![]() | আর এস এস ফিড |
পোস্ট আর্কাইভ
- মে,২০১৩(৬)
- এপ্রিল,২০১৩(৩৪)
- মার্চ,২০১৩(২৬)
- ফেব্রুয়ারী,২০১৩(৬৫)
- জানুয়ারী,২০১৩(৬৭)
- ডিসেম্বর,২০১২(৬৪)
- নভেম্বর,২০১২(২৯)
আমার বিভাগ
কোন বিভাগ নেই
আমার প্রিয় পোস্ট
- হেফাজতে ইসলামের পরাজয়ের অন্তর্নিহিত বিষয়গুলো। - মাহমুদুল হাসান কায়রো
- জিয়া জানতেন, কতখানি জানতেন... - অমি রহমান পিয়াল
- আরেকটিবার জেগে উঠুন,আরেকটিবার জামায়াতকে রুখে দিন - দূর্যোধন
- শুভ জন্মদিন ফেলুদার স্রষ্টার (ভিডিও পোষ্ট) - আমিই মিসিরআলি
- এক গুচ্ছ সত্যজিতের গপ্পো (ভিডিওপোস্ট) - আমিই মিসিরআলি
- হিফাযতের ঈমান বিধ্বংসী আক্বিদা পড়ুন !!! এর পরেও কি বলা যাবে এরা মুসলমান ????-১ - ছািব্বর
- ক্রোমে বাংলা ফন্ট সমস্যা?
(ক্রোম সমগ্র) - তানভীর চৌধুরী পিয়েল
- আর কত এই রকম দুর্ঘটনা দেখতে হবে জাতিকে? - এম টি উল্লাহ
- সামুর ইতিহাস জানুন । - সিদ্ধার্থ.
- মুক্তিযুদ্ধ ১৯৭১: খুলনার বধ্যভূমি, গল্লামারী নদী যেখান থেকে উদ্ধার করা হয়েছিলো দুই ট্রাক মাথার খুলি! - মাগুর
- ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, সংসদে বক্তব্য এবং আমাদের রাজনীতি...... - অবলা পুরুষ
- ভয়ংকর রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের হোতা, হলুদ সাংবাদিক মাহমুদুর রহমান এবং তার সহচরদের মুখোশ উন্মোচন - কাজী মামুনহোসেন
- গভীরের বান্দরবন।(ছবিব্লগ) - ফ।ম।হাসান
- নয়নও সরশী কেন ভরেছে জলে .. কত কি রয়েছে লেখা কাজলে কাজলে... ( প্রেমানুকাব্য- রীধি পর্ব-৪ ) - স্পাইসিস্পাই001
- মুক্তিযুদ্ধ ১৯৭১; মুক্তিযুদ্ধ ভিত্তিক ৩০০টির অধিক পোস্ট লিঙ্ক নিয়ে তৈরী হল সামহোয়্যার ইন ব্লগ মুক্তিযুদ্ধ বিষয়ক আর্কাইভ - ফারজুল আরেফিন
- ☑*~*~♣ IP দিয়ে খুঁজে বের করে ফেলুন পৃথিবীর যে কাউকে
♣~*~* ツ - মুহম্মদ ফজলুল করিম
- ব্লাসফ্লেমি নিয়া ক্যাচাল -চা নিয়া , পান চাবাইয়া বসেন। লম্বা কথা আছে। - ম্যঙ্গোপিপল
- শতভাগ ইসলামী অনুশাসন যাঁরা মেনে চলেন, তাঁদের জন্যও এক অশনী সংকেত... হেফাজতে ইসলাম - গোলাম দস্তগীর লিসানি
- ছাগুর সংজ্ঞা, বিচরণক্ষেত্র, কার্যকলাপ ও প্রকারভেদ (ছবি সহ)
- মাগুর
- 'হেফাজত' এর অণু-পরমাণু: শিউরে ওঠার উপাখ্যান - গোলাম দস্তগীর লিসানি
So lately, been wonderin, who'll be there to take my place. When I'm gone, you'll need LOVE, to light the shadows on your face....If I could, then I'd, I will go wherever you will go.. Way up high, or down low, I will go wherever you will go...

♣♣ কবিতাঃ বহ্নিমানের আতংক ♣♣
০৬ ই মার্চ, ২০১৩ সকাল ৭:৪৫ |
প্রাণহীন অরন্যের বিরানে বিচরণ করে ক্ষণগুলোর আবেগ ছুঁয়ে দেখার অবকাশ আর হয়নি,
রাত জেগে জেগে ঘুমের খোঁজে হন্যে হয়ে উড়ে বেরিয়েছি,
ঘুরে বেড়িয়েছি কতো প্রান্তর নিজ কল্পনার মাঝে, ঘুমিয়ে পরা আর হয়নি।
স্বপ্নমাঝে আরেকটু বিষাদী হবার প্রচণ্ড আকাংখা নিয়ে চোখ বুজে অপেক্ষায় থাকি,
অপেক্ষায় থাকি ঘুমের মাঝে নিজেকে হারিয়ে ফেলার! অপেক্ষা ফুরায় না কভু,
ভাবি অন্ধকারের এ পথ আর কতটা বাকি?
সুপ্ত মনবেদন এর প্রদর্শনে কিছু চেয়ে নেওয়ার মানবতা আমি নই,
অনুভূতির সাথে দু’দণ্ড কিছু গল্পের আঁকিবুঁকি তাই আর হয়না।
আমি ঘুমন্ত সচেতনতার নামান্তর, পষ্ট চেতনায় বাঁচি অচেতন-
ভালবাসা আমাকে আর ছোঁয়না কোন মেঘলা বিকেলে,
মৃত্যু গননায় বেঁচে থাকাকে বিদায়ে করেছি কলংকিত আজ প্রতি ভোর-সকালে।
স্বপ্নগুলো সত্যি হবার ছিল, শত্রু হল অকালে,
ভুল পথে হেঁটে অনেকটা বেশী গিয়েছি চলে।
ঘুমের প্রশান্তিকে পুঁজো করিনা আর,
কল্পনার সাথে কথোপকথন হয়না; শুধু নিজেকে ভেঙে চলেছি আমি, নিষ্ঠুর হাতে বারবার।
নিজেকে ছিঁড়ে দেখেছি, চর্মগর্ভে আদিম নিজেরে,
ছিঁড়েছি হাড়-পাঁজর, হিঁচড়ে টেনেছি হৃদপিণ্ড।
আমি দেখেছি মস্তিষ্কের প্রতিটি আন্দোলন আর করেছি রক্তে পিপাসা মোচন,
হিংস্র বহ্নিতে অঙ্গার হয়ে অস্থি শূন্যে বিসর্জন,
জীবন হবার কতো প্রয়াসে করেছি বরন মরন।
ঘুমুতে পারিনা, স্বপ্ন দেখিনা কোন প্রহরে,
শুনতে পারিনা, সূর কোন চেনা, কবিতা কোন জানা,
আপন কর্ণকুহরে।
মানব নই আর, পিশাচের দীর্ঘশ্বাস শুধু আমাতে,
কুৎসিত, বড্ড রক্তাক্ত লাশের আবহ আমাকে ঘিরে।
মৃতের আত্মা নই, জীবনের স্বত্বা নই, হারানো প্রেতাত্মা নই,
ধ্বংস আমি, নিয়ত নিজেতে ধ্বংসপ্রাপ্ত হই।
(৩/৩/২০১৩, সকাল ৭:০৯ মিনিট)
উৎসর্গঃ প্রিয় সহব্লগার কাণ্ডারি অথর্ব ও একজন আরমান-কে। যৌথ প্রয়াসে তাদের পছন্দের কবিতা সংকলন পোস্টে আমার কয়েকটি কবিতা স্থান পেয়েছে তা ভাবতেও অবাক ও অনেক ভাল লাগছে। কৃতজ্ঞতা জানানোর ভাষা সত্যিই আমার জানা নেই।
সর্বশেষ এডিট : ০৬ ই মার্চ, ২০১৩ রাত ১০:০১ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
মেঘের দেশে স্বপ্নডানা বলেছেন:
নিজেকে ছিঁড়ে দেখেছি, চর্মগর্ভে আদিম নিজেরে, ছিঁড়েছি হাড়-পাঁজর, হিঁচড়ে টেনেছি হৃদপিণ্ড।
আমি দেখেছি মস্তিষ্কের প্রতিটি আন্দোলন আর করেছি রক্তে পিপাসা মোচন,
হিংস্র বহ্নিতে অঙ্গার হয়ে অস্থি শূন্যে বিসর্জন,
জীবন হবার কতো প্রয়াসে করেছি বরন মরন।
এই অংশটুকু !!!!! অসাধারণ!!! ++++
সিদ্ধার্থ. বলেছেন:
“A revolution is not a dinner party, or writing an essay, or painting a picture, or doing embroidery; it cannot be so refined, so leisurely and gentle, so temperate, kind, courteous, restrained and magnanimous. A revolution is an insurrection, an act of violence by which one class overthrows another.”-Mao Zedong
গিয়াসলিটন বলেছেন:
Sundor.
কালা মনের ধলা মানুষ বলেছেন:
সকাল বেলাতেই আগুন লাগায়া দিলেন মনে !! আজকা অফিসে বস ঝাড়ি দিলে বসের খবর আছে !! মেজাজ আগুন !!অগ্নিগর্ভা কবিতায় প্লাস।
বোকামন বলেছেন:
......................................... দারুন
চেয়ারম্যান০০৭ বলেছেন:
এই ছেলে এত সুন্দর করে কঠিন কঠিন কবিতা লিখে কি করে আশ্চর্য হয়ে যাই।চমৎকার।কিপ ইট আপ ব্রো।+
লাবনী আক্তার বলেছেন:
খুব সুন্দর কবিতা। ১০ম ভালোলাগা রইল।
মাক্স বলেছেন:
ভালবাসা আমাকে আর ছোঁয়না কোন মেঘলা বিকেলে, মৃত্যু গননায় বেঁচে থাকাকে বিদায়ে করেছি কলংকিত আজ প্রতি ভোর-সকালে।
কি বিষণ্ণতা!!!
ভালো লাগা জানিয়ে গেলাম।
মানব নই আর, পিশাচের দীর্ঘশ্বাস শুধু আমাতে,
কুৎসিত, বড্ড রক্তাক্ত লাশের আবহ আমাকে ঘিরে।
মৃতের আত্মা নই, জীবনের স্বত্বা নই, হারানো প্রেতাত্মা নই,
ধ্বংস আমি, নিয়ত নিজেতে ধ্বংসপ্রাপ্ত হই।
++++++++++++++++++++++++++++++++++++++
অসাধারন!!!
আত্মদহনের মূর্ত প্রকাশ!!!
স্পাইসিস্পাই001 বলেছেন:
""মৃতের আত্মা নই, জীবনের স্বত্বা নই, হারানো প্রেতাত্মা নই,ধ্বংস আমি, নিয়ত নিজেতে ধ্বংসপ্রাপ্ত হই। ""
কোন কথা হবে না পথিক ভাই .....শুধু প্লাস দিয়ে গেলাম+++
ধন্যবাদ.. ভাল থাকবেন
তারছেড়া লিমন বলেছেন:
ধ্বংস আমি, নিয়ত নিজেতে ধ্বংসপ্রাপ্ত হই। এই অংশটুকু !!!!! অসাধারণ!!! ++++
একজন আরমান বলেছেন:
কান্ডারী অথর্ব বলেছেন:
ধন্যবাদ ভাই, ভাল থাকবেন, আর জ্বালাময়ী কবিতায় +++
ভাই ছোট ভাই হিসেবে একটা কথা বলি।
আমার মনে হয় ইটালিক করে দিলে কবিতা পড়তে কেমন যেন লাগে।
শুভানুধ্যায়ী ছোট ভাই হিসেবে বললাম। কিছু মনে করবেন না।
পোস্ট প্রিয়তে নিয়ে রাখলাম।
অনেক অনেক ধন্যবাদ ভাই!!!
হাসান মাহবুব বলেছেন:
ভালো লাগলো।
কাজী মামুনহোসেন বলেছেন:
সরাসরী প্রিয়তে .....
তোমার গল্পের মৃত রাজকন্যা বলেছেন:
ভালো লিখেছেন অনেক ... দারুণ !মৃতের আত্মা নই, জীবনের স্বত্বা নই, হারানো প্রেতাত্মা নই,
ধ্বংস আমি, নিয়ত নিজেতে ধ্বংসপ্রাপ্ত হই।
........................ অনেক অনেক ভালোলাগা লাইনগুলোর জন্যে
একজন নিশাচর বলেছেন:
"স্বপ্নগুলো সত্যি হবার ছিল, শত্রু হল অকালে,ভুল পথে হেঁটে অনেকটা বেশী গিয়েছি চলে।"
অ সা ধা র ন!!!
ভুল উচ্ছাস বলেছেন:
মানব নই আর, পিশাচের দীর্ঘশ্বাস শুধু আমাতে,কুৎসিত, বড্ড রক্তাক্ত লাশের আবহ আমাকে ঘিরে।
মৃতের আত্মা নই, জীবনের স্বত্বা নই, হারানো প্রেতাত্মা নই,
ধ্বংস আমি, নিয়ত নিজেতে ধ্বংসপ্রাপ্ত হই।
খুব খুব সুন্দর কিছু লাইন। ভালো লিখেছেন। প্লাস।
শের শায়রী বলেছেন:
আগেও হয়ত বলছি কবিতা খুব একটা বুজি না তবে কিছু কিছু কবিতা পড়ার পরও মনে হয় অনুরনিত হচ্ছে মনের মাঝে। ভাল লাগা জানবেন। কেমন আছেন ব্রো?
আপনার পোস্টের জন্যে অপেক্ষা করে থাকি, ভাল ভাল পোস্ট দিয়ে সবসময়ই অনেক ভাল লাগা দেন!!
কবিতা লিখতে গিয়েও পারিনা ঠিক.. চেষ্টাটা চালিয়ে যাচ্ছি।
খুব ভাল থাকুন, এই শুভকামনা।
জনৈক গণ্ডমূর্খ বলেছেন:
এহ্ রে কবিতাটাতো আগেই পড়েছি। কমেন্ট করতে পারি নাই। হলের নেট স্পীড ঐসময় প্রায়ই ডাউন হয়ে যেত।যাহাই হোক কবিতায় প্লাস। এত কঠিন কবিতা লিখেন কি করে?
উৎসর্গওয়ালাদ্বয়কেও লাল সালাম।
আমি ইহতিব বলেছেন:
মানসিকভাবে খুব অস্থির দিন কাটাচ্ছি ভাই, আপনার কবিতাগুলো বুঝতে হলে অনেক সময় নিয়ে পড়তে হবে, হাজিরা দিয়ে যাচ্ছি, পরে আবার আসবো।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফমর্। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...























আপনার মন্তব্য লিখতে লগইন করুন ।