somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কিছু ব্লগার কে ব্যান করা দরকার বলে মনে হচ্ছে

২২ শে জানুয়ারি, ২০১১ রাত ১:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমার মনে হয় সুস্থ্ ব্লগিং এর স্বার্থে কর্তৃপক্ষে্র কিছু পদক্ষেপ নেওয়া উচিত। কিছু ব্লগার কে ব্যান করা যেতে পারে। 'যা খুশি তা বলা' ব্লগিং নয়। সবারই জেন্টেলম্যান নর্ম মেনে চলা উচিত।
আমি ব্লগিং এ নতুন। এখানে এসে একটা জিনিস বুঝেছি তা হল এর শক্তি অপার। বলে শেষ করা যাবেনা। আমি স্পষ্ট দেখতে পাচ্ছি বাংলা ভাষা ও সাহিত্য একটা নতুন যুগে প্রবেশ করছে। সামনে হয়তো লেখালেখি বলতে ব্লগিংই বোঝাবে। আজ যারা ব্লগিং করছেন তারাই হয়ে উঠবেন আগামী দিনের পাইওনিয়ার। সুতরাং সেই দায়িত্ববোধটা সবারই থাকা উচিত।
শুরুতে খুব মজা পাচ্ছিলাম। অসাধারন কিছু পোস্ট পড়ে আমি সত্যি অভিভূত। তথ্য,রস,তীক্ষ্ণতা,গভীরতা সবই আছে। কারো কারো লেখা পড়ে মনে হয়েছে এদের কাছে তথাকথিত কলামিস্ট নামের কলমজীবিরা আসলে কিছুই না। কিন্তু কিছু কিছু বিষয় নিয়ে প্রচন্ড মন খারাপ হয়েছে। বলা যায় অরুচি ধরে গেছে। বিশেষ করে রাজনৈতিক বিতর্কের নামে অশালীন কিছু পোস্ট। যেমন ভাদা ছাগু বিতর্ক। কিছু কিছু বিষয় আছে যা নিয়ে বিতর্ক করার দরকার নেই। এটা সবাইকে বুঝতে হবে। কেউ একজন বললেন সূর্য পশ্চিম দিকে ওঠে আর অম্নি নখ দাঁত বের করে তার ওপরে হামলে পড়লেন -এটা আসলে একধরনের নির্বুদ্ধিতাই মনে হয় আমার কাছে। এসব ক্ষেত্রে কারো কারো ভাষার ব্যবহার খুবই আপত্তিকর। বিতর্ক হতে পারে তবে সে ক্ষেত্রে উপস্থাপনটা জরুরী। ব্লগ যদি আরেকটা 'সংসদ ভবন' হয়ে উঠবে তাহলে আর ব্লগিং কেন? টেন্ডার বাক্স কিংবা নবীণবরণ(!) নির্ভর পঁচা রাজনীতির দূর্গন্ধ যদি ব্লগকেও গ্রাস করে তাহলে আমরা আমাদের আরো একটি আশ্রয় হারাবো।
মন্তব্য বা প্রতিক্রিয়া প্রসঙ্গে আসি। এই ক্ষেত্রে কেউ কেউ তো খুবই দুর্ধর্ষ। প্রতিক্রিয়া জানানোরও একটা সভ্যরীতি আছে। মঞ্চে কারও বেসুরো গান শুনলেও আমরা কখনো বলিনা যে "তুই থাম "বা "এটা কি গাইলেন"? ব্লগিং এ ব্লগাররা এরচে বেশী কিছু বলতে চাইবেন সেটা স্বাভাবিক কিন্তু তারও অন্তত একটা মান থাকা উচিত। একটা অন্তত লিমিট।
কিছু কিছু ব্লগার ভাষার ব্যপারে কিছুটা নীরিক্ষা চালাচ্ছেন বলে মনে হচ্ছে। নিজেদের আটপৌরে, কখনো কখনো আঞ্চলিক কথ্যরীতিটি লেখনীতে নিয়ে আসছেন। এটার ভালমন্দ দুটো দিকই আছে। এ নিয়ে দীর্ঘ বিতর্কও হতে পারে। কিন্তু আমি মনে করি সব ভাষারই একটা মান ভাষা থাকা উচিত। না হলে ভাষারই ক্ষতি। প্রবাহ মানতার নামে নীরিক্ষার আগ্রাসনে পৃথিবীর অনেক ভাষাই ক্ষতিগ্রস্ত হয়েছে।এমন কি বিলীন ও হয়েছে।
বাংলা কথ্যরীতি বা চলিত ভাষার প্রবর্তক প্রমথ চৌধুরীর বিখ্যাত উক্তিটি মনে পড়ছে। মুখের ভাষা কখনো কখনো কলমের ভাষা ও বটে,কিন্তু কলমের ভাষা যদি মুখে উঠে আসে তবে সে মুখেই কালি পড়ে। একদম সত্য। কিন্তু এই কালি ও কলমের যোগ্য সমঝদারের ও যে দরকার। কথ্যরীতি লেখাতে ও আসতে পারে। এতে কখনো কখনো ভাষার সৌন্দর্য বাড়ে ,কিন্তু যে ভাষা খিস্তি খেউড় এর মত শোনায় , যেটা নিজের ঘরে মা কিংবা বোনের সামনে উচ্চারণ করা যায় না তা পরিত্যাগ করাই উচিত।
সব শেষে বলব ব্লগিংয়ের ব্যাপারে আমি প্রচন্ড আশাবাদী। ব্লগিংয়ের জয় হবেই। শুভ ব্লগিং।
সর্বশেষ এডিট : ২২ শে জানুয়ারি, ২০১১ রাত ২:২৬
২১টি মন্তব্য ১১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ১০ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫১



​একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন

শৃঙ্খল মুক্তি আমার

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪৫

শৃঙ্খল মুক্তি আমার



ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

×