারা দাবি করে, এই দেশে ৯০ শতাংশ মুসলিম, তাদের এতো ভীত কেন দেখা যায়? এই দেশে ইসলাম প্রতিষ্ঠায় যখন দরকার তার সুস্থ চর্চা, সেখানে "অরাজকতা" সৃষ্টি করে কোন মোক্ষ হাসিলের এই মহাচেষ্টা আমি তো বুঝে উঠতে পারিনা বড়।

উহারা অমি রহমান পিয়াল(যাকে আস্তিক হিসেবেই জানে মানুষ) সহ সব ব্লগারকে নাস্তিক(!) সাব্যস্ত করে ফাঁশি চাইছে। আরিফ জেবাতিক, যে কিনা আন্দোলনে মূল ভুমিকা পালনকারীদের একজন, সে নিজেই আজ নিজেকে লাইভ টিভিতে আস্তিক ক্লেইম করেছে!!! :-* হায় সেলুকাস, তাহলে আমিও নাস্তিক? ব্লগ লিখলে নাস্তিক হয়ে যায়? নাকি থাবা বাবার জন্যে মেকওভার সেই ব্লগটিই ব্লগের চূড়ান্ত ও একমাত্র সংজ্ঞা? কোন মাদ্রাসা থেকে বের হল এমন মহান চিন্তাধারা?

যেখানে আমি নাস্তিক কিনা আস্তিক, তার থেকে বড় আমি ব্লগার কিনা, অথবা আরও পরিষ্কার করে বললে আমি রাজাকার এর ফাঁশি চাওয়া আন্দোলনকারী কিনা, সেখানে কেন তোরা ধর্মের নাম টেনে ফাঁশি চাচ্ছিস রে গাধার ছানাপোনা?

ধর্ম কি কারো বাপের সম্পত্তি হয়ে গেছে, ব্যাখ্যা ইচ্ছামত, রায় ইচ্ছামত? হয়ে থাকবে হয়ত, আব্বায় মুসলমান তাই নাকি পুলায় মুসলমান হইছে। বাপের সম্পত্তিই তো!! করেন, যা ইচ্ছা করেন।

সাম্প্রদায়িকতার বিষ নিঃশ্বাস ৪৭ এর আগে থেকে যে এখনও এই ভূখণ্ডকে তাড়া করে ফিরেছে সেই বিষবৃক্ষ উপড়ে ফেলতে যত ঝঞ্ঝাই আসুক করতে হবে, কারন এটাই শেষ সুযোগ।

আপনারা মানে নেতারা হয়ত গানম্যান পেলেও পেয়ে যেতে পারেন, কিন্তু ব্যর্থ হলে সকল ব্লগারদের জীবনকে হুমকির মুখে রেখে যাবেন! তাই বলি ভাই, ব্যর্থ হওয়া চলবেনা!

ব্যর্থ হলে আরও একশত বছর পিছিয়ে পড়বে বাংলাদেশ।

ব্যর্থ হলে......................................
দিন হয়ত এমনই চলে আসবে, প্রশ্ন হবে,
"তুমি ব্লগার?"
" হ্যাঁ।"
"জবাই কর!!!!"
"কিন্তু আমিতো আস্তিক!"
"তুই ব্লগার, জবাই কর।"
সর্বশেষ এডিট : ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:৪৪
১৭টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিএনপি এবং তারেক রহমানঃ নন্দঘোষ!

লিখেছেন জুল ভার্ন, ২২ শে মে, ২০২৬ সকাল ৮:১৫

বিএনপি এবং তারেক রহমানঃ নন্দঘোষ!

বাংলাদেশের মানুষের সমস্যা একদিনে তৈরি হয়নি।
এ দেশের আইনি, প্রশাসনিক, রাজনৈতিক ও সামাজিক সংকটের শিকড় বহু গভীরে প্রোথিত। উপনিবেশিক ব্রিটিশ-ভারতীয় শাসনামলের আইন, পাকিস্তানি আমলের কাঠামো, স্বাধীনতাত্তোর রাষ্ট্রীয়... ...বাকিটুকু পড়ুন

লাখো পরিবারের বেঁচে থাকার গল্প অনিশ্চয়তার মুখে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২২ শে মে, ২০২৬ সকাল ৯:৫৪



যেখানে আইন, ধর্ম আর রাজনীতি একসাথে জট পাকায়- সেখানে সবচেয়ে আগে হারিয়ে যায় সাধারণ মানুষের শান্তি ও জীবিকা।
গরু শুধু প্রতীক নয়, এটা লাখো পরিবারের বেঁচে থাকার গল্প।
এই গল্প এখন অনিশ্চয়তার... ...বাকিটুকু পড়ুন

আপনার শিশুকে শিল্পীদের সাথে পরিচয় করিয়ে দিন!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২২ শে মে, ২০২৬ সকাল ১১:৪০



আমার সাড়ে চার বছর বয়সী মেয়ে সোহানা স্কেটম্যান জনের গান খুব পছন্দ করে। আমিই তাকে স্কেটম্যান জনের সাথে এভাবে পরিচয় করিয়ে দিয়েছিলাম - ''উনি তোমার একজন দাদা।"... ...বাকিটুকু পড়ুন

আমরা ধর্ম আল্লাহ'র মত করে পালন করিনা, করি আমাদের নিজেদের মত করে!

লিখেছেন নূর আলম হিরণ, ২২ শে মে, ২০২৬ দুপুর ২:৩৯


পবিত্র কোরআন-এ শূকরের মাংস খেতে নিষেধ করা হয়েছে চারটি জায়গায়। কিন্তু দেখুন, আমরা মুসলমানরা এই নির্দেশটি আজ পর্যন্ত অক্ষরে অক্ষরে পালন করে আসছি। পৃথিবীর প্রায় সব মুসলিমকে আপনি চেষ্টা করলেও... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ১৯১

লিখেছেন রাজীব নুর, ২৩ শে মে, ২০২৬ রাত ১২:১৮



রামিসার ঘটনা নিয়ে আমার মনটা ভালো নেই।
গতকাল সারারাত আমি ঘুমাইনি। ঘুম আসেনি। কেমন দম বন্ধ হয়ে আসছিলো! আমার কন্যা আমার পাশে গভীর ঘুমে। রামিসার চেয়ে আমার কন্যা আড়াই... ...বাকিটুকু পড়ুন

×