somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কিডনী বিকল, সৌদি আরব, বাঙালি শ্রমিক ও অন্যান্য

২৯ শে নভেম্বর, ২০১১ রাত ১২:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজ ও চেম্বারে একটা কিডনী বিকলের রোগী পেলাম। কিডনী বিকল, পুরোপুরি বিকল।ডায়ালাইসিস করতে হবে। ছেলেটির বয়স ২২ ২৩ , সৌদিতে থাকতো। অসুখ ধরা পড়ার পর চলে এসেছে। আসলে পাঠিয়ে দেওয়া হয়েছে। ছেলেটিকে দেখলাম। দেখার ফাঁকে ফাঁকে একটু আলাপ জুড়ে দিলাম, যেমনটা করি সব সময়্।
গত কাল ও একটা কিডনী বিকলের রোগী পেয়েছিলাম। এরকমই সৌদি ফেরত। গত ছয় মাসে প্রায় ৮-১০ জনের মত হবে। ব্যাপার কি! সৌদি ফেরত বাঙালিরা সব দলে দলে কিডনী বি...কল হয়ে ফিরছে কেন? হয়তো ওরা মাংস খায় বেশী। বেশী মাংস, বেশী রক্তচাপ এর থেকে কিডনীর অসুখ। এটা একটা কারণ হতে পারে। ছেলেটার সাথে আলাপে জানলাম সৌদিতে বাঙালীরা পানি খায় কম। এক ধরনের এনার্জি ড্রিংক আছে নাম বাইসন, ওটা খায় বেশী। পানির সমান দাম। বাঙালির বৈষয়িক জ্ঞাণ মারাত্মক। একই দামে যদি কিনতে হয় তো পানির বদলে এনার্জি ড্রিংক খাওয়াই ভাল।(!)
সৌদিদের সম্পর্কে আমার ধারণা কোন কালেই খুব একটা ভালনা। ছেলেটির চিকিৎসা ওরা করেছে ঠিকই কিন্তু চাকরির মেয়াদ শেষ হওয়ার আগেই ওকে কোন রকম ক্ষতিপূরণ না দিয়ে্ বিদেশে পাঠিয়ে দিয়েছে। আমি ছেলেটিকে বললাম ওরা তোমাকে চাইলেই রাখতে পরেতো। নিযমিত ডায়ালাইসিস করলে তুমি ভাল থাকতে, কাজ টাজ ও করতে পারতে। আমার মূল্যায়ন হলো সৌদিরা অসভ্য জাতি। ছেলেটি আমার সাথে এক মত হলোনা্ ওর কথা অনুযায়ী তার চেয়ে আমরা বাঙালিরা আরো বেশী অসভ্য। বাঙালিদের প্রতি ওদের এমনিতেই এক ধরনের তীব্র ঘৃণা কাজ করে। কেউ কেউ নাকি ওদের বাঙালি পরিচয় শুনলে মুখে থুথু পর্যন্ত দেয়, এমন ঘটনা ও আছে। এর জন্য নাকি বাঙালিরাই দায়ী। কোন কোন বাঙালি এমন সব অপকর্ম করেছে যে পুরো বাঙালি জাতির কপালেই এক ধরনের কলংক লেপে দেয়া হয়েছে। ওদের কাছে বাঙালি মানেই এখন নোংরা প্রতারক।
আশির দশকে বাঙালিরা সৌদি আরবে যাওয়া শুরু করে। নব্বইয়ের দশকে এটা আরো বাড়ে। এদেশের অর্থনীতির চেহারা অনেক খানি পাল্টে দিয়েছে এদের পাঠানো রেমিটেন্স। সেই শ্রমের বাজারটি এখন হাত ছাড়া প্রায়। ভয়াবহ ইমেজের সংকটে এখন বাঙালিরা। তার চেয়ে বড় কথা সংকটে পড়েছে এদেশের অর্থনীতি। শুধু সৌদি আরবেই নয় সব খানেই ইমেজের সংকটে এখন বাঙালিরা। রাজনীতি ডুবেছে আগেই। এরই পথ ধরে এবার ডুবছে অর্থনীতি। আমরা কি তবে চোখের সামনে একটি জাতির অন্তিম যাত্রা দেখতে পাচ্ছি?
১০টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ১০ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫১



​একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন

শৃঙ্খল মুক্তি আমার

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪৫

শৃঙ্খল মুক্তি আমার



ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

×