আমার প্রিয় পোস্ট

অতীত খুড়ি, খুঁজে ফিরি স্বজাতির গুলিবিদ্ধ করোটি

একাত্তরে মীর কাশেম আলী : উতসর্গ আমি সাগর

০১ লা অক্টোবর, ২০০৭ সন্ধ্যা ৬:৪২

শেয়ারঃ
0 22 0

সহযোদ্ধা আমি সাগর ইসলামী ব্যাংকের কর্ণধার মীর কাশেম আলীকে নিয়ে একটি পোস্ট দিয়েছেন । এতে তার স্বাধীনতা যুদ্ধকালীন ভূমিকা নিয়ে কিছু তথ্য সংযোজন করা হলো।

একাত্তরে চট্টগ্রাম গনহত্যার নায়ক, রাজাকার মীর কাশেম আলী এখন শত কোটি টাকার মালিক, রাবেতার কান্ট্রি ডিরেক্টর, ইবনে সিনা ট্রাস্টের কর্ণধার। ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রন তার হাতে। আজকের এই ধনকুবের রাজকারের সূচনা একেবারে দীনহীন অবস্থা থেকে। মানিকগঞ্জের হরিরামপুর থানার চালা গ্রামের পিডাব্লিউডি কর্মচারী তৈয়ব আলীর চার ছেলের মধ্যে দ্বিতীয় মীর কাশেম। ডাক নাম পিয়ারু, সবাই চিনে মিন্টু নামে। স্বাধীনতা যুদ্ধের আগে পিতার চাকুরির সুবাদে চট্টগ্রাম গিয়েছিল পড়তে। চট্টগ্রাম কলেজের ছাত্র থাকার সময় জড়িয়ে পড়ে মওদুদীর মৌলবাদী রাজনীতিতে। জামায়াতের অঙ্গসংগঠন ইসলামী ছাত্র সংঘের দায়িত্ব পায় স্বাধীনতার আগে।

৭১ সালে স্বাধীনতা যুদ্ধের সময় জামায়াত পক্ষ নেয় পাকিস্তানের। রাজাকার অর্ডিন্যান্স জারির পর জামায়াতে ইসলামী তাদের ছাত্র সংগঠন ছাত্র সংঘের নেতাদের স্ব স্ব জেলার রাজাকার বাহিনীর প্রধান নিযুক্ত করে। সেই সুবাদে মীর কাশেম আলী চট্টগ্রাম জেলার প্রধান হয়। চট্টগ্রাম জেলার সমস্ত রাজাকারী কর্মকাণ্ডের নাটের গুরু ছিল সে। ‘৭১ এর ২ আগস্ট চট্টগ্রাম মুসলিম ইন্সটিটিউটে তার নেতৃত্বে স্বাধীনতা বিরোধী সমাবেশ আয়োজন করা হয়। সভাপতি হিসেবে সে তার ভাষণে বলে গ্রামে গঞ্জে প্রতিটি এলাকায় খুঁজে খুঁজে পাকিস্তান বিরোধীদের শেষ চিহ্নটি মুছে ফেলতে হবে।

তার স্বাধীনতা বিরোধী তৎপরতার সময় ছাত্র সংঘের নতুন প্রাদেশিক পরিষদ গঠন হয়। মীর কাশেম হয় তার সাধারণ সম্পাদক। ছাত্র সংঘের নেতারা শুরু থেকেই বুদ্ধিজীবি হত্যার পরিকল্পনা করতে থাকে। নভেম্বরে ঘটা করে পালিত হয় বদর দিবস। এদিন বায়তুল মোকাররমে ছাত্র সংঘের সমাবেশে মীর কাশেম্ আলী বলে, পাকিস্তানীরা কোনো অবস্থাতেই হিন্দুদের গোলামী করতে পারে না। আমরা শেষ রক্তবিন্দু দিয়ে হলেও পাকিস্তানের ঐক্য ও সংহতি রক্ষা করব।

৪ ডিসেম্বর ইয়াহিয়া খান জরুরী অবস্থা জারির পর মীর কাশিম এক বিবৃতি দিয়ে বলে হিন্দুস্তানকে হুশিয়ার করে দিতে চাই পাকিস্তান ভাঙতে এলে হিন্দুস্তান নিজেই নিশ্চিহ্ন হয়ে যাবে। দেশপ্রেমিক সকলে শত্রুর বিরুদ্ধে মরন আঘাত হানুন। এরপর শুরু হয় বুদ্ধিজীবি হত্যার পরিকল্পনা। মীর কাশেমের নির্দেশে চট্টগ্রামের টেলিগ্রাফ অফিসের লাগোয়া ডালিম হোটেলে রাজাকার বাহিনীর বন্দি শিবির খোলা হয়। বহু লোককে ওখানে এনে খুন করা হয়। পানির বদলে অনেক বন্দীকে খাওয়ানো হতো প্রস্রাব। ১৭ ডিসেম্বর সেখান থেকে সাড়ে তিনশ বন্দীকে প্রায় মৃত অবস্থায় উদ্ধার করা হয়। বুদ্ধিজীবি হত্যার তালিকা প্রণয়নকারীদের অন্যতম ছিল মীর কাশেম আলী।

স্বাধীনতার পর মীর কাশেম পালিয়ে ঢাকা চলে আসে। মিন্টু নামে নিজেকে পরিচয় দিত, বলত সে মুক্তিযোদ্ধা। কিন্তু চিহ্নিত হয়ে পড়ার পর আরেক ঘাতক মঈনুদ্দিনের সঙ্গে পালিয়ে চলে যায় লন্ডন। সেখান থেকে সৌদি আরব। সেখানে স্বাধীনতা বিরোধীদের সংগঠিত করতে থাকে। বঙ্গবন্ধু হত্যার পর দেশে ফিরে আসে মীর কাশিম। একটি উল্লেখযোগ্য ঘটনা হলো মুশতাক সরকার মুজিবের ঘাতকদের বাচাতে ইনডেমনিটি অধ্যাদেশ জারির পাশাপাশি প্রত্যাহার করে নেয় দালাল আইন। জিয়ার শাসনামলে নতুন করে সংগঠিত হয় ইসলামী ছাত্র সংঘ, নাম বদলে হয় ইসলামী ছাত্র শিবির। ছাত্র শিবিরের প্রথম কেন্দ্রীয় সভাপতি হয় মীর কাশেম আলী। এরপর রোহিঙ্গা পুনর্বাসনের নামে রাবেতা আল ইসলামী গড়ে তুলে। মধ্যপ্রাচ্যের দেশগুলোর টাকায় আস্তে আস্তে বানায় ইসলামী ব্যাংক, ইবনে সিনা ট্রাস্ট ও ইবনে সিনা ফার্মাসিউটিকালস। জামাতে ইসলামী ও শিবিরের আয়ের এবং কর্মসংস্থানের বড় উৎস হয়ে দাঁড়ায় এসব প্রতিষ্ঠান।

তথ্যসূত্র : মুক্তিযুদ্ধ কোষ/ তৃতীয় খন্ড
সম্পাদক : মুনতাসীর মামুন

 

সর্বশেষ এডিট : ১০ ই জুন, ২০০৮ ভোর ৪:৫৯ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০১ লা অক্টোবর, ২০০৭ সন্ধ্যা ৬:৫০
আমি সাগর বলেছেন: সহযোদ্ধা, সাথেই আছি।

২. ০১ লা অক্টোবর, ২০০৭ সন্ধ্যা ৬:৫২
ঝড়ো হাওয়া বলেছেন: এই হইল দেশের অবস্থা !
ধন্যবাদ @ পিয়াল ভাই
৩. ০১ লা অক্টোবর, ২০০৭ সন্ধ্যা ৬:৫৯
সারওয়ারচৌধুরী বলেছেন: ধন্যবাদ। এই তথ্য জানা ছিলো না।
৫. ০১ লা অক্টোবর, ২০০৭ সন্ধ্যা ৭:১০
রংতুলি বলেছেন: অমি ,ধন্যবাদ দেওয়ার দুঃসাহস আমি দেখাব না ।
হতাশার মাঝে আশার আলো দেখতে পাচ্ছি কারণ এখনো আমরা মীর জাফর, মীর কাশেম দের চিনি ।
৬. ০১ লা অক্টোবর, ২০০৭ সন্ধ্যা ৭:১৪
নুরুজ্জামান লাবু বলেছেন: ধন্যবাদ পিয়াল ভাই, কুত্তার বাচ্চাদের মুখোশ উন্মোচন করে দিন।
৭. ০১ লা অক্টোবর, ২০০৭ সন্ধ্যা ৭:২০
চে বলেছেন: পিয়াল, ধন্যবাদ। চালিয়ে যান। লাবু, আবেগ সংবরন করতে না বলতে পারলে শুধু পড়ুন। মন্তব্য করবেন না।
৯. ০১ লা অক্টোবর, ২০০৭ সন্ধ্যা ৭:২৩
ঘোর বলেছেন: অমি ভাই, আপনার ই-মেইল এ্যাড্রেসটা দেন!
গেজেট সংক্রান্ত মালটা পাঠাচ্ছি। আর মেইলে আপনার মোবাইল নম্বরটাও দিয়েন। যোগাযোগ করবো।
১১. ০১ লা অক্টোবর, ২০০৭ সন্ধ্যা ৭:৩০
অমি রহমান পিয়াল বলেছেন:
১২. ০১ লা অক্টোবর, ২০০৭ সন্ধ্যা ৭:৩১
বিপ্লব রহমান বলেছেন: গুরুত্বপূর্ণ লেখা। পিয়াল ভাইকে আন্তরিক ধন্যবাদ, শ্রদ্ধা।

আমি সামান্য যোগ করি। ...মীর কাশেম আলীর ইসলামী ব্যাংক 'দৈনিক নয়া দিগন্তের' অর্থের প্রধানতম যোগানদার। তারা এখন বেসরকারি টিভি চ্যানেল ‌'দিগন্ত টিভি' বের করার উদ্যোগ নিয়েছে।...
১৩. ০১ লা অক্টোবর, ২০০৭ সন্ধ্যা ৭:৪৫
নাভদ বলেছেন: ৫...পিয়াল ভাই ও বিপ্লব ভাইকে অনেক ধন্যবাদ..
১৪. ০১ লা অক্টোবর, ২০০৭ সন্ধ্যা ৭:৪৬
মহা পাজি বলেছেন: ১. মতিউর রহমান নিজামী (সারা পাকিস্তান প্রধান)
২. আলী আহসান মুহম্মদ মুজাহিদ (পূর্ব পাকিস্তান প্রধান)
৩. মীর কাসেম আলী (প্রথমে চট্টগ্রাম জেলা প্রধান ছিলেন, পরে আল বদর বাহিনীর নেতৃত্বের তৃতীয় পদ লাভ করেন)
৪. মোহাম্মদ ইউনুস
৫. মোহাম্মদ কামারুজ্জামান (বদর বাহিনীর প্রধান সংগঠক)
৬. আশরাফ হোসাইন (বদর বাহিনীর প্রতিষ্ঠাতা ও ময়মনসিংহ জেলা প্রধান)
৭. মোহাম্মদ শামসুল হক (ঢাকা শহর প্রধান)
৮. মোস্তফা শওকত ইমরান (ঢাকা শহর বদর বাহিনীর অন্যতম নেতা)
৯. আশরাফুজ্জামান খান (ঢাকা শহর বদর বাহিনীর হাইকমান্ড সদস্য এবং বুদ্ধিজীবি হত্যাকান্ডের চিফ এক্সিকিউটর : প্রধান জল্লাদ) ১০.আ.শ.ম রুহুল কুদ্দুস (ঢাকা বদর বাহিনীর অন্যতম নেতা)
১১.সরদার আবদুস সালাম (ঢাকা জেলা প্রধান)
১২.খুররম ঝা মুরাদ (লন্ডনে এখন জামাতের প্রধান সমন্বয়কারী)
১৩. আবদুল বারী (জামালপুর প্রধান)
১৪. আবদুল হাই ফারুকী (রাজশাহী জেলা প্রধান)
১৫. আবদুল জাহের মোহাম্মদ আবু নাসের (চট্টগ্রাম জেলা প্রধান)
১৬. মতিউর রহমান খান (খুলনা জেলা প্রধান)
১৭. চৌধুরী মঈনুদ্দিন (বুদ্ধিজীবি হত্যাকাণ্ডের অপারেশন ইনচার্জ, জামাতের সাপ্তাহিক দাওয়াত পত্রিকার সম্পাদক ও লন্ডনে জামাতের প্রধান সংগঠন দাওয়াতুল ইসলাম নেতা) এছাড়া ঢাকা শহর বদর বাহিনীর দুই নেতা নুর মোহাম্মদ মলি্লক ও একে মোহাম্মদ আলী এবং রাজশাহী জেলা বদর বাহিনী প্রধান মাজহারুল ইসলামের বর্তমান অবস্থান জানা যায়নি।


১৫. ০১ লা অক্টোবর, ২০০৭ সন্ধ্যা ৭:৫০
মহা পাজি বলেছেন: তথ্যসূত্র: জন্মযুদ্ধ
১৬. ০১ লা অক্টোবর, ২০০৭ রাত ৮:০০
মহা পাজি বলেছেন: বস্ জন্মযুদ্ধ মত এতো সুন্দর একটা ওয়েবসাইট বানাবার জন্য আপনাকে ধন্যবাদ।
১৮. ০১ লা অক্টোবর, ২০০৭ রাত ৮:১৮
শওকত হোসেন মাসুম বলেছেন: সবারই এসব তথ্য জানা প্রয়োজন
১৯. ০১ লা অক্টোবর, ২০০৭ রাত ৮:২২
এ এক অন্য আই বলেছেন: ধন্যবাদ। সব রাজাকারদের মুখোশ উন্মোচন করে দিন।
২০. ০১ লা অক্টোবর, ২০০৭ রাত ৮:৩২
ইবনে সালাম বলেছেন: এত প্রমান থাকার পরও পিয়াল মিয়ারা চুপচাপ কেন? তারা কি বদর আজিজের মত একটা মামলা করার যোগ্যতাও রাখে না?
২১. ০১ লা অক্টোবর, ২০০৭ রাত ৮:৩৪
ডক্টর ইভিল বলেছেন: ইবনে সালাম জামাতের সমর্থক এর হাতে ইসলাম নিরপাদ নয়। একে ইগনোর করুন

২২. ০১ লা অক্টোবর, ২০০৭ রাত ৮:৫৭
মাহবুব রনী বলেছেন: ধন্যবাদ পিয়াল ভাই। অনেক কিছু জানতে পারলাম।
২৩. ০২ রা অক্টোবর, ২০০৭ সকাল ১১:৫০
অভিক শাওন বলেছেন: ছারোয়ার ছাহেব অাপনের অনেক কিছু এখনো অজানা।ভন্ডামি কিন্তু ভন্ডামিই।তা রগ কেটে হোক বা পকেট কেটে হোক,রাজনীতির অাবরনে হোক কিংবা প্রেমিকের অাবরনে হোক।
২৪. ০২ রা অক্টোবর, ২০০৭ দুপুর ১২:৩১
মোসতফা মনির সৌরভ বলেছেন: ৫,ভাল পোস্ট। কিছুদিন আগ পর্যন্ত আমিও জানতাম না। এর মাঝে আম্মুর ইসলামী ব্যংক এ একাউন্ট খোলার কথা ছিল। যখন শুনলাম এই কাহিনী আরেকজনের কাছ থেকে, আর ঐ দিকে যাইনি। সবাইকে সচেতন করা দরকার। আমাকে কি কেউ জন্মযুদ্ধের ওয়েব এড দিবেন?
এদের সবার বর্তমান কর্মকান্দ জানা থাকলে এদের প্রতিরোধে সুবিধা হত।
২৬. ০২ রা অক্টোবর, ২০০৭ রাত ১১:৫৫
এস্কিমো বলেছেন: রাজাকার মুক্ত বাংলাদেশ চাই।
২৯. ০৭ ই অক্টোবর, ২০০৭ ভোর ৪:৩৩
সুপান্থ রহমান বলেছেন: জামাতি মিডিয়ায় যেসব তথাকথিত প্রগতিশীল সাংবাদিক চাকরী করে তাদরে জন্য রইল ঘৃণা আর ঘৃণা.........আর জামাতিদের জন্য একদলা থু থু...
৩০. ২৭ শে অক্টোবর, ২০০৭ বিকাল ৪:৫০
রাজিব মোস্তাফিজ বলেছেন: পিয়াল ভাই , অসংখ্য ধন্যবাদ বস।
৩১. ২৭ শে অক্টোবর, ২০০৭ বিকাল ৫:১৮
নিজেরআয়না বলেছেন: ধন্যবাদ অমি রহমান পিয়াল।
এই রাজাকার নাকি বুড়া বয়সে আরেকটা বিয়া করছে? নতুন বউরে নিয়া ধানমন্ডিতে থাকে। এই ব্লগে আওরঙ্গজেব আর তার সাথীরা ভালো কইতে পারবো।
এদের যুদ্ধাপরাধের তথ্য-প্রমাণ নিয়ে আমরা আদালতে মামলা করবো। রাজাকারের কোনো গোষ্ঠী এদেশে আর বড় গলায় কথা বলতে পারবে না।

৩৪. ২৪ শে ডিসেম্বর, ২০০৭ সন্ধ্যা ৬:৫৬
মদনবাবু বলেছেন: ধন্যবাদ। কাশেমরে খজতেছিলাম । পাইছি এবার।
৩৬. ৩০ শে আগস্ট, ২০০৮ সন্ধ্যা ৬:৩৩
জুয়েল রানা বলেছেন: বর্জনের কি আছে। না দেখলেই হয়।
৩৭. ৩০ শে আগস্ট, ২০০৮ সন্ধ্যা ৬:৪০
চাচামিঞা বলেছেন: ভালো জিনিষ, প্রিয়তে রেখে দিলাম।
৩৮. ৩০ শে আগস্ট, ২০০৮ রাত ১১:০০
নিরক্ষর বলেছেন: অনেক কিছূ জানলাম।
৩৯. ০২ রা ডিসেম্বর, ২০০৮ ভোর ৪:২৫
সেলটিক সাগর বলেছেন:
এই নোংরা লোকটি ঢাকা ৮ (রমনা) থেকে এবার জামাতের প্রার্থী। একে হারাতেই হবে এই ডিসেম্বর মাসে..।
৪১. ০২ রা ডিসেম্বর, ২০০৮ ভোর ৪:৪২
সেলটিক সাগর বলেছেন:
বিষাক্ত মানুষ বলেছেন: একে হারাতেই হবে
-----------------------------------------------

একটা ফেইসবুক/ ওয়েব/ ইমেইল ক্যম্পেন গড়ে তুললে কেমন হয়?
৪২. ০২ রা ডিসেম্বর, ২০০৮ ভোর ৪:৪৬
বিষাক্ত মানুষ বলেছেন: এইটা ভালো প্রস্তাব । এর সাথে সাথে ঐ আসনের যত পরিচিত মানুষ আছে সবাইকে বিষয়টা বুঝাতে হবে ।
আমি আজকের থেকেই ফোনে যোগাযোগ শুরু করে দিব

হারামিদের আর উঠতে দেয়া যাবে না ।
৪৩. ২৩ শে অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৬:৪০
জেমস্ বন্ড বলেছেন: আরিফুর রহমানকে মুক্তি দেওয়ার দাবী করছি।
৪৫. ২৯ শে অক্টোবর, ২০০৯ দুপুর ১২:২৩
নাজমুল আহমেদ বলেছেন:

সেই দিনের আশায় আছি যেই দিন দেখব এই সমস্ত কুত্তার বাচ্চার ফাঁসীর কাষ্ঠে জুলছে।



পিয়াল ভাই'কে আর ধন্যবাদ দিয়ে আর ছোট করব না।
৪৬. ১৬ ই জানুয়ারি, ২০১০ বিকাল ৩:২৮
রাজিববাবা বলেছেন: - দিছে কোন বেজন্মা রা
৪৯. ০৯ ই মে, ২০১০ সন্ধ্যা ৬:৫৩
াহো বলেছেন: অসংখ্য ধন্যবাদ
৫০. ১৬ ই সেপ্টেম্বর, ২০১০ দুপুর ১:০৪
র হাসান বলেছেন: ভালো পোষ্ট! প্লাস+++++

Free Bangladesh travel information

 

মোট সময় লেগেছে ১.৩১৯৭ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
বন্ধুত্বে উদার, শত্রুতায় নির্মম : কিছু করার নাই, রাশির দোষ
........................
জামাতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবির সম্পর্কে মহানবীর (দঃ) সতর্কবাণী :

শেষ...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ