বাংলাদেশের প্রথম যুদ্ধ শিশু জয়
১২ ই নভেম্বর, ২০০৬ ভোর ৪:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
বেশিরভাগ যুদ্ধ শিশুকেই বিজয়ের পর কানাডা, সুইডেন ও নরওয়েতে পুনর্বাসন করা হয়েছিল। এদের একজন জয় (নামটা বাংলাদেশের জয়ের সঙ্গে সম্পর্কিত বলে জানিয়েছেন তার দত্তক পিতা)। প্রথমে মোজেস নিকলাস এবং এখন সভেন নিকলাস স্টর্মবার্গ নাম। ১৯৭১ সালের ৬ ডিসেম্বর একটি বোমাবিধ্বস্ত বাড়ি থেকে তাকে উদ্ধার করা হয়। এরপর তার ঠাঁই হয় হলি ফ্যামিলি হাসপাতালে। সুইডেন টিভির হয়ে সে সময় ঢাকায় যুদ্ধ কাভার করছিলেন সভেন স্টর্মবার্গ। ১৬ ডিসেম্বর জয়ের বয়স মাত্র ১০ দিন। সভেন লামপেল নামে একজন ডাক্তার হলি ফ্যামিলির দায়িত্বে ছিলেন তখন। আরেকজন জার্মান স্কুপলিন সেখানে কাজ করছিলেন। যুদ্ধোত্তর কালে এত শিশু নিয়ে হিমশিম খাচ্ছিলেন। এদিকে স্টর্মবার্গ দুই মেয়ের বাবা, তার স্ত্রী কে নিয়ে দেখা করলেন স্কুপলিনের সঙ্গে। তাকে বুঝিয়ে দত্তক নেন জয়কে। বাংলাদেশের বাইরে নিয়ে যাওয়া প্রথম যুদ্ধ শিশু জয়।
জয়ের বয়স এখন ৩৫ ছুঁই ছুঁই। স্টকহোমে পড়াশোনার পর এখন সহ-মনোবিদ হিসেবে কাজ করছেন জয়। দেশে এসেছিলেন। তার ভাষ্য,
আমি কোনো ধর্মে বিশ্বাসী নই। স্টকহোমেই বেড়ে উঠেছি, এখানেই এক হাসপাতালে সহকারী মনোবিদ হিসেবে কাজ করছি। বাংলাদেশে গিয়েছিলাম, দেখি ওখানকার সবাই আমার মতোই দেখতে। অনেক ছোট থাকতে জেনেছি আমার এখনকার মা-বাবা আমার আপন নন। আমি আমার সত্যি বাবা-মার খোঁজ পাইনি, জানি না তারা বেচে আছেন কীনা।
স্টর্মবার্গ নিজেও সে সময়কার ডকুমেন্ট নিয়ে দেখা করেছেন বিভিন্ন মহলে। জয়ের কোনো আত্মীয়স্বজন আছেন কীনা খোঁজ করেছেন। পাননি।
নিচে জয়ের বেশ কিছু ছবি দেওয়া হলো যা বিভিন্ন বয়সকালের।
সর্বশেষ এডিট : ২১ শে নভেম্বর, ২০১১ সকাল ৭:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে। খুলনা...
...বাকিটুকু পড়ুনআমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,...
...বাকিটুকু পড়ুনমন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন