১৯৭১ সালের ২৯ জুলাই প্রকাশিত হ্য় বাংলাদেশের প্রথম ডাকটিকেট; একটি নয়, আটটি ডাকটিকেটের একটি সেট। প্রবাসী বাংলাদেশ সরকার ডাকটিকেট প্রকাশের সিন্ধান্ত নিলে তাতে সহায়তার হাত বাড়ি্যে দেয় যুক্তরাজ্য সরকার। এ কাজে প্রত্যক্ষভাবে নিয়োজিত হন ব্রিটিশ পার্লামেন্টের সদস্য এবং সে দেশের পোস্টমাস্টার জেনারেল জন স্টোনহাউজ ডাকটিকেটের নাকশাকার হিসাবে মনোনীত করেন বাংলাদেশেরই বিমান মল্লিককে। ব্রিটেনের রাষ্টী্য় ডাকটিকেটের নকশা করার অভিঞ্রতাসম্পন্ন বিমান মল্লিক বাংলাদেশের প্রথম ডাকটিকেটের নকশার জন্য মুক্তিযুদ্ধাকেই বেছে নেন বিষয় হিসাবে। বাংলাদেশের প্রথম ৮টি ডাকটিকেট একযোগে প্রকাশিত হয় মুজিবনগর, কোলকাতা, ও লন্ডন থেকে। প্রথম ডাকটিকেট মুদ্রণকারী প্রতিষ্ঠানের নাম ফরম্যাট ইন্টারন্যাশনাল সিকিউরিটি প্রিন্টিং প্রেস (যুক্তরাজ্য)।
১০ পয়সা বাংলাদেশের ভৌগলিক অবস্থান
২০ পয়সা ঢাকা বিশ্ববিদ্যালয়ের হত্যাকান্ড
৫০ পয়সা সাড়ে সাত কোটি মানুষ
১ টাকা ১৯৭০ সালের নির্বাচনের ফল
৩ টাকা ১০ এপ্রিল ১৯৭১ এ স্বাধীন বাংলাদেশ সরকার ঘোষনা
৫ টাকা বঙ্গবদ্ধ শেখ মুজিবর রহনাম
১০ টাকা বাংলাদেশকে সমর্থন করুন।
# ১৯৭২ সালের বিজয় দিবসে প্রকাশিত ডাকটিকেটের ডিজাইন ছিলেন কেজি মুস্তফা।
# ১৯৭২ সালের স্বাধীনতা দিবসে প্রকাশিত প্রতীক প্রতীক ছিল সংগ্রামের প্রতীক হিসাবে আগুনের ফুলকি, যার ডিজাইনার নিতুল কুন্ডু।
# সাত বীরশ্রেষ্ঠের স্বরণে প্রথম ডাকটিকেট প্রকাশিত হয় ১৬ ডিসেম্বর ১৯৮২; ডিজাইনার ছিলেন আহমেদ এফ করিম।
সর্বশেষ এডিট : ১৫ ই জুলাই, ২০১০ বিকাল ৩:৪৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



