somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এক সন্ধ্যায় জয় গোস্বামী

০৬ ই নভেম্বর, ২০০৭ বিকাল ৫:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

উনাকে দেখলে আমার ক্যালকুলাসকে মনে পড়ে! টিনটিনের আলাভোলা কানে কালা প্রফেসর। বাস্তবের জয় গোস্বামী তারো বেশি। আমাদের প্রজন্মের প্রবাদপ্রতীম। আমার জীবনানন্দ কিংবা রবীন্দ্রনাথ (এ তুলনা একান্তই আমার)। অমনিবুকসের রিডিং সার্কেলে তার আসার খবর পেয়ে দেরি করিনি। অফিসের আধকরা কাজের লিস্টি কাগজে লিখে পিসির উপর ট্যাগ করে রেখে দিলাম রম্যর জন্য। আমি ছুট জয়ের খোজে, তার নাগালের মধ্যে যেতে।

গিয়ে খানিকটা মন খারাপ। শূনি জয় আসছেন না। আসার কথা সৈয়দ হকেরও। তিনিও না। অমনিবুকসের এই আড্ডাটা ঢাকা বিশ্ব বিদ্যালয়ের ইংরেজী বিভাগের। কিছু অধ্যাপক আসেন তাদের মুধুসুদনীয় চর্চা নিয়ে। কিছু টিচারস পেট থাকে সবান্ধবী হাহাহিহি করে যে কোনো বাক্যে। তেলে মাখা তালিয়া বাকিদের চেয়ে জোরে বাজে। একটু অনুগ্রহ, একটু ভালো নাম্বার। আহারে।

কায়সার হক যত ভালো লেখেন, তার চেয়ে পড়েন ভালো। উল্টোটা খাটে খন্দকার আশরাফ হোসেনের ক্ষেত্রে। উনার নুরজাহান চোখে জল আনা কবিতা, অনুবাদটা একদমই ছোঁয় না। খাদেমুল হোসেন একটি ছোটো গল্প পড়লেন- আউল। ভালোই। এবং স্লিভলেস ব্লাউজে সুগন্ধী মাখা বিগতযৌবনারাও তাদের রচনা শোনালেন। কি জন্য বসে ছিলাম জানি না। তবে বসেছি যেহেতু শুনতে তো দোষ নেই।

এরই মধ্যে জয় এলেন। বাঙলাভাষীদের ইংরেজী চর্চায় তার অরুচি নেই। থাকার কথাও নয়। স্কাই লেভিন তার কিছু কবিতা অনুবাদ করেছেন। সৎ স্বীকারোক্তি, আমি ভালো পাইনি। মাঝে চা-নাস্তা। এরপর সেই বিনয়কণ্ঠে সুরম্য কাব্য। শুরুটাই দারুন_ আমি এই ব্যাগ ভরে কবিতা নিয়ে এসেছি আপনাদের শোনাবো বলে।

একজন কবি তার কবিতাকে সবচেয়ে ভালো বোঝেন। প্রতিটা শব্দ ও অক্ষরের ব্যঞ্জনা তারই শুধু জানা। তাই আবৃত্তিকার যখন কবি নিজে তখন সোনায় সোহাগা। জয় পড়লেন। বাটার পোষাক দিয়ে শুরু করলেন। মেঘ বালিকা, কি কি মনে পড়ে। আয়োজকরা জানালেন হাতে সময় কম, জায়গা ছেড়ে দিতে হবে। তাছাড়া মঙ্গলবার পাবলিক লাইব্রেরিতে কবি কবিতা পড়বেন, সেখানে শুনে নেয়া যাবে প্রাণভরে। তাতে কি মনভরে। কোথায় বারোয়ারি সভা! আর কোথায় স্পর্শ দূরত্বে জয় গোস্বামী। টেলিপ্যাথি না কাকতালীয় জানি না। আমার প্রিয় দুটো কবিতা দিয়ে শেষ করলেন জয়। প্রাক্তন আর এই একটা দুপুর।

(একটা আর্জি রইল, দেশ-এর '৯৮ পুজা সংখ্যায় বোধহয় বেরিয়েছিল এই একটা দুপুর কবিতাটা। কারো কাছে থাকলে তুলে দিলে কৃতজ্ঞ থাকব। )

জয় উঠলেন। একরাশ মুগ্ঘতা সঙ্গী করে ফের ছুটি নিত্যকার ছাপোষা জীবনে।
সর্বশেষ এডিট : ১৪ ই জুলাই, ২০০৮ রাত ৯:০৭
১৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অনুকুলে নয় শেখ হাসিনা (আপা) প্রতিকুল পরিস্থিতিতেই বেশি অকুতোভয়।

লিখেছেন ক্লোন রাফা, ১২ ই জুন, ২০২৬ সকাল ১০:০৪




একদিকে তিনি ঘোষণা দিয়েছেন তিনি দেশে ফিরছেন, আরেকদিকে তিনি প্রায় নিশ্চিন্ন করে দেয়া আওয়ামী লীগকে পুনর্গঠন করে ফেলেছেন! এবং সেই সঙ্গে তিনি আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের অগণতান্ত্রিক, ভয়ঙ্কর এবং অবৈধ রাজনৈতিক... ...বাকিটুকু পড়ুন

বিএনপির আবালীপনা।

লিখেছেন তানভির জুমার, ১২ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮

বিএনপি ৫০ হাজার নাচের শিক্ষক নিয়োগ দিতে যাচ্ছে। যার পেছনে ১০ বছরে ব্যায় হবে ১৫ হাজার কোটি টাকা। যা দিয়ে ফুল প্যাকেজ ৩০ টি জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান... ...বাকিটুকু পড়ুন

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

লিখেছেন নতুন নকিব, ১২ ই জুন, ২০২৬ সকাল ১১:২৪

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

অন্তর্জাল থেকে নেওয়া।

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় সারা দেশ শোকাহত। এতগুলো নিষ্পাপ প্রাণের মৃত্যু নিঃসন্দেহে অত্যন্ত বেদনাদায়ক... ...বাকিটুকু পড়ুন

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

×