১। আমার সবচেয়ে বড় সমস্যা বিপদের দিনে আমি বন্ধুর পাশে থাকি না; তবে এটা সত্যি যে আমি বন্ধুদের খুব আনন্দের দিনও নিজেকে আড়ালে রাখি।
২। আমি আজ পর্যন্ত কারও কোন উপকারে আসি নাই ; তবে এটা খেয়াল রাখি যাতে কারও কোন অপকার না করি। আসলে কোন ঝামেলায় নিজেকে রাখি না।
৩। সবচেয়ে বড় সমস্যা আমি সামাজিক না। সবার সাথে আমি ঠিক মত মিশতে পারি না; আবার মাঝে মাঝে আমি অদ্ভূত সামাজিক।
৪। আমি ঠিক করে goal set up করতে পারি না। অসম্ভব প্রাপ্তির দিকে আমার নেশা বেশী থাকে।
৫। আমি মানুষকে না করতে পারিনা। তবে আমি শেষ যে হাঁ বলছি কবে সেটাও মনে করতে পারছি না।
৬। আমার লজ্জাটা অন্যদের তুলনায় একটু বেশী কিন্তু নিলজ্জের মত কাজতো জীবনে কম করি নাই।
৭। আমি আশাহত একটা ছেলে কিন্তু একটু আলো দেখলে অনেক ছক আঁকতে থাকি।
নতুন বছরে নিজের এই সমস্যা গুলো সমাধান করতে পারি, সেই চেষ্টাই করব কিন্তু পারব কিনা সেটা অনিশ্চিত।
HAPPY NEW YEAR 2012
সর্বশেষ এডিট : ০১ লা জানুয়ারি, ২০১২ দুপুর ১২:১২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



