আমার প্রিয় পোস্ট

ওমিক্রনল্যাব

নোটিশবোর্ডের দৃষ্টি আকর্ষণ

০১ লা জুলাই, ২০০৭ বিকাল ৩:৩০

শেয়ারঃ
0 0 0

গতকাল iComplex (যে টুলটি দিয়ে উইন্ডোজ এর সিডি ছাড়াই বাংলা সাপোর্ট ইন্সটল করা যায়) আপডেট করা হয়েছে। সা.ইন এর বাংলা সেটিংস পেইজে যে ডাউনলোড লিংকটি আছে সেটি আর ভ্যালিড নয়। নতুন ডাইরেক্ট ডাউনলোড লিংক এটাঃ আইকমপ্লেক্স ২.০.০

দয়া করে লিংকটি আপডেট করে নিবেন। "ফাইল নট ফাউন্ড" এরর যাতে না আসে সেজন্য আপাতত আমি একটা রিডাইরেক্ট সেট করে রেখেছি।


নতুন যা ফিচারঃ
আগের ভার্শনে শুধু উইন্ডোজ এক্সপিতে বাংলা সাপোর্ট যোগ করা যেত। এখন উইন্ডোজ ২০০০ এবং উইন্ডোজ ২০০৩ সার্ভার (সব এডিশন) এতে অন্তর্ভূক্ত করা হয়েছে। ইন্সটল বাটনে ক্লিক করলে আইকমপ্লেক্স এখন অপারেটিং সিস্টেম ডিটেক্ট করে প্রয়োজনীয় ফাইল ইন্সটল করে। যেহেতু উইন্ডোজ ভিস্তাতে বাই ডিফল্ট কমপ্লেক্স ল্যাঙ্গুয়েজ ইন্সটল করাই থাকে, এখন থেকে শুধু iComplex এই ব্যবহার করলেই এক ক্লিকে ঝামেলাহীন ভাবে উইন্ডোজে কমপ্লেক্স ল্যাংগুয়েজ এর সাপোর্ট যোগ করা যাবে।

আশা করছি নতুন এই আইকমপ্লেক্স সা.ইন এর ব্লগারদের আরো বেশি উপকারে আসবে।




আরেকটি অনুরোধঃ
অভ্র কীবোর্ড এর লিংক রেখেছেন দেখে কৃতজ্ঞতা। শুধু অনুরোধ করব লিংকটি ডাউনলোড.কম এ না দিয়ে ওমিক্রনল্যাবে দিন। ডাউনলোড.কম এ প্রতিবার সফটওয়্যার ভার্শন আপডেটের সাথে সাথে লিংকও পরিবর্তন হয়। গতকালই অভ্র কীবোর্ড ৪.৫.০ রিলিজ করা হল, অথচ আপনাদের এখানের লিংক থেকে সবাই ভার্শন ৪.০.২ এর লিংক এ যাবে, এবং পুরাতন ভার্শন বলে ডাউনলোড.কম থেকে ডাউনলোডও করতে পারবে না। আপনারা যদি নিচের লিংকটি দেন তাহলে সবসময় সর্বশেষ ভার্শন ডাউনলোডের জন্য পাওয়া যাবেঃ
১. অভ্র কীবোর্ড ডাউনলোড (স্ট্যান্ডার্ড এডিশন)
২. অভ্র কীবোর্ড ডাউনলোড (পোর্টেবল এডিশন)

 

বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০১ লা জুলাই, ২০০৭ বিকাল ৪:০৮
কোপা সামছু বলেছেন: আতি জরুরী বিষয়.... কামের জিনিস...

ওমিক্রনল্যাবকে ধন্যবাদ।
২. ০১ লা জুলাই, ২০০৭ বিকাল ৪:১৬
মদন বলেছেন: ওমিক্রন দাদা,
আপানাগো ধন্যবাদ। পোর্টেবল অভ্রটা বড়ই সৌন্দয্য :)
৩. ০১ লা জুলাই, ২০০৭ বিকাল ৪:২৪
ত্রিভুজ বলেছেন: ধন্যবাদ আপনাদের.... অভ্র রকস! :)
৪. ০১ লা জুলাই, ২০০৭ বিকাল ৪:৩৩
ফরিদ বলেছেন: আপনি কি অভ্র টীমের সাথে জড়িত? আমার একটা সমস্যা আছে, কোন কোন সময়ে অভ্রতে লেখার সময় যুক্তাক্ষর আসলে বা ব্যাকস্পেস একবার চাপলে সে অনেকটা লেখা মুছে ফেলে। এটা শুধু আমার কম্পিউটারের বাগ, না সবারই সমস্যা ঠিক জানি না। প্লীজ কিছু জানাবেন।

কীবোর্ড কাস্টোমাইজ কি করা যায়? যেমন আমি যদি চাই আমার মেশিনে শিফট+সি =ছ তা কি সম্ভব?
এটাও লিখছি অভ্র দিয়েই।
৫. ০১ লা জুলাই, ২০০৭ বিকাল ৫:২৬
ওমিক্রনল্যাব বলেছেন: ধন্যবাদ @ কোপা সামছু ভাই, মদন ভাই, ত্রিভুজ ভাই।

@ ফরিদ ভাই-
আমি অভ্র টীমের সাথে জড়িত :)

আপনি সম্ভবত ফোনেটিক দিয়ে লিখেন। এটা সমস্যা/বাগ না। কোন শব্দ অটোকারেক্ট এর আওতায় আসলে এমন হতে পারে। যেমন, আপনি যদি লিখেন download, তাহলে অটোকারেক্ট ডিকশনারিতে শব্দটা থাকার কারণে "ডাউনলোড" লেখা হবে। এখন যদি ব্যাকস্পেস চাপেন, তাহলে দেখেন"downloa" শব্দটা কিন্তু অটোকারেক্ট ডিকশনারিতে নেই, তখন ফোনেটিক স্কেম এর উপর ভিত্তি করে লেখাটি অনেকদূর মুছে গিয়ে তারপর "দওনলয়া" হয়ে যাবে।

(যদি ফোনেটিক দিয়ে না লিখে এই সমস্যায় পড়েন তো জানাবেন)


ফোনেটিক স্কেম কাস্টোমাইজ করা যায় না। তবে ইউনিবিজয়, অভ্র ইজি, বর্ণনা, জাতীয় ইত্যাদি ফিক্সড কীবোর্ড লেআউট এডিট করা যায় বা নিজের পছন্দমত তৈরী করে নেয়া যায়। এজন্য অভ্র কীবোর্ড এর টুলস মেনু থেকে "Keyboard Layout Editor" চালু করুন (পোর্টেবল এডিশনে কীবোর্ড লেআউট এডিটর দেয়া হয়নি।)
৬. ০১ লা জুলাই, ২০০৭ বিকাল ৫:৩০
ওমিক্রনল্যাব বলেছেন: অভ্র কীবোর্ড এবং আইকমপ্লেক্স এর জন্য ডাইরেক্ট ডাউনলোড লিংক দিলাম, নোটিশবোর্ড এটা ব্যবহার করতে পারেন। এই লিংক থেকে সরাসরি সফটওয়্যারগুলোর সর্বশেষ ভার্শন ডাউনলোড করা যাবে, ওমিক্রনল্যাব এর সাইটে যাবার প্রয়োজন নেই-


অভ্র কীবোর্ড (স্ট্যান্ডার্ড এডিশন) - http://www.omicronlab.com/go.php?id=36



অভ্র কীবোর্ড (পোর্টেবল এডিশন) - http://www.omicronlab.com/go.php?id=37


আইকমপ্লেক্স - http://www.omicronlab.com/go.php?id=38
৭. ০১ লা জুলাই, ২০০৭ বিকাল ৫:৩৩
ফরিদ বলেছেন: অত্যান্ত ধন্যবাদ। অভ্র ব্যাবহারই করা হয় দুর্দান্ত ফনেটিকের সাপোর্টের জন্য। এক দুটা বাঘ ভাল্লুক থাকা সত্বেও। আমি সেটা মনে করেই একবার অটোকারেক্ট ডিকশনারী ডিজেবল রেখে চেষ্টা করেছিলাম, তাতেও একই জিনিষ মাঝেমধ্যে মাথাচাড়া দিয়ে উঠত।
আমি ব্যাক্তিগত ভাবে বই-মেলা ডট কম এর সাথে জড়িত। আপনি আমন্ত্রিতঃ)
৮. ০১ লা জুলাই, ২০০৭ বিকাল ৫:৩৬
মদন বলেছেন: আমি http://www.unmadzone.com এর বড় উন্মাদ। টাইম পাইলে আইসেন।
৯. ০১ লা জুলাই, ২০০৭ বিকাল ৫:৩৮
লাভলুদা বলেছেন: ধন্যবাদ, আমরা শিঘ্রই লিংকটি পরিবর্তন করব।
১০. ০১ লা জুলাই, ২০০৭ বিকাল ৫:৪১
ওমিক্রনল্যাব বলেছেন: ফরিদ ভাই, লিখি না বটে, কিন্তু রেজিস্ট্রেশন করার পর থেকে সা.ইন এর সব পোস্ট পড়া, সেই সূত্রে আপনি আর আপনার বই-মেলা.কমও চেনা। সেদিন একজন ওমিক্রনল্যাব ফোরামে বাংলা বইয়ের সাইটের খোঁজ করায় মনে আছে বই-মেলা.কমের ঠিকানাও দিয়েছিলাম।


চেক করে দেখব অটোকারেক্ট ডিজেবল থাকলেও এরকম হয় কিনা। ভালো হয় আপনি একটা উদাহরণ দিলে।
১১. ০১ লা জুলাই, ২০০৭ বিকাল ৫:৪৩
ওমিক্রনল্যাব বলেছেন: ধন্যবাদ লাভলুদা। সময় করে একদিন সা.ইন এর অফিসে এসে চা খেয়ে যাব (অটো দাওয়াত নিলাম, হা হা হা)
১২. ০১ লা জুলাই, ২০০৭ বিকাল ৫:৪৭
ওমিক্রনল্যাব বলেছেন: মজার সাইট তো! এক কাজ করুন ভাই, সাইটটার এনকোডিং UTF-8 এ নিয়ে আসুন, নাহলে ফায়ারফক্সে "একটু" ঝামেলা করে। @ মদন ভাই
১৩. ০১ লা জুলাই, ২০০৭ বিকাল ৫:৫৩
ফরিদ বলেছেন: ফিরি মার্কেটিং এর জন্য একবস্তা ধৈন্যাপাতাঃ)

আপনার সম্মানার্থে নয়া ভার্সনটা নামিয়ে ফেললাম। এখন পর্যন্ত পাগলামী করে নাই। দেখি নিশ্চিন্তে কাজ করা যায় কিনা।
আরেকটা অনুরোধ, বাংলা নিয়ে যেহেতু কাজ করেন, অনেকেই আমার কাছে ফ্রী বাংলা স্পেলচেকার খোঁজেন, একটা অনলাইন বা অফলাইন ভার্সন করে ফেলেন না, ইউনি কনভার্টারের মত।

থ্যাঙ্কসঃ)
১৪. ০১ লা জুলাই, ২০০৭ সন্ধ্যা ৬:০১
ওমিক্রনল্যাব বলেছেন: ফ্রি স্পেল চেকার আসছে ফরিদ ভাই। অভ্র কীবোর্ড ৫ এর সাথে পাবেন। তবে কবে রিলিজ দিব এখনও ঠিক করা হয়নি। পঞ্চম জন্মবার্ষিকী উপলক্ষে ২০০৮ এর ২৬ মার্চও রিলিজ দেয়া হতে পারে, আবার আগেও হতে পারে। এখনও কাজ চলছে।
১৫. ০১ লা জুলাই, ২০০৭ সন্ধ্যা ৬:১৫
ফরিদ বলেছেন: শুনে বড্ডো খুশ হুয়া, স্পলেচেকের জন্য দিন গুনব। একই সাথে অভ্র কনভার্টার বেটা থেকে বের হলে আশা করি কনভার্সন বাইডিরেকশনাল হবারও অপশন থাকবেঃ)
৪.৫ এর দুটো পরিবর্তনই চোখে পড়ল।
সি+এইচ =ছ স্বাগতম।
শিফট+জে=জ় এইটা অপরিচিত বর্ণ (ব্যাখ্যা আছে নাকি?) য থাকলেই মনে হয় ভাল হত
১৬. ০১ লা জুলাই, ২০০৭ রাত ৯:৪৮
ওমিক্রনল্যাব বলেছেন: "জ়" বর্ণটির ব্যবহার এখন বাংলাদেশে নেই। তবে ভারতে ব্যবহার করা হয়। সেখানকার ব্যবহারকারীদের অনুরোধেই সংযোজনটা করা হয়েছে। বিস্তারিত ব্যাখ্যার জন্য !@@!1071897 !@@!1071898 !@@!1071899
১৭. ০১ লা জুলাই, ২০০৭ রাত ১০:১১
ফরিদ বলেছেন: ভাই রে, বিখ্যাত জ় রে জেড এর ওখানে পাঠানো যায়না পরের ভার্সনে? বড় উপকার হইত।
আর শিফট ক রে খ করতে পারলেও মন্দ হইত নাঃ)

এইটুকু লিখতেই দুইবার অটোকম্পলিটের শিকার হলাম। দুম করে তিন লাইন গায়েব। ডিকশনারি অফ করাই আছে
১৮. ০১ লা জুলাই, ২০০৭ রাত ১০:১৯
নাজিরুল হক বলেছেন: মেহেদি হাসান ভাই, আপনাকে আমাদের মাঝে পেয়ে ভাল লাগছে। আশা করি থাকবেন আমাদের সাথে।

 

মোট সময় লেগেছে ১.০৫২২ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
ওমিক্রনল্যাব
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই