আমার প্রিয় পোস্ট
- উন্মাদনার যোগজীকরণ – ৬ (সাথে বোনাস কিছু গান) - আকাশ_পাগলা
- মি. আরিলের প্রতি নিবেদিত আর্জিখানা হাসিবের জনপ্রিয়তায় উদ্ভাসিত - সবাক
- বিডিআর - সৌম্য
- বাংলা ব্লগের বিস্ময়কর প্রতিভা অথবা তথাকথিত এক কলিগের গল্প - মাহবুব মোর্শেদ
- এক চিলতে উষ্ণতা কিংবা খানিক দ্রোহের জন্য (কবিতাবিরোধী আন্দোলনের কর্মীদের করকমলে) - আবদুর রাজ্জাক শিপন
- ওয়ারফেজ রিইউনিয়ন কনসার্ট - নামহীনা
- আজকের ব্লগ আড্ডা



- ইউনুস খান
- লোল সন্তানরা দেখুন ও কিছু শিখুন অমিতাভ রেজার কাছ থেকে
- নাফিস ইফতেখার
- সিঙ্গেল সেক্সের ইর্ষণীয় সাফল্য ও বাংলাদেশ প্রেক্ষাপট - আহমেদ মাহদী আকেফ
- এন্টি গল্প > একাকী জানালায় > - মনজুরুল হক
এই দুই-এক মাসে সামহোয়ারইন ব্লগে এক বছর পূর্ন হইছে।
২৮ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১০:১৯
গত বছরের আগষ্ট মাসের কোন একদিনে বইপাগলের এক পোষ্টে ডা: আইজুদ্দিনের কমেন্টের রিপ্লাই দিতে গিয়া রেজিষ্ট্রেশন করলাম। পোষ্টের লিংকটা পাশের টেবিলের ডেভেলপার মেসেন্জারে দিসিলো। সেই থাইকা শুরু।
চোখে ভাইসা উঠতাছে সব কিছু। রাতের পর রাত জাইগা ব্লগিং করা। চোখের নীচে কালি। কথায় কথায় ঝগড়া। আবার ঠিক। ব্লগিং যখন শুরু করছিলাম মন ছিল দিশাহারা। সমস্যা আর সমস্যায় জীবন জর্জরিত। এখন যে খুব ভাল আছি তা না। তবে অভ্যাস জিনিসটার সাথে ভালো কইরা পরিচয় হইছে। আমি দারুন এক শ্রোতা। মানুষের কথা শুনতে আমার সবসময়ই ভালো লাগে। রাস্তায়, বাসে, পার্কে, অফিসে, আড্ডায় আমি মানুষের কথা শুনতে ভালবাসি। কিন্তু ব্লগে বলার চেষ্টা করলাম।
এই খানে আইসা কত রকম মানুষের সাথে পরিচয় হইলো। কত জনের গল্প শুনলাম। দেখলাম বেজন্মা রাজাকার, ঘাউড়া রাজনীতি কর্মী। দেখলাম শীতের একফোটা শিশিরের মত ক্ষনজন্মা অথচ পাথরের মত কঠিন বাষ্তব কিছু স্বপ্ন। দেখলাম সবার হাতে হাত রেখে কিভাবে ঝাপিয়ে পরা যায়। দেখলাম অসত্যের মুখোশ পরে থাকা মানুষকে আর দেখলাম সেই অসত্যের প্রতিবাদের ঝড়। কত রকম ব্লগার দেখলাম। কেউ বা ব্লগে বাহবা খোজে, কেউ খোজে বন্ধু। আর কেউ খোজে অদম্য কামনা দমন করার উপায়।
ব্লগের বন্ধু, সহব্লগারদের দিকে তাকালেই নিজেকে গর্বিত মনে হয়। আমার আইডল এরাই।
ডা: সাহেবের কথা দিয়েই শুরু করি। অসম্ভব তীক্ষ্ণবুদ্ধিমত্তার এই ব্লগার প্রায়ই নর্মাল তর্কে লিপ্ত থাকে। আর কয় মাস পর পর দুই একটা ভাইরাস সাইজের লেখা দিয়া এটম ফোটায়। হোসেইনের লেখা পইড়া প্রায়ই আমি দীর্ঘ নি:শ্বাস ফালাইছি। মনে হইতো আমার লেখাটা মন থাইকা চুরি কইরা শালা লেইখা ফালাইলো।
রাগইমনের কথাও না কইলেই না। শব্দের যাদুকরের মত এই কবির কবিতার আমি ভক্ত। হাসিবের ছোট্ট কিন্তু অব্যার্থ কমেন্টগুলা আমারে এখনও দারুনভাবে মুগ্ধ করে। এখন আবার কোশ্চেন কইরেন না আমি এগো কেন এক প্যারাতে রাখলাম।
প্রিয় অমিপিয়ালরে একদিন সামনা সামনি দেখছিলাম। ভাবলেশ চেহারা দেইখা বোঝাই যায় না দারুন আইকিউ ওয়ালা এই ব্লগার দেশের পক্ষে আর স্বাধীনতার শত্রুদের বিরুদ্ধে জীবন-পন যুদ্ধে নামছে। এস্কিমো আর শমশেরএর লেখাও দারুন। স্নোবল, নির্বাক শুশীল, হট্টগোল, ইয়র্কার, হনলুলু , অরণ্যক যাযাবর, মনিটর, আরিফুর রহমানের নিকেদের ভালো লাগে। সু-শান্তদা, ছায়ার আলো , লোকালটক, লালদরজা, রাতমজুর, একরামুল হক শামীম ভাল লেখে।
ভালো লাগে জয়িতার কবিতা। উদাসী স্বপ্নের শিশুর এভারটারে। অর উপরে রাগ করলেও কিছু বলা হয় নাই ঐ ছবিটার জন্য। জোনাকী, মুজতবাকে এখন খুব একটা দেখা যায় না। মিস করি নাজিরুল, নাদান, প্রত্যু, অচেনা বাঙ্গালিরে। মানুষ-আউলা-তানজিলার ঝঘড়াও খুব মিস করি।
সবসময় পজিটিভ মন্তব্য করা টারটল সাইফুরের লেখা ভাল লাগে। রাশেদের কথাও আসে। পোষ্ট পড়তে দেরী নাই, ঝাপায়া কমেন্ট কইড়া বইসা আছে। জেবীনের লেখাও অনেক দৃঢ়। মনে পড়ছে নরাধম আর অচেনা বাঙালি কথা। আত্নবিশ্বাসী মুকুলের সাথে দেখা হয়েছিল একবার। বিষাক্ত মানুষের গানের চয়েজ আমার সাথে ১০০% মিলে। দেখি তামিম ইরফান, চানাচুর, মুন্না, মুতাসিমরে।
অনেকে আছে যাদের কখনও মিস করি না, দালাল মাহবুব মোরশেদের চোখে যারা ইরিটেডিং ব্লগার। গন্ডার, জেনারেল, মেন্টাল আরও উপরের অনেকে। একসময় ছায়ার মত এরা পাহারা দিয়েছে এই ব্লগ। অসত্যের বিরুদ্ধে সর্বোচ্চ প্রতিবাদ করেছে। এখনও করে।
এই লেখাটা খুব তারাহুরা কইরা লিখা। পছন্দের অনেকের নাম নাই। অন্য কোন কারনে না, মনে আসে নাই। ব্যান-ব্যানানির জ্বালায় নিক বদলাইতে বদলাইতে সব কই হারায়া গেলো। আর নিয়মিত আসতেও পারি না। আর বয়স হয়া গেছে। আগের মত সব মনে রাখতে পারি নাই। খুশি হমু আমারে মনে করায়া দিলে।
অপছন্দের লিষ্টি আর টানাইলাম না। এগুলারে হাতের কাছে পাইলে যে কি করি, আল্লাহই জানে।
সর্বশেষ এডিট : ০১ লা অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৬:২০ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
তামিম ইরফান বলেছেন:
বর্ষপূর্তির অভিনন্দন মাথু ভাইলেখক বলেছেন: লাল্টুরে অভিনন্দন
লেখক বলেছেন: তামিম ইরফান বলেছেন: ধন্যবাদ
সাইফুর বলেছেন:
এখনো মনে পড়ে..আমরা প্রায় সেইম সময়ে শুরু করেছিলাম...তুমি বুশের একটা কার্টুন টাইপের ছবি দিয়েছিলে..প্রোফাইলে...
আমি নিজের ছবি দিয়েছিলাম....তুমি আমার চশমা নিয়ে ফান করছিলে..
সেই শুরু....
একটা ভালো বন্ধুত্ব..এখনো আছে..ব্লগে..ব্লগের বাইরে...
ভালো থাকো
লেখক বলেছেন: ধইন্যাপাতা
অক্ষর বলেছেন:
অভিনন্দন
লেখক বলেছেন: ধইন্য হইলাম
লেখক বলেছেন: দুয়া রাকবেন
ইকরাম হোসেন বলেছেন:
কনগ্র্যাটস
লেখক বলেছেন: ট্যাংকস
মেন্টাল বলেছেন:
অভিনন্দন
লেখক বলেছেন: ধন্যবাদ।
মিলটন বলেছেন:
ভালো লিখেছেন সোলায়মান। আসলেই পুরোনো কথা মনে পড়লে খারাপই লাগে। ধন্যবাদ।
লেখক বলেছেন: কেনো পুরানা কোন খারাপ ঘটনা আছে?
স্টিংরে বলেছেন:
অভিনন্দন
লেখক বলেছেন: ধন্যবাদ।
কমেন্টের বন্যা বহায়া দিমু।
নির্বাক সুশীল বলেছেন:
খাইসে! পুলাপাইন বড় হইয়া যাইতেসে।
লেখক বলেছেন: পুলাপাইন বুইড়াপাইন হয়া গেতাছে।
লেখক বলেছেন: ![]()
রাইডার বলেছেন:
অভিনন্দন
লেখক বলেছেন: ধন্যবাদ আবার আইসেন
অপ্সরা বলেছেন:
আমারে তো অপছন্দের লিস্টিতে রাখছো একমাত্র তুমি। তবুও তুমি সূখী হও বৎস।বর্ষপূতি শুভ হোক।
লেখক বলেছেন: কালু রে ভাই ডাকলে পছন্দের লিষ্টিতে থাকার কুনু কারন নাই।
![]()
লেখক বলেছেন: ধন্যবাদ মুকলা
রাঙা মীয়া বলেছেন:
বর্ষপূর্তির অভিনন্দন
লেখক বলেছেন:
ধন্যবাদের বষ্তা।
কৌশিক বলেছেন:
একসময় শতক হইলেই বক্তৃতা হইতো। বছর হইলে বিশাল বক্তিমা। এখন আর কাউরে দেখিনা কষ্ট করতে। আপনারে অভিনন্দন ঐতিহ্য রক্ষার জন্য।
লেখক বলেছেন:
নিক কয়টা ব্যান হইছে তারই হিসাব রাখি নাই। আর পোষ্ট!
আর আমি শুসীল না বইলা কি আমারও একটু স্বমেহনের ইচ্ছা জাগতে পারে না?
অপ্সরা বলেছেন:
কালু টা কে?
লেখক বলেছেন: হায় হায় এইটা কি কয়!!
আপনে এক্টা পোষ্ট দিয়া আম-জনতারে জিগান।
কেডা কালু আর কেডা লোল।
লাভলুদা বলেছেন:
@কৌশিক: হ, এই ধরনের পোস্ট দেখলে নিজেও দিতে ইচ্ছে করে, তয় লেখার যেই হাল, তাই লিখার সাহস করি না।
লেখক বলেছেন: লাভ লু আমার খুবই পরিচিত এক ভদ্রলোক একমাস আগে রিজিষ্টার কর্ছিলো।
তার ব্যাপারে কিচু করা যায় নাকি?
সামহয়ারইনblog.net/blog/guest
অপ্সরা বলেছেন:
আবার লোলটাই বা কে? কি যন্ত্রনা।
অপ্সরা বলেছেন:
ওহ কালপুরুষ ভাইয়া? উনি সত্যি ভালো লেখক কবি ও শিল্পী উনার গুনে আমি মুগ্ধ! আমারও প্রিয় লেখক, কবি ও শিল্পী।
লাল দরজা বলেছেন:
কি অবস্তা ভাই, আহ্হারে সেরম কিছু টাইম আছিল! বড় দ্রুতই যেন পার কইরা দিলাম সেই সকল সময়। মাত্র এক বছর, অথচ কত কি! আমার বছর কালকে পুরা কর্লাম। শুভেচ্ছা ব্লগ বাডি, শুভ বলগিং
বিবর্তনবাদী বলেছেন:
অভিনন্দন
আরিফ জেবতিক বলেছেন:
স্মৃতিকাতর হলাম । আহা , কী মজার দিন গুলোই না গেছে ।
তাছাড়া ব্লগে আপনার অবদানও কম নয় । কতো লোক এসে যে আপনার কাছে স্বীকারোক্তি দিয়ে যেত একসময় ।
লেখক বলেছেন:
সকালে উইঠা আবার অস্বীকার করে।
আমার শিক্ষা হইছে। এই ব্যাপারে কান ধরছি।
আপাতত আর কারো মাফ চাওয়ার দায়িত্ব নিতে চাই না।
আরিফ থেকে আনা বলেছেন:
অভিনন্দন
একরামুল হক শামীম বলেছেন:
অভিনন্দন মাথু ভাই।
বিষাক্ত মানুষ বলেছেন:
অভিনন্দন মাথু ।তুমি প্রথম থিকাই প্রিয় ব্লগার । কত রাইত কাঁধে কাঁধ মিলাইয়া ছাগু লৌড়াইছি ।
@হোসেইন ভাই ,.. মাথুর দুই ঠ্যাঙএর ঘোড়া সামুব্লগে নিষিদ্ধ ঘোষনা হইছে । তিন জোড়া ঠ্যাঙএর এই ছবিটাও নিষিদ্ধ ঘোষনা করে কবে কে জানে !
হাসিব মাহমুদ বলেছেন:
- ছাগির নাম নিছো দেইখা মাইনাস দিতে মঞ্চাইতেছে ।
- লুল রম্জানে সঙ যমে আছে । লুলায় কম এখন । ঈদের দিন থিকা শুরু কর্বে মনে হয় ।
- মাপ চাওনের লিস্টিতে আর্কেউ আছে নাকি রিসেন্ট ?
হাসিব মাহমুদ বলেছেন:
যাগো কথা বিশেষভাবে পুস্টে আসা উচিত আচিলো -
১. জামাল খান
২. সারওয়ারচৌধুরি
৩. শিখা
৪. ললিতা
৫. বজলা ছাগাজন
৬. হাশেম পোদ দ্বার
৭. ণূঢ়া
লেখক বলেছেন: একচুয়ালী এগো নিয়া আমার একটা অন্য প্লান আছে।
ধন্যবাদ।
ফিউশন ফাইভ বলেছেন:
লেখাটা নয়, পোস্টের ছবিগুলাই আমাকে একটু স্মৃতিকাতর করে তুললো। আহা, সেই সব দিন!বছরপূর্তির অভিনন্দন।
রাশেদ বলেছেন:
কত পুরান কথা মনে করিয়ে দিলা। একবার তুমি রাতের বেলা নিজের ছোটবেলার ফটূক দিয়ে পোস্ট দিয়ে কমেন্ট দাবী করে পোস্ট দিলা। ঐ পোস্টে কত মজা করছিলাম। নাদু ছিলো, বিমা মনে হয় ঐ রাতে ছিলো না, বেশ মজা করছিলাম। এখন মাঝে মাঝে মনে পড়ে আগে কি মজা হইতো। সবাই কি রকম জানি হয়ে গেছি!
তুমি কম কথা বলো নাকি! তোমার সাথে আড্ডা মেরেই টের পাইছি কত বেশি কথা বলো!
অভিনন্দন বর্ষপূর্তির।
েজবীন বলেছেন:
"দেখলাম শীতের একফোটা শিশিরের মত ক্ষনজন্মা অথচ পাথরের মত কঠিন বাষ্তব কিছু স্বপ্ন। "...এই লাইনটা লাগছে অনেক দারুনের উপর দারুন.....
"কিন্তু ব্লগে বলার চেষ্টা করলাম।"...এই লাইনের কোন যথার্থ কুলকিনারা পাইলাম না...........
অভিনন্দন বর্ষপূর্তির।
ড্রিমক্যাচার বলেছেন:
কিপিটাপ
চিকনমিয়া বলেছেন:
ডিং
সাইফুর বলেছেন:
তোমারে ঈদ মোবারক
লেখক বলেছেন: ঈদ মোবারক
লাল টুপি পইড়া প্রস্তুত!!!
দিশাহারা ওমর সোলাইমান বলেছেন:
সবাইরে ধইন্যপাতার বষ্তা।
চিকনমিয়া বলেছেন:
হেপি বাড্ডে
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...















.jpg)


