আমার প্রিয় পোস্ট

অতীত খুড়ি, খুঁজে ফিরি স্বজাতির গুলিবিদ্ধ করোটি

ডেথ অব আ জিনিয়াস : জহির রায়হান

২৮ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ১২:৪৩

শেয়ারঃ
0 69 2

অফ এনি পারপাসের জহির রায়হান বিষয়ক মিথ্যাচার
নব্বইয়ের শেষ দিকে আবেদ খান '‌ঘটনার আড়ালে' নামে একটা অনুষ্ঠান করতেন বিটিভিতে। '৯৮ সালের মার্চে একটি এপিসোড ছিল '‌একাত্তরের দুঃসহ স্মৃতি' নামে। বিভিন্ন ভুক্তভোগীর বয়ানে উঠে এসেছিল রাজাকার-আলবদরদের যুদ্ধকালীন নৃশংসতা। গোলাম আযমসহ জামাত নেতারা আবেদ খান ও অনুষ্ঠান সহযোগীদের বিরুদ্ধে মানহানির মামলা করে বসেন। তাদের দাবি ছিল তারা একাত্তরে মোটেও এ ধরণের কুকর্মে জড়িত ছিলেন না। উল্টো মতিউর রহমান নিজামী সদম্ভে প্রশ্ন তোলেন জহির রায়হানকে নিয়ে। স্বাধীনতার পর কেন তিনি নিখোজ হলেন! এবং তখন থেকেই জামাতসহ মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তি সুকৌশলে একটা প্রচারণা চালিয়ে যাচ্ছিল জহির রায়হানকে নিয়ে। তাদের বক্তব্যের সার হচ্ছে ১৪ ডিসেম্বর বুদ্ধিজীবিদের হত্যার যে দায় রাজাকার-আলবদরদের উপর চাপিয়ে দেয়া হয়, সেটা আসলে আওয়ামী লিগের কাজ। জহির রায়হান নাকি একটা ডকুমেন্টারি বানিয়েছিলেন এবং আওয়ামী নেতাদের হুমকি দিয়েছিলেন যুদ্ধকালীন তাদের সব কুকীর্তি ফাস করে দেবেন।

এর আরেকটা সংস্করণ অফ এনি পারপাস নামের এক ব্লগার আমাদের জানালেন। জহির রায়হান ভারতীয় সেনাবাহিনীর লুটপাটের উপর '৭২ সালে নাকি একটা ডকুমেন্টারি বানিয়েছিলেন, সে কারণে ভারতীয় গোয়েন্দা সংস্থা 'র' তাকে গুম করে দেয়। শেখ মুজিবের এতে সায় ছিল। এই হত্যাকাণ্ডে জড়িত ছিলেন বলে মুজিবকে 'বঙ্গবন্ধু' বলা উচিত হবে না বলে মন্তব্য তার। মজার ব্যাপার, উনি ডকুমেন্টারির নাম বলেছেন 'স্টপ জেনোসাইড'। তার মানে উনি জানেইনি না যে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানী বাহিনীর নির্মম গণহত্যার ওপর তৈরি এই প্রামান্যচিত্রটি বিশ্বব্যাপী মাস্টারপিসের মর্যাদা পেয়েছে। মিস্টার 'ও.এ.পি', আপনার এই পোস্ট সামহোয়ারে এ জাতীয় শততম পোস্ট। একটু স্থিতিশীল অবস্থা থাকলেই আপনারা শহীদের সংখ্যা, বাকশাল, শেখ কামালের ব্যাংক ডাকাতি থেকে শুরু করে জহির রায়হান, জলিলের কারাদন্ড নিয়ে বিতর্কিত পোস্ট শুরু করেন। উদ্দেশ্য একটাই আমাদের গালিবাজ বানানো। কোনো ডায়নামিক নিক নিয়ে এসব পোস্ট দেয়া হয়নি কখনোই। আমরা আগে গালি দিতাম, এবার তথ্যপ্রমাণসহ আপনাদের এসব উদ্দেশ্যমূলক অপপ্রচারের ওয়ান্স এন্ড ফর অল জবাব দেব ঠিক করেছি।

তার আগে কিছু কথা বলে নেয়া দরকার। জহির রায়হান একইসঙ্গে ছিলেন শহীদুল্লাহ কায়সারের ছোটভাই। সেই শহীদুল্লাহ কায়সার যার 'সংসপ্তক' দেখে এখানকার টেকমোল্লা একজন স্বঘোষিত জনপ্রিয় ব্লগার তার বিরুদ্ধে ইসলামকে হেয় করার অভিযোগ এনেছিল। এবং প্রতিবাদে মুক্তিযুদ্ধ আসায় অবাক হয়েছিল। যেন জানেই না এই শহীদুল্লাহ কায়সারকে আর সব বুদ্ধিজীবিদের সঙ্গে ধরে নিয়ে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। ওই ব্লগার অজান্তেই শহীদুল্লাহ কায়সারের বিরুদ্ধে একই অভিযোগ এনেছেন যে অভিযোগে তাকে ধরে নিয়ে গিয়েছিল আল-বদররা। ১৬ ডিসেম্বর মিত্রবাহিনীর একটি হেলিকপ্টারে করে জহির রায়হান ঢাকা আসেন। তার সব উদ্বেগ নিখোজ বড় ভাইকে নিয়ে। এরপর তিনি বুদ্ধিজীবি হত্যা ও গণহত্যার তথ্য অনুসন্ধান এবং ঘাতকদের ধরার জন্য একটি কমিশন গঠন করেছিলেন। জহির রায়হান ছিলেন এই কমিটির চেয়ারম্যান, সদস্য সচিব ছিলেন ছাত্র ইউনিয়নের বাশারত আলী। প্রতিদিন শত শত স্বজনহারা মানুষ আসতেন এই কমিটির অফিসে। ঘাতক-দালাল নির্মুল কমিটির এই প্রাথমিক কমিশনটির সাফল্য ছিল কুখ্যাত জামাত নেতা ও আলবদর কমান্ডার আবদুল খালেক মজুমদারকে খুঁজে বের করে গ্রেপ্তার করা। শহীদুল্লাহ কায়সারকে তুলে নিয়ে গিয়েছিলেন খালেক। হত্যার উদ্দেশ্যে অপহরণের অভিযোগ প্রমাণ হওয়ার পরও মাত্র সাত বছর জেল খেটে বেরিয়ে যায় এই ঘাতক শিরোমনি।

দেশ স্বাধীন হয়ে গেলেও তখনো আত্মসমর্পন না করা পাকিস্তানী সেনাবাহিনীর একাংশ, রাজাকার আলবদররা ঠাই নিয়েছিল তখন দুর্গম মিরপুরের বিহারী পল্লীতে। স্বাধীন বাংলাদেশে মিরপুর তখনো মুক্ত হয়নি। ভারতীয় সেনাবাহিনী ঘিরে রেখেছিল চারপাশ থেকে। ৩০ জানুয়ারি বাংলাদেশ সেনাবাহিনীর হাতে দায়িত্ব সঁপে দিয়ে সরে যায় তারা। সেদিনের সেই অভিযানে জোর করে সামিল হয়েছিলেন জহির রায়হান। জানা যায় মাস্তানা নামের এক বিহারী নৃত্যপরিচালক জহির রায়হানকে খবর দিয়েছিলেন যে শহীদুল্লাহ কায়সারসহ বেশ কজন বুদ্ধিজীবি মিরপুর ১২ নম্বর সেকশনে বন্দী আছে। সরকারকে রাজী করিয়ে সেই অভিযানে অংশ নেয়া সৈনিকদের সঙ্গে ভিড়ে যান জহির রায়হান। তাকে পৌছে দিয়ে আসেন তার্ই চাচাত ভাই জামাত এবং এই ব্লগের অনেক ব্লগারের চক্ষুশূল শাহরিয়ার কবির। আর জীবিত ফেরেননি।

এরপর রহস্য উন্মোচিত হতে অপেক্ষা করতে হয়েছে দীর্ঘ ২৮ বছর। এই সময়কালে সামরিক সরকারগুলোর আশীর্বাদপুষ্ট জামাত সমানে চালিয়ে গেছে তাদের প্রচারনা। একটি মিথ্যা ১০০ বার বললে সেটা সত্য হয়ে যায়, লোকে বিশ্বাস করে- গোয়েবলসের সূত্র মেনে জহির রায়হান অন্তর্ধান রহস্যকে রাজনৈতিক পুনর্বাসনে কাজে লাগাতে থাকে তারা। মানুষ বিশ্বাস করতে থাকে তাদের কথা। কিন্তু সত্যি চাপা থাকে না। আচমকাই মোড় ঘুরে যায় এই কাহিনীর।

১৯৯৯ সালের জুলাইয়ে মিরপুর ১২ নম্বরের নুরী মসজিদের সম্প্রসারণ কাজের সময় একটি স্ল্যাব দিয়ে ঢাকা কুপের সন্ধান পায় নির্মাণকর্মীরা। স্ল্যাব ভেঙে তারা আবিষ্কার করে তিনটি মাথার খুলি ও কিছু হাড়গোড়। প্রথম আলো নিউজটি ব্রেক করার পর বুদ্ধিজীবিদের স্বজনরা ছুটে আসেন। এভাবে আবিষ্কার হয় মুসলিম বাজার বধ্যভূমি। ভোরের কাগজের অনুসন্ধানী রিপোর্টার জুলফিকার আলি মানিক সেটা কাভার করছিলেন। একই সময় জহির রায়হানের ছেলে অনল রায়হানও তার বাবার অন্তর্ধান রহস্য ভেদে মরিয়া হয়ে মাঠে নেমেছেন। সূত্র খুজে খুজে মানিক পেয়ে গেলেন ৩০ জানুয়ারি যুদ্ধের একজন সৈনিক আমির হোসেনকে। তার কাছেই জানলেন নিজের চোখে জহির রায়হানকে বিহারী ও রাজাকারদের হাতে গুলিতে শহীদ হতে দেখেছেন তিনি। '৯৯ সালের ১ সেপ্টেম্বর মানিকের প্রতিবেদন নিখোজ নন, গুলিতে শহীদ হয়েছিলেন জহির রায়হান সাড়া ফেলে দেয় সারা দেশে। একইবছর ১৩ আগস্ট সাপ্তাহিক ২০০০ এ (বর্ষ ২ সংখ্যা ১৪) অনল রায়হান তার বাবার মৃত্যুরহস্য নিয়ে প্রচ্ছদ প্রতিবেদন লেখেন বাবার অস্থি'র সন্ধানে নামে।

এ দুটো লিংকের প্রতিবেদন দুটো পড়ার পর আশা করি এ নিয়ে কোনো ধরনের অপপ্রচারে কান দেবেন না কেউ। আগেই বলেছি, এটা ব্লগ অস্থিতিশীল করার জন্য স্বাধীনতা বিরোধীদের উত্তরসূরীদের ষড়যন্ত্র যা আমরা এখন ঘেন্না নিয়েই উপেক্ষা করি। এ ব্যাপারে স্টপ জেনোসাইড এবং জহির রায়হানের একটি যুদ্ধকালীন সাক্ষাতকারের ফুটেজ দেয়ার প্রতিশ্রুতি দিয়ে আপাতত বিদায় নিচ্ছি।

পাকিস্তানীদের প্রপোগান্ডার বিরুদ্ধে জহির রায়হানের সাক্ষাতকার :


জহির রায়হানের মৃত্যুরহস্য নিয়ে জুলফিকার আলী মানিকের অনুসন্ধানী প্রতিবেদন

বাবার মৃত্যুরহস্য নিয়ে অনল রায়হানের প্রতিবেদন



কৃতজ্ঞতা : জুলফিকার আলি মানিক (ডেইলি স্টার), মাহবুব রনি (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম), বিপ্লব রহমান (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম), জাহিদ রেজা নুর (প্রথম আলো), জন্মযুদ্ধ।

 

সর্বশেষ এডিট : ১১ ই আগস্ট, ২০০৯ সকাল ৮:৫৭ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

২. ২৮ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ১২:৪৫
ঠোটকাটা ব্লগার বলেছেন: অপপ্রচারের বিপরীতে সেই পুরোনো অমি রহমান পিয়াল দ্য গ্রেট।
চমৎকার পোস্ট।
৩. ২৮ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ১২:৪৭
ঠোটকাটা ব্লগার বলেছেন: মিস্টার 'ও.এ.পি', আপনার এই পোস্ট সামহোয়ারে এ জাতীয় শততম পোস্ট। একটু স্থিতিশীল অবস্থা থাকলেই আপনারা শহীদের সংখ্যা, বাকশাল, শেখ কামালের ব্যাংক ডাকাতি থেকে শুরু করে জহির রায়হান, জলিলের কারাদন্ড নিয়ে বিতর্কিত পোস্ট শুরু করেন। উদ্দেশ্য একটাই আমাদের গালিবাজ বানানো। কোনো ডায়নামিক নিক নিয়ে এসব পোস্ট দেয়া হয়নি কখনোই। আমরা আগে গালি দিতাম, এবার তথ্যপ্রমাণসহ আপনাদের এসব উদ্দেশ্যমূলক অপপ্রচারের ওয়ান্স এন্ড ফর অল জবাব দেব ঠিক করেছি।


*******
সঠিক সিদ্ধান্ত।এবং জটিল পর্যবেক্ষন।এভাবে ভেবে দেখি নি যে স্থিতীশীল ব্লগকে অশান্ত করার জন্যই এই সব পোস্ট আসে।
৪. ২৮ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ১২:৪৯
শওকত হোসেন মাসুম বলেছেন: পিয়াল, মানিকের লেখাটার কথা কদিন খুব মনে পড়ছিলো। দিলেন বলে ধন্যবাদ।
আর লেখাটার জন্য ৫।
চালিয়ে যেন। যুদ্ধ চালাতেই হবে।
৫. ২৮ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ১২:৫১
ডাক্তার খাটাস বলেছেন: অমি রহমান পিয়ালরে লাল সেলাম। জহির রায়হান সম্পর্কে এরকম একটা বিশ্লেষনি পোষ্ট লেখার জন্য
৬. ২৮ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ১২:৫৭
মেঘ বলেছেন: আহা আমারে যদি কেউ গ্রেনেড দিত আর ট্রেনিং মা কসম আমি আত্মঘাতী হইতাম কিছু বেজন্মারে মারার লাইগা। নিজামী তার ... গ্রেনেডে উড়ে যেতে দেখতো যেভাবে নিরীহ আইবী নিজের পা উড়ে যেতে দেখেছেন সেইভাবে এবং নিজামীর উড়ন্ত ... আমি ভাজি করে খাওয়ানোর দায়িত্ব দিয়ে যেতাম গো.আ এর পুতদের। পাঁচানো হলো।
৭. ২৮ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ১২:৫৯
সালাহউদ্দীন মুহম্মদ সুমন বলেছেন: অরপি ভাই,
৫৫৫৫৫৫৫৫৫৫৫৫৫৫৫৫৫৫৫৫৫
৮. ২৮ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ১:০০
ইেলারা বলেছেন: খুব ভাল বিশ্লেষণ ধর্মি লেখা।
৯. ২৮ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ১:০০
নাভদ বলেছেন:
৫...অসাধারন লেখা...আমি তেমন কিছুই জানতাম না তাঁদের (শহীদ শহীদুল্লাহ কায়সার ও জহির রায়হান) ব্যপারে....

১০. ২৮ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ১:০১
এস্কিমো বলেছেন: যতদিন পর্যন্ত না যুদ্ধাপরাধী/দালালদের বিচারে কাঠগড়ায় না আনা হচ্ছে, ততদিন পর্যন্ত ওরা ইতিহাস বিকৃতি করে বেঁচে থাকার চেষ্টা করবে।

অমি রহমান পিয়াল..আপনার জন্যে রইল প্রানঢালা শুভেচ্ছাসহ...সহযোদ্ধা হওয়ার অঙ্গীকার।
১১. ২৮ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ১:০১
অমি রহমান পিয়াল বলেছেন: ছবির সিরিয়ালটা উলটপালট হয়ে গেল কেন বুঝতে পারতেছি না।
১২. ২৮ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ১:০২
রাশেদ বলেছেন: রেটিং কমাইলো কে?
১৩. ২৮ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ১:০৬
ডাক্তার খাটাস বলেছেন: কোন বরাহ রেটিং কমাইসোস কইয়া কমা
১৪. ২৮ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ১:০৭
জল রঙ বলেছেন: বিপ্লব । রেটিং যে ইচ্ছাকৃতভাবে কমালো তার জন্ম ঠিক না । মিথ্যা কখনো জয়ী হতে পারে না । সত্যের জয় হবেই হবে । ধন্যবাদ আপনাকে এমন রূঢ় সত্য তুলে ধরার জন্য ।
১৫. ২৮ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ১:১০
রাশেদ বলেছেন: প্রতিটা ছবির গায়ে নাম্বার লাগিয়ে আবার আপলোড করে দেখতে পারেন। তাইলে উলটাপালটা হইলেও সমস্যা নাই। @ পিয়াল ভাই
১৬. ২৮ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ১:১৫
ক্যামেরাম্যান বলেছেন: ধন্যবাদ।
কোথায় পড়েছিলাম মনে নেই, জহির রায়হানের সাথে ছিলেন অভিনেত্রী ঈশিতার নানা।
১৮. ২৮ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ১:২৫
অমিত বলেছেন: অমি রহমান পিয়ালকে আন্তরিক অভিনন্দন। এই পোস্ট একটা মাইলস্টোন হয়ে থাকবে।
১৯. ২৮ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ১:২৬
অমি রহমান পিয়াল বলেছেন: ক্যামেরাম্যান ঠিকই পড়েছেন। ঈশিতার নানা ছিলেন পুলিশের এডিশনাল এসপি জিয়াউল হক খান লোদী
২০. ২৮ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ১:৩১
ডাক্তার খাটাস বলেছেন: মডারেটরা পোষ্ট টা ষ্টিকি করার দাবি জানাই। একটি জাতি তার ইতিহাসকে ভুলে যেতে পারেনা।
২১. ২৮ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ১:৩১
অন্যমনস্ক শরৎ বলেছেন: একটু স্থিতিশীল অবস্থা থাকলেই আপনারা শহীদের সংখ্যা, বাকশাল, শেখ কামালের ব্যাংক ডাকাতি থেকে শুরু করে জহির রায়হান, জলিলের কারাদন্ড নিয়ে বিতর্কিত পোস্ট শুরু করেন। উদ্দেশ্য একটাই আমাদের গালিবাজ বানানো। কোনো ডায়নামিক নিক নিয়ে এসব পোস্ট দেয়া হয়নি কখনোই।

তোমার স্ট্র্যাটেজিকাল পাঠকে আমার সবসময়ই ভালো মনে হয়। এইটাতে তুমি বর্ণ...
২২. ২৮ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ১:৩৬
ক্যামেরাম্যান বলেছেন: আপনার দেয়া লিংকগুলো ব্রোকেন লিংক দেখাচ্ছে। আবার দেন প্লিজ।
২৪. ২৮ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ১:৪২
মেহরাব শাহরিয়ার বলেছেন: চমতকার লেখার জন্য ..৫
২৫. ২৮ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ১:৪২
তানভীর বলেছেন: কি আর বলব, ৫।
হাত উঁচু আর হল না তো ভাই,
লিখি তাই করে ঘাড় নীচু।
২৬. ২৮ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ১:৫৮
পুতুল বলেছেন: চমত্তকার অনুসন্ধানী লেখা। ব্লগে এই প্রথম এমন একটা প্রতিবেদন পড়লাম।'ও.এ.পি' এর লেখাটা পড়ে ঘৃনায় প্রতিবাদ করার ইচ্ছাও হয়নি। আপনি তার সঠিক জবাব দিলেন। অনেক ধন্যবাদ এবং ৫।
২৭. ২৮ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ২:০০
আরশাদ রহমান বলেছেন: ধন্যবাদ অমি রহমান পিয়াল। ভাবতে অবাক লাগে কোন বাঙালি কিংবা বাংলাদেশী যাই বলি না কেন কিভাবে পাকিস্তানি হানাদার বাহিনী এবং ৭১ এ জামাত সহ মুক্তিযুদ্ধের বিরোধীতাকারীদের পক্ষে কথা বলে। কিভাবে পাকিস্তানিদের হয়ে ওকালতি করে বাঙালি কিছু কুলাঙ্গার। ২য় মহাযুদ্ধ বাদে পৃথিবীর সবচেয়ে বড় গণহত্যা হয়েছে ৭১ এ বাঙলাদেশের মুক্তিযুদ্ধে। মাদার তেরেসা এবং টেড কেনেডি যখন পরিদর্শনে এসেছিল তখন বলেছিল অত্যচারের ভয়াবহতা ২য় বিশ্বযুদ্ধের চেয়ে কম নয়।

আমাদের দেশে জম নেয়া যে কুলাঙ্গার বাঙালি গুলো রাজাকারদের হয়ে কথা বলে পাকিদের হয়ে কথা বলে তাদের একটুও লজ্জাও হয়না? যেখানে আতর্জাতিক সম্প্রদায় ৭১ বাংলাদেশে পাকিস্তানের হত্যা ধর্ষন এবং অত্যাচারে দুঃখ পেয়েছে, আমাদের সমবেদনা জানিয়েছে। যেখানে জর্জ হ্যারিসন, রবি শংকর, আলী আকবর খান অনুস্ঠান করে বাংলাদেশেকে সমর্থন জানিয়েছে, যে কাহনে যুক্তরাষ্ট্র সরকারের বিরোধীতা করার পরের সে দেশের অনেকে বাংলাদেশকে সমর্থন করেছে সেখানে আমাদেরই দেশের কিছু লোক বাংলাদেশের পাশে থাকতে পারেনি! তাদের লজ্জাও হয়না!
২৮. ২৮ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ২:৫৮
অমি রহমান পিয়াল বলেছেন: [লিংক=যঃঃঢ়://িি.িবংহরঢ়ং.পড়স/ফড়প/8ভ52ধধ63-পভব5-4ভ88-8ধ80-182নফধপ47প29/ুধযরৎ-ৎধরযধহ1প্প্ব্যপ্প্ব্ত্রপ্প্বুপ্প্ম্কপ্প্ব প্প্ব্ন প্প্ব্যপ্প্ব্য, প্প্ব্তপ্প্ম প্প্বক্ষ্মপ্প্ব্ত্রপ্প্বমপ্প্ম েপ্প্ব্যপ্প্ব্ত্রপ্প্বগ্গপ্প্বম প্প্বগ্গপ্প্ম্বপ্প্মপ্প্বেন্প্প্ব্ত্রপ্প্বক্ষ্মপ্প্মপ্প্ব্যে প্প্ব্নপ্প্বগ্গপ্প্ব্ত্রপ্প্বক্ক প্প্বক্কপ্প্বজ্জপ্প্ম্বপ্প্বগ্গপ্প্বজ্জপ্প্ব্য[/লিংক] : প্প্ব্নপ্প্ম প্প্বক্ষ্মপ্প্ব্রপ্প্ব্ত্রপ্প্বঙ্প্প্বজ্জপ্প্বক্ক প্প্বপ্প্বেক্ষ্মপ্প্ব্ত্র প্প্বষপ্প্বজ্জপ্প্ব্যপ্প্ব্ত্রপ্প্বঙ্

[লিংক=যঃঃঢ়://িি.িবংহরঢ়ং.পড়স/ফড়প/38প8প279-3485-413ফ-ধ496-5ন6পপ7ভধধবভপ/ুধযরৎ-ৎধরযধহ-2]প্প্ব্লপ্প্বজ্জপ্প্ব্লপ্প্বজ্জপ্প্বক্ক প্প্বৃপ্প্বগুপ্প্ম প্প্ব্মপ্প্ব্ত্র'প্প্বক্ক প্প্বগুপ্প্ব্যপ্প্ম প্প্ব্মপ্প্বজ্জপ্প্ব্যপ্প্ম ে[/লিংক] : প্প্বৃপ্প্ব্যপ্প্বক্ষ্ম প্প্বক্কপ্প্বজ্জপ্প্ম্বপ্প্বগ্গপ্প্বজ্জপ্প্ব্য
২৯. ২৮ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ৩:০৬
সারওয়ারচৌধুরী বলেছেন: খুব দরকারী একটি পোস্ট। ৫
৩০. ২৮ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ৩:১২
ডাক্তার খাটাস বলেছেন: অমি রহমান পিয়াল দয়া করে নারী অবমাননা কারী সাইমুম গ্যাং র সদস্য সারোয়ারকে আপনার ব্লগে মন্তব্য করা রহিত করুন কেননা এরা অনান্য ব্লগারদের অপমান করতে পারে
৩১. ২৮ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ৩:২৬
জুবুথুবু বলেছেন: দুর্দান্ত!!!
ষড়যন্ত্রের জবাব হোক ইতিহাসের সবল সত্যকথন।
অরপির আরেকটা অসাধারন পোষ্ট।
৩২. ২৮ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ৩:৪২
হুমায়রা ফেরেদৌস তানিয়া বলেছেন: ১০ কেন ১০০ দিলেও কম হবে। আমি ব্যাপারগুলো খানিকটা জানতাম তবে এতো ডিটেইলনা।জহির রায়হানের লেখার আমি খুব ভক্ত । যদি সম্ভব হয় শাহরিয়ার কবিরের পূবের সূর্য বইটা কেউ একটু পড়ে দেখেন। অসাধারন একটা বই। আর জহির রায়হানের মৃত্যু কিছুতেই মেনে নেয়া যায়না। গ্রেট লস। এ ধরনের কর্মের কোনো ক্ষমা নেই।কোনোভাবেই নাই।আবার বলছি, গ্রেট ওয়ার্ক পিয়াল ভাই। কিপ গোয়িং।তবে খেলার লেখা বিডিনিউজে এত কম কেন?আরও লেখা চাই।
৩৩. ২৮ শে সেপ্টেম্বর, ২০০৭ ভোর ৪:১২
বায়েজীদ বলেছেন: প্রতিবেদনটা তুলে আনার জন্য অনেক ধন্যবাদ।
কিন্তু ছবিগুলো এলোমেলো হয়ে আছে মনে হচ্ছে। খুব ভাল হয় ১ ২ ৩ এভাবে সংখ্যাক্রম লিখে সংখ্যাগুলোর সাথে ছবিগুলোকে লিংক করে দিলে।
যেমন, ১ নং ছবির সাথে লিংক হবে:
Click This Link

আর ইস্নিপ্স-এর লিংকগুলোও কিন্তু ভাঙ্গা। ওটাও ঠিক করা উচিত।
৩৪. ২৮ শে সেপ্টেম্বর, ২০০৭ ভোর ৪:১৬
লাল দরজা বলেছেন: ইউ টিউবের ভিডিও দেখতে অসুবিধা না হলে এখানে একটা ৭মিনিটের ভিডিও আছে, জহির রায়হান তার চলচ্চিত্র এবং তার অন্তর্ধান সম্পর্কে বলেছেন জীবন থেকে নেয়া ছবির চিত্র গ্রাহক আফজাল চৌধুরী। http://www.youtube.com/watch?v=Bnaswpn6fr4
৩৫. ২৮ শে সেপ্টেম্বর, ২০০৭ ভোর ৪:৫২
ইকারুস বলেছেন: ধন্যবাদ ।
কিছু বিষয় খোলাসা করবেন....
"তাকে পৌছে দিয়ে আসেন তার্ই চাচাত ভাই জামাত এবং এই ব্লগের অনেক ব্লগারের চক্ষুশূল শাহরিয়ার কবির। " মানে বুঝিনি।

"তার কাছেই জানলেন নিজের চোখে জহির রায়হানকে বিহারী ও রাজাকারদের হাতে গুলিতে শহীদ হতে দেখেছেন তিনি।"- রাজাকাররা সেখানে কি করছিল?
৩৬. ২৮ শে সেপ্টেম্বর, ২০০৭ সকাল ১০:৪৫
অশ্রু বলেছেন: ইকারুসের মত আমিও কিছু বুঝিনি, বুঝতে চাইনা
৩৭. ২৮ শে সেপ্টেম্বর, ২০০৭ সকাল ১০:৪৯
আরণ্যক যাযাবর বলেছেন: কৃতজ্ঞতা, অমি রহমান পিয়াল।
৩৮. ২৮ শে সেপ্টেম্বর, ২০০৭ সকাল ১১:৩৮
মাহবুব সুমন বলেছেন: অন্তর থেকে ধন্যবাদ ধন্যবাদ।
সত্যের জয় হবেই হবে।
৩৯. ২৮ শে সেপ্টেম্বর, ২০০৭ সকাল ১১:৫৩
জ্বিনের বাদশা বলেছেন: আবারও ধন্যবাদ সত্যকে তুলে ধরার জন্য ... ৫
৪০. ২৮ শে সেপ্টেম্বর, ২০০৭ দুপুর ১২:৫২
মনিটর বলেছেন: ৫।
জামাতি কুত্তারা এখন গর্তে লুকাবে, ব্লগের পরিবেশটা ভালো দেখলে আবার ঘেউ ঘেউ করবে।
৪১. ২৮ শে সেপ্টেম্বর, ২০০৭ দুপুর ১:২৮
বিপ্লব রহমান বলেছেন: আমাদের ধমনীতে শহীদের রক্ত, এই রক্ত কোনোদিন পরাভব মানে না।...
৪৩. ২৮ শে সেপ্টেম্বর, ২০০৭ দুপুর ২:৩৫
ফাহমিদা ওয়াদুদ বলেছেন: ৫৫৫৫৫৫৫৫৫৫৫৫৫৫৫৫৫৫৫৫৫৫৫৫৫৫৫৫৫৫...
৪৪. ২৮ শে সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৩:২৩
গন্ডার বলেছেন: ৫...অসাধারন লেখা
৪৫. ২৮ শে সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৩:৪৬
মাহবুব রনী বলেছেন: ভাবতে ভাল লাগছে যে পিয়াল ভাইয়ের এতো চমতকার লেখাটার জন্য বৃহস্পতিবার পিআইবিতে গিয়েছিলাম ফটোকপি করার জন্য। রাজাকারদের বিরুদ্ধে এমন করে দাঁতভাঙ্গা জবাব দিতে হবে। গত বুধবার ভলবো গাড়িতে কয়েকজন যাত্রী নিজেদের মুক্তিযোদ্ধা বলে পরিচয় দিচ্ছিল। একজন বললো আপনে কোন সেক্টরে যুদ্ধ করছেন? উত্তরে বলে, সদর সেক্টর। তখন আরেকজন বলে সেক্টর ছিল এক থেকে ১১ পর্যন্ত। এর মধ্যে সদর সেক্টর আসলো কোথা থেকে।

রাজাকাররা ওই যাত্রীর মতো ঘাপটি মেরে লুকিয়ে আছে। আর ইতিহাস বিকৃতি করছে। এদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।
৪৬. ২৮ শে সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৩:৪৭
প্রশ্নোত্তর বলেছেন: আচ্ছা অশ্রু, বুঝতে চান না কেন? আমাকে কোন সন্দেহ করার সুযোগ দেবেন না প্লীজ, আপনিই পরিষ্কার করুন।
৪৭. ২৮ শে সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৫:০৮
তাকা বলেছেন: ধন্যবাদ এবং ৫
প্রিয় পোস্টে যুক্ত হইল।
৪৮. ২৮ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ৮:৫১
অমি রহমান পিয়াল বলেছেন: ধন্যবাদ সবাইকে যারা মন্তব্য করেছেন।
ইকারুস, শাহরিয়ার কবির গাড়িতে করে তাকে পৌছে দিয়েছিলেন মিরপুর, কেন চক্ষুশূল এটা অনেকের ব্লগ পড়লে বুঝবেন। রাজাকার কোথা থেকে আসল, সেটা পোস্টেই লেখা আছে
৪৯. ২৮ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ১০:১৩
ফারহান দাউদ বলেছেন: ৫ দেয়ার জন্য লগইন করতে বাধ্য হলাম।আর রেটিং যে কমাইসে বইলা কমা।
৫০. ২৯ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ১:৪০
বিষাক্ত মানুষ বলেছেন: অন্তর থেকে ধন্যবাদ ধন্যবাদ।
৫ তো কুলাইতেসে না ভাই।

"আলবদর কমান্ডার আবদুল খালেক মজুমদার"
আরও একটা শকুনের নাম জানতে পারলাম আজ।

আপনাকে আবারও ধন্যবাদ।
৫১. ২৯ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ২:২৬
আবদুর রাজ্জাক শিপন বলেছেন: স্যালুট বস ! প্রিয় পোষ্ট এ্যান্ড ৫ ।
৫৩. ২৯ শে সেপ্টেম্বর, ২০০৭ ভোর ৬:২৮
ক্ষ্যাপা বলেছেন: স্যালুট সহকারে পাঁচায়ত করা হইলো ।
৫৪. ২৯ শে সেপ্টেম্বর, ২০০৭ ভোর ৬:৩১
ক্ষ্যাপা বলেছেন: আমরা এই বিহারী ঝাওরা গুলারে ৩৬ বছর ধইরা খাওয়াইতেছি,পিন্দাইতেছি-কোন কোন চুদির পোত এখন এগোরে আবার ভোটার বানাইতে ধান্দা করে । নিজের দেশের মানুষ খাইয়া পইরা বাঁচতে পারেনা,আবার পরের দেশের আপদ কান্দে নেয় । বিহারী চুদির ভাইগো ধইরা ধইরা জবেহ করন দরকার
৫৬. ২৯ শে সেপ্টেম্বর, ২০০৭ দুপুর ১:৪৩
মোসতফা মনির সৌরভ বলেছেন: ধন্যবাদ ৫ এবং প্রিয় পোস্ট।
৫৭. ২৯ শে সেপ্টেম্বর, ২০০৭ দুপুর ২:০১
ঝড়ো হাওয়া বলেছেন: অসাধারন পোষ্ট !
৫৯. ২৯ শে সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৩:১৬
আতাউর রহমান বলেছেন: "আমরা এই বিহারী ঝাওরা গুলারে ৩৬ বছর ধইরা খাওয়াইতেছি,পিন্দাইতেছি-কোন কোন চুদির পোত এখন এগোরে আবার ভোটার বানাইতে ধান্দা করে । নিজের দেশের মানুষ খাইয়া পইরা বাঁচতে পারেনা,আবার পরের দেশের আপদ কান্দে নেয় । বিহারী চুদির ভাইগো ধইরা ধইরা জবেহ করন দরকার" ----- ঠিক বলেছেন।
৬০. ২৯ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ৮:০৬
চে বলেছেন: @ক্ষ্যাপা, আতাউর
আরেকটু সংযত ভাষায় বলুন।

@অমি রহমান পিয়াল

আপনাকে অসংখ্য ধণ্যবাদ। ৫।

৬১. ২৯ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ৮:৩৪
মুকুল বলেছেন: প্রিয় পোস্ট *****
৬৫. ৩০ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ৯:৩৩
জান্নাতুল ফেরদাউস বলেছেন: টপ রেটেড দেখে ঢুকলাম এবং ৫ দিলাম।
৬৬. ০১ লা অক্টোবর, ২০০৭ রাত ১২:১৯
তারিফএজাজ বলেছেন: অমি ভাই, অমি ভাই, জিন্দাবাদ, জিন্দাবাদ। অসংখ্য ধন্যবাদ। চিন্তা করবেন না "ডাক্তার খাটাস" ভাই, একটি জাতি কখনো নিজের ইতিহাস ভুলতে পারে না, কেবল ভুলে যাবার ভান করে। আপনার দেয়া তথ্যগুলো, রেফারেন্সসহ http://en.wikipedia.org/wiki/Zahir_Raihan এ যোগ করে দিতে পারেন। না দিলেও চিন্তা নেই, আমি আছি না!
৬৭. ০১ লা অক্টোবর, ২০০৭ রাত ১২:৫৯
তারিফএজাজ বলেছেন: অমি ভাই, লিঙ্কগুলোর ব্যাপারে কিছু করেন। আর দয়া করে নিজের ব্লগে কিভাবে লিঙ্ক দিতে হয় কেউ আমাকে শিখিয়ে দিন, লিঙ্ক দিতে না পেরে লিখতে পারছি না।
৬৮. ০১ লা অক্টোবর, ২০০৭ রাত ১:০৩
তারিফএজাজ বলেছেন: অমি ভাই, যে পৃষ্ঠাগুলোর ছবি দিয়েছেন তা কোন বই বা কোন খবর কাগজের কোন পৃষ্ঠা থেকে নিয়েছেন তা অনুগ্রহ করে বিশদ লিখে দিন। উইকিপিডিয়াতে তথ্যসূত্র সহ যোগ করতে সুবিধা হবে। ধন্যবাদ।
৬৯. ০১ লা অক্টোবর, ২০০৭ রাত ১:২২
অমি রহমান পিয়াল বলেছেন: জুলফিকার আলি মানিক ভোরের কাগজে একটা সিরিজ লিখেছিলেন ১ সেপ্টেম্বর '৯৯ অনওয়ার্ডস। পরে সেটা বই আকারে বেরিয়েছে। বইয়ের নাম
মুক্তিযুদ্ধের শেষ রনাঙ্গন মিরপুর : জহির রায়হান অন্তর্ধান রহস্যভেদ। বের করেছে সুবর্ণ প্রকাশনী, দাম -৬০ টাকা।
অনল রায়হানেরটা আমার পোস্টেই উল্লেখ আছে, ১৩ আগস্ট '৯৯ সাপ্তাহিক বিচিত্রা। দুটো পিডিএফ ফাই্ল করে জন্মযুদ্ধ ডকুমেন্টগুলোর সঙ্গে ইস্নিপসে রেখেছি। ব্রোকেন লিংক দেখাচ্ছে কেন বুঝতে পারছি না। এখানে আবার দিচ্ছি
[wjsK=http://www.esnips.com/doc/8f52aa63-cfe5-4f88-8a80-182bdac47c29/zahir-raihan1নিখোজ নন, গুলিতে নিহত হয়েছিলেন জহির রায়হান : জুলফিকার আলি মানিক

বাবার অস্থি'র সন্ধানে : অনল রায়হান

৭১. ০১ লা অক্টোবর, ২০০৭ রাত ১:৩০
ভাসমান বলেছেন: ৫ দিলাম। বেশী থাকলে তাই দিতাম। শুধু একটা কথাই বলব আলবদরা এখনও সক্রিয় এ দেশে বিভিন্নভাবে। এখনও ওরা পরাজয়ের প্রতিশোধ নিতে দেশের সবত্র বিরাজমান। তাই মনে রাখবেন সর্বদা যুদ্ধ এখনও শেষ হয় নাই। ওই ঘৃন্য রাজাকার ও হায়েনার দল এখনও সক্রিয় কর্মকান্ড চালাচ্ছে।

আমাদেরকে এখনও যুদ্ধ করতে হবে। আর এ যুদ্ধে আপনার মত সৈনিকের খুব ই প্রয়োজন। আপনাকে সশ্রদ্ধ সালাম জানাই। যদি সম্ভব হয় আমাকে স্কেন করা লেখার পাতা গুলি ও ছবি গুলি পাঠাবেন কারন সংরক্ষন করে রাখতে চাই। please send me the original size of images. My email address . Thanks a Lots
৭২. ০১ লা অক্টোবর, ২০০৭ রাত ২:৩৮
অমি রহমান পিয়াল বলেছেন: আপনি ইমেজে ক্লিক করলেই সেটা উইনডোতে খুলবে, তারপর সেভ করে নিতে পারবেন। আর যে লিংক দিয়েছি, সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন পিডিএফ ফাইলগুলো
৭৩. ০১ লা অক্টোবর, ২০০৭ রাত ২:৪৩
বন্ধনহীন বলেছেন: আমার ধারণা ছিল, হয়ত কোনদিন জানবো না কে মেরেছিল এই মেধাবী মানুষটাকে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ, প্রিয় অমি রহমান পিয়াল।
৭৪. ০১ লা অক্টোবর, ২০০৭ সন্ধ্যা ৭:৫৭
অরুনাভ বলেছেন: ৫ অসংখ্য ধন্যবাদ.... অমি রহমান পিয়াল
৮০. ০৩ রা অক্টোবর, ২০০৭ রাত ৮:৪১
অন্ধকার বলেছেন: বন্ধু... জোশ।
জামাত শিবির নিপাত যাক।
৮৩. ২৯ শে নভেম্বর, ২০০৭ দুপুর ১২:১৩
মদনবাবু বলেছেন: অমি রহমান পিয়ালকে আন্তরিক অভিনন্দন।
৮৪. ০৮ ই ডিসেম্বর, ২০০৭ সন্ধ্যা ৭:১৬
লাইটহাউজ বলেছেন: @ অমি রহমান পিয়াল
পিডিএফ দুটি এসনিপ্স থেকে ডাউনলোড করতে পারছি না। ডাউনলোড করার অপশনটি চালু করুন।
৮৫. ০৮ ই ডিসেম্বর, ২০০৭ রাত ৮:৪৪
অমি রহমান পিয়াল বলেছেন: এজন্য আপনাকে ইস্নিপসে রেজিস্ট্রেশন করতে হবে। তারপর মেম্বার হিসেবে ডাউনলোড করতে পারবেন
৮৬. ০৮ ই ডিসেম্বর, ২০০৭ রাত ৯:৩৪
লাইটহাউজ বলেছেন: আমি ইস্নিপসের মেম্বার। কিন্তু আপনার দেয়া লিংক ক্লিক করলে বলে ব্রোকেন লিংক।
৮৭. ০৮ ই ডিসেম্বর, ২০০৭ রাত ৯:৩৯
অমি রহমান পিয়াল বলেছেন: হুমম। দেখি কি করা যায়।
৮৮. ১২ ই ডিসেম্বর, ২০০৭ বিকাল ৩:৪৯
অনুনাদ বলেছেন: প্রিয় পোস্ট ৫৫৫৫৫৫৫৫৫৫
৮৯. ১২ ই ডিসেম্বর, ২০০৭ বিকাল ৩:৫৯
অমি রহমান পিয়াল বলেছেন: এখন সমস্যাটা ঠিক হয়ে গেছে। আমার ফোল্ডারটা শেয়ারড ছিল না বলেই লিংক ব্রোকেন দেখাত
৯০. ১২ ই ডিসেম্বর, ২০০৭ রাত ১১:০৯
লাইটহাউজ বলেছেন: এখন ডাউনলোড করা যাচ্ছে।
৯১. ০৪ ঠা জানুয়ারি, ২০০৮ ভোর ৪:৩১
তারিফএজাজ বলেছেন: এইবার জমবে খেলা, অনেক কষ্টে খুঁজে পেলাম।
৯৫. ১৫ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১১:০০
সেলটিক সাগর বলেছেন:
শ্রদ্ধা শহীদ জহির রায়হানের জন্য।
৯৭. ১৫ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১১:৩৭
রাজর্ষী বলেছেন: ধন্যবাদ পোস্টের জন্য
০৩ রা জুন, ২০০৯ দুপুর ২:০৭

লেখক বলেছেন: ধন্যবাদ

৯৯. ১১ ই আগস্ট, ২০০৯ রাত ১:০০
গাই অব গিসবর্ন বলেছেন: আপনের ভাই আসলেই জবাব নাই।
১১ ই আগস্ট, ২০০৯ রাত ১:১৮

লেখক বলেছেন: প্রশংসা অর্থে নিলাম এবং খুশী হইলাম

১০০. ১১ ই আগস্ট, ২০০৯ রাত ১:২৫
জাতি জানতে চায় বলেছেন: তথ্যের অনুসন্ধানী উপস্থাপন চমৎকার। কিন্তু অবাক লাগলো যেসব যুদ্ধাপরাধী ও বিহারীরা এটার সাথে যুক্ত তাদের কে আমিরের সাহায্য নিয়া সনাক্ত করা সম্ভব হইছে কিনা এ বিষয়ে কেউই প্রশ্ন করে নাই?

আশা করি এ ব্যাপারে আপনার অনুসন্ধানী তথ্য পাব।
১১ ই আগস্ট, ২০০৯ সকাল ৯:১১

লেখক বলেছেন: কি যে পাগলের মতো কথা কন না! বৃষ্টির মতো গুলি করতেছে আর কিরিচ নিয়া নারায়ে তাকবির বইলা কয়েকশো উন্মক্ত বিহারী রাজাকার দৌড়াইয়া আসতেছে আর আমির মিয়া ওইখানে দাড়ায়া দাড়ায়া তাদের সংখ্যা গুনবো আর চেহারা মুখস্ত করবো? মাথা ঠিক আছে তো ভাইজান? জহির রায়হানের ছেলে নিজেই তো বাইর করছে বাবা কিভাবে মরছে। নাকি সেও মুজিবের দালাল?

১০১. ১৭ ই আগস্ট, ২০০৯ দুপুর ২:০০
রোহান বলেছেন: জাতি জানতে চায় দেখি সবখানেই পায়ে পাঁড়া দিয়া ক্যাচাল করতে যায়...

পিয়াল ভাই, এক কলিগের সাথে আলোচনা হচ্ছিলো ৭১ নিয়া, তো কিছু জিনিসের ভালো রেফারেন্স খুঁজতে আপনার ব্লগে, আইসা এই পোষ্ট দেখলাম। আর সরাসরি প্রিয়তে :)
১৭ ই আগস্ট, ২০০৯ দুপুর ২:৩৯

লেখক বলেছেন: এক সময় অনেক কিছু নিয়াই লেখছি, পাবেন অনেক কিছুই

১০২. ১৭ ই জানুয়ারি, ২০১০ বিকাল ৫:৩৭
সুবিদ্ বলেছেন: তুলনামূলকভাবে ব্লগে নতুন হওয়ায়ই বুঝি অনেকদিন পর চোখে পড়লো লেখাটা.....

তবে দেরীতে হলেও কৃতজ্ঞতা জানাচ্ছি বিষয়টা তুলে ধরার জন্য
১০৩. ২৭ শে মার্চ, ২০১০ দুপুর ১২:৫৫
এ. এস. এম. রাহাত খান বলেছেন: ভাই কি বলব!
মুজিব নাকি চেয়ার দিয়া স্পিকাররে খুন করেছিল... এই প্রপাগান্ডা আমি ২০ বছর বয়স পর্যন্ত শুনেছি... তার পর বিবিসি এর আর্কাইভে আসল কাহীনি শুনে থ!
এরা মিথ্যারে ১০০ বার না ১০০০০০০০০ বার বলে বলে সবাইরে বোকা বানাইয়া আর কত কাল রাখব!
১০৫. ১৯ শে এপ্রিল, ২০১০ রাত ১:১০
বিপরীত স্রোত বলেছেন:
এ পোষ্ট মিস হয়ে গেছিল ধন্যবাদ আপনাকে
১০৬. ১৪ ই ডিসেম্বর, ২০১০ সকাল ১১:৩৪
দ্বিতীয়নাম বলেছেন: আজকের দিনে এইটা উপরে থাকা দরকার 8-|
১০৮. ৩১ শে জানুয়ারি, ২০১২ রাত ১:০৫
মেটালিক মোস্তাফিজ বলেছেন: খুবই চমৎকার লেখা। খুব ভালো লাগল। পিয়াল ভাই'চালিয়ে যান। আপনার মত মানুষ আছে দেখেই আমরা এখনো স্বপ্ন দেখতে পারি এই দেশটাকে নিয়ে। আমার যদি ক্ষমতা থাকত আপনার দুইটা হাত সোনা দিয়ে বাধাই করে দিতাম।

 

মোট সময় লেগেছে ১.১৩৫১ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
বন্ধুত্বে উদার, শত্রুতায় নির্মম : কিছু করার নাই, রাশির দোষ
........................
জামাতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবির সম্পর্কে মহানবীর (দঃ) সতর্কবাণী :

শেষ...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ