আমার প্রিয় পোস্ট
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্যসেন স্কোয়াড - টেকনলজী
- মুক্তিযুদ্ধে সেক্টর ও ফোর্স অধিনায়ক জিয়াউর রহমানের বিরুদ্ধে গৃহীত সরকার/ সিইনসি ওসমানীর তিনটি পদক্ষেপ ও আমার জিজ্ঞাসা - নুরুজ্জামান মানিক
- যে কারনে পিলখানা হত্যাকান্ড এবং সাম্প্রতিক ছাত্রলীগ কর্মী হত্যাকান্ড ভয়ঙ্করভাবে একই রকম - রাজিয়েল
- "তাহারা এবং তদ্ সংক্রান্ত সুপ্রবচন": ইহা একটি সম্পূর্ণ রাজনৈতিক ছড়া, পঠন কালে নর্তন বাঞ্ছনীয় - মতিউর রহমান সাগর
- ঊনসত্তুর থেকে পচাঁত্তুর-'৭১এ যাদের বয়স তিনের কম ছিল তাদের থেকে সামুর কনিষ্ঠতম ব্লগারটিকে উৎসর্গীকৃত-পর্ব ৩ - ত্রিশোনকু
- বঙ্গবন্ধুর খুনিদের পৃষ্ঠপোষকতা করেছেন যারা!!! - তাহের
- আবারো স্বদেশপ্রেমের পরিচয় দিল শিবির। - সানুনয়
- পল গোয়েবল বিগ লাই থিওরী,৩৫ বছর ধরে লালন করা কয়েকটি মিথ্যা । ইতিহাসের কাঠগড়ায় যখন সত্য । - আশমএরশাদ
- একজন হিন্দুর হিন্দু হয়ে ওঠা-১ - রাজ মো, আশরাফুল হক বারামদী
- একটি বিজয় দিবসের গল্প। (প্রথম পর্ব) - হাসান শহীদ ফেরদৌস
- বাংলাদেশে দূতাবাসে ভারতীয় কম্যান্ডো? - দিগন্ত
- জামাত দিচ্ছে মুক্তিযোদ্ধার সংবর্ধনা : আসুন আলোচনা হোক - শিপন আবদুর রাজ্জাক
- দরদী হইও মাগো দরদী হইও, সময়ে সময়ে মাগো পাষানী হইও। - অধ্যায়
- কাঁকন বিবিঃ খাসিয়া মুক্তি বেটি - ইফতেখার.আমিন
- একসাথে একাধিক ইয়াহু মেসেন্জারে লগ ইন করুন!!

- ইসানুর
- দৈনিক রাজাকার - সবাক
- আমি হৃদয়ের কথা বলিতে ব্যাকুল! (আওয়ামী লীগ বনাম বিএনপি)
- নাফিস ইফতেখার
- অত:পর কোথায় পালাবে তুমি? - তাজা কলম
- লুকালরে আমি ভালা পাই যে কারণে - স্ট্যানলি কুবরিক
- কিভাবে সেপ থাকবেন , তাঁর লেটেস্ট গাইড - স্ট্যানলি কুবরিক
- সেঞ্চুরির স্বপ্ন দেখি - স্ট্যানলি কুবরিক
- চাঁদ, পাহাড় ও ফরাসী স্বপ্ন - লাল দরজা
- নিউজউইকে সেক্টর কমান্ডার নাজমুল হকের দুষ্প্রাপ্য সেই সাক্ষাৎকার - ফিউশন ফাইভ
- আসুন, গড়ে তুলি জ্ঞানের ভাণ্ডার - রাগিব
- তেল গ্যাস নিয়ে ব্লগার মেঘনাদ এর অপমানজনক উত্তরের জবাবে আমার মত - সায়েমুজজ্জামান
- সামহোয়্যারে যা ঘটলো, যা ঘটবে তার 'পেছনের কারণ' - Arild, you MUST read this - ধুসর গোধূলি
- ব্লগে বিরাজমান অস্থিরতা বিষয়ে দৃষ্টি আকর্ষণ !! - নোটিশবোর্ড
- বদরের যুদ্ধের প্রেক্ষাপট: ডাকাতি-লুট না অত্যাচারিতের অধিকার আদায়? - জ্বিনের বাদশা
- কবিতারা…….. - শওকত হোসেন মাসুম
- মহামান্য ঈশ্বরের ডিম সংকট [একটি নিরাপদ পোস্ট] - খেজুর কাঁটা
- অগভীর ভাবনা - বামান্দোলনের ব্যর্থতা - রাসেল ( ........)
- হুমায়ুন আজাদের কিছু নির্বাচিত প্রবচন - জানজাবিদ
- আমিই স্বাধীনতার ঘোষক
**একটি ঐতিহাসিক পোস্ট** - নাফিস ইফতেখার
- ভার্চুয়াল রা(ড়া)জাকার নিধন , বাস্তব প্রেক্ষিত ও আমার ব্যাক্তিগত মিশন - |জনারন্যে নিসংঙগ পথিক|
- আমার প্রেমিকারা - হুমায়রা পর্ব
- ~স্বপ্নজয়~
- ব্লগ বাসী আপনারা কেমন আছেন?- মাতলামি দেখতেছি, হাসতেছি - জমির মাতব্বর
- গ্রামীনফোন মোডেম দিয়ে অন্য অপারেটরের(একটেল, বাংলালিংক,ওয়ারিদ) ইন্টারনেট ব্যাবহার - ফরহাদুল কবির
- জামাতের নেতারা বলে কি আর করে কি !? (শিক্ষাব্যবস্থা নিয়ে জামাতি ভন্ডামির চালচিত্র
) - সেলটিক সাগর
- সে দিন অপরাজেয় বাংলার দিকেও তাক করে রাখা ছিল একটা ট্যাংন্ক... - লাল দরজা
- আমায় ক্ষমা করে দিও, বঙ্গবন্ধু। - রন্টি চৌধুরী
- আমার স্মৃতিতে হুমায়ুন আজাদ: যেভাবে তাকে হাসপাতলে নিয়েছিলাম এবং পরবর্তী ঘটনাগুলো... - হাসান শরিফ
- বাংলার তাজ- তাজউদ্দীন আহমদ - ইফতেখার.আমিন
- একটি গুরুত্বপূর্ণ আলোচনা(পুরো সামহোয়্যর ইন ব্লগের দৃষ্টি আকর্ষন করছি) - েমেহদী হাসান
- বিভিন্ন প্রকারের ব্লগার (একটি জেরী-আউলা-তানজু প্রযোজনা) - আউলা
- জেনারেল অরোরার কাছে পাকিদের আত্মসমর্পণ এবং সে অনুষ্ঠানে ওসমানীর অনুপস্থিতি প্রসঙ্গ - নুরুজ্জামান মানিক
- ঘূর্ণাবর্তনের রাজনীতি। - সালাহ্ উদ্দিন শুভ্র
- ফরহাদ মজহারঃ নাস্তিক মোল্লা - মোস্তাফিজ রিপন
- আমি যে কারণে ল্যাম্পপোষ্টের আচরণ সমর্থন করছি না। - রাসেল ( ........)
- কার কার মনে আছে নাজিয়া হাসানকে? - ইমন জুবায়ের
- বানান ও লেখ্যরীতি : প্রথম আলোর একটি আদি স্টাইল শিট - ফিউশন ফাইভ
- জামাতে ইসলামকে ভুটাইলে যে ফায়দাগুলা পাইতাম - মাতাল মাহবুব
- দুঃখিত, আমি এই জাতীয় কীটদের আমাদের মাঝখানে দেখতে চাই না - হাসিব
- গল্পঃ বসন্ত শেষে - আকাশ_পাগলা
- টিপাইমুখ, টেকনিক্যাল দিকটা চিন্তা করুন, কার ক্ষতি কে করছে? - হমপগ্র
- রাজকন্যার কাছে বাবার কৈফিয়ত... - অমি রহমান পিয়াল
- একটি জিনিস বানাতে দীর্ঘ সময় নিলেন ঈশ্বর। কি সেই জিনিস!!....? - মাহবুবুল ইসলাম (সুমন)
- এখনই সময় পা ধরে মাফ চাওয়ার। - মাথামোটা
- নীতিতে অটল এবং প্রতিজ্ঞাবদ্ধ, তাই হার মানব না। - মাথামোটা
- ত্রিভুজের কিছু প্রশ্নের উত্তর আমি যেমন জানি - জমির মাতব্বর
- অতপর ভুল স্বীকার করিলে তাহাকে হত্যা করা হইলো - ঝরা পাতা
- ছবি এডিটিং এর কিছু প্রয়োজনীয় সাইট - বোকা ছেলে
- মিথ্যার বেসাতি : নীল আর্মস্ট্রং এর মুসলিম হয়ে ওঠার ইসলামী কল্পকাহিনী - লাইটহাউজ
- বিয়া ব্লগীং, থুক্কু বিবাহের ছবি - অন্যমনস্ক শরৎ
- সাপ্তাহিক ব্লগ সমাচার এই যে # ৯ই মে, ২০০৯
- নাফিস ইফতেখার
- একটা গোপন অথচ দরকারী পরামর্শ - লেখাজোকা শামীম
- কবি - শিমুল সালাহ্উদ্দিন
- ছাত্রশিবির কি রাজাকার? - নুসরাত জাহান যুথি
- Anatomy of জামাতে ইসলামী ও কিছু সোজা-সাপটা কথা - পাললিক মন
- টেকনো আর ইলেকট্রনিকা :: খারাপ না, চলে - শূন্য আরণ্যক
- ১৯৭৫ সালে বঙ্গবন্ধুর হত্যার সময় যেই যুদ্ধাপরাধীরা জেলে ছিলেন তাদের বিচার করা হোক আগে - লেখাজোকা শামীম
- ইতিমধ্যে দন্ডিত যুদ্ধাপরাধীদের এখনও বিচারের আওতায় আনা সম্ভব - রেজওয়ান
- যুদ্ধাপরাধীদের বিচার রোধে আন্তর্জাতিক চাপ - রেজওয়ান
- একাত্তরের গণহত্যার ভিডিও - রেজওয়ান
- ৩০ খান ছুপার হিট হা হা পো গে ফটুক: ১১-২০ - ফয়সাল আকরাম
- আত্মবিশ্লেষণ, বনাম-সাধারণ/অসাধারণ এবং একটি ঘৃণাস্তম্ভের প্রস্তাবনা - মেঘ
- টিউটোরিয়াল - কিভাবে হবেন পেশাদার ব্লগীয় গুলবাজ/গুজবকারী/রটনাকারী (ওপেনসোর্স পোস্ট) + ২০০তম
- নাফিস ইফতেখার
- আমার প্রিয় লেখাগুলি নিয়ে ই-বুক - নাজিল আযামী
- অথ: সেরা পোস্ট এ্যান্ড/অর নির্বাচিত পোস্ট সমাচার - হাসিব
- কে বা কারা যুদ্ধাপরাধী সেটা কীভাবে নির্ণয় করা যাবে-একটি অনবদ্য বিশ্লেষন!!! - চে
- ডক্টর জাফর ইকবালের লেখা, মিরাজভাই, এ-টীম এবং নরাধমের কিছু কথা। - নরাধম
- জামাতে ইছলাম গ্রুপে যৌন হয়রানির ফাঁদ!!! - লোকালটক
- টিউটোরিয়াল - কিভাবে নিজেকে মডুদের হাত থেকে রক্ষা করবেন
- নাফিস ইফতেখার
- গোলাম আজমের ভাষা সৈনিকগিরি আর তেলাপোকার জীবন বৃত্তান্ত - এস্কিমো
- স্মারক: রাষ্ট্রপতির সচিবালয়, গণভবন, ঢাকা, পত্র সংখ্যা-৩০/১২/৭৫-সাধারণ-৭২৯/৯(৪০০) তারিখ ১২ মার্চ ১৯৭৫। - মোহাম্মদ আরজু
- আজ মডুর বিয়ে - নাফিস ইফতেখার
- সাবাশ কম্বোডিয়া!! বাংলাদেশেও শুরু হোক যুদ্ধাপরাধীদের বিচার - জ্বিনের বাদশা
- বাবার ডায়েরীতে ১৯৭১ (৫ম পর্ব) - লীনা দিলরূবা
- যুদ্ধাপরাধীদের বিচার চাই-১: একটা কমিশন গঠনের কাহিনী - শওকত হোসেন মাসুম
- একজন নতুন ভোটারের মনের কিছু কথা........ - নাফিস ইফতেখার
- জামায়াতে ইসলামী এর ইতিহাস ফিরে দেখি - ইরতেজা
- চেতনার সম্ভ্রম বনাম স্ববিরোধীতার আয়নায় মুখোশের আড়ালে মুখ ! - আবদুর রাজ্জাক শিপন
- আসেন আমরা সবাই মিল্যা নামাজ পইড়া যুদ্ধাপোরাধীগো বিচার চাই - সামী মিয়াদাদ
- সংশোধিত গঠনতন্ত্র অনুয়ায়ী রাজাকার, মুক্তিযুদ্ধবিরোধীরা জামায়াতে ইসলামীর নেতা থাকতে পারে কি?? - একরামুল হক শামীম
- আবে, কোন মামদির পো সামনে খাড়া? যা কিনার - লাল দরজা
- পাগলের রাজণৈতিক প্রলাপ : ( বিশেষ পর্ব) [স্বঘোষিত রাজাকারদের অপপ্রচারের প্রতিবাদ] - এ. এস. এম. রাহাত খান
- সকল জামাত বিরোধী, রাজাকার বিরোধী পোস্টের সংকলন। - হ্যারি সেলডন
- সহীহ মুসলিম মতে গোলাম আজম, নিজামি, মুজাহিদ, সাইদী এবং অন্যান্য জামাতিদের ইমানের স্তর। - হ্যারি সেলডন
- সামহোয়ার ক্লাসিক : কার্টুন কেলেঙ্কারি ও ছাগুদের ম্যাতকার (ইতিহাসের পাতা থেকে) - স্ট্যানলি কুবরিক
- যে কারনে পাকিস্তানী যুদ্ধাপরাধীদের বিচারে ব্যর্থ হলাম (মুক্তিযুদ্ধে শহীদ ও নির্যাতিত সকল সূর্য-সন্তানদের কাছে ক্ষমা প্রার্থনা সহ) - মিরাজ
- ফিরে দেখা ইতিহাস : ভাষা আন্দোলনের দিনপন্জী (১৯৪৭-৫৬)। উৎসর্গ - সকল ভাষাশহীদকে - মিরাজ
- ৮ই ফাল্গুন কি হারিয়ে যাবে? আসুন বাঁচানোর একটা চেষ্টা করি। - যীশূ
- ইতিহাস খুড়ে দেখা : মুজিবনগর সরকার, স্বাধীনতার ঘোষনাপত্রের মুল দলিল এবং মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক - মিরাজ
- ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালীন দৈনিক সংগ্রামে জাতীয় সংগীত সংক্রান্ত ফতোয়া - এস্কিমো
- যুদ্ধাপরাধীদের বিচার এবং প্রাসঙ্গিক আইনের বিশ্লেষণ ( প্রথম পর্ব) - একরামুল হক শামীম
- যুদ্ধাপরাধীদের বিচার এবং প্রাসঙ্গিক আইনের বিশ্লেষণ ( ২য় পর্ব ) ( যেকোন রাজাকার এবং রাজাকার সমর্থনকারীদের প্রতি ওপেন চ্যালেঞ্জ, পারলে যুক্তিগুলো খন্ডন করুন) - একরামুল হক শামীম
- আদর্শের জন্য নয়, জামাত পাকিস্তানপন্থী হয়েছিল টাকার জন্য। পশ্চিম পাকিস্তান থেকে নিয়মিত অর্থ পেতো জামায়াত। - শওকত হোসেন মাসুম
- বাবা কেন যুদ্ধে গেল? - কালপুরুষ
- একটি জাতির জন্ম: জিয়াউর রহমানের নিজের লেখা পড়ুন (১) - আমি সাগর
- পাকিস্তানের জন্য গোলাম আযমের আক্ষেপ ফুরাবে না! - শওকত হোসেন মাসুম
- এ ছবি আপনাকে দেখতেই হবে! আপনি এদেশের মানুষ নন? - তীরন্দাজ
- ছবি ব্লগ : গর্বের এবং বীরত্বের মুক্তিযুদ্ধ - মিরাজ
- ও আমার দেশের মাটি : একটা অসাধারণ ভিডিও । এটাই মুক্তিযুদ্ধের সত্যিকারের চেতনা - মিরাজ
- ফাঁসি দেয়ার সঠিক পদ্ধতি
- ইকরাম
- অনেক অজানা অতীত : নতুন প্রজন্মের জন্য। স্বাধীনতা পূর্বাপর গুরুত্বপূর্ণ ঘটনার দলিলসমূহ - ২ (ইংরেজী টেক্সট সহ) - মিরাজ
- ছহি রাজাকারনামা - জেনারেল
- স্বাধীন বাংলাদেশের প্রেক্ষাপটে জামাত-শিবির কেন সন্ত্রাসী সংগঠন - অমি রহমান পিয়াল
- ওয়ার্ডপ্রেস ডেটাবেজ ব্যাকআপ রাখুন - গুগুল
- লিংক: রাজাকারের তালিকা, যুদ্ধাপরাধীদের বিচার- সময়ের দাবি - অঃরঃপিঃ
- গোলামের আরো কথা - অঃরঃপিঃ
- থাকলে এমনেই থাকতে হইব, নাইলে ফুট্ - অঃরঃপিঃ
- রাজাকার নিয়া আরেকটু কথা (আড্ডাবাজরে) - অঃরঃপিঃ
- আমাদের গান / সুমন : কোনও এক চিন্ময়ীকে - অঃরঃপিঃ
- স্বীকারোক্তি : আমি একটি অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়েছি... - অঃরঃপিঃ
- বইয়ের বিজ্ঞাপন : বইমেলায় আমাদেরও বই... - অঃরঃপিঃ
- নতুন সংকলণ : তেকোণালজি - অঃরঃপিঃ
- তেকোণালজি এখন হার্ডকাভারেও - অঃরঃপিঃ
- টুকে লেখা, পড়ে লেখা, জেনে লেখা... (আলী, হাবিব মহাজন। ফাডাররাও পড়তে পারেন) - অঃরঃপিঃ
রাজাকার প্রজন্মের প্রতি মুক্তিযোদ্ধা প্রজন্মের আহবান- এসো সত্য ও ন্যায়ের পথে
১৩ ই নভেম্বর, ২০০৭ দুপুর ২:১৮
[ পেশাদার ঝানু দালালদের আমরা ক্ষমা করি না, কিন্তু যেসকল বাঙ্গালী যুবক অবস্থার চাপে পড়ে বা ভুলবশতঃ শত্রুর চক্রান্তে পড়ে রাজাকার বা বদর দলে যোগ দিয়েছে তারা আমাদের কাছে চলে এলে পাবে ক্ষমা, বিশ্বাস, উপযুক্ত সম্মান ও স্নেহ।
উপরের আহবানটি মুক্তিযুদ্ধের সময়কার। ৬ নম্বর সেক্টরের মুক্তিযোদ্ধারা রাজাকার-আলবদরদের একটা সুযোগ নিতে বলেছিল স্বাধীনতার পক্ষে চলে এসে। যারা এসেছিল, ক্ষমা পেয়েছিল। যারা আসেনি, তাদের জন্য ছিল লজ্জা, হেনস্থা, প্রকারান্তরে মৃত্যুও। আরো একদল ছিল, যারা ক্ষমা চায়নি। এখনও চায় না। তাদের দুষ্কর্ম জায়েজ করতে তারা সগর্বে বলে চলে তারা ভুল করেনি। স্বাধীনতার পর তারা কোনো না কোনোভাবে পালিয়ে গিয়েছিল। সুযোগ পেয়ে ভোল পাল্টে ফিরে এসেছে। কিন্তু কথা পাল্টায়নি। একদল লোভী রাজনৈতিকের সঙ্গ পেয়ে এরা এখনও মুক্তিযুদ্ধ নিয়ে যা-তা বলার অপপ্রয়াস পায়। এরা ক্ষমার অযোগ্য।]
তোমার সঙ্গে আমার এমনিতে কোনো দ্বন্দ্ব নেই যুবক। কিংবা হয়তো তুমি তরুণ। হতে পারে সদ্য গোফ ওঠা কিশোর। তোমার আমার দ্বন্দ্ব একান্তই চেতনার। এই চেতনার সংঘর্ষেই তুমি আমার রোষের শিকার। তুমি আমার ধিক্কারের শিকার। আমি সরোষে তোমাকে অহরহ ঘৃণা জানাই তোমার চেতনার কারণে। তুমি এমন এক আদর্শে বুদ আছো যুক্তি দিয়ে তার পক্ষপাতের কোনো কারণ নেই। হয়তো চক্ষুলজ্জায়, হয়তো রক্তের টানে তুমি বিবেকের ডাকে সাড়া দিতে পারছ না। তারপরও আমি তোমার বিবেককে আরেকবার জাগানোর শেষ চেষ্টা নিতে চাই।
আমি কোন চেতনার কথা বলছি? আমি মুক্তিযুদ্ধের চেতনার কথা বলছি। একাত্তরের সাড়ে ন’মাস লাখ লাখ শহীদের রক্ত মাখিয়ে, লাখ লাখ ধর্ষিতার শাড়ি ছিড়ে ওই দেখো ওড়ে পতাকা আমার। আমি ওই লাল সবুজ পতাকার কথা বলছি। একটা ঝড় এসেছিল। সে ঝড় আমার ঘরদোর ভেঙে দিয়েছিল। কিন্তু আমি বাতাসকে যত না অভিশাপ দেই, তারও বেশি শাপ দিই সেইসব লুটেরাদের। যারা আমার অসহায় অবস্থার সুযোগ নিয়েছিল। যারা আমার ঘর লুটেছিল। পরদেশীর সঙ্গে সঙ্গীন উচিয়ে আমার বাবা-ভাইয়ের প্রাণ, আমার বোনের সম্মাণ লুটেছিল। আমি স্বাধীনতা বিরোধীদের কথা বলছি। রাজাকার ও আলবদরদের কথা বলছি। আমি জামায়াতে ইসলামী ও ছাত্র শিবিরের কথা বলছি। আমি গোলাম আযম, মতিউর রহমান নিজামী, কামারুজ্জামান, মুজাহিদ ও কাদের মোল্লার কথা বলছি।
এইসব স্বাধীনতাবিরোধীরা কি করেছে সেজন্য অজস্র তথ্য-উপাত্ত রয়েছে। এমনকি জামাতের মুখপাত্র সংগ্রাম পত্রিকায় থরে থরে সাজানো আছে তাদের নানা অপকীর্তির কথা। আজ তারা তাদের তখনকার বুলি তোমার মুখে বসিয়ে তোমাকে আমার শত্র“ বানাচ্ছে। ওঠো যুবক, নাড়া খাও। জানার চেষ্টা করো আসল কাহিনী। এইসব আওয়ামী লিগের অপপ্রচার নয়। এইসব ভারতের দালালদের অপপ্রচার নয়। এইসব এই দুঃখিনী বাংলা মায়ের নয় মাসের নির্যাতনের উপাখ্যান। যার হাওয়া বাতাসে তুমি বড় হয়ে ওঠো। যার সামান্য অপমানে তোমারও আঁতে ঘাঁ লাগে বলে আমি নিশ্চিত জানি। এই পতাকার অপমানে তুমিও ব্যথিত হও আমি নিশ্চিত মানি। কিন্তু কি কারণে জানি তোমার হাত-পা বাধা।
হতে পারে তুমি এক গরীব যুবক। গাঁ থেকে এসেছো। এই মহানগরে অপরিচিত বলেই হারিয়ে গিয়েছো। রাতে দুঃস্বপ্নে মাকে ভেবে কেঁদে উঠেছো। কেউ হাত বাড়ায়নি সাদরে। যার হাত পেয়েছো তার শর্ত ছিল। পাঁচ ওয়াক্ত নামাজ কালাম পড়ায় কোনো সমস্যা নেই। মুসলমান হিসেবে অবশ্যই তা পালনীয়। কিন্তু তোমাকে ভিন্ন আফিম খাওয়ানো হয়েছে। তোমাকে কোরআন হাতে নিয়ে শপথ করতে হয়েছে এক ভুল জেহাদের। তুমি ব্যবহৃত হয়েছো এবং হচ্ছো। যুবক, তুমি ভুলে নিজের আত্মা বিক্রি করে দিয়েছো ছদ্মবেশী শয়তানের কাছে। কোরআন পড়ে দেখো, এর উল্লেখ আছে।
তোমার কি কখনো দ্বিধা জাগে না এই ভেবে যে এই যে নেতারা, তারা কেনো নবিজীর সাধারণ জীবনযাপনের কথা বলে নিজেরা ডুবে থাকে বিলাসে বৈভবে? কেনো তারা সুদ নেয়? কেনো তাদের সঙ্গে আদর্শে মেলেনা ইসলামপন্থী অন্য দলগুলোর? কোনো আলেমের? কেনো তারা তোমারই সহপাঠী হত্যায় তোমাকে উৎসাহ দেয় জেহাদী মৌতাতে? তুমি মানতে বাধ্য কারণ তোমার আত্মা তার কাছে বাঁধা। এবং প্রজন্মান্তরে এমনটাই হচ্ছে। কিংবা তুমি নিজেও হয়তো তাদেরই সন্তান। তোমার কি প্রশ্ন জাগে না কেনো তার পাপে তুমি সাজা পাবে? কেনো তোমাকে রাজাকার গালি শুনতে হবে তার নষ্টামিতে? তুমি তো যুদ্ধ দেখনি। তুমি তো মাটিলেপা গাড়ি নিয়ে তুলে নিয়ে যাওনি দেশসেরা বুদ্ধিজীবিদের। তাদের চোখ তুলে, কলিজা ছিড়ে, স্তন কেটে গুলি করে ফেলে আসনি রায়ের বাজারে। তাহলে কেনো? কারণ তুমি ভুল শিখেছো। বাবাকে যখন জিজ্ঞেস করেছো সে সময়ের কথা, সে লজ্জায় তার পাপ লুকোতে তোমাকে যা বলেছে তাই শিখেছো। তাই আমার কথা শুনে তুমি অবাক হও। তেড়ে মারতে আসো বাবাকে বাঁচাতে। আমি তোমার দোষ দেখি না। তোমার চেতনার দোষ দেখি। তোমার ভুল শিক্ষার দোষ দেখি। আমি চাই তুমি শুদ্ধ হও। তোমার বিবেক ও চিন্তাকে কাজে লাগাও।
যুদ্ধাপরাধীদের বিচার ধর্মবিরোধীতার কারণে নয়। ভেবে দেখো শহীদুল্লাহ কায়সার, নিজামউদ্দিন, আলিম চৌধুরী নামগুলো। এরা মুসলমান। তোমার নেতা কিংবা বাবার সঙ্গে তাদের বিরোধ ধর্মের ছিল না। ছিল আদর্শের। আমরা বাংলায় কথা বলব, বাংলা সংস্কৃতি ধারণ করে বাঙালী হয়ে বাচব। এই চাওয়ার সঙ্গে ধর্মের সংঘাত কোথায়? তোমাকে ভুল শেখানো হয়েছে। তুমি ভুল জেনেছো। তারা দালালী করেছে পাকিস্তানীদের সঙ্গে হাত মিলিয়েছে নেহাতই ক্ষমতার লোভে। মীরজাফর-রায় দুর্লভরা যেমন ইংরেজদের সঙ্গে হাত মিলিয়েছিল সিরাজকে হটাতে। মীর জাফর সফল হলেও গোলাম আযম ব্যর্থ। কিন্তু ইতিহাস দুজনকেই ছুড়েছে আস্তাকুড়ে। বাঙালী আজীবন ঘেন্না করবে তাদের। এবং তাদের পেছনে হাঁটছ বলে তোমাকেও।
৩০ লাখ বাঙালীর স্বজনেরা বিচার চায়। তুমি কেনো ভুল আদর্শে তাদের বিরুদ্ধে যাবে। কেনো তুমি বুঝছো না এ কোনো রাজনৈতিক দাবি নয়। এ দাবি সাধারণ মানুষের। এসো যুবক, তাদের সঙ্গে সুর মেলাও। নৈতিকতার প্রশ্নে কোনো ছাড় নয়। তুমি তো পড়েছো- একটি মানুষ খুন করলো, সে যেনো গোটা মানব জাতিকে খুন করলো। আমরা যাদের কথা বলছি, তারা অনেক অনেকবার মানব জাতিকে খুন করেছে। তার দায় ঘাড়ে নিও না। তাদের পাপের ভার বয়ো না। তাদের ত্যাগ করো। রাজনৈতিক-সামাজিকভাবে। তুমি ধর্মপ্রাণ। পিতাও যদি অবিশ্বাসী হয় তার সঙ্গ ত্যাগ করার ঐশী আদেশের কথা তুমি জানো। ভেবে দেখো একাত্তরে তার কৃতকর্ম তোমার সত্যিকার আদর্শের সঙ্গে সত্যিই যায় কি না। তোমার বিবেক কি বলে?
ভেবে দেখো একবার। আমি তোমার বিনাশ চাই না। আমি তোমার চেতনার বিনাশ চাই। সে জন্য যদ্দূর যেতে হয় যাব। তার আগে তোমাকে সাবধান করিনি, এমন কিন্তু বলো না।
সর্বশেষ এডিট : ১৮ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৮:৪১ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
লাল সালু বলেছেন:
৫।
লাল সালু বলেছেন:
শেখ সাবের নাহান আবার মাফ কইরা দেওনের পায়তারা কইর না, মিয়া ভাই। কুলাংগার রাজাকারের ঝাড় বংশ সব এক।
সুমি বলেছেন:
৫
চে বলেছেন:
চমত্কার সংগ্রহ। ধন্যবাদ। ৫।
একা পথচারী বলেছেন:
চমৎকার!!! অসম্ভব সুন্দর হয়েছে!!
তীরন্দাজ বলেছেন:
স্যালুট! অমি পিয়াল!
উফফফ!!! চমতকারভাবে মনের মাধুরী মিশিয়ে লিখেছেন। জাতীয় ঐক্যের জন্য এই ধরণের লেখা খুব দরকার
রুধীণ বলেছেন:
অসাধারণ। ৫
অমি রহমান পিয়াল বলেছেন:
ধন্যবাদ সবাইকে মন্তব্যের জন্য। [link|http
সুমন চৌধুরী বলেছেন:
৫
ষড়যন্ত্রকারীদের জম বলেছেন:
রাজাকারী চেতনার বিনাশ করে কোন চেতনায় বুদ হবে ? মুক্তিযোদ্ধের চেতনা নিয়া ব্যবসা করে যারা তাগো চেতনায় ?
আবেগ আছে অনেক,তবে আবেগ দিয়ে কাজ হইব না । উন্নতর চেতনা না হলে চেতনা বিনাশ কেউ করবে না।
মুক্তিযোদ্ধা ব্যবসায়ী আর রাজাকারী চেতনার মধ্যে খুব তফাত খোজে ন পাইলে কেউ বিনাশ করবে না।
মনের কথা বলেছেন:
৫
েব।তলভূত বলেছেন:
"রাজাকারমুক্ত ব্লগ : ভুলেও ঢুকিস না!!"এটা এই পোস্টের জন্য না অন্তত।ওরা না ঢুকলে এই লেখা পড়ে আড়মোড়া ভেংগে পথে আসবে কেমনে?
অসাধারণ লেখা।৫
মেসবাহ য়াযাদ বলেছেন:
বস, লাল সেলাম। ৫
অলস বলেছেন:
দুর্দান্ত!
জুবুথুবু বলেছেন:
অসাধারন! ঠিক এমনি একটা লেখা অনেক দিন ধরে খুজছি। আসল লড়াইটাতো চেতনার। চেতনার ভিততিমূলে এইভাবে নারা দিতে হবে মাঝে মাঝে।অবশ্যই প্রিয় পোস্ট।
চমৎকার ... এরপর আর কারো নাকি কান্না আমলে নেওয়া হবেনা ...
দ্বিতীয়নাম বলেছেন:
great!...5
সন্ধ্যাপ্রদীপ বলেছেন:
চমতকার । ৫। নতুন প্রজন্ম, পড়তে পারেন হুমায়ুন আজাদের 'পাক সার জমিন সাদ বাদ' ।
নীল সমুদ্র বলেছেন:
ভালো লাগলো পড়ে। রেটিং ৫।
প্রশ্নোত্তর বলেছেন:
@পিয়াল, এই সংগ্রামে আমরা সবাই আছি, কেউ প্রথম সারিতে, কেউ দ্বিতীয়, কেউ আরো পেছনে। কিন্তু এই 'সবাই' মিলেই আমরা একদিন প্রতিষ্ঠা করবো সত্য-ন্যায়ের এক সু-সমাজ। বিপ্লবী ৫।
নাভদ বলেছেন:
৫
মানুষ বলেছেন:
সশব্দে ৫
বিপ্লব রহমান বলেছেন:
সেল্যুট!
সুমি বলেছেন:
ভাইয়া প্রিয়তে + করলাম----
কোবরা বলেছেন:
৫
রাশেদ বলেছেন:
৫
ফকির ইলিয়াস বলেছেন:
আমরা এগিয়ে যাবোই মহান মুক্তিযুদ্ধের শক্তি নিয়ে।পরিশ্রমী সংগ্রহ আপনার। থ্যাংকস...
আমি মাহমুদ বলেছেন:
এই ধরণের মাজা ভাঙ্গা নমনীয়তার ফল কি হতে পারে আজ তা স্পষ্ট। তথ্যের জন্য ধন্যবাদ । কিন্তু বক্তব্যের সম্পূর্ণ বিরুদ্ধে। আজ তো বটেই, যদি থেকে থাকতাম তাহলে তখনো ।
লেখক বলেছেন: আপনারে বাইন্ধা রাখছে কেডা
মোসতফা মনির সৌরভ বলেছেন:
৫,ভাল হয়েছে। তবে একটি আপত্তি। রাজাকার প্রজন্ম বলে কিছু নেই, থাকলেও আমি মানি না। যারা আছে ওরা বিচ্ছিন্ন বা সমষ্টিগত ভাবে সংখ্যায় নগণ্য। প্রজন্ম কথাটি'র সাথে অনেক আবেগ জড়িয়ে আছে, ওদের জন্য এটি নয়।
স্ট্যানলি কুবরিক বলেছেন:
ওয়াও!! মিস করছিলাম
লেখক বলেছেন: তাই নিকি
পিলখানা বলেছেন:
মুক্তিযুদ্ধকে হৃদয় নিংড়ানো ভালবাসা আর মমত্বের চাদরে ঢেকে দিতে চাই। কোন হিংসা আর ভণ্ডামী দিয়ে নয়। কাউকে হেয় করার নামে নয়। সম্মানিত ব্যাক্তিদের সম্মান দিতে আমরা অকুতোভয়। মুক্তিযুদ্ধ কোন দলের নয়। দেশের। দশের। আপামর মানুষের। রক্ত, ঘাম দিয়ে সহায়তাকারী বীরদের আমরা কী দিতে পেরেছি আসল সম্মান। কই নাতো। ভিক্ষের ঝুলি নিয়ে ঘুরতে হয় তাদের। রাজনীতি হয় তাদের নিয়ে। ক্ষমতার সিঁড়ি হয় মুক্তিযুদ্ধ আর মুক্তিযোদ্ধারা। আর ফল ভোগ করে সুবিধাবাদীরা। ইশ!!!!!!!!!!!!!! কী সর্বনাশা দেশ! যে দেশের সর্ব কনিষ্ঠ বীর প্রতীক মারা যায় চিকিৎসার অভাবে। কই দেশপ্রেমিকের বাচ্ছারা। শালার বাচ্চারা ............ রাজনীতি করস তাদের দিয়া আর বলতেও ঘেন্না লাগছে। ছিঃ
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...


















