আমার প্রিয় পোস্ট

অতীত খুড়ি, খুঁজে ফিরি স্বজাতির গুলিবিদ্ধ করোটি

রোশেনারা : মুক্তিযুদ্ধের এক মিথ

৩০ শে ডিসেম্বর, ২০০৬ রাত ২:২০

শেয়ার করুন:                   Facebook

শুদ্ধ উচ্চারণে রওশন আরাই হয়। গ্রাম-বাংলায় তা রোশেনারা। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ কালে এই রোশেনারাই ছিল ট্রেঞ্চে ট্রেঞ্চে প্রতিটি মুক্তিযোদ্ধার এক অসম্ভব ভালোলাগা প্রত্যয়ের নাম। রোশেনারাকে বোন ভেবে গর্বে বুক ফুলে উঠত তাদের। শরণার্থী শিবিরগুলোতেও তাই।

কে এই রোশেনারা? রোশেনারা মুক্তিযুদ্ধকালে এই বাংলার প্রতিটি নারী। আমাদেরই বোন। যুদ্ধকালে যে পাল্টা আঘাতকেই মেনেছে শ্রেষ্ঠ রক্ষণ বলে। প্রাণ দেবো ইজ্জত দেবোনা। রোশেনারা আত্মঘাতী হামলা চালিয়েছিল পাকহানাদার বাহিনীর ট্যাঙ্ক বহরে। বুকে মাইন বেধে ঝাঁপিয়ে পড়েছিল 'জয় বাংলা' বলে। মৃত্যুকে নির্ভয়ে আলিঙ্গন করা রোশেনারা সেই থেকে কবির কবিতায়, গায়কের গানে, যোদ্ধাদের প্রাণে। রোশেনারা কল্পনার নারী, তবুও কল্পনা নয়। মুক্তিযুদ্ধে বাংলার প্রতিটি নারীই ছিলেন রোশেনারা।

বিজয়ের মাসে রোশেনারাদের সশ্রদ্ধ লালসালাম।

তুলে দিলাম রোশেনারাকে নিয়ে গান ও কবিতা

Click This Link
লেখাটা কিভাবে মুছে গেলো বুঝতে পারলাম না :-*
যাক অরিজিনাল লেখাটা আছে এখানে
Click This Link

 

প্রকাশ করা হয়েছে: যাদের রক্তে মুক্ত এদেশ  বিভাগে ।

 

  • ১৮ টি মন্তব্য
  • ৪৭৬ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ৯ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি
১. ৩০ শে ডিসেম্বর, ২০০৬ সকাল ৮:৩৬
comment by: হযবরল বলেছেন: অভিভূত , অসাধারণ, একটা বছর শেষ করলাম
নতুন একজন বীরের নাম বুকে নিয়ে।
গানটা কার গাওয়া প্রীতিশ নন্দী।
আপনাকে অসংখ্য ধন্যবাদ, আমাদের মৃত আত্মাকে জাগিয়ে তুলবার জন্য।
২. ৩০ শে ডিসেম্বর, ২০০৬ সকাল ৮:৪৩
comment by: অমি রহমান পিয়াল বলেছেন: ধন্যবাদ হযবরল। গানটা প্রীতিশ নন্দীর কীনা আমি শিউর না। তবে একটি মেয়ের মৃতু্য লেখাটা সম্ভবত ওনার। ইংরেজিতে লেখা, অনুবাদ করছেন শিশির ভট্টাচার্য্য , গঙ্গা থেকে বুড়িগঙ্গা নামের একটা সাময়ীকিতে
৩. ৩০ শে ডিসেম্বর, ২০০৬ সকাল ৮:৪৯
comment by: অতিথি বলেছেন: কত কিছু জানা এখনও বাকী।
অনেক ধন্যবাদ।
৪. ৩০ শে ডিসেম্বর, ২০০৬ সকাল ৮:৫০
comment by: মাহবুব সুমন বলেছেন: রওশন আরা যে মিথ সেটা মুক্তি যোদ্ধারা জানতেন না , আমি আমার বাবার কাছে এটা শুনেছি, তারা বিশ্বাস করতেন , অনুপ্রানিত হতেন ।
মিথ হোক আর যাই হোক ওটা ছিল অনুপ্রেরনা , সাহস ।
৫. ৩০ শে ডিসেম্বর, ২০০৬ সকাল ৯:৪২
comment by: সারিয়া তাসনিম বলেছেন: শ্রদ্ধা তার জন্য
৬. ৩০ শে ডিসেম্বর, ২০০৬ সকাল ৯:৫১
comment by: অঃরঃপিঃ বলেছেন: ধন্যবাদ@মাহবুব সুমন। বোধহয় পোস্টে সে কথাই বলতে চাইছিলাম
৭. ৩০ শে ডিসেম্বর, ২০০৬ সকাল ১০:৪৪
comment by: অতিথি বলেছেন: বিজয়ের মাস চলে যায়, শকুনের দল পালা বদলায়, কিন্ত রোশেনারা-রা থাকেন, আবছা-ঝাপসা চোখে তাকিয়ে থাকেন, মা'য়ের অঙ্গছিন্নের নীরব সাক্ষী হয়ে!
৮. ৩০ শে ডিসেম্বর, ২০০৬ বিকাল ৩:৩৯
comment by: অতিথি বলেছেন: সশ্রদ্ধ সালাম ।
যাকে জানলাম এবং যার মাধ্যমে জানলাম ।
একটা পারিবারিক স্মৃতি মনে পড়ছে । আমার মা-বাবার বিয়ে হয়েছিল যুদ্ধ শুরুর পাঁচ সপ্তাহ আগে ।যুদ্ধের পুরো সময়টা এই নতুন দম্পতি কেউ কারো খবর জানতেননা । মা তার বিয়েতে পাওয়া সকল অলংকার , এমনকি আকদের আংটি পর্যন্ত তুলে দিয়েছিলেন মুক্তিযোদ্ধাদের হাতে, অস্ত্র সংগ্রহের ত হবিল যোগাতে ।
আগামী দিনের বাংলাদেশে ,আমার ছেলে হয়তো গল্প শুনবে একদল বিশৃংখলা সৃষ্টিকারীর যারা মেয়েদের গয়নাগাটি ও লুট করতো!
৯. ৩০ শে ডিসেম্বর, ২০০৬ সন্ধ্যা ৬:৩২
comment by: অমি রহমান পিয়াল বলেছেন: ধন্যবাদ সবাইকে।
হাসান মোরশেদ যার মাধ্যমে আসলে আমি নিজেও অনেক কিছু জানি, তিনি জালাল ভাই। এনওয়াই বাংলা টাইমসের এমএমআর জালাল। ধন্যবাদটা ওনার পাওনা।
হযবরল, গানটা গেয়েছেন অমর পাল
১০. ৩০ শে ডিসেম্বর, ২০০৬ সন্ধ্যা ৭:৪৯
comment by: অতিথি বলেছেন: প্রীতীশ নন্দীর 'একটি মেয়ের মৃত্যু ' কবিতাটি অনুভূতিতে অদ্ভুত এক শিহরণ জাগায়।....

পৃথিবীর সকল বঞ্চিত বেদনার্ত মানুষের বীরত্বের সংগ্রামে একজন রোশেনারা বিপুল অনুপ্রেরণার প্রতীক হয়ে বেঁচে থাকবে নিঃসন্দেহে...।
১১. ৩০ শে ডিসেম্বর, ২০০৬ সন্ধ্যা ৭:৫৩
comment by: অতিথি বলেছেন: লাল সালাম উনার জন্য । তোমার মৃতু্য নেই হে জননী । তুমি অমর । মানুষ হারিয়ে যাবে । কিন্তু ভালবাসা হারাবে না ।
১২. ৩১ শে ডিসেম্বর, ২০০৬ রাত ১:২৪
comment by: অতিথি বলেছেন: গানটা শুনছি ।
এই শীতের রাতে বাইরে তাপমাত্রা শূন্য । আমার রুমে ফায়ারপ্লেস জ্বলছে ।
তবু শরীরে কাঁটা দিচ্ছে । অদ্ভূত এক অনুভূতি...
[গাঢ়] তোমার লাগি দেশ কান্দে, ওগো রুশেনারা [/গাঢ়]

মানুষের চোখে এত জল দিলে কেনো প্রভূ?
১৩. ০৪ ঠা জানুয়ারি, ২০০৭ বিকাল ৪:৪০
comment by: অতিথি বলেছেন: যুদ্ধের সময় কিন্তু এই গল্প যোদ্ধাদের সাহস ও উদ্দীপনা জুগিয়েছিল...যার প্রয়োজন কিন্তু খুব প্রচন্ডভাবে অনুভূত হচ্ছে আবারও...ধন্যবাদ এই কাহিনীটিকে আবার তুলে ধরার জন্য।
১৪. ০৭ ই জুন, ২০০৭ ভোর ৫:১৫
comment by: শমশের আলম বলেছেন: ৫/৫
১৫. ০৪ ঠা সেপ্টেম্বর, ২০০৭ সন্ধ্যা ৬:৪১
comment by: মুকুল বলেছেন: *****
১৬. ০৪ ঠা সেপ্টেম্বর, ২০০৭ সন্ধ্যা ৭:১২
comment by: মোহক বলেছেন: স্যালুট
১৭. ০৪ ঠা সেপ্টেম্বর, ২০০৭ সন্ধ্যা ৭:১৭
comment by: আমি কে বলেছেন: স্যালুট ও ৫
১৮. ০৫ ই সেপ্টেম্বর, ২০০৭ সকাল ১০:৫৮
comment by: অশ্রু বলেছেন: যুদ্ধের সময় এসব মিথ্যে কাহিনীও তাহলে চলত? তাহলে তো মনে হচ্ছে রাজাকার ও একটা মিথ

 



 


বন্ধুত্বে উদার, শত্রুতায় নির্মম : কিছু করার নাই, রাশির দোষ
........................
জামাতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবির সম্পর্কে মহানবীর (দঃ) সতর্কবাণী :

শেষ...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

সর্বমোট হিট

 ১৭০৪৫৬