somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

১০ টাকা গচ্চা দিয়ে অর্থমন্ত্রীর কাছে আগামী বাজেটে স্থানীয় সফটওয়্যার শিল্পের অনুকূলে প্রণোদনা দানের অনুরোধ

০৩ রা মে, ২০১০ দুপুর ২:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রিয়,

আপনি যদি বাংলাদেশের সফটওয়্যার শিল্প নিয়ে আগ্রহী হোন তাহলে নিশ্চয়ই জানেন আমাদের স্থানীয় সফটওয়্যার শিল্প এখনও তার শৈশবকাল অতিক্রম করছে। আমি নিজে ইন্ডাস্ট্রীতে চার বছর ধরে আছি এবং বেশ ভাল একটা অফশোরিং কোম্পানীতে খুব ভাল একটা চাকরী করছি। আমাদের কাজের মানও ভাল। কিন্তু নিজের কোম্পানীর বাইরে যখন গোটা ইন্ডাস্ট্রী নিয়ে ভাবি তখন খুব একটা খুশি হতে পারিনা। আমার কাছে মনে হয় গোটা ইন্ডাস্ট্রীটাই কোন ভিশন ছাড়া আগাচ্ছে। ব্যক্তিগতভাবে আমি মনে করি এ অবস্থার উন্নতির জন্য সবচেয়ে বড় দায়িত্ব সরকারের। সরকারের যদি আমাদের স্থানীয়ভাবে উৎপাদিত সরকারের চাহিদা তৈরি না করতে পারে আমাদের এই শিল্প কোনোদিন দাড়াতে পারবে না। আর তার জন্য আমাদের উচিৎ সংরক্ষণনীতি অবলম্বন করা। শুল্ক নীতিমালা, সরকারী প্রতিষ্ঠানের ক্রয়নীতিমালা ও আমদানী নীতি এমনভাবে তৈরি করতে হবে যেন মানুষ বা প্রতিষ্ঠানগুলো স্থানীয়ভাবে তৈরি করা সফটওয়্যার কিনতে বাধ্য হয়। অন্যান্য পক্ষেরও দায়িত্ব আছে। কিন্তু যার দায়িত্ব সবচেয়ে বেশি সে যদি কিছু না করে অন্যান্য অনেকে অনেক কিছু করলেও ভাল ফল পাওয়া যায় না।

সামনে বাজেট আসছে। খুব ভাল হয় যদি আমরা সরকারকে বোঝাতে পারি তারা যদি বাজেটে দেশীয় সফটওয়্যার শিল্পের জন্য উল্লেখযোগ্য প্রণোদনা রাখে তবে দেশের অর্থনীতিতে এর ইতিবাচক প্রভাব পড়বে। এখন আমরা যারা আম জনতা তারা চাইলেই সরকারের নীতিনির্ধারণী মহলের সাথে যোগাযোগ করতে পারিনা। একটা চিঠি পাঠালে হয়তো সেটা ময়লার ঝুড়িতে চলে যাবে সরাসরি। আমি চিন্তা করছি আমরা যদি এপ্রসংগে একই রকম বা কাছাকাছি কিছু প্রস্তাব বা সুপারিশ গণফ্যাক্স আকারে পাঠাই তাহলে হয়তো তাদের কানে যাবে। কানে না গেলেও দেশের বিভিন্ন প্রান্ত থেকে যদি শয়ে শয়ে ফ্যাক্স গিয়ে তাদের ফ্যাক্স মেশিনের কালি আর কাগজও শেষ করতে পারি তাহলে অন্তত তাদের টনক নড়বে।

আমি অর্থমন্ত্রীর জন্য এরকম একটি চিঠি তৈরি করেছি আর ফ্যাক্স ও করেছি। আমার ১০ টাকা লেগেছে। আপনি যদি আগ্রহী হোন তাহলে নিচের লিংকের চিঠিটি কপি করে আপনার নিজের নামে ফ্যাক্স করে পাঠাতে পারেন।

একটু খারাপ লাগছে অনেক কাগজ আর কালি নষ্ট হবে বলে। কিন্তু আর কোন উপায় মাথায় আসছে না।

আর এত যন্ত্রণার পরেও এমন হতে পারে আপনার পুরো চেষ্টাটাই জলে গেল। তারপরেও যদি আগ্রহী থাকেন একটা ফ্যাক্স করে দিতে পারেন।

আমি যতটুক বের করছি পেরেছি তাতে মনে হচ্ছে ৭১৬৫৫৮১ এ নাম্বারে পাঠালে অর্থ মন্ত্রনালয়ের অর্থবিভাগের সচিবের কাছে যাবে। এর চেয়ে উপরের কারও নাম্বার পাইনি। তাই আমারটা এই নাম্বারে দিয়েছি।

ধন্যবাদ।

শেহাব

-------------------------------------------------------------------------

Click This Link
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

বিলিয়নিয়ার রবিন খুদা ও আমাদের জাতীয় অগ্রাধিকার

লিখেছেন জুয়েল তাজিম, ০৯ ই জুন, ২০২৬ বিকাল ৩:৩০

বাংলাদেশে এখন সবচেয়ে জরুরি বিষয় কী?

কর্মসংস্থান? না।

বিনিয়োগ? না।

ডলার সংকট? না।

গার্মেন্টস খাতে ছাঁটাই? না।

ব্যাংকিং খাতের আস্থা সংকট? না।

সবচেয়ে জরুরি বিষয় হলো— কোনো অনুষ্ঠানে জুলাই চেতনা কত মিলিলিটার ঢুকেছে, কে কতবার উচ্চারণ... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

পণ্ডশ্রম

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই জুন, ২০২৬ রাত ১২:৩৪



এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,

চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।

কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,

আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।

দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

×